content stringlengths 0 129k |
|---|
কেশব অধিকারী জুলাই 19, 2013 11:59 অপরাহ্ন - |
@তামান্না ঝুমু, |
আমি হুমায়ুন সাহিত্যে খুব পারদর্শী নই, বিচরণও সীমিত |
তবুও যতটুকু পড়েছি তাতে আমার অনুভূতি অনুরূপ |
তবে সন্দেহাতীত ভাবে আমি বলতে পারি তিনি ঘোষনা দিয়েছিলেন যে ক্যান্সার ইনষ্টিটিউটের, তা তিনি করতেন |
তিনি সেন্টমার্টিন দ্বীপে জায়গা যখন কিনলেন, তখন একদিন গল্পচ্ছলে বলেছিলেন ওখানে 'নীলাম্বরী' (পরে বোধ হয় 'সমুদ্রবিলাস' নামকরণ করেন) গড়বেন |
ঠিকই তা করেছেন |
চট্টগ্রামে দুটি পাহাড় কিনেছিলেন |
বলেছিলেন, বাংলাদেশের সব ঔষধী গাছের সমাবেশ ঘটাবেন সেথায় |
আমার জানা নেই তাঁর সেই স্বপ্ন কতটুকু বাস্তবতা পেয়েছিলো, তবে সময় পেলে তিনি যে করতেন বা করেছেন এতে অন্ততঃ আমার কোন সন্দেহ নেই |
হুমায়ুন স্যারের সাথে কি প্রকৃতির একটা মেলবন্ধন ছিলো? সব সাহিত্যিকের ক্ষেত্রেই কি এটি চিরন্তন সত্য? প্রকৃতির যেমন বিচিত্র খেয়াল, আমার মনে হতো স্যারের ভেতরটা তেমনই বৈচিত্র্যময় খেয়ালী ছিলো! তিনি ম্যডাম গুলতেকিন আহমেদসহ সাথে তিন মেয়েকে নিয়ে কার্জন হলে বৃষ্টির দিনে ভিজে বেড়াতেন! আর আমি? মাথার উপড়ে ছাতা ধরে জলের আঘা... |
আকাশ মালিক জুলাই 20, 2013 1:15 পূর্বাহ্ন - |
@কেশব অধিকারী, |
আমার ঝুলিতে আরো আরোও অনেক স্মৃতি আছে জ্বলজ্বলে মুক্তোর মতো! সময় সময় বলবো |
আচ্ছা বেশী ওয়াইট করাইয়েন না |
( ব্লগীয় ভাষা শেখার চেষ্টাকরছি ) মানুষকে কাছে থেকে দেখার অভিজ্ঞতা আর মজাটাই আলাদা |
আমি মনে করি বিচিত্র এই জগতের সব চেয়ে বিচিত্র প্রাণী মানুষ আর মানুষের ভিতরের সব চেয়ে বিষ্ময়কর ও বিচিত্র বস্তুটি তার মন |
সব মানুষের ভিতরেই বোধ হয় আরেকটা মানুষ বাস করে, যাকে বাহির থেকে চেনার উপায় নাই |
তাই আমরা বিভ্রান্ত হই তাদের চিন্তা চেতনা বিশ্বাস নিয়ে |
আমাদের কাছের লেখকদের মধ্যে নজরুল ইসলাম আর হুমায়ুন আহমেদের ঈশ্বর বিশ্বাস নিয়ে পাঠকের বিভ্রান্তি বোধ হয় কোনদিনই দূর হবেনা |
হুমায়ুন আহমেদের গল্প আমাকে ততটা আকর্ষণ করতোনা যতটা করতো তার আধুনিক প্রচলিত ভাষা প্রয়োগ, গল্প বলার ভঙ্গী, গল্পকে বাস্তবে রূপ দেয়ার কৌশল |
প্রথম কোন্ গল্পটি পড়েছিলাম আজ আর মনে নেই, কিন্তু কেন জানি বারবারই মনে হয়েছে তিনি তার গল্পে গ্রামের মানুষকে পাড়াগাঁয়ের অল্প শিক্ষিত, সেকেলে প্রাচীন মানসিকতার হিসেবে তুলে ধরেছেন |
গ্রামের চরিত্রের মানুষটির বগলে ভাঙ্গা ছাতা, একহাতে এককাঁদি কলা অন্যহাতে উল্টোমূখি একটা মুরগী থাকতেই হবে, পায়ে ধরে সালাম তো অপরিহার্য |
এটা নিতান্তই আমার ব্যক্তিগত অপছন্দের কথা বা বুঝার ভুলও হতে পারে |
শত সমালোচনার পরেও অস্বীকার করার উপায় নেই বাংলা সাহিত্যের জগতে হুমায়ুনের শুন্য জায়গা পূরণ হবার নয় |
পাঠক সৃষ্টিতে হুমায়ুনের সমকক্ষ আর বোধ হয় কেউ নেই |
স্মৃতিচারণ খুব ভাল লেগেছে, বাট! বলবো? তাড়াহুড়া করে পোষ্ট করেছেন |
