content
stringlengths
0
129k
প্রথম পাতা
পশ্চিমবঙ্গ
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ
সম্পাদকের পাতা
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র
ফুটবলক্রিকেট
জীবন+ধারা
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম
রবিবাসরীয়পত্রিকাঅবসর
সাত পাকে বাঁধা
পাত্রপাত্রী
24
বিপন্ন সুন্দরবন-২
ম্যানগ্রোভ কেটে মেছোভেড়ি তৈরি
ভাঙড় ১৬ জুলাই ২০১৯ ০১:৩৪
লোপাট: উপরে জঙ্গল সাফ করে তৈরি হচ্ছে ভিড়ি
নীচে, কাঠ-চুরি
নদী চরের ম্যানগ্রোভ জঙ্গল কেটে তৈরি হচ্ছে বেআইনি মেছোভেড়ি
চোরাগোপ্তা ম্যানগ্রোভ কেটে ফেলায় প্রতি মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সুন্দরবন
এক দিকে যেমন নদী বাঁধের ক্ষতি হচ্ছে, তেমনই বিপন্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ
সম্প্রতি বাসন্তী ব্লকের ভরতগড় পঞ্চায়েতের আনন্দবাদ মৌজার মাতলা নদীর চরের কয়েকশো বিঘা ম্যানগ্রোভ জঙ্গল কেটে বেআইনি মেছোভেড়ি হয় বলে অভিযোগ
শুধু তাই নয়, স্থানীয় অনেক লোকজন জ্বালানি কাঠের জন্য ম্যানগ্রোভ ধ্বংস করছেন
অনেকে আবার ম্যানগ্রোভ গাছ কেটে কাঠ চুরি করে বিক্রি করে দিচ্ছেন
এ সব বিষয়ে প্রশাসনের নজর নেই বলে অভিযোগ সাধারণ মানুষের
বাসন্তীর বিডিও সৌগত সাহা বলেন, ''বাসন্তীর ওই এলাকায় ম্যানগ্রোভ গাছ কাটা হচ্ছে বলে খবর পেয়েছি
আমি বন দফতরকে বিষয়টি দেখার জন্য জানিয়েছি
বিভিন্ন দফতরের আধিকারিক ও ওই এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসব
সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
বনসৃজন প্রকল্পে বিভিন্ন পঞ্চায়েত বছরের নানা সময়ে নদীর চরে গাছ লাগায়
সুন্দরবনের মাতলা, বিদ্যা, গোমর, হোগল নদীর চরে ম্যানগ্রোভ গাছ লাগিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ
আয়লার পরে সুন্দরবনে বিভিন্ন সময়ে সরকার থেকে গাছ লাগানোর প্রকল্প নেওয়া হয়
কিন্তু সেগুলি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে
জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহের জন্যও নষ্ট হচ্ছে ম্যানগ্রোভ
আবার ম্যানগ্রোভ কেটে গজিয়ে উঠছে বেআইনি মেছোভেড়ি
পরিবেশবিদেরা মনে করেন, এ ভাবে ম্যানগ্রোভ ধ্বংস করা হলে সুন্দরবনের নদী বাঁধ দুর্বল হয়ে পড়বে
সে ক্ষেত্রে আয়লার মতো জলোচ্ছ্বাসে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জলের তলায় তলিয়ে যাবে
স্থানীয় মানুষের অভিযোগ, শাসকদলের মদতে অধিকাংশ ক্ষেত্রে ম্যানগ্রোভ কেটে বেআইনি মেছোভেড়ি তৈরি করা হচ্ছে
বাসন্তীর আনন্দবাদ গ্রামের এক বাসিন্দা বলেন, ''মাতলা নদীর চরের ম্যানগ্রোভ গাছ কেটে মেশিন দিয়ে মাটি কেটে তৈরি করা হচ্ছে বেআইনি মেছোভেড়ি
স্থানীয় নেতাদের মদতেই এ সব হচ্ছে
বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হচ্ছে না
দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের ডিএফও সান্তোষা জিআর বলেন, ''এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই
বিষয়টি খোঁজ নিয়ে দেখছি
সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেব
'' ভরতগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নলিনী সর্দার বলেন, ''এই ভাবে ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরি করা সমর্থন করিনা
বিষয়টি আমরা প্রশাসন এবং দলের নেতৃত্বকে জানিয়েছিলাম
'' - নিজস্ব চিত্র
উচ্চ ফলনশীল ও পুষ্টি-সমৃদ্ধ নতুন এক তেলজাত ফসলের নাম 'সাউ পেরিলা'
এ ফসল থেকে লিনোলিনিক অ্যাসিড-সমৃদ্ধ তেল আহরণ ছাড়াও প্রাপ্ত খৈল, গবাদিপশুর জন্য পুষ্টিকর খাবার ও জৈব সার হিসেবেও ব্যবহার করা যায়
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মিয়াপাড়া গ্রামে পরীক্ষামূলকভাবে পেরিলা চাষ শুরু হয়েছে
কৃষি অফিস বলছে, সাউ পেরিলা-১ বাণিজ্যিকভাবে চাষে যেমন তেলের আমদানির পরিমাণ কমে যাবে, তেমনি দেশের অর্থনীতিতেও আনতে পারে আমূল পরিবর্তন
কৃষি অফিসের বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ প্রদর্শনীর মাধ্যমে ব্যাপক সম্ভাবনাময় নতুন ভোজ্যতেল পেরিলার পরীক্ষামূলক চাষে সফলতার স্বপ্ন বুনছেন ওই গ্রামের কৃষক শাহজাহান মিয়া
