content stringlengths 0 129k |
|---|
মুক্তমনা যে অপবিজ্ঞান ছড়ানোর উপযুক্ত যায়গা নয়, ফারুক সাহেব তা ভালভাবেই জানেন |
জেনেবুঝেও যখন তিনি বারবার একই চেষ্টা করে যাচ্ছেন, এডমিন হয়তো তাকে কিছুটা ভাবার সময় দিচ্ছেন |
রূপম (ধ্রুব) এপ্রিল 19, 2011 4:33 পূর্বাহ্ন - |
@আকাশ মালিক, |
আমিও কি আর আসলে আপনারেই বলতেছি কন? 🙂 |
স্বাধীন এপ্রিল 19, 2011 2:00 পূর্বাহ্ন - |
শুধু জানার জন্যেই একজন এরকম একটি পোষ্ট মুক্তমনায় দিতে পারে জানা ছিল না |
আপনার এটি বড় জোর কোন সংশ্লিষ্ট পোষ্টে মন্তব্য হিসেবে আসতে পারতো |
এডমিন/মডারেটরদের প্রতি একটি প্রশ্ন রাখছি |
ফারুক সাহেবের এই লেখা কি মডারেশন পার হয়ে এসেছে নাকি সরাসরি প্রকাশিত হয়েছে? ফারুক সাহেব সরাসরি মন্তব্য করতে পারেন জানি, কারণ উনি এখন সদস্য |
কিন্তু সরাসরি লেখাও কি প্রকাশ করতে পারেন? বিষয়টি পরিষ্কার করলে ভালো হয় |
একটি বিষয় পরিষ্কার করা দরকার |
মুক্তমনায় আসি কিছু জানার জন্যে, বিনোদনের জন্যে নয় |
বিনোদনের জন্যে অন্তর্জালে অনেক ব্লগ পড়ে আছে |
মুক্তমনাকে বিনোদনের ব্লগ হিসেবে দেখতে আগ্রহী নই |
এর মাঝে অনেক বিনোদন দেখা হয়েছে, এবার এডমিনেরা একটু শক্ত হোন, বিনোদনের উপকরণগুলো বন্ধ করুন |
আল্লাচালাইনা এপ্রিল 19, 2011 4:10 পূর্বাহ্ন - |
@স্বাধীন, |
আরও একটি চমতকার গরুবান্ধা পোস্ট ফারুকের পরিবেশনায়!!!: : এবিউসিভ না হয়ে এই লেখাটা কিভাবে হজম করা সম্ভব? |
মুক্তমনায় আসি কিছু জানার জন্যে, বিনোদনের জন্যে নয়........... মুক্তমনাকে বিনোদনের ব্লগ হিসেবে দেখতে আগ্রহী নই |
আমি স্বাধীনের বক্তব্যের সাথে ১০০০% সহমত প্রকাশ করছি |
প্রথমত ফারুকের লেখাটা নিন্মমানের, এইরকম একটি লেখা লিখতে দশ মিনিটের বেশী সময় কোন মুক্তমনার লাগার কথা না |
এমনকি ফারুকেরও আমি মনে করিনা নিন্মমানের এই লেখাটি লিখতে আধাঘন্টার বেশী একও মুহুর্তও লেগেছে (২০০% উপরি হেডস্টার্ট তার জন্য) |
এখন কথা হচ্ছে গিয়ে দশ মিনিটের প্রসবযন্ত্রনায় (ফারুকের জন্য যেটি ৩০ মিনিটের প্রসবযন্ত্রনার সমতুল্য) কেউ পোস্ট প্রসব করেনা মুক্তমনায় সাধারণত, করলেও বলাই বাহুল্য কোন আতিথ্যপুর্ণ ট্রিটমেন্ট সে পায় না |
