content
stringlengths
0
129k
দ্বন্দ্বকে আমরা যেভাবে চিনি, মানে সংঘাত, তার বিপরীতে দ্বন্দ্ব সমাসে সংযোগেরও একটা দিক ছিল
বুঝতাম না, দ্বন্দ্ব কী করে আবার সংযোগও ঘটায়
কনফ্লিক্ট কতরকম হতে পারে? তাত্ত্বিকরা অনেক রকম বলতে পারবেন
মূলত দ্বন্দ্ব বা কনফ্লিক্ট জিনিসটার প্রায় পুরোটাই হল মানসিক
মানসিক দূরত্ব, মতপার্থক্য ও স্বচ্ছতার অভাবই বেশিরভাগ দ্বন্দ্বের সূত্রপাত ঘটায়
মতপার্থক্য খুব স্বাভাবিক একটি বিষয় আর সেটা হেলদি প্রাকটিসও বটে
তবে মতপার্থক্য যখন মতবিরোধে দাড়ায় তখন সেটা এক পর্যায়ে দ্বন্দ্বে রূপ নেয়
আমার দৃষ্টিতে, কয়েকটা মোটা দাগে কনফ্লিক্ট আমরা দেখে থাকি যেমন:-
১.সাইকোলজিক্যাল কনফ্লিক্ট: দু'জন বা অনেকজন মানুষের মধ্যে চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য ও তার অনমনীয় প্রয়োগের ফলে সৃষ্ট দ্বন্দ্ব
২.ফাইন্যান্সিয়াল কনফ্লিক্ট: দু'টি প্রতিযোগী পক্ষের মধ্যে পরোক্ষ বা প্রত্যক্ষ আর্থিক বিরোধ
৩.ইনটারেস্ট কনফ্লিক্ট: বাইলেটারাল বা মাল্টিলেটারাল স্বার্থ ও তার প্রবল একমুখী বা বহুমুখী কর্মকান্ডের ফলে সৃষ্ট দ্বন্দ্ব
৪.ইনটেলেকচুয়াল কনফ্লিক্ট: দু'জন বা বহুজনের জ্ঞান, ধারনা, কালচারের ব্যবধান হতে সৃষ্ট বিরোধ
৫.কনফ্লিক্ট ইন বিলিফ: দু'টি ভিন্ন গোষ্ঠির মধ্যে বিশ্বাস, নীতি, প্রথা, ঐতিহ্যের ব্যবধান হতে সৃষ্ট বিরোধ
৬.রিলিজিয়াস কনফ্লিক্ট: ধর্মীয় বিশ্বাসের পার্থক্য তো যুগে যুগেই ছিল, এখনো আছে
তবে পার্থক্য হতে সৃষ্ট বিরোধ তথা দ্বন্দ্ব বিশ্বের ইতিহাসের প্রাচীনতম কনফ্লিক্টের অন্যতম
বিরাট বিরাট যুদ্ধে পর্যন্ত রূপ নিয়েছে এই কনফ্লিক্ট
এমনকি রিলিজিয়াস কনফ্লিক্ট ইন্টারন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কনফ্লিক্টেও গড়াতে পারে
৭.ইন্টারন্যাশনাল ও ট্রান্সন্যাশনাল কনফ্লিক্ট: বর্তমান বিশ্বের বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেলের কনফ্লিক্ট আমরা দেখতে পাব
যেমন: জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বের অবস্থানের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উল্টোযাত্রা হতে পারে এর প্রকৃষ্ট উদাহরন
উত্তর কোরিয়া ইস্যূও একক দেশ হতে সৃষ্ট হলেও সেটি আন্তর্জাতিক বিরোধে রূপ নিয়েছে বহু আগে
আবার মিয়ানমারের রোহিঙ্গা ইস্যূ তাদের নিজেদের আভ্যন্তরীন সমস্যা হওয়া স্বত্ত্বেও এটি এখন এশিয়ার অনেকগুলো দেশেরই সমস্যায় দাড়িয়েছে
এটিকে আমরা মাল্টিন্যাশনাল কনফ্লিক্ট হিসেবে দেখতে পারি
