content stringlengths 0 209k |
|---|
"যাহা পাই তাহা ভূল করে চাই- |
আনন্দ গান উঠুক তবে বাজি, |
এবার আমার ব্যথার বাশিঁতে- |
অশ্রু নদীর ঢেউয়ের পরে আজি, |
পারের তরী থাকুক ভাসিতে |
অঃটঃ রৌরব,কুলদা রায়,গীতাদাস হিন্দু মিথোলজীতে জলদেবতা কে? |
একটু কষ্ট করে, |
তাকে নিয়ে যে উপকথা, সেটা মুক্তমনায় দিলে আমার খুব উপকার হয় |
আশা করি লেখাটা আপনাদের চোখে পরবে! |
রৌরব জুলাই 27, 2010 3:31 পূর্বাহ্ন - |
@লাইজু নাহার, |
চোখে তো পড়ল, কিন্তু ঠিক বুঝতে পারছি না কার কথা বলছেন |
বরুণ নাকি? |
লাইজু নাহার জুলাই 27, 2010 3:47 পূর্বাহ্ন - |
@রৌরব, |
তাই হবে হয়ত! |
বরুণকে নিয়ে কোন উপকথা থাকলে সংক্ষেপে কষ্ট |
করে একটু লিখলে বড় ভাল হয় |
চোখে পরার জন্য ধন্যবাদ! |
রৌরব জুলাই 27, 2010 6:25 পূর্বাহ্ন - |
@লাইজু নাহার, |
দুর্ভাগ্যক্রমে, জানা নেই |
দেখুন অন্য কেউ জানে কিনা |
বরুণ বৈদিক দেবতা, কিন্তু পরে তাঁর দর পড়ে গেছে, এটুকুই জানি |
ফরিদ আহমেদ জুলাই 27, 2010 7:24 পূর্বাহ্ন - |
@রৌরব, |
আপনার ধারণাই সঠিক |
প্রাক-বৈদিক যুগে সবচেয়ে শক্তিশালী দেবতা ছিলেন বরুণ |
শুধু আকাশ আর জলেরই দেবতা ছিলেন না তিনি, ছিলেন সমস্ত স্বর্গ, নরক, মহাকাশসহ সমস্ত বিশ্বজগতের স্রষ্টা |
কিন্তু পরে তাঁর আর সেই গুরুত্ব ছিল না |
যুগের সাথে সাথে পৌরাণিক দেবতাদেরও বিবর্তন ঘটেছে |
এক যুগের মহা পরাক্রমশালী দেবতা অন্য যুগে এসে পরিণত হয়েছেন নখদন্তহীন কোনো দেবতায় |
আবার আগের কোনো এক সময়ের পাত্তা না পাওয়া কেউ হয়তো বিপুল বিক্রমে ছড়ি ঘুরিয়েছেন অন্য যুগে এসে |
বরুণের ক্ষেত্রেও তাই ঘটেছে |
প্রাক-বৈদিক এবং ঋগ-বৈদিক যুগের শুরুর দিকের এই প্রবল পরাক্রান্ত দেবতা মহাভারতে এসে খর্বশক্তির এক সামান্য জলের দেবতায় পরিণত হয়েছেন |
আকাশ রাজ্যও হাতছাড়া হয়ে গিয়েছে তাঁর |
বিশ্বজগতের স্রষ্টার গৌরবতো আরো আগেই হারিয়েছেন তিনি ইন্দ্রের কাছে |
@ লাইজু নাহার, |
বরুণের প্রবল উত্থান এবং ক্রমান্বয়ে পতিত হতে হতে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবার কাহিনি পাবেন এখানে |
- 1 |
- 2 |
- 3 |
- 4 |
রৌরব জুলাই 27, 2010 7:40 পূর্বাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
এক যুগের মহা পরাক্রমশালী দেবতা অন্য যুগে এসে পরিণত হয়েছেন নখদন্তহীন কোনো দেবতায় |
সব দেবতাই কবে নখদন্তহীন হয়ে পড়বেন, সেদিনের অপেক্ষায় আছি! বরুণ বিষয়ক সূত্রটির জন্য ধন্যবাদ, সুযোগ পেলে পড়ে দেখব |
ফরিদ আহমেদ জুলাই 27, 2010 8:25 পূর্বাহ্ন - |
@রৌরব, |
সব দেবতাই কবে নখদন্তহীন হয়ে পড়বেন, সেদিনের অপেক্ষায় আছি! |
অপেক্ষার আর বেশি দেরি নেই |
অসুরদের রাজত্ব এখন, দেবতাদের বিদায় নেবার পালা শুরু হয়ে গিয়েছে |
🙂 |
অমিত রায়ের কথাকেই একটু পালটে দিয়ে বলা যায়ঃ |
এখন থেকে দেব-দেবতাদের দ্রুতনিঃশেষিত যুগ |
লাইজু নাহার জুলাই 27, 2010 7:49 অপরাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
