content stringlengths 0 129k |
|---|
বিশেষ করে যেসব খাতে ব্যয় হয়নি সেগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন তিনি |
কিন্তু টিফিন, পরিচ্ছন্নতা, লাইব্রেরি, আইসিটি, আপ্যায়ন, পানি, বিদ্যুৎ, ম্যাগাজিন, পিকনিকসহ বিভিন্ন খাতের ফিও আদায় করা হচ্ছে |
দরিদ্র এবং করোনায় বেকার হয়ে যাওয়া অভিভাবকদের প্রতি সদয় হওয়ার আহ্বান ছিল মন্ত্রণালয়ের |
তাতেও কর্ণপাত করছে না বেশির ভাগ প্রতিষ্ঠান |
তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বলছে, টিউশন ফি আদায় গড়ে ৭০ শতাংশ কমে গেছে |
সামর্থ্য আছে এমন অভিভাবকরাও ফি পরিশোধ করছেন না |
এ কারণে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা অনিয়মিত হয়ে গেছে |
যদিও শিক্ষকদের কেউ কেউ বলছেন, যেসব প্রতিষ্ঠানে মোটা অঙ্কের তহবিল আছে সেসব প্রতিষ্ঠানের কোনো কোনোটি ফি আদায় না হওয়ার ধুয়া তুলে বেতন-ভাতা পরিশোধ করছে না |
এমন পরিস্থিতিতে সার্বিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের দিকনির্দেশনা প্রয়োজন বলে মনে করেন শিক্ষক-অভিভাবকরা |
দেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৩ কোটি |
এর মধ্যে মাধ্যমিকে আছে ১ কোটি ৫ লাখ |
এই স্তর বা প্রাথমিক সংযুক্ত স্কুল ও কলেজে সংকট বেশি বলে জানা গেছে |
এসব প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের অধীন |
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন যুগান্তরকে বলেন, টিউশন ফি ইস্যুতে শিগগিরই মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হবে |
এ নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে |
মাউশি এবং শিক্ষা বোর্ড মিলে এটি তৈরি করবে |
সেটি পেলেই নির্দেশনাটি দেয়া হবে |
মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. এসএম গোলাম ফারুক বলেন, প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে |
শিগগির এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে |
আশা করছি, এ সপ্তাহের মধ্যে নির্দেশনা দেয়া হবে |
ইউজিসি পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ড. ফখরুল ইসলাম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যারা চালাচ্ছেন তারা এ দেশেরই নাগরিক |
তাদের বেশির ভাগ আবার কর্মসংস্থানের মালিক |
অপরদিকে এসব প্রতিষ্ঠানের প্রায় সব শিক্ষার্থী এ দেশি |
করোনাকালে জনগণের আর্থিক অবস্থা কেমন তা কারও অজানা নয় |
তাই বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে যদি বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ফি মওকুফ করে সেটা সবাই স্বাগত জানাবে |
আইনি কারণে ইউজিসি এ ব্যাপারে নির্দেশনা না দেয়াই সমীচীন |
তবে আমরাও এটা প্রত্যাশা করি |
আর ফি'র কারণে যদি বেশির ভাগ শিক্ষার্থী ঝরে পড়ে, এর চেয়ে কম অর্থ সংগ্রহ করার কৌশল গ্রহণ করা হলে বরং বিশ্ববিদ্যালয়ের লাভই বেশি হতে পারে |
অনুসন্ধানে জানা গেছে, রাজধানীসহ দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ফি আদায়ে খুবই কঠোর অবস্থানে আছে |
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো নানা কৌশলের আশ্রয় নিয়েছে |
নামমাত্র অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে দাবি করা হচ্ছে ফি |
গোটা অর্থ পরিশোধ না করলে এই পরীক্ষায় শিক্ষার্থীদের যুক্ত করা হচ্ছে না |
অবশ্য কিছু প্রতিষ্ঠান ফি পরিশোধে চাপ দিচ্ছে না |
আবার কোনো কোনো প্রতিষ্ঠান কমবেশি মওকুফ করেছে |
'র' আদ্যাক্ষরের যাত্রাবাড়ীর এক বাসিন্দার দুই কন্যা পড়ে শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ে |
একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই চালক বাবা জানান, তার কন্যাদের কাছ থেকে টিফিনের ফি পর্যন্ত আদায় করা হয়েছিল |
অবশ্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনওয়ার হোসাইন বলেন, টিফিন ফি আদায়ের কথা সঠিক নয় |
তারা এটা মওকুফ করেছেন |
এছাড়া কেউ সমস্যার কথা জানিয়ে আবেদন করলে সেটা বিবেচনা করা হয়েছে |
ফি'র জন্য বেশি চাপ দেয়া প্রতিষ্ঠানগুলোর একটি রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় |
অভিভাবকরা টেলিফোনে জানিয়েছেন, টেস্টসহ বিভিন্ন পরীক্ষার নামে প্রতিষ্ঠানটি অর্থ আদায়ে নেমেছে |
সেপ্টেম্বর মাস পর্যন্ত দাবি করা হচ্ছে সব ধরনের ফি |
দু-এক মাসের ফি বকেয়া থাকলেও পরীক্ষার প্রবেশপত্র দেয়া হচ্ছে |
সবচেয়ে ক্ষোভের বিষয় হচ্ছে, কোনো কোনো শিক্ষক অনলাইনে ক্লাসে যুক্ত হয়ে অভিভাবককে ডেকে নেন |
এরপর কঠোর ভাষায় টাকা পরিশোধে বলছেন |
একজন অভিভাবক বলছেন, প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণিতে ইংলিশ ভার্সনে টিউশন ফি ২৭শ' টাকা নেয়া হয় |
এর মধ্যে ৫০ টাকা আইসিটি এবং ১৫০ টাকা রক্ষণাবেক্ষণ ফি |
সাত মাস ধরে তার সন্তান স্কুলে যায় না |