৮.পলিটিক্যাল কনফ্লিক্ট: সোজা কথায় রাজনৈতিক বিশ্বাস ও স্বার্থের দ্বন্দ্ব যা মূলত ক্ষমতায় আরোহনের দ্বন্দ্ব
৯.ইনহেরিটেড/ইমপোজড কনফ্লিক্ট: রোহিঙ্গা ইস্যূটি বাংলাদেশের জন্য একটি আরোপিত দ্বন্দ্ব যার অন্যপক্ষ মিয়ানমার
আবার ভারত-বাংলাদেশের পানি সমস্যা একটি ইনহেরিটেড কনফ্লিক্ট যা আমরা স্বাধীনতার সূত্রে প্রাক্তন পাকিস্তান হতে পেয়েছি
১০.বাইলেটারাল, মাল্টিলেটারাল কনফ্লিক্ট: দু'জন মানুষ বা পক্ষের মধ্যেকার দ্বন্দ্ব হল বাইলেটারাল দ্বন্দ্ব
আবার বহুপক্ষের মধ্যেও ওই একই বিরোধ হতে পারে
বাইলেটারাল কনফ্লিক্টও সময়মতো এটেন্ড না করায় সেটি মাল্টিলেটারাল কনফ্লিক্ট এ রূপ নেয়
১১.অর্গানাইজেশনাল কনফ্লিক্ট: ফর্মাল বা ইনফর্মাল প্রতিষ্ঠানের ভিতরে বা বাইরে নানারকম দ্বন্দ্ব থাকতে পারে
প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন গ্রূপের মধ্যে কিংবা মালিক-শ্রমিকের মধ্যে, মালিকদের মধ্যে, বিভিন্ন প্রেশার গ্রূপের মধ্যে, প্রতিষ্ঠানের সাথে তার অন্যান্য স্টেকহোল্ডার বা সার্ভিস রিসিভার/প্রোভাইডারদের বিরোধ থাকতে পারে
১২.সোস্যাল কনফ্লিক্ট: সমাজের বিভিন্ন অংশের মধ্যে নানামুখী দ্বন্দ্ব সৃষ্টি হয়
মাদক গ্রহন, মাদক পাঁচার ও মাদক নির্মূলে কাজ করে যাওয়া সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কনফ্লিক্ট হতে পারে এর একটি উদাহরন
বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সেক্যুলার নাকি ধর্মভিত্তিক হবে, আমাদের শিক্ষাব্যবস্থা সৃজনশীল নাকি মাল্টিপল লেভেলের হবে-সেই নিয়ে দেশের বিভিন্ন শ্রেনীর মধ্যে মতের পার্থক্য ও তা থেকে সৃষ্ট মতবিরোধ হতে পারে এর একটি উদাহরন
১৩.ওয়ানওয়ে কনফ্লিক্ট ও কমপ্লেক্স কনফ্লিক্ট: সরাসরি যখন কনফ্লিক্টটি একপক্ষ থেকে হয় সেটা ওয়ান ওয়ে
যেমন: আপনি ক্লাসে ফার্ষ্ট হলেন
আপনার থার্ড বয় মনে মনে আপনাকে হিংসা করতে শুরু করলেন
তিনি আপনার যেকোনো রকম ক্ষতি করার সংকল্প করলেন মনে মনে
অথচ আপনি এর কিছুই জানেন না
এটি বড্ড একপেশে কনফ্লিক্ট
আবার মনে করুন, আপনার এলাকায় একজন দুর্ধর্ষ ডাকাত ধরা পড়ল
আপনি পুলিশ হিসেবে চাইবেন তাকে বাঁচিয়ে রেখে আইনের হাতে সোপর্দ করতে
পাবলিক চাইবে তাকে পিটিয়ে মেরে ফেলতে
আবার ওই ডাকাতের পরিবার চাইবে তাকে যেকোনো প্রকারে বাঁচিয়ে নিয়ে যেতে
এমন একটি কাল্পনিক পরিস্থিতিতে দেখা দেয় কমপ্লেক্ট কনফ্লিক্ট
অথবা ভাবুন, বিশ্ববিদ্যালয়ে নতুন একটি শিক্ষানীতি হল
একদল শিক্ষার্থী সেটিকে তাদের জন্য ক্ষতিকর মনে করে তার বিরোধীতা করা শুরু করল, আন্দোলনে নেমে গেল
সরকার সমর্থক ছাত্রসংগঠন যারা এই নীতির দ্বারা ক্ষতিগ্রস্থ হবে তারা কনফিউজড
