content
stringlengths
0
129k
তবে এবার বিএনপি দলীয় প্রতীকে সারাদেশে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেনা
জানতে চাইলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান প্রার্থী সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক ভিপি রস্তম শাহরিয়ার
তিনি বলেন, গতবারও দলীয় মনোনয়ন চেয়েছিলাম
কিন্তু আমাকে মুল্যায়ন করা হয়নি
সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত আওয়ামী লীগের জন্য সারাজীবন প্ররিশ্রম করেছি, ত্যাগ দিয়েছি
আশাকরি এবার দল থেকে আমাকে মুল্যায়িত করবেন
গতবার তো দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, এবার তো আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সতর্কতা দিয়েছেন প্রসঙ্গে তিনি বলেন, সেইধরণের বার্তা এখনো উপজেলা বা জেলা আওয়ামী লীগের কাছে আসেনি
তবু বলছি, গতবার বিদ্রোহী ছিলাম না, মুলত বিএনপির প্রার্থীকে পাহারা দিতেই আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম
আমি ভোটযুদ্ধে ছিলাম বলেই বিএনপির প্রার্থী আমার অঞ্চলে কম ভোট পেয়েছে
এতে দলীয় প্রার্থী বিজয়ী হতে সুবিধা পেয়েছে
আওয়ামীলীগ নেতা রস্তম শাহরিয়ার আরও বলেন, জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসেবে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি
তবে শেষ কথা হলো মনোনয়ন না পেলেও এবার দলের সিদ্বান্ত থেকে বিচ্যুতি হবো না
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হওয়া বর্তমান চেয়ারম্যান আজিমুল হক আজিম এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন
তিনি বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হক চেয়ারম্যানের ছোটভাই
কী কারণে এবারও নৌকার টিকেট পেতে চান উল্লেখ্য করে তিনি বলেন, আমি যখন ২০০৩ সালে প্রথম নির্বাচনে অংশ নিই ওইসময় বিএনপি জোট সরকার ক্ষমতায় ছিল
সেইদিন শত প্রতিকুল পরিবেশ অতিক্রম করে জনগনের ভোটে আমি বিজয়ী হয়েছি
তারপর থেকে এলাকার উন্নয়ন ও জনগনের নাগরিক সেবা নিশ্চিতে নিজেকে নিয়োজিত রেখেছি
পাশাপাশি আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও ভোট ব্যাংক তৈরীতে কাজ শুরু করি
যার ফলশ্রæতিতে প্রমাণিত হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হওয়ার মধ্যদিয়ে একসময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন এখন আওয়ামী লীগের শক্ত ঘাঁিট
তিনি বলেন, টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সার্বিক সহায়তায় ইউনিয়নের অভুতপুর্ব উন্নয়ন কর্মকাD সাধিত করেছি
একসময় ভাঙাচোরা রাস্তায় যেখানে মানুষ পায়ে হেটে চলাচল করতে পারতো না, এখন সেখানে উন্নতমানের যোগাযোগ ব্যবস্থার বাস্তব প্রতিফলন ঘটেছে
আর তাতে দুর্গম জনপদের প্রভৃতি এলাকায় মানুষ প্রাইভেট গাড়ি নিয়ে যাতায়াত করছে অনায়সে
যেখানে নিকট অতীতে সন্ধ্যা নামলেই মানুষ কুপি বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়তো, আজ সেই জনপদের ঘরে ঘরে সরকারের অন্যতম সুফল বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেছি
জনগনের দৌড়গোড়ায় সরকারের বিনামুল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে একটি ইউনিয়ন কমিউনিটি হাসপাতাল ও তিনটি কমিউনিটি ক্লিনিক
পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনসাধারণের মাঝে সবধরণের সরকারি পরিসেবা ও সহায়তা সামগ্রী সহজে পৌছাঁনোর লক্ষ্যে নির্মাণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ ভবন
যা ইউনিয়ন প্রতিষ্ঠাকালীন সময়ে ছিলনা
অস্থায়ী ভাড়া অফিসে চালানো হতো পরিষদের সার্বিক কার্যক্রম
তিনি আরও বলেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে ইউনিয়নের ভুমিহীন মানুষের মাথা গোঁজার ঠাই হিসেবে নির্মাণ করা হয়েছে দুইটি আশ্রয়ন প্রকল্প
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের অধীনে নির্মিত দুইটি আশ্রয়ন প্রকল্পে বর্তমানে ৫০টি করে মোট একশত ভুমিহীন পরিবার শান্তিপুর্ণ পরিবেশে বসবাস করছেন
একইভাবে ইউনিয়নে আগে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও লেখাপড়ার উন্নতিকল্পে আমি নিজে জমি দান করে আরও তিনটি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি
মানিকপুরে একটি উচ্চ বিদ্যালয় থাকলেও সুরাজপুরের শিক্ষার্থীরা মাতামুহুরী নদী পার হয়ে উচ্চ শিক্ষা অর্জনে সুবিধা পেতে কষ্ঠ হতো
আমি জমি দান করে সুরাজপুরের এলাকাবাসিকে একটি উচ্চ বিদ্যালয় উপহার দিয়েছি
যেটি সুরাজপুর পাবলিক উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে
বর্তমানে এই বিদ্যালয়ে সাতশত শিক্ষার্থী লেখাপড়া করছে
ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, উন্নয়ন পরিকল্পনার অংশহিসেবে সর্বশেষে ২০২০ সালে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো.কামাল হোসেন ও চকরিয়া উপজেলার বর্তমান ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ এর সহযোগিতায় পাহাড় নদীর অপরূপ মিতালীতে ভরপুর নতুন পর্যটন জোন নিবৃতে নির্সগ পার্ক গড়ে তোলার সারা বাংলায় দুর্গম পাহাড়ি জনপদের ইউনিয়ন সুরা...
