content stringlengths 0 129k |
|---|
১. '... উত্তরিলা কাতরে রাবণি; - |
"হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে! ..." ' |
২. '... উত্তরিলা রথী |
রাবণ-অনুজ, লক্ষি রাবণ-আত্মজে; ...' |
পাঁচসালা বন্দোবস্ত এবং দশসালা বন্দোবস্ত-এর অর্থ কী? ব্যাখ্যাসহ জানালে উপকৃত হব |
সাল শব্দটি ফারসি, এর অর্থ বছর |
পাঁচসালা মানে পাঁচ বছর মেয়াদী, পঞ্চবার্ষিক |
দশসালা মানে দশ বছর মেয়াদী, দশবার্ষিক |
বন্দোবস্ত মানে ব্যবস্থা, আয়োজন |
এ শব্দটি ফারসি, বন্দ-ও-বস্ত |
বন্দোবস্ত বলতে এখানে শর্তাধীন চুক্তিভিত্তিক ব্যবস্থা বোঝানো হচ্ছে বলে ধারণা করছি (উদাহরণ: চিরস্থায়ী বন্দোবস্ত) |
বৃটিশ আমলে সরকার থেকে জমি লিজ নিয়ে জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতো |
জমিদারদের কাছে জমির লাগিয়ত বাবদ টাকা বা খাজনা পরিশোধ করার মেয়াদ বা সময়সীমাগুলো ছিল, যথাক্রমে - |
১. দশসালা বন্দোবস্ত (দশ বছর মেয়াদি) |
২. পাঁচসালা বন্দোবস্ত (পাঁচ বছর মেয়াদি) |
৩. সূর্যাস্ত বন্দোবস্ত (এক বছর মেয়াদি) অর্থাৎ বাংলা চৈত্র মাসের শেষ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে জমির লাগিয়ত পরিশোধ করতে হবে |
৪. সর্বশেষ লর্ড কর্নওয়ালিসের আমলে জমিদার প্রথার বিলুপ্তি ঘটে এবং জমির মালিকানা প্রজাদের কাছে আসে |
এটাই চিরস্থায়ী বন্দোবস্তে |
আমার জানা মতে, এতটুকুই |
ভূজঙ্গ না কি ভুজঙ্গ |
ভূজঙ্গ নয়, ভুজঙ্গ |
ভুজঙ্গ শব্দের ভূ বা ভূমির সঙ্গে কোনো সম্পর্ক নেই |
আবার বাহুর অর্থ ভূজ নয়,ভুজ |
ভুজ, অঙ্গ যার বা বাহুর সাহায্যে ভর দিয়ে চলে - এর কোনোটিই ঠিক নয় |
এখানে ভুজ্ অর্র্থ বক্রগতি এবং গ অর্থ গমন করা |
অর্থাৎ ভুজগ বা ভুজঙ্গ =ভুজ্(বক্রাকৃতি) গমন করে যে |
এটি উপপদ তৎপুরুষ সমাস |
টা, টি, গুলো এই ধরণের কথা কি শব্দের সাথে যুক্ত হবে? না কি আলাদা হবে? |
আলাদা হবে না |
নির্দেশক প্রত্যয় সর্বদা সেঁটে বসে |
যেমন: জিনিসটা |
তোমার নামটি যেন কী বাবু? |
বর্তমান অনুজ্ঞা ও ভবিষ্যৎ অনুজ্ঞায় মধ্যম পুরুষে ক্রিয়াপদের ব্যবহারে কিছু সাধারণ ভুল |
বর্তমান অনুজ্ঞা ও ভবিষ্যৎ অনুজ্ঞায় মধ্যম পুরুষে ক্রিয়াপদের ব্যবহারে কিছু সাধারণ ভুল পরিলক্ষিত হয় |
বর্তমান অনুজ্ঞায় মধ্যম পুরুষে ক্রিয়াপদের উদাহরণ: তুমি এখন যাও |
আমাকে চিঠিটি দাও |
তাড়াতাড়ি খেয়ে নাও |
ভবিষ্যৎ অনুজ্ঞায় মধ্যম পুরুষে ক্রিয়াপদে লিখতে হয় '-য়ো'; '-ও' হয় না |
শুদ্ধ প্রয়োগ: |
এখন না; তুমি বিকালে যেয়ো |
ভুল প্রয়োগ: এখন না; তুমি বিকালে যেও |
আমাকে প্রতি সপ্তাহে চিঠি দিয়ো কিন্তু |
ভুল প্রয়োগ: আমাকে প্রতি সপ্তাহে চিঠি দিও কিন্তু |
বইটি পরে নিয়ো |
ভুল প্রয়োগ: বইটি পরে নিও |
আচ্ছা আজ নয়; কাল যেয়ো |
ভুল প্রয়োগ: আচ্ছা আজ নয়; কাল যেও |
একবারের বেশি বললে তবেই খেয়ো |
ভুল প্রয়োগ: একবারের বেশি বললে তবেই খেও |
পুরোহিত শব্দের অর্থ কি? |
পুরস্ অর্থ সম্মুখে |
হিত অর্থ মঙ্গল |
অর্থাৎ সম্মুখে অবস্থান করে যিনি মঙ্গলকর্ম সম্পাদন করেন তিনিই পুরোহিত |
এটি সংস্কৃত শব্দ |
পুরোহিত হবার জন্য প্রয়োজন সঠিক সংস্কার, বেদজ্ঞান,বিধান শাস্ত্রের জ্ঞান, পৌরহিত্যের জ্ঞান ও দক্ষতা |
পুরোহিত হচ্ছে সেই ব্যক্তি যাকে ধর্মকার্য সম্পাদনের জন্য যজমান সঠিক বরণ, স্বাগতম ও দক্ষিণার দ্বারা নিযুক্ত করেন |
