content stringlengths 0 129k |
|---|
হেফাজতে ইসলামের মহাসচিব মারা গেছেন |
সাতক্ষীরায় তৃতীয় ধাপেও আওয়ামী লীগের ভরাডুবি |
আন্তর্জাতিক |
যুক্তরাষ্ট্রের সংগীত উৎসবে হুড়োহুড়িতে ৮ জন নিহত |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬ |
একটি উত্তর ত্যাগ উত্তর বাতিল |
আপনার মন্তব্য লিখুন দয়া করে! |
এখানে আপনার নাম লিখুন দয়া করে |
আপনি একটি ভুল ইমেইল ঠিকানা প্রবেশ করেছেন! |
এখানে আপনার ইমেইল ঠিকানা লিখুন দয়া করে |
পরের বার আমি মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল, এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন |
সবসময় পাশে থাকুন |
0অনুগামিবৃন্দঅনুসরণ করা |
0গ্রাহকদেরসাবস্ক্রাইব |
সর্বশেষ খবরসমূহ |
এবার করোনার ওমিক্রন ধরন শনাক্ত কানাডায় |
আন্তর্জাতিক - নভেম্বর ২৯, ২০২১ |
কানাডায় প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে |
দেশটির অন্টারিও প্রদেশে দুজনের শরীরে নতুন এ ধরনের উপস্থিতি মিলেছে |
সংক্রমিত দুজনই সম্প্রতি নাইজেরিয়া থেকে এসেছিলেন |
ঠাকুরগাঁওয়ে ভোটের ফল ঘোষণার সময় হট্টগোল, গুলিতে নিহত ২ |
বাংলাদেশ - নভেম্বর ২৯, ২০২১ |
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফল ঘোষণার সময় এক প্রার্থীর সমথর্করা হট্টগোল ও ভোটকেন্দ্র অবরুদ্ধ করার পর গুলিতে দুইজন নিহত হয়েছে |
রোববার রাতে... |
মেসি পুরস্কার জিতলে নগ্ন হতে চান সুজি |
খেলাধুলা - নভেম্বর ২৯, ২০২১ |
ব্রাজিলীয় মডেল সুজি কোর্টেজ |
মডেলিংয়ের জন্য তিনি যত না বিখ্যাত, মেসি-ভক্ত হিসেবে তার পরিচিতি আরও বেশি |
এবার এই মডেল ঘোষণা দিলেন- একটি সংস্থার বিচারে... |
© স্বত্ব প্রভাত আলো ২০১৭ - ২০১৯, রেজিষ্ট্রেশনের জন্য আবেদিত |
কারওয়ান বাজার , ঢাকা ১২১৫ ইমেইল: @. ফোন: ০১৮৫৭৬১৫৭৫১ |
এবার চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হেরেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল |
ইতালিয়ান ক্লাব নাপোলির মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে তারা |
নাপোলির হয়ে গোল করেছেন বেলজিয়ান তারকা ড্রিয়েস মার্তেন্স ও স্প্যানিশ তারকা ফার্নান্দো ইয়োরেন্তে |
গতবারও এই কাহিনিই দেখেছিল ফুটবল বিশ্ব |
এবারও চিত্রনাট্য এক, শুধু পর্ব ভিন্ন |
বলছিলাম লিভারপুল-নাপোলির কথা |
গতবার গ্রুপপর্বে এভাবেই নাপোলির মাঠে গিয়ে হেরে এসেছিল লিভারপুল |
গোটা ম্যাচে যেন লিভারপুলের প্রাণবন্ত আক্রমণভাগের শ্বাসরোধ করে রেখেছিল নাপোলির রক্ষণভাগ ও মিডফিল্ড |
এবারও একই পরিকল্পনায় লিভারপুলকে আটকেছে কার্লো আনচেলত্তির দল |
আর তাতেই ২-০ গোলে হেরেছে অল রেড রা |
ইতালিয়ান ক্লাবটার পক্ষে গোল করেছেন বেলজিয়ান স্ট্রাইকার ড্রিয়েস মার্তেন্স ও স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো ইয়োরেন্তে |
৪-৪-২ ছকে শুরু করেছিল নাপোলি |
আর লিভারপুল সেই চিরচেনা ৪-৩-৩ ছকে |
প্রথমার্ধে দুই দলই গোল করার সুযোগ পেয়েছে |
ঘরের মাঠে খেলা বলে নাপোলিই একটু বেশি আক্রমণাত্মক ছিল |
তবে মূল গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গায় মাঠে নামা স্প্যানিশ তারকা আদ্রিয়ানের দৃঢ়তায় কোনো গোল খায়নি লিভারপুল |
তা ছাড়া অফসাইডের কারণেও নাপোলির একটি গোল বাতিল হয়ে যায় |
ওদিকে লিভারপুলও কিছু সহজ সুযোগ নষ্ট করে |
কখনো ডি-বক্সের মধ্যে মোহাম্মদ সালাহর অতিরিক্ত কারিকুরি করতে চাওয়ার প্রবণতা, বা কখনো সাদিও মানের বল নিয়ন্ত্রণ না করতে পারার খেসারত দিয়েছে লিভারপুল |
বাহবা দিতে হবে নাপোলির তরুণ ইতালিয়ান গোলরক্ষক অ্যালেক্স মেরেটকেও |
বেশ কিছু আক্রমণ নস্যাৎ করে দিয়েছেন তিনি |
তবে সব বাদ দিয়ে ম্যাচটা একপর্যায়ে মনে হচ্ছিল দুই দলের দুই কুশলী ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও কালিদু কুলিবালির লড়াই |
