content
stringlengths
0
129k
একদিন এক সান্ধ্য আড্ডায় স্যার হঠাৎ জিজ্ঞেস করলেন উপস্থিত সবাইকে, "আচ্ছা বলতো, আল্লাহ-পাক কাকে বেহেস্তের জন্যে অগ্রাধিকার দেবেন? যিনি একজন নামাজী, পরহেজগার নিষ্কলুষ মানুষ তাকে নাকি এমন কাউকে যিনি অজস্র মানুষের কল্যাণে কাজ করেছেন?" উপস্থিত অভ্যাগতেরা স্পষ্ট দুভাগে ভাগ হয়ে গেলেন
কিন্তু স্যারের স্পষ্ট উক্তি ছিলো, "কোরানের ভাষ্যমতে যিনি আল্লাহ-পাকের সৃষ্টির সেবা করেন, আল্লাহ-পাক তাকে বেহেস্ত নসীব করবেন
স্যার আলেকজান্ডার ফ্লেমিং এমন মানুষদের একজন
" এ নিয়েও উপস্থিতদের মাঝে গুঞ্জন শুরু হলে তিনি বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন বলে জানিয়েছিলেন
ইমাম সাহেব তাঁকে কি জবাব দিয়েছিলেন তা আমার আর জানা হয়নি, তবে ঘটনাটি থেকে আমার মনে হতো ধর্মীয় বিভিন্ন বিষয়ে অধ্যাপক হুমায়ুন আহমেদ এর ভেতরে দ্বন্দ্ব কাজ করতো
সাদা মাটা পারিবারিক জীবনের ঘটনা প্রবাহ যেরকম, ঠিক সেরকম ভেতরের সুপ্ত উচ্ছ্বাসটাকে উস্কে দিয়ে সাদামাটা ভাবেই তুলে আনতে পারতেন
ফলে সাধারণ ঘটনা গুলো হয়ে উঠতো অসাধারণ অর্থাৎ লুকিয়ে থাকা সুপ্ত আকাঙ্ক্ষাটাকে সাধারণ্যে জাগিয়ে দিতেন
যার জন্যে কাউকে কাউকে আমরা হিমু হয়ে উঠতে দেখি! এখানেই হুমায়ুন অহমেদ এর সফলতা
আজ ১৯শে জুলাই
গতবছর এদিনেই আমাদের এই কথা সাহিত্যিক বিদায় নিয়েছিলেন চির প্রস্থানের পথে
দেখতে দেখতে পেড়িয়ে গেলো একটি বছর
কিন্তু স্যার এর সেই কথাটি আমি আজও ভুলিনি, কাউকে অভিগ্রহণ করতে হলে "নৈতিক শক্তির দরকার হয়"
পরম শ্রদ্ধায় আজ আমি তাঁকে স্মরণ করছি
পোস্ট শেয়ার করুন
: কেশব কুমার অধিকারী
মুক্তমনা সদস্য
পেশায় শিক্ষক
৯০ আন্দোলনের তিনদশকঃ ফিরে দেখা আমাদের আকাঙ্খা ও অর্জন
৯০ আন্দোলনের তিনদশকঃ ফিরে দেখা আমাদের আকাঙ্খা ও অর্জন
ডিসেম্বর 6, 2021 | 0
পুণরাবৃত্ত ল্যারেঞ্জিয়াল স্নায়ু: একটি বিবর্তনীয় ও ঐতিহাসিক লিগ্যাসি
পুণরাবৃত্ত ল্যারেঞ্জিয়াল স্নায়ু: একটি বিবর্তনীয় ও ঐতিহাসিক লিগ্যাসি
নভেম্বর 28, 2021 | 0
বাংলাদেশের সাবওয়ালটন বিল্পবঃ রুহানি প্রজন্মের উত্থান
বাংলাদেশের সাবওয়ালটন বিল্পবঃ রুহানি প্রজন্মের উত্থান
অক্টোবর 23, 2021 | 2
হিন্দুদের ভবিষ্যৎ কী
হিন্দুদের ভবিষ্যৎ কী
অক্টোবর 18, 2021 | 4
অক্টোবর 17, 2021 | 0
18
মনজুর মুরশেদ ফেব্রুয়ারী 13, 2014 11:36 অপরাহ্ন -
দেরীতে হলেও আপনার সুন্দর স্মৃতিচারণটি পড়লাম