তাহলে ফারুকের এই গরুবান্ধা পোস্টটি কেনো এতক্ষণ ধরে নির্বিঘ্নে প্রথম পাতার সর্বোচ্চ স্থানে অবস্থান করছে??? নাকি মুক্তমনা মডারেশনের পক্ষ হতেও স্বতস্ফুর্তভাবে ফারুকের লেখার মানের উপরেও এমনকি ২০০% উপরি হেডস্টার্ট প্রদান করে রাখা হয়েছে, যে ফারুক যেইসব পোস্ট লিখবে সেগুলো অন্য একটি সাধারণ মুক্তমনা সদস্যের লেখা পোস্টের মানের চেয়ে ২০০% পিছিয়ে থাকলেও সেটিকে গন্য করা হবে একটি সাধারণ সদস্যের লেখা পোস্টের গড়মানের সমান মানসম্পন্ন হিসেবে? সেটিতো মোটেও ফেয়ার এবং লিবারেল হয়না তাই না? সমতাবোধের খাতিরে আমি মনে করি এই সুযোগ সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া উচিত, যে প্রত্যেকটি সদস্যই দুই প্যারার শুণ্যগর্ভ গরুবান্ধা পোস্ট লিখে যেতে পারবে যতোখুশী |
তাহলে আমরা সকলেই অংশগ্রহন করলাম, অন্যের কথা জানিনা তবে আমি মনে করি আমি দশ মিনিটে যদি এইরকম একটি পোস্ট প্রসব করি, তবে সেটাতে ফারুকের এই পোস্টটির চেয়ে বিনোদনের খোরাক অন্তত বেশী থাকবে, মানুষকে ফারুকের এই পোস্টটির চেয়ে বেশী হাসাতে সেটি সক্ষম হবে |
:- |
ফারুকের লেখাটি এন্টিসায়েন্স আন্ডারটোনে পরিপুর্ণ |
সায়েন্স সবার জন্য না, সবার জন্য সব কিছু না |
সায়েন্স নিয়ে ফারুকের মাথা ব্যাথা কেনো, ফারুকের মাথাব্যাথা হবে কোরান, হাদিস, কাছাছুল আম্বিয়া ইত্যাদি ইত্যাদি কিতাব-পুস্তক নিয়ে, যেগুলো অধ্যয়ন করতে কিনা সায়েন্স অধ্যয়ন করার চেয়ে কয়েকশো অর্ডার অফ ম্যাগ্নিচিউড কম কগনিটিভ ক্ষমতা লাগে এবং পড়াশুনা জানা লাগে? ফারুকের আগ্রহ থাকবে যাদুটোনা, আলিফলায়লা, জিনপরী, ফেরেস্তা-আল্লা-রাসুল, রাক্ষস খোক্কস ইত্যাদি নিয়ে; প্রকৃতি এবং বাস্তবতা নিয়ে তার এতো মাথাব্যাথা কেনো? যেই মডার্ন সায়েন্সের প্রতি ফারুকের এই প্রগাড় ডিসডেইন এবং কন্টেম্পট, সেই মডার্ণ সায়েন্সের অনুপস্থিতিতে বলাই বাহুল্য, কালো মহিষে চড়ে যমদুত ফেরেস্তা প্রতি সপ্তাহে একবার করে করে এসে ওর এবডোমিনাল ক্যাভিটির পোস্টেরিয়র ওপেনিং দিয়ে লাল সুতা নীল সুতা টেনে টেনে বের করে আঁটি বেধে ওর কন্ঠনালীতে ঠেঁসে দিয়ে বলতো ? কিংবা অল্টার্নেটিভলি, সার্ন নাকি খুব শিজ্ঞিরই বলতে পারবে টাইম ট্রাভলিং আসলেই সম্ভব কিনা |
যদি সম্ভব হয়, এবং যদি তারা একটা কাজ চালানোর মতো ছোটখাটো টাইম মেশিন আবিষ্কার করে ফেলে, তবে সেই টাইম মেশিনে চড়িয়ে ফারুককে প্রস্তরযুগে ওর প্রিয় নবী মোহাম্মদের আমলে পাঠিয়ে দেওয়া যেতে পারে |
মোহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গদের হাইপারেকটিভ যৌনতা থেকে কতোটুকু নিরাপদ থাকবে ফারুক, সেটা যদিও প্রশ্নাধীন; তবে ইলেকট্রিসিটি, লোকোমোশন, কমিউনিকেশন, এন্টিবায়োটিক, এনালজেসিক বিহীন গহীন প্রস্তুরযুগে কিছুকাল বাস করে বর্তমানে ফেরত আসলে পরে ফারুক খুব সম্ভবত এটা বর্ণনা করে একটা পোস্ট দিতে পারবে যে- 'আঁটিবাধা লাল-নীল সুতার স্বাদ আসলেই কেমন', এবং আমি নিশ্চিত সেই পোস্টটি এখনকার এই পোস্টটির মতো এতোটা নিন্মমানের কোন প্রসব হবে না!! |
প্রত্যেকটাবার মুক্তমনায় এসে প্রথম পাতায় সবার উপরে ফারুকের পোস্ট দেখে বিতৃষ্ণায় বিকর্ষিত হচ্ছি, স্ক্রল করে আর নীচে যাওয়া হচ্ছে না |
অন্যান্য আরও অনেক পাঠকেরও নাকি একই অনুভুতি |
এডমিনদের কাছে এটার একটা প্রতিকারতো আমরা চেতেই পারি |
অসামাজিক এপ্রিল 22, 2011 6:40 পূর্বাহ্ন - |
@আল্লাচালাইনা,মনটাকে মুক্ত করে রাখতে ফারুককে প্রস্তর যুগে বা অন্যান্য ব্লগে 'হিজরত' করার মত একটি প্রতিকার আমরা "চেতেই" পারি |
@ ফারুক, বিজ্ঞান আমার ঢুকে না কারন ওখানে সবকিছুই 'সেটেল্ড' বলে মনে হতো |
নিজের প্রকৃতিপ্রদত্ত মনে নিজ কল্পনাগুলো নিয়ে নাড়াচাড়া করতে ভালবাসি বলে আমি স্কুলে থাকতেই হিজরত করেছি অন্য শাখায় আর বর্তমানে আছি সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট জগতে |
এখানেও কি,কেন,কিভাবে নিয়েই প্রশ্নউত্তর চলে এবং এটাতে প্রশ্ন করা 'পারমিটেড' আপনিও যোগ দিন এবং দিনভর প্রশ্নের মাঝেই ডুবে থাকুন 😉 |
এত প্রশ্ন ভেতরে নিয়ে শুধু শুধু বিজ্ঞান নিয়ে টানাটানি নাই বা করলেন |
তবে এই পোস্টের কারনে আপনার এবং মুক্তমনার বিজ্ঞান পাঠকদের উভয়েরই মনে আঘাত পাওয়া দেখে সবাইকে অনুভব করে আমি সত্যিই ব্যাথিত |
সেজন্যই বিজ্ঞানবর্জিত আমিও মন্তব্য করলাম |
কেউ আবার অনধিকার চর্চা মনে করে বিরক্ত হবেন না () |
ভেরোনিকা এপ্রিল 19, 2011 12:34 পূর্বাহ্ন - |
মুক্তমনা সম্পাদক, |
আমি আপনাদের এই ব্লগের একজন নিয়মিত পাঠিকা |
জন্মসূত্রে জার্মান হলেও কাজের এবং ব্যক্তিগত প্রয়োজনে বাংলাভাষার চর্চা করে থাকি |
আপনাদের কাছে আমার প্রশ্ন , এই জাতীয় লেখা আপনারা কি করে মুক্তমনায় অনুমোদন করতে পারলেন ? |
রৌরব এপ্রিল 19, 2011 4:34 পূর্বাহ্ন - |
@ভেরোনিকা, |
আপনাকে আগে দেখিনি |
মুক্তমনায় স্বাগতম |