এ দিকে মার্তেন্স-লোজানো বা ইনসিনিয়ার প্রায় সব আক্রমণ আটকে দিচ্ছিলেন ফন ডাইক, ওদিকে সালাহ-মানে-ফিরমিনোরা বারবার ব্যর্থ হচ্ছিলেন কুলিবালিকে পার হতে |
বর্তমান সময়ের অন্যতম সেরা এই দুই ডিফেন্ডারের লড়াইয়ে শেষমেশ কার্যত জয় হয়েছে কুলিবালিরই |
অন্তত স্কোরলাইন সেটাই বলছে |
ম্যাচের ৮২ মিনিটে লিভারপুলের লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের এক চ্যালেঞ্জে ডিবক্সের মধ্যে পড়ে যান নাপোলির স্প্যানিশ উইঙ্গার হোসে কায়েহন |
ফলাফল, পেনাল্টি |
সে পেনাল্টিতে দলকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা ড্রিয়েস মার্তেন্স |
তবে পেনাল্টিটা কী আদৌ পেনাল্টি ছিল কি না, বা রবার্টসনের ট্যাকলটা কি পেনাল্টি দেওয়ার যোগ্য ছিল কি না, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিস্তর কাটাছেঁড়া |
কেননা, কার্যত পেনাল্টি দেওয়ার জন্য যেমন ট্যাকল হওয়া লাগে, রবার্টসনের ট্যাকলটা তেমন ছিল না |
রবার্টসন ও কায়েহনের মধ্যে শারীরিক সংঘর্ষের নমুনা ছিল সামান্যই |
সেই লঘু ভুলেরই গুরুতর শাস্তি দেন রেফারি |
আর ম্যাচের শেষ দিকে এসে এক গোলের অগ্রগামিতা পেয়ে যায় নাপোলি |
এমন এক গোল খেয়েই কি না, লিভারপুলের খেলোয়াড়দের মন ভেঙে যায় |
আরও ছন্নছাড়া খেলতে শুরু করেন তারা |
ফলাফল, ম্যাচের একদম শেষ মুহুর্তে স্প্যানিশ তারকা ফার্নান্দো ইয়োরেন্তে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাপোলির হয়ে |
আর নাপোলিও নিজেদের মাঠ থেকে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে |
লেখার শুরুতে যেটা বলা হয়েছিল, গতবারও গ্রুপপর্বে নাপোলির কাছে নাপোলির মাঠেই হেরে এসেছিল লিভারপুল |
পরে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাও তাদের ঘরেই যায় |
সে কথা চিন্তা করে এবারও লিভারপুলের সমর্থকেরা আশাবাদী হতেই পারেন! |
আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-০ গোলে হেরেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে |
ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেছেন স্প্যানিশ তারকা রদ্রিগো মোরেনো |
পূর্ববর্তী নিবন্ধবার্সেলোনাকে উদ্ধার করলেন স্টেগেন |
পরবর্তী নিবন্ধস্তন ক্যানসার ও খাদ্যাভ্যাস |
সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো |
মেসি পুরস্কার জিতলে নগ্ন হতে চান সুজি |
মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ইয়াসির |
বাংলাদেশের মিষ্টি সকাল, দুর্দান্ত দুপুর |
টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা |
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে টাইগ্রেসরা |
৩৩০ রানে অলআউট বাংলাদেশ |
একটি উত্তর ত্যাগ উত্তর বাতিল |
আপনার মন্তব্য লিখুন দয়া করে! |
এখানে আপনার নাম লিখুন দয়া করে |
আপনি একটি ভুল ইমেইল ঠিকানা প্রবেশ করেছেন! |
এখানে আপনার ইমেইল ঠিকানা লিখুন দয়া করে |
পরের বার আমি মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল, এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন |
সবসময় পাশে থাকুন |
0অনুগামিবৃন্দঅনুসরণ করা |
0গ্রাহকদেরসাবস্ক্রাইব |
সর্বশেষ খবরসমূহ |
এবার করোনার ওমিক্রন ধরন শনাক্ত কানাডায় |
আন্তর্জাতিক - নভেম্বর ২৯, ২০২১ |
কানাডায় প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে |
দেশটির অন্টারিও প্রদেশে দুজনের শরীরে নতুন এ ধরনের উপস্থিতি মিলেছে |
সংক্রমিত দুজনই সম্প্রতি নাইজেরিয়া থেকে এসেছিলেন |
ঠাকুরগাঁওয়ে ভোটের ফল ঘোষণার সময় হট্টগোল, গুলিতে নিহত ২ |
বাংলাদেশ - নভেম্বর ২৯, ২০২১ |
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফল ঘোষণার সময় এক প্রার্থীর সমথর্করা হট্টগোল ও ভোটকেন্দ্র অবরুদ্ধ করার পর গুলিতে দুইজন নিহত হয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.