আইসিটি সামগ্রী ব্যবহার করছে না |
তার প্রশ্ন এই খাতে ফি দিতে হবে কেন |
একজন শিক্ষক বলেন, তাদের বাধার মুখে কয়েক বছর আগে প্রতিষ্ঠানটি আবেদন করে এমপিও (বেতনের সরকারি অংশ) নেয়া বন্ধ করেছে |
এর অসৎ উদ্দেশ্য ছিল এই যে, তাহলে সরকারি বিধিবিধান মানতে হবে না |
ইচ্ছামতো চালানো যাবে প্রতিষ্ঠান |
ওই সিদ্ধান্তের কারণে শিক্ষকরা আজকে ঝুঁকিতে |
টিউশন ফি আদায় না হওয়ার দোহাই দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা অনিয়ম করা হয়েছে |
অসহায় অভিভাবকদের আবেদনও আমলে নেয়া হচ্ছে না |
অথচ খোদ মন্ত্রী এ ব্যাপারে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়েছেন |
এ প্রসঙ্গে মনিপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, সেপ্টেম্বর পর্যন্ত ফি আদায়ের কথা বলা হলেও যে যা দিচ্ছে আমরা নিচ্ছি |
ফি না দেয়ার কারণে কেউ পরীক্ষা থেকে বঞ্চিত হয়নি |
ভবিষ্যতেও হবে না |
তিনি বলেন, সরকারি এমপিও আমরা নিচ্ছি না |
তাই টিউশন ফি আদায়ের বিকল্প নেই |
আর ফি আদায়ে অভিভাবকের ওপর কোনো চাপ নেই |
পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের রোল নম্বরের ইস্যু নিষ্পত্তির জন্য পরীক্ষা নেয়া হচ্ছে |
এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, করোনায় বেকার হওয়া অভিভাবকদের আবেদন পেয়েও তারা কোনো পদক্ষেপ নিতে পারেননি |
তার পক্ষে এ নিয়ে সিদ্ধান্ত দেয়া সম্ভব নয় |
তবে কমিটির মিটিংয়ে আবেদনগুলো তিনি তুলে ধরবেন |
অভিভাবক ঐক্য ফোরামের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, মহামারী পরিস্থিতিতে বর্তমানে অনেক অভিভাবক আর্থিক সংকটে |
কেউ চাকরিচ্যুত বা কম বেতন পাচ্ছেন |
আবার কেউ ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন |
এমন পরিস্থিতিতে অভিভাবকদের পক্ষে টিউশন ফি ও অন্যান্য চার্জ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে |
কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সদয় আচরণ করছে না |
আমরা ৬ মাসের টিউশন ফি মওকুফের আদেশ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেও প্রতিকার পাইনি |
এটা খুবই হতাশাজনক |
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা আছে |
এনএসইউ'র ২০ শতাংশ চার্জ মওকুফ : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়েছে |
মওকুফ করে দেয়া হয়েছে চার খাতের ফি |
এছাড়া টিউশন ফি ওয়েভার দেয়া হবে ১০ শতাংশ |
সব মিলে চলতি সেমিস্টারে শিক্ষার্থীরা ২০ শতাংশ ফি মওকুফ পাচ্ছে |
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আতিকুল ইসলাম মঙ্গলবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন |
করোনা পরিস্থিতিতে গত সেমিস্টারে বিশ্ববিদ্যালয়টি ছাত্রছাত্রীদের টিউশন ফি ২০% ছাড় দিয়েছিল |
কিন্তু আসন্ন সেমিস্টারে এই ফি বাতিলের সিদ্ধান্ত নেয় |
আগামীকাল বিশ্ববিদ্যালয়টিতে নতুন সেমিস্টারে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে |
এটি সামনে রেখে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল |
এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে |
রবি ও সোমবার তারা ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে |
এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে সোমবার তালা মেরে দিয়েছিল তারা |
এ পরিস্থিতিতে ফি কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ |
বিশ্ববিদ্যালয় ভিসি জানান, কর্তৃপক্ষ চার ধরনের ফি এই সেমিস্টারের জন্য আদায় পুরোপুরি বাতিল করেছে |
এগুলো হচ্ছে- বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবরেটরি চার্জ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং লাইব্রেরি ফি |
এসব ফি মোট চার্জের ১০% পরিমাণ |
এ কারণে টিউশন ফির ওপরও ১০% ওয়েবারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) |
কামরুল হাসানঃ কলারোয়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫শ'৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল হক (২৫) নামের এক যুবককে আটক করেছে |
কলারোয়ায় হাইব্রিড বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন |
ডিসেম্বর ৫, ২০২১ ০ |
কামরুল হাসানঃ ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফসী বোরো প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক |
কলারোয়ার কেঁড়াগাছি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হাবিলকে গোতালচাতর গ্রামবাসীর পক্ষে ফুলেল শুভেচ্ছা |
ডিসেম্বর ৪, ২০২১ ০ |
কামরুল হাসানঃ কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের টানা দ্বিতীয় বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিলকে ইউনিয়নের গোয়ালচাতর |
কলারোয়া ফিচার |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.