সুন্দর এই লেখাটির উপর টাইপোর যন্ত্রণা না দিলেও পারতেন |
😛 |
কেশব অধিকারী জুলাই 20, 2013 12:30 অপরাহ্ন - |
@আকাশ মালিক, |
আকাশ মালিক ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্যে |
দুঃখিত ভুল গুলোর জন্যে |
আজ রোববার সারা দুপুর বসে চেষ্টা করেছি সংশোধন করতে |
কিছুটা সংশোধন নিশ্চয়ই হয়েছে |
আরো থাকলে দয়া করে জানাবেন |
আবারো ধন্যবাদ |
আদিল মাহমুদ জুলাই 19, 2013 9:02 পূর্বাহ্ন - |
অসাধারন স্মৃতিচারন কেশবদা |
পড়লেই বোঝা যায় যে নিছক কাহিনী ফাঁদার জন্যই বানানো নয় |
ব্যাক্তি হুমায়ুন সাহেবের প্রতি মনে হয় আমরা অনেকেই সুবিচার করতে পারিনি |
বিশেষ করে শেষ দিকে তাকে একান্ত ব্যাক্তিগত কারনে বেহুদা বেহুদাই অনেক কটূ সমালোচনা সহ্য করতে হয়েছে |
লোকটি আসলেই নেহায়েত মন্দ ছিলেন না, নইলে তাকে নিয়ে যে ধরনের বানোয়াট নানান সংবাদ নানান মিডিয়ায় এসেছে তাতে শত কোটি টাকার মানহানি মামলা ঠুকতে পারেন অনেকের নামে |
একজন হুমায়ুনের মত লেখক আসতে আসলেই হাজার বছর লাগে, নেহায়েত কথার কথা নয় |
কেশব অধিকারী জুলাই 19, 2013 11:28 অপরাহ্ন - |
@আদিল মাহমুদ, |
না আদিল ভাই, যতটুকু আমি তুলে ধরেছি সব টুকুই আমার সামনে থেকে দেখা আর কিছুটা আশেপাশে থেকে পাওয়া অনুভূতি; ঠিক তেমন, রান্না ঘরে মায়ের পাশে বসে গরম গরম ভাজা মাছ খাওয়ার সময় যেমন আগুনের আঁচ লাগে ! |
একজন হুমায়ুনের মত লেখক আসতে আসলেই হাজার বছর লাগে, নেহায়েত কথার কথা নয় |
এই কথাটাকে আমি একটু ঘুরিয়েই বলতে বেশী স্বাচ্ছ্যন্দ্য বোধ করি |
আর তাহলো, হুমায়ুন আহমেদ অন্ততঃ দুটো জায়গায় সফল |
এক, তাঁর সৃষ্টি এদেশের তরুণ প্রজন্মের মনকে ছুঁয়ে গেছে, নাড়া দিয়েছে খুব কোন সন্দেহ নেই |
আর দুই, নতুন প্রজন্মের পাঠক সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন সন্দেহাতীত ভাবে |
আমার ধারনাটা অমূলক কিনা জানিনা, তবে মনে হয় সেদিনের সৃষ্ট পাঠকেরাই আজ সম্ভবতঃ উৎসাহী হয়েছে ব্লগে, ধরেছে কলম কিংবা আঙ্গুল নাচিয়ে চলেছে কী-বোর্ডের উপড়ে! এ পাওয়াটুকুর স্বীকৃতি বোধ হয় তাকে দেওয়া যেতে পারে |
গীতা দাস জুলাই 19, 2013 12:23 পূর্বাহ্ন - |
উপন্যাসিক,নাট্যকার বা চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদকে নিয়ে অনেক স্মৃতি চারণ থাকলেও শিক্ষক হিসেবে বেশ কম |
কাজেই শিক্ষক হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ |
হিন্দু ছাত্রের ফজলুল হক হলে বসবাস |
কাজেই এ বিষয়ক অভিজ্ঞতার ঝুলিটা একটু নেড়ে চেড়ে আমাদের জানান |
কেশব অধিকারী জুলাই 19, 2013 9:07 পূর্বাহ্ন - |
@গীতা দাস, |
হ্যাঁ গীতাদি, আমার ঝুলিতে আরো আরোও অনেক স্মৃতি আছে জ্বলজ্বলে মুক্তোর মতো! সময় সময় বলবো |
তখন তো হলে আমার তোষকটা পেতে নেবার মতো অবস্থা ছিলোনা, আজ এর রুমে তো কাল ওর রুমে, এভাবেই দিন কাটতো প্রথম দিকে |
ফজলুল হক হলে থাকার অভিজ্ঞতাও বিচিত্র মনে হবে, সন্দেহ নেই |
