content
stringlengths
0
129k
হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠি
কে যেন গেটে, -কে আর হবে এই ভরদুপুরে,-আকলির মা থাকাতে আমার ভালোই হয়েছে
গেট খুলতে না খুলতে শুরু হয়ে গেল ওর বকর বকর
ড্রেসিং টেবিলের সামনে আরও একবার বসলাম
চুলগুলো আচড়ানো শেষ করে নতুন টিপগুলোর কয়েকটি ট্রায়াল দিলাম
গত সপ্তাহে ও আমার জন্য দুটো ড্রেস কিনে এনেছে
ওখান থেকে কালো রঙেরটা বের করলাম
ড্রেস কেনার পর আর বাইরে যাওয়া হয়নি
রুমেই যে কয়েকবার পরেছি
এখন কাল রঙেরটা পরে দেখি, হুম, না থাক, একবারে গোসল করে পরব
টিভিটা আবার ছাড়লাম
গতরাতে দেখা সিরিয়ালটা আবার দেখলাম
তিনটা বাজতে আর বেশি বাকী নেই
আজ ও লাঞ্চ নিয়ে অফিসে গেছে
এখন গোসল করার দরকার
টিভি অফ করে গোসলে গেলাম
গোসল সেরে আবারও ড্রেসিং টেবিলের সামনে বসলাম
আমার আয়নার সামনে বসতে মোটেও ভাল লাগে না, তবুও বসে থাকি ঘন্টার পর ঘন্টা
আয়নার ভেতর আমি আমার অতীত-বর্তমান-ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাই
টেবিল থেকে রবিনসন ক্রসো বইটা নিয়ে বারান্দায় গেলাম
যখন আগ-পিছ বলে কিছূ নেই
খুব পাশের বাসায় যেতে ইচ্ছে করছে
ঐ বাসায় গেলে আরজু আবার খুব রাগ করে
আরজু আমার একমাত্র ছেলে
আরজুর এক ছেলে
আরজুর বাবা মারা যাওয়ার পর থেকে ওর ছেলেটা নিয়েই যেটুকু ব্যস্ত থাকি
বৌমা ব্যাংকে চাকুরি করে
ওরা দু'জনে বেশ ভোরে বের হয়ে যায়, বাড়ি ফেরে পড়ন্ত বিকেলে, মাঝে মাঝে সন্ধ্যাও হয়ে যায়
রামিম মানে আরজুর ছেলেও বেশ ব্যস্ত
সেই সকালে স্কুলে যায়, বাসায় ফেরে দুপুরে, তারপর শুরু হয় হোম টিউটিরদের আসা-কেউ অংক শেখায়, কেউ ইংরেজি, কেউ ছবি আঁকা, কেউ গান, কেউবা আবৃতি-কোনো কোনো দিন রাত অব্দি চলে যায়
আমাকে কোনকিছুই করতে হয় না
এ বাড়িতে আবার কোন বারান্দা নেই
পাশের বাড়ি যাব সেটাও বারণ
আরজুকে কত করে বললাম, বাড়িটা চেঞ্চ করে বারান্দা আছে এমন বাড়ি নিতে
আরজু কিছুই বলে নি
আরজু অনেক ব্যস্ত, ঠিক যেমনটি আমার বাবা ছিল, যেমনটি ছিল ওর বাবা
আমার বারান্দা নিয়ে ভাববার সময় ওর নেই
আমি কি চাই, আমার ভেতরটা কি বলে ওরা কোনদিনই জানতে চায়নি-না আমার বাবা, না আরজুর বাবা, না আরজু
একদিন আমি নদী হতে চেয়েছিলাম, কাশফুলের বনে দেহ এলিয়ে ভেসে থাকতে চেয়েছিলাম, চেয়েছিলাম নগ্নপায়ে শিশিরস্নাত ক্ষেতের আইল ধরে এক সভ্যতা থেকে আরেক সভ্যতা ঘুরে বেড়াতে
আমি ব্যস্ত থাকতে চেয়েছিলাম
আমিও ওদের মত সমাজের কেউ হতে চেয়েছিলাম
একসময় ছিলাম হেলাল সাহেবের মেয়ে, পরে হলাম-তপনের বোন, শাফিনের বউ, আরজুর মা; আর এখন, রামিমের দাদি
শুধু পরিচয় বদলেছে থেকে থেকে, এছাড়া আর খুব বেশি পরিবর্তন হয়নি আমার;-ভালো ছিলাম, ভালোই আছি!