তাদের একাংশ আন্দোলনে সমর্থন দিল
একদল আবার মনে মনে সমর্থন দিলেও প্রকাশ্যে আন্দোলন দমনে কাজ করতে গেল
একদল অন্ধের মতো সরকারের সমর্থনে পথে নেমে আন্দোলনরত ছাত্রদের দমনে লেগে গেল
পুলিশ পথে নেমে ছাত্রদের পেটাতে লাগল
তাদের পিটুনিতে একজন সরকার সমর্থক ছাত্র সংগঠন নেতা মারা গেল
ফলে ওই ছাত্র সংগঠন আবার উল্টো আন্দোলনে নেমে গেল
এমন একটি জটিলাকার দ্বন্দ্ব বাংলাদেশে আমরা প্রায়ই দেখে থাকি
১৪.ভিজিবল ও এ্যাবস্ট্রাক্ট কনফ্লিক্ট: কিছু কনফ্লিক্ট আছে যার প্রকাশ বা ফলাফল সরাসরি দৃশ্যমান
তবে কিছু কনফ্লিক্ট আছে যা সরাসরি দেখা যায় না বা যার অস্তিত্ব সাদা চোখে দৃষ্ট হয় না
অথচ তার অস্তিত্ব আছে
এই দেশের একটা বিরাট সংখ্যক মানুষ মুখে উচ্চারন না করলেও বর্তমানে মনে মনে চায় পাকিস্তান ফিরে আসুক অথচ যেটি ঘটবার কোনোরকম সম্ভাবনা নেই
ফলে তারা সবসময়ই বাংলাদেশের যেকোনো অর্জন, যেকোনো ভাল কিছুতে মানসিকভাবে ক্রূদ্ধ ও বিক্ষুদ্ধ হতে থাকে
অথচ সেটি কখনোই প্রকাশ্যে সে আনবেনা
কিন্তু সুযোগ পেলেই সে বাংলাদেশের বিপক্ষে যাবে-এমন কিছুতে কাঁধ দেবে
এটি খুব মোটা দাগে এ্যাবস্ট্রাক্ট কনফ্লিক্ট
দ্বন্দ্ব'র প্রেক্ষিত হতে পারে ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে সমাজের, সমাজের সাথে অন্য সমাজের, প্রতিষ্ঠানের সাথে এর সদস্যের, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের
ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে কেন দেখা দেয় দ্বন্দ্ব? বুঝে নিই এর উৎস কোথায়
আমার মতে প্রধান উৎস মানুষের অবিবেচক, অসহিষ্ণু, অনমনীয়তা আর অতি ব্যক্তিত্ব
তারপরও যদি একটু গুছিয়ে বলি, তবে দ্বন্দ্ব বা কনফ্লিক্টের কারন হতে পারে-
১.মানসিক দূরত্ব
২.স্বার্থের সংঘাত
৩.অনমনীয়তা
৪.সংকীর্ন দৃষ্টিভঙ্গি
৫.অনিয়ন্ত্রিত ক্ষমতা
৬.অসৎ উদ্দেশ্য
৭.ইনহেরিট্যান্স
৮.ঐতিহাসিক
৯.দৃষ্টিভঙ্গীর ব্যবধান
১০.অযৌক্তিক ধারনা
১১.যুক্তিহীনতা
১২.স্বেচ্ছাচারিতা
১৩.অগণতান্ত্রিক আচরণ
১৫.বঞ্চনাবোধ
১৬.তথ্যপ্রবাহে বাঁধা
১৭.সত্যগোপন
১৮.স্বচ্ছতার অভাব
১৯.অতিব্যক্তিত্ব
২০.আপেক্ষিতা বুঝতে পারার ব্যর্থতা
২১.জাজমেন্টাল দৃষ্টিভঙ্গি
ফলাফল: অবশ্যম্ভাবিভাবেই নেগেটিভলী-
১.আর্থিক ক্ষতি
২.মানসিক ক্ষতি
৩.সামাজিক ক্ষতি
৪.নৈতিকতার ঘাটতি
৫.মোটিভেশনের কমতি
৬.টীম ওয়ার্কের অবনতি
৭.ঐক্যের অবনতি
৮.সহিংসতার উৎপত্তি
৯.সম্প্রিতীর ঘাটতি
১০.প্রাণহানি
১১.সংহতি ও শান্তি বিনষ্ট
১২.সময়, সুযোগ ও সম্ভাবনার অপচয়
কনফ্লিক্টের পজিটিভ ইমপ্যাক্টও কিছু ঘটে