পুরোহিত সকলের অগ্রে উপস্থিত থেকে পূজার সংকল্পবদ্ধ সকল ব্যক্তির অভিলাষকৃত পূজা সম্পন্ন করেন |
কোনো ব্যক্তি পূজার আয়োজন করলে তিনি নিজেও পুরোহিত হতে পারেন তবে তার জন্য সঠিক জ্ঞান আবশ্যক |
বৈদিক শব্দানুসারে এঁনাদের যাজকও বলা হয় |
শব্দটিকে বর্তমানে নানা ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে |
যেমন আমি একটি কাজ করার জন্য এক বা একাধিক ব্যক্তিকে নিযুক্ত করতে পারি |
তাদের দ্বায়িত্ব আমার সম্ভাষণের মর্যাদা দিয়ে আমার কাজ সম্পাদন করা এক্ষেত্রে এনাদেরও পুরোহিত বলা যাবে |
তবে ধর্মীয় ব্যাপার অনেকেই যত্র তত্র এরূপ ব্যবহার ভালো চোখে দেখেন না |
যিনি ঈশ্বরের কাছে পুরজনের হিত কামনা করে প্রার্থনা করেন তিনিই পুরোহিত |
যারে দেখতে নারি তার চলন বাঁকা |
নারি হল /কাব্যিক না পারি |
যাকে দেখতে না পারি (অর্থাৎ পারি না) তার চলন সর্বদাই বাঁকা দেখি, সবেতে তার খুঁত দেখতে পাই |
নারীজাতির সঙ্গে সম্পর্ক নেই |
, নারে = না পারে |
জুতো মেরে গোরু দান: প্রথমে অপমান করার পর সম্মান প্রদর্শন |
গোরু মেরে জুতো দান: অতি মূল্যবান কিছুর বিনিময়ে তুচ্ছ কিছু প্রদান |
অন্যভাবে বলা যায়, সম্মানজনক কিছু প্রাপ্তির পরও অসম্মান প্রদর্শন |
বৈয়াকরণ ও বৈয়াকরণিক |
বাক্যে বিশেষ্যে হিসেবে ব্যবহৃত সংস্কৃত ব্যাকরণ (বি+আ+কৃ+অন) শব্দের সঙ্গে অ-প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে বৈয়াকরণ (ব্যাকরণ+অ) |
প্রত্যয় যুক্ত হলে কখনো কখনো শব্দের আদিস্বরের বৃদ্ধি ঘটে |
তৎসম বৈয়াকরণ শব্দের অর্থ - (বিশেষণে) ব্যাকরণবিদ, ব্যাকরণ, ব্যাকরণসর্ম্পকীয় এবং (বিশেষ্যে) ব্যাকরণেপণ্ডিত |
শুবাচের প্রধান উপদেষ্টা হায়াৎ মামুদ একজন বৈয়াকরণ) |
ব্যাকরণ শব্দের সঙ্গে একবার প্রত্যয় যুক্ত করে বিশেষণ পদ হিসেবে বৈয়াকরণ শব্দ গঠন করা হয়েছে |
সুতরাং, বৈয়াকরণ শব্দকে বিশেষণ করার জন্য এর সঙ্গে পুনরায় ইক-প্রত্যয়যুক্ত করা বাহুল্য এবং দূষণীয় |
এটি এক গলায় একসঙ্গে দুটো টাই পরার মতো হাস্যকর |
বৈয়াকরণ শব্দের সমার্থক হিসেবে ব্যাকরণবিদ লিখুন |
বৈয়াকরণিক লিখেবেন না |
শুবাচের প্রধান উপদেষ্টা হায়াৎ মামুদ একজন বৈয়াকরণ |
শুবাচের প্রধান উপদেষ্টা হায়াৎ মামুদ একজন ব্যাকরণবিদ |
বাংলা ভাষা আান্দোলনের পথিকৃৎ |
ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রসিককৃষ্ণ মল্লিক (১৮১০ খ্রিষ্টাব্দ-১৮৫৮ খ্রিষ্টাব্দ) বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎ |
তিনি ছিলেন ভারতে আধুনিকতার পথিকৃৎ ডিরোজিওর ভাবশিষ্য |
তিনি আদালতে ফারসি ভাষার পরিবর্তে বাংলা ভাষা প্রচলনের আন্দোলন শুরু করেন |
রসিককৃষ্ণ মল্লিকের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাকে ফারসির পরিবর্তে আদালতের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় |
এ হিসেবে তিনি বাংলাভাষা আন্দোলনের পথিকৃৎ |
ধুসর বানানে 'ষ' হয় না কেন? |
ষ-ত্ব বিধানে বলা আছে, ই/উ-কারান্তের পরে 'ষ' হয় |
যেমন - দুষ্কর/পুষ্প/ কিষাণ |
ধূসর= ধূ+সর |
কিন্তু ধুসর বানানে ষ হয় না |
কারণ, এটি যূথবদ্ধ |
সর একটি পৃথক শব্দ |
তাই সর বানানের স পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই |
অ আ ভিন্ন স্বর, ক্ এবং র্ -এর পরবর্তী বিভক্তি বা প্রত্যয়ের স, মূর্ধন্য-ষ হয় |
শব্দের স সাধারণ ষ-ত্বে পরিবর্তন হয় না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.