পোস্ট শেয়ার করুন
: মোজাফফর হোসেন
জন্ম সন : ১৯৮৬ জন্মস্থান : মেহেরপুর, বাংলাদেশ
মাতা ও পিতা : মোছাঃ মনোয়ারা বেগম, মোঃ আওলাদ হোসেন
পড়াশুনা : প্রাথমিক, শালিকা সর মাধ্যমিক বিদ্যালয় এবং শালিকা মাদ্রাসা
মাধ্যমিক, শালিকা মাধ্য বিদ্যালয় এবং মেহেরপুর জেলা স্কুল
কলেজ, কুষ্টিয়া পুলিশ লাইন
স্নাতক, রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইংরেজি অনার্স, ফাইনাল ইয়ার)
লেখালেখি : গল্প, কবিতা ও নাটক
বই : নৈঃশব্দ ও একটি রাতের গল্প (প্রকাশিতব্য)
সম্পাদক : শাশ্বতিকী
প্রিয় লেখক : শেক্সপিয়ার, হেমিংওয়ে, আলবেয়ার কামু, তলস্তয়, মানিক, তারাশঙ্কর প্রিয় কবি : রবীন্দ্রনাথ, জীবননান্দ দাশ, গ্যেটে, রবার্ট ফ্রস্ট, আয়াপ্পা পানিকর, মাহবুব দারবিশ, এলিয়ট... প্রিয় বই : ডেথ অব ইভান ঈলিচ, মেটামরফোসিস, আউটসাইডার, দি হার্ট অব ডার্কনেস, ম্যাকবেথ, ডলস হাউস, অউডিপাস, ফাউস্ট, লা মিজারেবল, গ্যালিভা...
অবসর : কবিতা পড়া ও সিনেমা দেখা
যোগাযোগ : 01717513023, [ ]
নারীই বন্ধ
নারীই বন্ধ
নভেম্বর 12, 2021 | 2
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ: প্লেটোনিক ভালোবাসার দীর্ঘনিঃশ্বাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ: প্লেটোনিক ভালোবাসার দীর্ঘনিঃশ্বাস
আগস্ট 23, 2021 | 0
বাংলাদেশের নারীরা কি সত্যিই স্বাধীন?
বাংলাদেশের নারীরা কি সত্যিই স্বাধীন?
এপ্রিল 16, 2021 | 12
নারীসঙ্গ পাবার ক্ষেত্রে কি পুরুষদের সফলতা লাগে?
নারীসঙ্গ পাবার ক্ষেত্রে কি পুরুষদের সফলতা লাগে?
এপ্রিল 1, 2021 | 18
নারী দিবসে নারীর অবস্থান কোথায়?
নারী দিবসে নারীর অবস্থান কোথায়?
মার্চ 10, 2021 | 2
10
সুমিত দেবনাথ অক্টোবর 12, 2010 4:04 পূর্বাহ্ন -
লেখককে অসংখ্য ধন্যবাদ সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরার জন্য
পরিবর্তন! কোথায় পরিবর্তন, পরিবর্তন কথায়! ভারতে নারীর অবস্থান যা আছে তাই
কিছূ যা পরিবর্তন তা বড় শহরে
হ্যাঁ পরিবর্তন দেখতে পাই নেতাদের ভাষণে তা ছাড়া কোথাও না
মোজাফফর হোসেন অক্টোবর 12, 2010 11:06 অপরাহ্ন -
@সুমিত দেবনাথ, হুম
ঠিক বলেছেন
পরিবর্তন আসলে কোথায় ? ধন্যবাদ
লাইজু নাহার অক্টোবর 10, 2010 8:08 অপরাহ্ন -
আমি কি চাই, আমার ভেতরটা কি বলে ওরা কোনদিনই জানতে চায়নি-না আমার বাবা, না আরজুর বাবা, না আরজু
এ কথাটা মনে হয় বাংলাদেশের মেয়েদের জীবনে ৯৯% সত্যি!
গল্পটা ভাল লাগল!
মোজাফফর হোসেন অক্টোবর 12, 2010 11:05 অপরাহ্ন -
@লাইজু নাহার, ধন্যবাদ আপু
বাস্তবটা ধরতে চেষ্টা করেছি মাত্র
লীনা রহমান অক্টোবর 10, 2010 7:05 অপরাহ্ন -
মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নারীদের সেই পরোনো জীবন টেনে বেড়াবার ছবি যেখানে সে বেঁচে থাকেনা, শুধু শ্বাস নেয়
তবে পরিবর্তন তো আসছে
আরজুর বৌ চাকরি করছে এখন
যদিও চন্দ্রার জীবন গেল অপচয় হয়ে
মোজাফফর হোসেন অক্টোবর 12, 2010 11:05 অপরাহ্ন -
@লীনা রহমান, পরিবর্তন হয়ত মনে হচ্ছে আসছে, প্রকৃতপক্ষে সভ্যতার ভোগের ধরণ পাল্টাচ্ছে মাত্রা নয়
ধন্যবাদ আপনাকে
আফরোজা আলম অক্টোবর 10, 2010 9:06 পূর্বাহ্ন -