কোরিয়ান উচ্চমান এ নতুন তেল ঝুঁকিমুক্ত, রোগবালাই ও পোকার আক্রমণ কম, বীজতলা থেকে ১০০ দিনে উত্তোলনযোগ্য, সরিষার মতো দানা হওয়ায় গ্রামীণ ঘানিসহ অটো অয়েল মিলে ভাঙানো যায়
অন্য ফসল থেকে এ ফসল অধিক লাভজনক হওয়ায় ওই এলাকার অন্য কৃষক এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন
নতুন এ সম্ভাবনাময় ফসল সাউ পেরিলা-১ বাণিজ্যকভাবে চাষাবাদ এখন সময়ের অপেক্ষা
মাগুরা মিয়াপাড়া গ্রামের কৃষক শাহজাহান জানান, তিনি এবার ৩০ শতাংশ জমিতে এর চাষ শুরু করেছেন
ব্যতিক্রমী ফসল হিসেবে খরিফ-২, বর্ষা মৌসুমে চাষাবাদ হচ্ছে
এ তেলের সুগন্ধ অনেক বেশি, উচ্চমান এবং স্বাস্থ্যসম্মত, মধু আহরণে বিশেষ ভূমিকা রাখে, এর কচি পাতা চায়ে মোহনীয় স্বাদ আনে, সালাত কিংবা সবজি হিসেবেও রান্না করে খাওয়া যায়
এ ফসল থেকে পাঁচ-ছয় মণ তেল বীজ উৎপাদন হবে বলে আশা করেন তিনি
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায় জানান, এ অঞ্চলে পেরিলা চাষের নতুন স্বপ্ন-সম্ভাবনার দুয়ার খুলে দিতে ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পেরিলার গবেষণায় পিএইচডিতে অংশগ্রহণকারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম মজুমদারের নিকট থেকে বীজ সংগ্রহ করে চারা উৎপাদনের মাধ্যমে ওই কৃষকের মাঝে স...
পেরিলা তেলে ৫০-৫৫ ভাগ ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে, যা মানবদেহের জন্য খুব উপকারী
এ তেলে ক্ষতিকর ইরুসিক এসিড নেই
এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ তেলটি দেশের তেলের ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হবে
কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, পেরিলা চাষ সম্পর্কে চাষিদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ
এ এলাকার মাটি পেরিলা চাষে খুবই উপযোগী
আশা করি পেরিলা চাষে কৃষক শাহজাহান আলীর দিন বদলের পাশাপাশি আগামীতে এ উপজেলার কৃষিকে সমৃদ্ধ করে তুলবে
শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ চলাচল বন্ধ - 365 <% ( _ > 0 ) { %> ,
365
সঠিক খবর সঠিক সময়ে
:
সাধারন খবর
লাইফ স্টাইল
আমাদের সাথে যোগাযোগ
শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ চলাচল বন্ধ
10, 2016
বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে
চলাচল করছে শুধু আটটি ফেরি
এদিকে পারাপার ব্যাহত হওয়ায় দুদিকের ঘাটে দুইশ ট্রাকসহ চারশতাধিক যান আটকা পড়েছে
বুধবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে
বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে শিমুলিয়া- কাওড়াকান্দি নৌরুটে কিছু সংখ্যক ফেরি বাদে লঞ্চ, স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে
প্রবল বৃষ্টিতে ভিজে যাত্রীদের পদ্মা পাড়ি দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে
স্বল্প সংখ্যক ফেরি চরাচল করায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের লাইনও দীর্ঘ হতে থাকে
উত্তাল পদ্মায় প্রচণ্ড স্রোত আর দমকা বাতাসে ঝুঁকি নিয়ে চলছে আটটি ফেরি
লঞ্চ ও সিবোট বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা এসব ফেরিতে করে পদ্মা পারি দিচ্ছে
বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ বলেন, পদ্মায় প্রবল বাতাস, সেই সঙ্গে রয়েছে প্রবল স্রোত
উত্তাল পদ্মায় বাতাসের ধাক্কা সামলাতে পাড়ছে না ফেরি চালকরা
বাতাসের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তারা
তাই ১৭টি ফেরির মধ্যে চারটি রো রো ফেরি ও চারটি কে টাইপ ফেরি দিয়ে সচল রাখা হয়েছে ফেরি সার্ভিস, যা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে
এছাড়া রো রো ফেরি চলার সময় লৌহজং টার্নিংয়ে ডুবো চরে প্রতিবন্ধকতায় পড়ছে
সব মিলিয়ে বুধবার ফেরি পারপারে অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে বলে জানান তিনি
শিমুলিয়া বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন খান জানান, শিমুলিয়া বন্দর এলাকার জন্য ২ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর