content stringlengths 0 129k |
|---|
এর মানে এ নয় যে, তারা দুজন অভিন্ন |
যতই একরকম হোক ভিন্ন দেহধারীর ব্যক্তির মতো ভিন্ন বানানধারী শব্দের প্রয়োগাচরণেও কিছু না কিছু পার্থক্য থেকে যায় |
বাংলায় দুটি শব্দেরই প্রয়োগ আছে |
শব্দ দুটি প্রায় সমার্থক |
পার্থক্যের মধ্যে এই যে সম্মেলন শব্দের প্রধান অর্থ সভা লোকসমাগম; ;, সম্মিলন শব্দের প্রধান অর্থ মিলন;সমন্বয়, সংযোগ, . হরিচরণ সম্মেলন কে সংস্কৃত বলেছেন; সম্মিলন কে নয় |
রবি ঠাকুর সম্মিলন শব্দটি চুটিয়ে ব্যবহার করেছেন; জনপ্রিয় করছেন |
সূত্র: সুভাষ ভট্টাচার্য |
অনুচর এবং সহচর অর্থ কী? এদের মধ্যে পার্থক্য জানাবেন |
অনুচর: দাস, ভৃত্য; সহচর: সঙ্গী, সাথী |
অনুচর আপনার অধীনে চলবে, সহচর আপনার সঙ্গে |
অনুচর হচ্ছে অনুগমনকারী, সঙ্গী, ভৃত্য |
সহচর হচ্ছে একত্রে বা সঙ্গে বিচরণকারী, সঙ্গী, সাথী, সখা, বন্ধু, সহকর্মী, অভিন্ন উদ্দেশ্যে অর্জনে নিয়োজিত সহকর্মী |
ঠিক এবং সঠিক এর মধ্যে পার্থক্য কি? |
বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত বাংলা 'সঠিক' শব্দের অর্থ - নির্ভুল, প্রকৃত প্রভৃতি |
সংস্কৃত 'স্থিত' শব্দ থেকে উদ্ভূত তৎসম 'ঠিক' শব্দের অর্থ সত্য, নির্ভুল, স্থিরকৃত, সম্পূর্ণ, হুবহু, প্রস্তুত, পরিপাটি প্রভৃতি |
সুতরাং উভয় শব্দ সমার্থক |
অনেকে মনে করেন (একসময় আমিও মনে করতাম), 'সঠিক' শব্দটি শুদ্ধ নয়; বাহুল্য এবং অপপ্রয়োগ |
তাঁদের মতে, 'সঠিক' শব্দের 'স' একটি উপসর্গ |
আসলে এ ধারণা সঠিক নয় |
'ঠিক' ও 'সঠিক' দুটি ভিন্ন শব্দ এবং সমার্থক |
তাই শব্দ হিসেবে 'সঠিক' অবশ্যই ঠিক |
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানেও 'সঠিক' শব্দটি প্রমিত হিসেবে পৃথক ভুক্তিতে স্থান পেয়েছে |
প্রবেশ আর অনুপ্রবেশ এর মধ্যে পার্থক্য কি? |
অনুপ্রবেশ অর্থ: ভিতরে বা অন্তরে প্রবেশ; মর্মগ্রহণ |
গোপনে বা অবৈধভাবে প্রবেশ |
প্রবেশ অর্থ: ভিতরে গমন, ঢুকিবার ক্ষমতা বা অধিকার |
ধোয়া তুলসিপাতা- কথাটির অর্থ জানতে চাইছি |
ধোয়া তুলসীপাতা কথাটি ব্যাবহার হয় একেবারে খাঁটি বা নির্ভেজাল বুঝাতে |
হিন্দুধর্মে তুলসী গাছ পবিত্র হলেও ধর্মীয় মিথ অনুযায়ী তার কিছু দোষ বা কলঙ্ক রয়েছে, যা ধুয়ে ফেললেই শেষ হয়ে যায় না |