তবে কি জানেন দিদি, আমি যে আসলে 'মানুষ', সেটি ফজলুল হক হলের বিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে হয়তো এতোটা অনুভব করতাম না! আর সেসব নিশ্চয়ই জানাবো একে একে |
ততক্ষন ভালো থাকুন |
ফরিদ আহমেদ জুলাই 18, 2013 11:58 অপরাহ্ন - |
মাথার বিসদৃশ্য টাক টাকে ঢাকার ব্যর্থ চেষ্টায় আমার চুলের দৈর্ঘ্য স্বাভাবিকের চাইতে বেশী থাকতো বরাবর |
দুপাশে ঘাড়ের কাছে শিলা আর বিপাশা (ছোট মেয়ে), ওরা দুই বোন ওদের ঘটের সমস্ত বিদ্যা উজার করে আমার টাক ঢাকার চেষ্টাটাকে অব্যর্থ কৌশলে ব্যার্থ করে তুলতে ব্যস্ত! |
আপনি টেকো নাকি কেশবদা? তাহলেতো আপনার অনেক টাকা |
ধার-টার চাইতে হবে দেখছি |
🙂 |
হুমায়ূন আহমেদ তাঁর লেখার মতই এক বিচিত্র চরিত্র ছিলেন |
ভাল-মন্দ, উদারতা-সংকীর্ণতা, প্রগতিশীলতা-প্রতিক্রিয়াশীলতা, সব আপাত বৈসাদৃশ্য গুণগুলোর এক বিরল সমাবেশ ছিল তাঁর মধ্যে |
চমৎকার স্মৃতিচারণ হয়েছে কেশবদা |
() |
কেশব অধিকারী জুলাই 19, 2013 8:54 পূর্বাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
ধার কেনো ফরিদভাই, সম্প্রদানই সই! তবে টাক এর সাথে টাকার সম্পর্ক আছে কিনা জানিনা, থাকলে হুমায়ুন স্যারের টাক আমার চেয়েও ব্যাপক হতো! |
হুমায়ূন আহমেদ তাঁর লেখার মতই এক বিচিত্র চরিত্র ছিলেন |
ভাল-মন্দ, উদারতা-সংকীর্ণতা, প্রগতিশীলতা-প্রতিক্রিয়াশীলতা, সব আপাত বৈসাদৃশ্য গুণগুলোর এক বিরল সমাবেশ ছিল তাঁর মধ্যে |
যথার্থ উচ্চারণ নিঃসন্দেহে |
আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করে |
ভালো থাকুন |
জবাব বাতিল |
অনুসন্ধান করুন |
: |
লগ ইন |
নতুন ব্লগ লিখুন |
সাম্প্রতিক মন্তব্য |
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস প্রকাশনায় |
মাটি- মহাকাশের সঙ্গে জীবনের যোগ খুজতে প্রকাশনায় |
শ্রীমদভগবাদগীতা, ভগবানের মুখনিঃসৃত বর্ণবৈষম্যের বিষবাষ্প প্রকাশনায় রতন কুমার শীল |
মিসিং লিংক কি সত্যিই মিসিং? প্রকাশনায় মাহাথির আহমেদ তুষার |
নারীই বন্ধ প্রকাশনায় |
বিষয় অনুযায়ী লেখা |
বিষয় অনুযায়ী লেখা একটি বিভাগ পছন্দ করুন অতিমারী (4) অনন্ত বিজয় (24) অনুবাদ (94) অভিজিৎ বিজ্ঞান (12) অভিজিৎ বিতর্ক (10) অভিজিৎ সাহিত্য (4) ই-বই (150) আমার চোখে একাত্তর (22) দ্য গ্রান্ড ডিজাইন (9) ভালবাসা কারে কয়? (67) ইতিহাস (356) উদযাপন (143) ডারউইন দিবস (78) ওয়াশিকুর বাবু (7) কবিতা (481) আবৃত্তি (79) ছড়া (25) খে... |
শিরোনামঃ তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় থাকবে- প্রধানমন্ত্রী জাওয়াদের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত; সড়কে দুর্ভোগ কৃষিপণ্যে বছরে রপ্তানী আয় শত কোটি ডলার মাছির কামড়ে জিরাফ ও দু'টি বাঘ শাবকের মৃত্যু! বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে মোদির টুইট আমন ধান সংগ্রহে গাফি... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.