আজ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ নতুন এই পর্যটন জোন নিয়ে বেশ উৎফুল্ল
কারণ এই পর্যটন স্পট ঘিরে তৈরী হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন সম্ভাবনা
এবারের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন প্রত্যাশা করে আজিমুল হক আজিম বলেন, অবশ্যই দলের মনোনয়ন বোর্ড আমাকে মুল্যায়িত করবেন
কারণ তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বপালন কালীন সময়ে ইউনিয়নের অভুতপুর্ব উন্নয়ন করেছি
জনগনের কল্যাণে কাজ করেছি
আমার কাজের মাধ্যমে জনগনের মাঝে আওয়ামীলীগের প্রতি আস্থা বেড়েছে
সরকারের অগ্রগতি উন্নয়নে বিশ^াস করে আমার ইউনিয়নবাসি
আমি বিশ^াস করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা আমাকে উন্নয়নের অভিযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেবেন
ইনশাল্লাহ আমি এবারও নৌকার সম্মাণ অক্ষুন্ন রাখতে পারবো
ইউনিয়নবাসির কাছে আমার প্রতিজ্ঞা, এবারের নির্বাচনে বিজয়ী হলে ইনশাল্লাহ দুর্গম জনপদের সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করবো
পর্যটন স্পট নিবৃতে নির্সগ পার্ককে আধুনিকমানের পর্যটন জোনে তৈরী করতে কাজ করবো
আর মাতামুহুরী নদীতে কাঠের সেতুর বদলে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করবো
যার মাধ্যমে দু:খ দুর্শশার বদলে সেতুবন্ধন হবে সুরাজপুরের সঙ্গে মানিকপুরবাসির
৪:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১
. |
এ বিভাগের সর্বাধিক পঠিত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু : মে মাসেই উন্মুক্ত হচ্ছে ৪টি সেতু
(16654 ভিউ)
দেশে থাকলে পার্টির মহাসচিব হতাম,এজন্যই ওরা এসব করেছে : বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ
(10490 ভিউ)
দেশের ভূখন্ডে একটি গুলি পড়লে পাল্টা জবাব দেওয়া হবে : সীমান্ত পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক
(9428 ভিউ)
কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়ার)সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের আগাম হিসাব-নিকাশ
(7954 ভিউ)
কক্সবাজার শহরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযানে ভেঙ্গে দেয়া হল ৪টি ভবন
(6369 ভিউ)
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকার মাঝি নিয়ে নয়া সমীকরণ
(5767 ভিউ)
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ভূতের বাড়ি
(5715 ভিউ)
কক্সবাজারের রামুতে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহি বাস খাদে : নিহত-১,আহত-২০
(5498 ভিউ)
কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় 'মোরা'
(4986 ভিউ)
কুতুবদিয়ার গভীর সমুদ্রে ডুবন্ত নৌকা থেকে ২০ জেলেকে উদ্ধার
(4625 ভিউ)
কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ হবে জাপানি বন্দরের আদলে
(4379 ভিউ)
কক্সবাজার শহরে বসতবাড়ির নিরাপত্তা চায় এক আদিবাসী রাখাইন পরিবার
(4198 ভিউ)
সর্বাধিক পঠিত
কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে...
ঘূর্ণিঝড় জাওয়াদ'র ৩ নম্বর সংকেত...
রামুতে স্বপ্নভঙ্গ শিক্ষার্থীর : চেতনানাশক...
কক্সবাজার রেড ক্রিসেন্টের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক...
বড় মহেশখালীতে ইসলামী ব্যাংকের উপ-শাখা...
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিয়ে...
টেকনাফে চাইনিজ নাগরিক আটক
চকরিয়ায় র‌্যাবের উপর হামলার মামলায়...
ঈদগড়ে ফুটবল চ্যাম্পিয়নশীপে ঈদগড় করলিয়ামুরা...
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয়...
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণের...
(16654 ভিউ)
আওয়ামী লীগে 'চূড়ান্ত' গ্রিন সিগন্যাল...
(11315 ভিউ)
বাংলাদেশের ক্ষমতাবান শীর্ষ ১২ আমলা
(10493 ভিউ)
দেশে থাকলে পার্টির মহাসচিব হতাম,এজন্যই...
(10490 ভিউ)
স্বপ্নে আগুন দেখলে কি হয়
(9935 ভিউ)
দেশের ভূখন্ডে একটি গুলি পড়লে...
(9428 ভিউ)
বিএনপি ছেড়ে দিচ্ছেন শীর্ষস্থানীয় একাধিক...
(8821 ভিউ)