আমার ধারণা আপনার কার্জন হলের দিনগুলোর স্মৃতিও একই রকম বর্ণিল হবে
সাধারণ পাঠক হিসেবে হুমায়ূন আহমেদের বেশীরভাগ লেখাই আমার পড়তে ভালো লেগেছে
কিছু লেখা আবার বিরক্তির উদ্রেগ করেছে; মনে হয়েছে ফরমায়েশী লেখা, যত্ন করে লেখেন নি
তবে সব মিলিয়ে তিনি নিঃসন্দেহে এমন একজন মানুষ ছিলেন যার প্রতি আমার আগ্রহের কোন কমতি ছিল না
সমাজের বিভিন্ন স্তরের বিচিত্র সব মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে
তাঁর ব্যক্তিজীবন নিয়ে অনেক টানা-হেঁচড়া হয়েছে যা কোন ক্ষেত্রে স্বাভাবিক ভব্যতার সীমা ছাড়িয়েছে
কোন কারণে হয়তো প্রথম স্ত্রী-র সাথে তাঁর দাম্পত্য জীবন পূর্ণতা পায় নি, তাই নিয়ম-মাফিক বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় স্ত্রী-র পাণি-গ্রহন করেছেন
আমার ধারণা তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী-র সাথে সুখী ছিলেন
আমি তাঁকে কোনদিন সামনা-সামনি দেখিনি বা তাঁর কথা শুনিনি
অথচ তাঁর মৃত্যু সংবাদ আমাকে স্বজন হারানোর মতই শোকাচ্ছন্ন করেছে
মনে হয়েছে আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো আমরা তাঁর কাছ থেকে কিছু কালজয়ী লেখা পেতে পারতাম, আমাদের সাহিত্য হয়তো আরো সমৃদ্ধ হতো
লতিফুল হক নভেম্বর 9, 2013 11:51 পূর্বাহ্ন -
আপনার লেখাটা পত্রিকায় ছাপতে চাই
যদি আপত্তি না থাকে দয়া করে জানাবেন
[ ]
আম্মানসুরা জুলাই 19, 2013 3:19 অপরাহ্ন -
মিছিলটা কাছে এগিয়ে আসতেই অধ্যাপক হুমায়ুন আহমেদ হাত তুলে মিছিলকারীদের উদ্দ্যেশ্যে বললেন, "এদিকে আসো তোমরা কে কে আমার চামড়া তুলতে চাও"! মিছিলের সামনের সারিতে যারা ছিলো, তাদের কাছে ব্যপারটা ছিলো একেবারেই অভাবিত!
একমাত্র তার পক্ষেই এরূপ সাহসী ও অভিনব আহবান সম্ভব
খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, একটানে পড়লাম
কেশব অধিকারী জুলাই 20, 2013 12:59 পূর্বাহ্ন -
@আম্মানসুরা,
পড়া ও মন্তব্যের জন্যে ধন্যবাদ
তাঁর অভিনবত্ব আসলেই রোমাঞ্চকর
যারা তাঁর সাহচর্যে এসেছেন তারা যেমন রোমাঞ্চিত হয়েছেন তেমনি নিজেদের মাঝে সাহসও ফিরে পেয়েছেন অনেকে
প্রদীপ দেব জুলাই 19, 2013 3:06 অপরাহ্ন -
চমৎকার
অসাধারণ হুমায়ূন আহমেদ এবং অসাধারণ লেখা তাঁকে নিয়ে
কেশব অধিকারী জুলাই 20, 2013 12:54 পূর্বাহ্ন -
@প্রদীপ দেব,
ধন্যবাদ প্রদীপ দেব
স্মৃতি গুলো আমার কাছে সত্যি পীড়াদায়ক!
