content stringlengths 0 129k |
|---|
আমি নিম্নলিখিতর জন্য আপডেট পেতে চাই: |
শিশু ছোট বাচ্চা প্রি-স্কুলের শিশু গ্রেড-স্কুলার প্রাক্-কৈশোর কিশোর-কিশোরী সদ্য পূর্ণবয়স্ক |
সাইন আপ করুন |
' ' |
' . , ' , , . ./. |
' ; ; ' , , -. ./. |
× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনসাক্ষাতকাররকমারিপ্রবাসীদের কথামত-মতান্তরফেসবুক ডায়েরিবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে ষোলো আনা মন ভালো করা খবরকলকাতা কথকতাখোশ আমদেদ মাহে রমজানস্বাধীনতার সুবর্ণ জয়ন্তীসেরা চিঠিইতিহাস থেকে |
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , ২৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিঃ |
কুমিল্লার ঘটনা চিহ্নিত মহলের হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত |
শেষের পাতা |
স্টাফ রিপোর্টার |
১৫ অক্টোবর ২০২১, শুক্রবার |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একটি চিহ্নিত মহল হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার নানুয়া দীঘির ঘটনা ঘটিয়েছে |
গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন |
ড. হাছান বলেন, অতীতে যারা পদ্মা সেতু নিয়ে নানা ধরনের গুজব রটিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই একই মহল এবারের ঘটনা ঘটিয়েছে |
যারা এই ঘটনা ঘটিয়েছে এবং একে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে গুজব রটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর |
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলবো, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পূজা উদযাপন করুন, জনগণ ও সরকার আপনাদের পাশে আছে |
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে স্থাপিত হয়েছে এটি অনেক দেশের জন্য উদাহরণ |
এদেশ রচিত হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে |
একটি অসাম্প্রদায়িক দেশ রচনা করার জন্যই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ রচিত হয়েছে |
কিন্তু যে মহল আমাদের এই দেশ রচনার বিরুদ্ধাচারণ করেছিল তারা এবং আমাদের পূর্বসূরি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেভাবে দেশ রচিত হয়েছে, একইভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোর জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্... |
সেজন্য নানা সময়ে দেখা গেছে নানা ধরনের দুর্যোগ রচনা করা হয়েছে, নানা ধরনের ছোটখাটো ঘটনা ঘটিয়ে সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, এগুলোর পেছনে হীন উদ্দেশ্য ছিল যেগুলো সরকার কঠোর হস্তে দমন করেছে |
কুমিল্লায় নানুয়া দীঘির পাড়ে যে মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেছে বলে বলা হচ্ছে সেখানে আমি অনেকের বক্তব্য দেখেছি |
সেখানে অত্যন্ত শান্ত একটি পরিবেশে হিন্দু, মুসলিম ভাইরা মিলে শান্তিপূর্ণভাবে যুগ যুগ ধরে বসবাস করছেন |
সেখানে রাতের বেলায় মন্দির বন্ধ করে দেয়া হয়েছিল, কোনো মানুষ ছিল না, বাতিও বন্ধ ছিল |
সেই পরিস্থিতিতে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি পুলিশ তদন্ত করছে |
আমি নিশ্চিত কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি খুব সহসা বের হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে |
এই ঘটনার উদ্দেশ্য পরিষ্কার যে, সবসময় দুষ্কর্মের সঙ্গে যুক্ত মহলই এই ঘটনাটি ঘটিয়েছে, যা পুলিশসহ অনেক সংস্থা তদন্ত করছে, সঠিক তথ্য বেরিয়ে আসবে' উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে |
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল সব সময় গুজব রটনার কাজে লিপ্ত এবং তারা গুজব রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের সম্প্রীতি শান্তি বিনষ্ট করার অপকর্মে সব সময় লিপ্ত |