অনেক অনেক ধন্যবাদ! |
আপনি দেখছি মহা দেবতাবিশেষজ্ঞ! |
স্বাধীন জুলাই 27, 2010 2:49 পূর্বাহ্ন - |
কেউ ভাবে না, আসলে কি চাই আমি |
আদৌ কিছু চাই কি না |
কাঠিন্য দিয়ে মোড়ানো যে স্বেচ্ছামোড়ক রয়েছে চারপাশে আমার, তার ভিতরে আসলে ঘুণপোকারা বাসা বেঁধেছে দলবেঁধে |
উপরের শক্ত আবরণটুকু সরালেই দগদগে সত্যের মত প্রকাশিত হয়ে যাবে ঝুরঝুরে নরম কাদামাটির ভাঙা বসতবাড়ি |
পুরো লেখাটিতেই নিজের ছবি দেখতে পেলাম, বিশেষ করে এই বাক্যগুলোতে |
শুধু দুঃখ এভাবে প্রকাশের ক্ষমতা নেই |
কত অপূর্ণতায় ভরা এই ছোট্ট জীবন |
ভাল থাকুন সব সময় |
স্বাধীন জুলাই 27, 2010 2:51 পূর্বাহ্ন - |
মন্তব্য প্রথমটি কেন যেন মনে হল যায়নি, তাই দ্বিতীয়টি দিলাম |
এখন দেখি দু'টোই গিয়েছে 😥 |
স্বাধীন জুলাই 27, 2010 2:48 পূর্বাহ্ন - |
কেউ ভাবে না, আসলে কি চাই আমি |
আদৌ কিছু চাই কি না |
কাঠিন্য দিয়ে মোড়ানো যে স্বেচ্ছামোড়ক রয়েছে চারপাশে আমার, তার ভিতরে আসলে ঘুণপোকারা বাসা বেঁধেছে দলবেঁধে |
উপরের শক্ত আবরণটুকু সরালেই দগদগে সত্যের মত প্রকাশিত হয়ে যাবে ঝুরঝুরে নরম কাদামাটির ভাঙা বসতবাড়ি |
পুরো লেখাটিতেই নিজের ছবি দেখতে পেলাম, বিশেষ করে এই প্যারাটিতে |
শুধু দুঃখ এভাবে প্রকাশের ক্ষমতা নেই |
কত অপূর্ণতায় ভরা এই ছোট্ট এই জীবন |
ভাল থাকুন সব সময় |
ফরিদ আহমেদ জুলাই 28, 2010 10:51 অপরাহ্ন - |
@স্বাধীন, |
আপনার অবস্থাও কি আমার মতই নাকি? কিছু একটা হতে হবে এই সমুদ্রসম সামাজিক চাপটা না থাকলে জীবনটা মনে হয় অন্যরকম হতো, তাই না? |
পথিক জুলাই 27, 2010 1:07 পূর্বাহ্ন - |
ব্যক্তিগত অনুভূতির অসামান্য প্রকাশক এই লেখাটাতে স্বপ্নের আকাঙ্ক্ষার বাস্তবায়নের উপাখ্যান আছে |
আর তার পেছনে স্বপ্নভঙ্গের আশংকার একটা করূণ সুর যেন শুনতে পাই |
আশা করি, স্বপ্নভঙ্গের যাতনায় যেন আপনাকে না পুড়তে হয় |
ফরিদ আহমেদ জুলাই 28, 2010 10:48 অপরাহ্ন - |
@পথিক, |
স্বপ্নভঙ্গের যাতনায় না পুড়ে কি আর স্বপ্নকে হাতের মুঠোয় ধরা যায় বলেন |
স্বপ্নবিলাসী মানুষ আমি, জেগে জেগেও স্বপ্ন দেখি সারাক্ষণ |
এত এত স্বপ্ন কি আর সত্যি হবে এই জীবনে |
কাজেই, স্বপ্নভঙ্গরাও চলার পথের সাথী হবে আমার সেটাই স্বাভাবিক |
তাদেরকে দূরে ঠেলে দেওয়াটা বোধহয় ঠিক না |
বন্যা আহমেদ জুলাই 27, 2010 12:42 পূর্বাহ্ন - |
ফরিদ ভাই, |
প্রতিদিনের খুঁটিনাটি আর ক্ষুদ্রতার মাঝে ডুবে গিয়ে আমরা জীবনের অমূল্য পাওয়াগুলোর কথা প্রায়ই ভুলে যাই |
জীবনটা খুব খুব বিরক্তিকর, প্রায়ই মনে হয় এই র্যান্ডম প্রকৃতিতে বড্ড বেমানান আমরা |
একদিকে নিত্যদিনের ঝুটঝামেলা, ছোট ছোট চাওয়া পাওয়া, কামড়াকামড়ি, হীনতার থাবা আর আরেকদিকে মহাকালের বিশালতা যা আসলে এক সীমাহীন উদাসীনতা ছাড়া আর কিছুই নয় |
এই দু'য়ের অবিশ্রাম টানাটানির মাঝে আমাদের নিজেদের অস্তিত্বটাই যেন আমাদের কাছে একটা সমস্যা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.