কাজি মামুন জুলাই 19, 2013 1:03 অপরাহ্ন -
অসম্ভব ভাল লেগেছে, পড়তে
স্মৃতিকথা এমনিতেই আমার ভাল লাগে, তার উপর তা যদি হয়, হুমায়ুন স্যারের মত বিখ্যাত কাউকে নিয়ে বা লেখা হয় ঝরঝরে ভাষায়, তাহলে তো কথাই নেই, শুধু এক নাগাড়ে পড়ে ফেলা ছাড়া! এমন অনেক কিছু জেনেছি, যা আগে জানতাম না
বিশেষ করে ছাত্র নামধারী সন্ত্রাসীদের সাথে স্যারের যুদ্ধ!
কে মুখ লুকাবে কার পোছনে তার যে প্রতিযোগীতা সেদিন দেখেছিলাম, আজও আমার মনে আছে স্পষ্ট!
আসলে এখানে একটা বড় লিসন আছে আমাদের জন্য
আমরা সাহস করলে কিন্তু আসলেই ওদের মুখ লুকোতে হয়, কারণ নৈতিক শক্তির মত বড় কোন শক্তি নেই পৃথিবীতে
শুধু আমরা এই শক্তির উপর ভরসা রাখতে পারি না
তিনি বস্তায় ভরে টাকা খাটের তলায় রাখতেন! শৈশবে অনটনে কেটেছিলো তাঁর দিন
একসাথে অনেক টাকা দেখার বাসনাই ছিলো বস্তায় ভরে টাকা খাটের তলায় রাখার কারণ
খুবই ইন্টারেস্টিং একটা তথ্য
তবে স্যারের সাথে এ বিষয়টা কিন্তু যায়
স্যারের আরও কিছু স্মৃতিকথা (স্ব-লিখিত) পড়েছি তো
তাই মনে হয় স্যারের পক্ষেই সম্ভব
স্যারের জিনে এমন পাগলামো রয়েছে মনে হয়
তবে এই পাগলামোর মধ্যেও মানুষের চির আরাধ্য মুক্তিরও দেখা মেলে
কেশব অধিকারী জুলাই 20, 2013 12:47 পূর্বাহ্ন -
@কাজি মামুন,
হ্যাঁ ঠিক ই বলেছেন, নৈতিক জোরটুকু না থাকলেতো ব্যক্তি নিজের কাছেই পরাজিত হয়, সুতরাং প্রতিরোধ প্রতিবাদ আশা করা যায় না
স্যারের খেয়ালী মনের আরোও অসংখ্য উদাহরণ আছে
হুমায়ুন সাহিত্যে যত বিচিত্রতা দেখবেন, হয়তো এর প্রায় সবই তাঁর খেয়ালী মনের সাহিত্য প্রকাশ! 'মিসির আলী' চরিত্রটি শুনেছি বাস্তব থেকে নেওয়া
তবে বেশীর ভাগ চরিত্র গুলোই আমার মনে হয় হুমায়ুন সমসাময়িক বাঙ্গালি মধ্যবিত্তের জীবনাচরণ যা তাঁর কলম দক্ষতায় মূর্ত হয়ে উঠেছে রম্য আলোয়, কোথাও কোথাও বাস্তবতা হয়তো বিপরীত ছিলো!
তামান্না ঝুমু জুলাই 19, 2013 9:24 পূর্বাহ্ন -
বাংলা সাহিত্য ও বাংলা নাটকে হুমায়ূন আহমেদ একটি নতুনত্ব এনেছিলেন
তার সাহিত্যে সব সময় সরলতা পাই
ভাষায়, চরিত্রে, বর্ণনায়
সাধারণ মানুষের জীবন, কান্নাহাসি নিয়েই লিখেছেন তিনি
তবে তার এই নির্ভীকতার কথা জানা ছিল না
ক্যন্সার গবেষণাগার ও হাসপাতাল প্রতিষ্ঠার মহৎ স্বপ্ন তিনি দেখেছিলেন
বেঁচে থাকলে তিনি অবশ্যই তা বাস্তবায়িত করতেন
তার কিছু অজানা গুণের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ
সুন্দর স্মৃতিচারণ
শ্রদ্ধাঞ্জলি হুমায়ূন আহমেদের প্রতি