আর মানুষ সেটা থেকেই ধোয়া তুলসী পাতা বলে ব্যঙ্গ করে |
তুলসী: • তুল-এর শেষ যাহাতে, তাহার সক্রিয় আধার যে; অথবা, সকল তুলনার শেষ যাহাতে; অথবা, যাহার সহিত তুলনা করার ন্যায় আর কিছুই নাই |
যাহাকে দেখিয়া আর্য্যগণ তাহার তুলনা দিতে অক্ষম হন |
অতুলনীয়া, 'বেনজির', শঙ্খচূড় দানবের স্ত্রী, জলন্ধর-স্ত্রী; (সাদৃশ্যে) তুলসী গাছ |
'সন্তুষ্ট ও সন্তুষ্টি, ব্যবহারের পার্থক্য কি? |
সন্তুষ্ট বিশেষণ, সন্তুষ্টি বিশেষ্য |
তিনি আমার প্রতি #সন্তুষ্ট (বিশেষণ) |
আমি তার #সন্তুষ্টি অর্জন করতে চাই (বিশেষ্য) |
বাংলা ডাকসাইটে অর্থ - (বিশেষণে) দোর্দণ্ড প্রতাপশালী, বিখ্যাত, প্রসিদ্ধ |
ডাকসিদ্ধ হতে ডাকসাইটে |
ডাকসিদ্ধ অর্থ - (বিশেষণে) পিশাচ যার আজ্ঞাবহ; (বিশেষ্যে) তন্ত্রবিদ্যায় সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি; ডাকের বচনের শ্রষ্টা হিসেবে খ্যাত ডাক |
হিন্দু শাস্ত্রমতে ডাক বা পিশাচ শিবের আজ্ঞাবহ অনুচর |
শিব প্রচণ্ড প্রতাপশালী ও ক্ষমতাবান |
তাই শিবের পক্ষে ডাক বা পিশাচের মতো মহা ক্ষমতাধরকে আজ্ঞাবহ অনুচরে পরিণত করে ডাকসিদ্ধ হওয়া সম্ভব হয়েছে |
আবার এমনও মনে করা হয় যে, প্রাচীন বাংলার খ্যাতিমান ও প্রভাবশালী বচনকার ডাক পুরুষ নামে খ্যাত ডাক থেকে ডাকসাইটে কথাটির উদ্ভব |
ডাক তৎকালে এমন খ্যতিমান ছিল যে, এক ডাকে বা এক নামে তাঁকে সবাই চিনত |
তিনি তন্ত্রবিদ্যায়ও সিদ্ধিপ্রাপ্ত ছিলেন |
কথিত হয়, খ্রিষ্টীয় অষ্টম থেকে একাদশ শতক পর্যন্ত উত্তর ভারতে খনার বচনের চেয়েও ডাকের বচন অধিক জনপ্রিয় ছিল |
ডাক ছিলেন একজন গোপ |
স্বর্গধামে গমন করে স্বর্গ থেকে প্রয়োজনীয় উপদেশ এবং জ্ঞান নিয়ে পুনরায় পৃথিবীতে ফেরত আসতেন বলে তাঁর নাম 'ডাক পুরুষ' যার অন্তর্নিহিত নাম ডাকসিদ্ধ পুরুষ |
মহাপ্রাজ্ঞ হিসেবে খ্যাত বচনকার ডাক যেমন ছিলেন পরিচিত তেমনি ছিলেন প্রতাপশালী |
এসব সূত্রে ডাকসিদ্ধ হতে উদ্ভূত ডাকসােইটে শব্দটি দোর্দণ্ড প্রতাপশালী, বিখ্যাত, প্রসিদ্ধ প্রভৃতি অর্থ ধারণ করে |
অধুনা শব্দটি দিয়ে প্রতাপ, প্রভাব, ক্ষমতা ও খ্যাতি প্রভৃতির বিস্তৃতি বুঝানো হয় |
যেমন - ডাকসাইটে লেখক, ডাকসাইটে খেলোয়াড়, ডাকসাইটে নেতা, ডাকসাইটে শিল্পী, ডাকসাইটে অভিনেতা, ডাকসাইটে সুন্দরী প্রভৃতি |
এই পোস্টের সংযোগ - √ |
://./আমি-শুবাচ-থেকে-বলছি-শুবাচ/ |
