content
stringlengths
0
129k
১৯৫১ খ্রিষ্টাব্দে সাঈদ আহমদ সাঈদ আহমদ অ্যান্ড পার্টি নামে পাশ্চাত্যের ধাঁচে একটি সঙ্গীতের দল গড়ে তোলেন
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রথম তিনি ইলেক্ট্রিক গিটার ব্যবহার শুরু করেন
[২] তিনি খুব ভালো সেতার বাজাতে পারতেন
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে রবিশঙ্করের দলে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানে সেতার বাদন করেছেন তিনি
[১] ১৯৫১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত রেডিও পাকিস্তানে সেতার ও অর্কেস্ট্রা বাদন পরিবেশন করেন
রেডিওর সেসব অনুষ্ঠানের জন্য স্ক্রিপ্ট করতেন কবি শামসুর রাহমান এবং সুর করতেন তিনি
১৯৫৪ থেকে ১৯৫৬ পর্যন্ত সাঈদ আহমদ বিবিসির সাথে জড়িত ছিলেন
লন্ডনের বিভিন্ন থিয়েটার ও কনসার্ট হলে তিনি সঙ্গীত পরিবেশন করেন
১৯৫৫ সালে প্যারিসের 'মুজি গিমেট'-এ আমন্ত্রিত হয়ে সঙ্গীত পরিবেশন করেন সাঈদ আহমদ
ফ্রান্স টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার করা হয়
১৯৫৫ থেকে ১৯৫৬ সালের মধ্যে ভারতীয় নৃত্যদলের সাথে সঙ্গীত ব্যক্তিত্ব হিসেবে সাঈদ আহমদ পশ্চিম জার্মানি, স্পেন ও ইতালি সফর করেছেন
চাকরিজীবন[সম্পাদনা]
দীর্ঘ চাকুরি জীবনের প্রথমদিকে পাকিস্তান ও পরবর্তীতে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন
সাঈদ আহমদ ১৯৫৬ খ্রিষ্টাব্দে পড়ালেখা শেষ করে পশ্চিম পাকিস্তানে সরকারি চাকুরিতে যোগ দেন
স্বাধীনতার পর থেকে ১৯৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন
তিনি ১৯৯০ থেকে ১৯৯৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও নাট্যকলা বিভাগে অধ্যাপনা করেছেন
তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিল্পকলা বিষয়ে পড়িয়েছেন
উল্লেখযোগ্য নাটক ও প্রবন্ধ[সম্পাদনা]
নাটক[সম্পাদনা]
দি থিং (ইংরেজিতে লিখিত)
কালবেলা (দি থিং এর অনুবাদ)
তৃষ্ণায় (বাংলা একাডেমি প্রকাশিত)
মাইলপোস্ট (ইংরেজিতে লিখিত)
প্রতিদিন একদিন (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকায় বিরচিত)
শেষ নবাব[৬]
প্রবন্ধ-গবেষণা[সম্পাদনা]
ফাইভ পেইন্টারস অব বাংলাদেশ
কনটেম্পরারি আর্ট
কনটেম্পরারি গ্রাফিক আর্টস অব বাংলাদেশ
জীবনী[সম্পাদনা]
বাংলাদেশের সুরস্রষ্টারা
অনুবাদ[সম্পাদনা]
বিশ্ব নাটক
টেকো অবিনেত্রী
মাইলপোস্ট (ইংরেজিতে লিখিত স্বকৃত মূলের অনুবাদ)
স্মৃতিকথা[সম্পাদনা]
ঢাকা আমার ঢাকা (২০১০)
ঢাকা: সাহিত্য প্রকাশ
সম্মাননা[সম্পাদনা]
সাঈদ আহমদ ১৯৭৫ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৬ খ্রিষ্টাব্দে সূফী মোতাহার হোসেন পুরস্কার সহ মুনীর চৌধুরীর সম্মাননা, ঋষিজ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন
তার সম্মানে ১৯৭৬ খ্রিষ্টাব্দে ওয়াশিংটন ডিসির প্রখ্যাত নাট্যশালা এরিনা স্টেজের দর্শকের আসনের একটি সারি তাঁর নামে নামকরণ করা হয়
১৯৮৩ খ্রিষ্টাব্দে জার্মানির বার্লিন টিভি ড্রামা উৎসবে তাঁকে 'প্রিক্স ফিউচুরা' পদক প্রদান করা হয়