অতীতের দিকে দৃকপাত করে সম্প্রচারমন্ত্রী বলেন, যখন পদ্মা সেতুর পিলারের কাজ শুরু হলো তখন গুজব রটিয়ে দেয়া হলো যে, পদ্মা সেতুতে নরবলি দিতে হবে |
আবার সেটির প্রেক্ষিতে ছেলেধরা গুজব ছড়িয়ে দেয়া হলো |
অনেকগুলো নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো |
যারা এই সরকারের আমলে পদ্মা সেতু হবে না বলেছিল ও পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে বিশ্বব্যাংকেও যুক্ত করেছিল এবং পরে বিশ্বব্যাংক লজ্জাকরভাবে আদালতে হেরে যাওয়ায় সমস্ত অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছিল, সেই একই মহল এই গুজব ছড়িয়েছে |
সেই একই মহল আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই অপকর্ম করেছে |
ঘটনার প্রেক্ষিতে সরকারের তৎপরতার কথা উল্লেখ করে ড. হাছান বলেন, সমস্ত দেশে এটির প্রেক্ষিতে গতকাল যে উত্তেজনা ছড়ানো হয়েছিল, পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী সেটি কঠোর হস্তে দমন করেছে |
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে |
আমি জনগণকে অনুরোধ জানাবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না |
আর যারা গুজব ছড়ানোর চিন্তা করছেন বা করেছেন সবাইকে চিহ্নিত করা হবে এবং সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর |
মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে |
হিন্দু সম্প্রদায়ের সমস্ত জনগণকে অনুরোধ জানাবো আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে পূজা উৎসব পালন করুন, সরকার, জনগণ আপনাদের পাশে আছে |
দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর |
অবশ্যই দিতে হবে * |
অবশ্যই দিতে হবে * |
আপনার মতামত |
অন্যান্য খবর |
সিলেটে নগর মসনদে চোখ যে ৬ নেতার |
শেষের পাতা |
সাইকেল র্যালিতে নিরাপদ সড়কের দাবি |
শেষের পাতা |
প্যানডোরা পেপারস নিয়ে মতামত না দেয়াই উত্তম |
শেষের পাতা |
খালেদা জিয়ার ফের রক্তক্ষরণ হচ্ছে: ফখরুল |
শেষের পাতা |
মেয়ের সামনে মা'কে ধর্ষণ, খুলনায় পুলিশের এসআই গ্রেপ্তার |
শেষের পাতা |
কোনদিকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট! |
শেষের পাতা |
পোশাক খাতেও ওমিক্রন আতঙ্ক |
শেষের পাতা |
মাল্টায় লায়েক ও সিলেটে নুরের প্রতারণার ফাঁদ |
শেষের পাতা |
২০শে ডিসেম্বর থেকে সারা দেশে সমাবেশ করবে বিএনপি |
শেষের পাতা |
দুই নারী ক্রিকেটারের ওমিক্রন সংক্রমণ কিনা তা পরীক্ষা করছে আইইডিসিআর |
শেষের পাতা |
মুরাদের অশ্লীল অডিও-ভিডিও সরানোর নির্দেশ |
শেষের পাতা |
১৫০০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে ফেসবুকের বিরুদ্ধে |
শেষের পাতা |
আরও পাঁচ জনের মৃত্যু |
শেষের পাতা |
মানবজমিন কার্যালয়ের ফোন নম্বর পরিবর্তন |
শেষের পাতা |
আতঙ্ক নিয়ে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা |
শেষের পাতা |
বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালন করলেন শিক্ষার্থীরা |
শেষের পাতা |
সালমান এফ রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক |
শেষের পাতা |
একজন তোফায়েল সামির বিদায় |
শেষের পাতা |
মানবজমিন কার্যালয়ের ফোন নম্বর পরিবর্তন |
শেষের পাতা |
৩ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রেসিডেন্ট |
শেষের পাতা |
হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি পেলো নৌকা |
শেষের পাতা |
গোলাপগঞ্জের মেয়র রাবেল সাময়িক বরখাস্ত |
শেষের পাতা |
যুক্তরাষ্ট্রের ১৬ রাজ্যে ওমিক্রন |
শেষের পাতা |
সুচির চার বছরের জেল |
শেষের পাতা |
তোপের মুখে পালালো পাথরখেকোরা |
শেষের পাতা |
দরজায় কড়া নাড়ছে ওমিক্রন -স্বাস্থ্য অধিদপ্তর |
শেষের পাতা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.