@ এই চিহ্ন টার উচ্চারণ কি হবে? |
, বলা হয় |
সাধারণ ও সহজভাবে বিশ্বব্যাপী '' |
বাংলাদেশে বেশি প্রচলিত |
বিশিষে করে ইমেইল ঠিকানায় |
'চৌপর' শব্দের অর্থটা কেউ বুঝিয়ে বলবেন প্লিজ ..!? |
চার প্রহর মানে পুরো দিন = ১২ ঘন্টা |
কাপড় চোপড় |
চৌ মানে চার,পর হলো প্রহর |
দিন চার প্রহর,রাত চার প্রহর |
মোট অষ্টপ্রহর |
চব্বিশ ঘণ্টা |
লোকনিরুক্তি বা লোক-নিরুক্তি |
অপরিচিতি বা ব্যুৎপত্তিগত বিস্মৃতির কারণে কিংবা প্রচলিত বিশ্বাস, জ্ঞান বা অনুমান বশত অনেক সময় মানুষ তার পরিচিত, প্রায়োগিক অর্থে সমতুল ও প্রায়-সমোচ্চারিত কোনো-কোনো শব্দের বানান বা উচ্চারণ পরিবর্তন করে অনুরূপ অর্থের নতুন শব্দ সৃষ্টি করে |
এটি হচ্ছে লোকনিরুক্তি |
অন্যভাবে বলা যায়, সাধারণ জ্ঞান, বিশ্বাস, অনুমান, লোকশ্রুতি, প্রবীণদের মন্তব্য, অভিজ্ঞতা, সংস্কার, কুসংস্কার প্রভৃতির উপর নির্ভর করে মূল শব্দের যে ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে লোক-নিরুক্তি বলে |
লোকনিরুক্তির ক্ষেত্রে আদি বানান ও পরিবর্তিত বানানের শব্দ বা শব্দগুচ্ছের বানান পরিবর্তিত হলেও অর্থ অভিন্ন থেকে যায় |
যেমন: ঊর্ণবাভ থেকে ঊর্ণনাভ, কালজার থেকে কালাজ্বর, টাকার কুবের থেকে টাকার কুমির, আর্ম চেয়ার থেকে আরাম কেদারা, বিস্ফোটক থেকে বিষফোড়া ইত্যাদি |
সহজ কথায়, সাধারণ মানুষের ব্যবহার থেকে সৃষ্টি হওয়া শব্দকে লোকনিরুক্তি বলা যায় |
উচ্চারণ: তড়াগ্; উৎস: তৎসম বা সংস্কৃত √তড়্+আক; অর্থ: দিঘি; গভীর জলাশয়; বৃহৎ পুষ্করিণী; উদাহরণ: "ডুবে গেছি বিস্মৃতির অতল তড়াগে", মোহিতলাল মজুমদার |
কলকাতার চৌরঙ্গির কাছে ময়দানে এক দিঘির নাম মনোহরদাস তড়াগ |
চেষ্টা বনাম প্রচেষ্টা |
'চেষ্টা' ও 'প্রচেষ্টা' উভয় শব্দের অর্থ অভিন্ন হলেও প্রায়োগিক ক্ষেত্রে কিছু তফাত আছে |
'চেষ্টা' অর্থ অভীষ্ট সাধনের নিমিত্ত যত্ন |
যেমন :'লক্ষ্যস্থলে পৌঁছতে আমি প্রাণপণ চেষ্টা করব |
' এ বাক্য দ্বারা যত প্রকার উপায় আছে সব নিবেদিত করার প্রত্যয় ব্যক্ত হয়েছে |
অন্যদিকে 'প্রচেষ্টা' শব্দের অর্থ নিয়ন্ত্রিত বা সীমিত চেষ্টা বা এমন চেষ্টা যা প্রকৃত অর্থে পূর্ব হতে নির্ধারিত |
প্রকৃত- চেষ্টা (নির্দিষ্ট) হচ্ছে প্রচেষ্টা |
চেষ্টা বহুমুখী ও বিস্তৃত কিন্তু প্রচেষ্টার বিস্তার অপেক্ষাকৃত সীমিত |