তিনি ১৯৯৩ খ্রিষ্টাব্দে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার লেজিওঁ দনর লাভ করেন
বাংলাদেশের নাগরিক নাট্য সম্প্রদায় ১৯৯৬ খ্রিষ্টাব্দে তাঁকে 'দক্ষিণ এশিয়া পদক' প্রদান করে
১৯৯৭ খ্রিষ্টাব্দে তিনি 'মুনীর চৌধুরী পদক' লাভ করেন
মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার ফাউন্ডেশন সাঈদ আহমদকে ১৯৯৮ খ্রিষ্টাব্দে 'রেসিডেন্ট প্লে-রাইট' নিয়োগ করে
ঢাকা আর্টস সার্কেল ২০০৮ খ্রিষ্টাব্দে তাঁকে সম্মাননা প্রদান করে
শেষ জীবন[সম্পাদনা]
১৯৮৭ খ্রিষ্টাব্দে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন
টেলিভিশনে তিনি নাটক বিষয়ে ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনা করে বিশেষ খ্যাতি লাভ করেন
শেষ জীবন ঢাকার লালমাটিয়ায় নিজস্ব বাসভবনে অতিবাহিত করেছেন
২০১০ খ্রিষ্টাব্দের ২১ জানুয়ারি বৃহস্পতিবার ৮০ বৎসর বয়সে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান হয়
বেশ কিছু দিন ধরে তিনি বিবিধ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন
তাঁকে আজিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
আরো দেখুন[সম্পাদনা]
সাঈদ আহমদের বিস্তারিত জীবনী
এই নিবন্ধটি অসম্পূর্ণ
আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন
তথ্যসূত্র[সম্পাদনা]
↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"
২০১৮-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা
সংগ্রহের তারিখ ২০১৪-০১-১২
↑ ক খ ://.../_.?=189
↑ সাঈদ আহমদ
↑ ক খ নাট্যকার সাঈদ আহমদ আর নেই[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
↑ সাঈদ আহমদের জন্মদিন আজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
↑ তাঁর লেখা পঞ্চম নাটক
এ নাটক রচনায় ১৯৭৮ থেকে ১৯৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ দশ বছর ব্যয় করেছেন তিনি
একুশে পদক বিজয়ী ২০১০
মুনতাসীর মামুন
ভাষা ও সাহিত্য
মোহাম্মদ রফিক
হেলেনা খান
ভাষা আন্দোলন
গোলাম মওলা
আহমেদ ইমতিয়াজ বুলবুল (সঙ্গীত)
ইমদাদ হোসেন (চিত্রকলা)
একেএম আবদুর রউফ (মরণোত্তর, চিত্রকলা)
নাসির উদ্দীন ইউসুফ (নাট্যকলা)
পার্থ প্রতিম মজুমদার (মূকাভিনয়)
লায়লা হাসান (নৃত্যকলা)
আবু শারাফ হিজবুল কাদের সাদেক (মরণোত্তর)
জ্যোতিঃপাল মহাথের
হানিফ সংকেত
সাংবাদিকতা
মোহাম্মদ আলম (মরণোত্তর)
একুশে পদক বিজয়ী
'://..//.?=সাঈদ_আহমদ&=5474101' থেকে আনীত
বিষয়শ্রেণীসমূহ:
১৯৩১-এ জন্ম
২০১০-এ মৃত্যু
বাংলাদেশী নাট্যকার
লুকানো বিষয়শ্রেণী:
অকার্যকর বহিঃসংযোগ সহ সমস্ত নিবন্ধ
স্থায়ীভাবে অকার্যকর বহিঃসংযোগসহ নিবন্ধ
ইংরেজি ভাষার লেখা থাকা নিবন্ধ
এ পৃষ্ঠায় শেষ পরিবর্তন হয়েছিল ০৭:৩১টার সময়, ১৬ অক্টোবর ২০২১ তারিখে
লেখাগুলো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্সের আওতাভুক্ত; এর সাথে বাড়তি শর্ত প্রযোজ্য হতে পারে
এই সাইট ব্যবহার করার মাধ্যমে, আপনি এটি ব্যবহারের শর্তাবলী ও এর গোপনীয়তা নীতির সাথে সম্মত হচ্ছেন
উইকিপিডিয়া®, অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি নিবন্ধিত ট্রেডমার্ক