যেমন : ছেলেটিকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকের সব প্রচেষ্টা বিফলে গেল |
' এ বাক্য দ্বারা এটাই প্রকাশ করা হচ্ছে যে, একজন চিকিৎসক একটি শিশুকে নির্দিষ্ট রোগ হতে মুক্ত করার জন্য চিকিৎসা-বিজ্ঞানের যত কৌশল তার জ্ঞানের আয়ত্তে ছিল সবগুলো প্রয়োগ করেও ব্যর্থ হয়েছে |
যদি বাক্যটি এমন হতো : 'মা-বাবা অনেক চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারল না |
' তাহলে শুধু চিকিৎসা বিজ্ঞান বা কোনো নির্দিষ্ট চিকিৎসকের প্রচেষ্টা ছাড়াও মানুষ বাঁচার জন্য বা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বর-মন্দির থেকে শুরু করে যে সকল প্রয়াস নিতে পারে সব বুঝানো |
উপরের বক্তব্য থেকে স্পষ্ট যে, চেষ্টা ও প্রচেষ্টার প্রয়োগে পার্থক্য |
বাক্য শব্দ-দুটোর প্রয়োগে আমরা বিষয়টি বিবেচনা করব |
মাইকেলি ধাতু কী |
ব্যাকরণের আলোচনায় বাংলা ধাতুগণের নির্দিষ্ট শ্রেণিভাগ রয়েছে |
কর্, মার, মিটা, উঠ্, লিখ্, মুচড়া, চাহ্, খা, শু, হ প্রভৃতি সেসব ধাতুগণের কয়েকটি |
এসব ধাতুর সঙ্গে কাল ও পুরুষ অনুসারে বিভক্তি (প্রত্যয়) যুক্ত করে বাক্যে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা হয় |
বাংলা ভাষায় এই নির্দিষ্ট ধাতুশ্রেণির বাইরে আরও একপ্রকার ধাতু রয়েছে, যা 'মাইকেলি ধাতু' নামে পরিচিত |
মাইকেল মধুসূদন দত্ত এধরনের ধাতুর ব্যবহার প্রচলন করেন বলে তাঁর নামানুসারে এরূপ নামকরণ করা হয়েছে |
মাইকেলি ধাতু প্রকৃতপক্ষে কোনো ধাতু নয়, মূলত এগুলো কতিপয় বিশেষ্য ও বিশেষণ |
মাইকেল মধুসূদন দত্ত সেসব বিশেষ্য-বিশেষণের সঙ্গে ধাতুর অনুকরণে কাল ও পুরুষ অনুসারে বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করেছেন বলে এধরনের শব্দ 'মাইকেলি ধাতু' তকমা পেয়ে গিয়েছে |
পবিত্র থেকে পবিত্রি (পবিত্র করি), লক্ষ থেকে লক্ষি (লক্ষ করি/করে), উত্তর থেকে উত্তরিলা (উত্তর দিল/দিলো), ইচ্ছা থেকে ইচ্ছি (ইচ্ছে /করি/করে/হচ্ছে) প্রভৃতি এই শ্রেণিভাগের প্রকৃষ্ট উদাহরণ |
নিম্নে মাইকেল মধুসূদন দত্তের "বিভীষণের প্রতি মেঘনাদ" থেকে দুইটি পঙ্ক্তি উদ্ধৃত করা হলো, যেখানে শব্দের এরূপ প্রয়োগ ঘটানো হয়েছে - |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.