ফারুক সাহেব আমাদের হাউজ কন্ট্রারিয়ান (দুর্ভাগ্যক্রমে খুব উচ্চমানের নন), যদিও এখন নতুন দু-তিন জনের আগমনে উনার প্রয়োজন ফুরিয়েছি কিনা বোঝা যাচ্ছে না :- |
আবরার আহসান এপ্রিল 18, 2011 5:58 অপরাহ্ন - |
ফারুকের উদ্দেশ্যেঃ |
ফারুক সাহেবের কপাল ভাল যে মুক্তমনা'র ব্লগাররা ভদ্র ভাষায় বাৎচিত করে, আপনার জ্ঞানহীন বিরক্তিকর মন্তব্য ও পোস্টে বিনয়ের সাথে যথা সম্ভব সহজবোধ্য ভাষায় আলোচনা করে |
আপনার খাসলত কি, এই ধরণের পোস্টের উদ্দেশ্যে কি সেটা খুব ভালভাবেই সবাই বোঝে |
নিজেকে গর্ধভ প্রমাণ করাতেই যেন আপনাদের সার্থকতা |
আপনি নবম দশম শ্রেণীর, (তাও বিজ্ঞান শাখার নয়, মানবিক শাখার) জ্ঞান নিয়ে যদি কোয়ান্টাম ফিজিক্স বুঝতে চান তাহলে তো সমস্যা |
আপনার উদ্দেশ্যে আমার বলার একটাই আছে- পারলে পদার্থবিজ্ঞানের উপর বছর খানেকের ক্র্যাশ কোর্স করে আসুন (কোনও কলেজের শিক্ষকের কাছে প্রাইভেটও পড়তে পারেন) |
এডমিন/মডারেটর-এর উদ্দেশ্যেঃ |
মুক্তমনায় আমাদের মত লোকদের আসাই হয় জ্ঞানগর্ভ আলোচনা দেখার জন্য, সারমর্মসম্পন্ন পোস্ট পড়ার জন্য |
কার্ল সেগানের "ডিমন হন্টেড ওয়ার্ল্ড"-এর কয়েক পরিচ্ছদ অনুবাদ করার পরেও আমার সাহসে কুলায় না মুক্তমনায় সেটা পোস্ট করার জন্য, সেখানে এই ধরনের নুইসেন্স বিরক্তিকর পোস্ট দেখলে কেমন লাগা উচিত আপনারাই বলেন |
রৌরব এপ্রিল 18, 2011 7:14 অপরাহ্ন - |
@আবরার আহসান, |
কার্ল সেগানের "ডিমন হন্টেড ওয়ার্ল্ড"-এর কয়েক পরিচ্ছদ অনুবাদ করার পরেও আমার সাহসে কুলায় না মুক্তমনায় সেটা পোস্ট করার জন্য, |
দেরি করবেন না |
দ্রুত লেখা জমা দিন 🙂 |
নিটোল এপ্রিল 18, 2011 9:25 অপরাহ্ন - |
@আবরার আহসান, ভাই, এটা নিয়ে মাইন্ড খাইয়েন না |
জ্ঞানগর্ভ আলোচনার ফাঁকে ফাঁকে কিছু বিনোদনও দরকার! যাই হোক, আপনি যে কাজটা করে ফেলেছেন সেটা মুক্তমনায় পোস্ট করে দিন অতশত না ভেবে |
ওই বইটা নিয়ে আমার খুব আগ্রহ |
রামগড়ুড়ের ছানা এপ্রিল 18, 2011 9:27 অপরাহ্ন - |
@আবরার আহসান, |
কার্ল সেগানের "ডিমন হন্টেড ওয়ার্ল্ড"-এর কয়েক পরিচ্ছদ অনুবাদ করার পরেও আমার সাহসে কুলায় না মুক্তমনায় সেটা পোস্ট করার জন্য, সেখানে এই ধরনের নুইসেন্স বিরক্তিকর পোস্ট দেখলে কেমন লাগা উচিত আপনারাই বলেন |
ভয়ের কি আছে,তাড়াতাড়ি ছেড়ে দিন লেখাটি |
আপনারা ভালো লেখা দিলেইতো মুক্তমনা আরো সমৃদ্ধ হবে :-) |
আসরাফ এপ্রিল 18, 2011 10:27 অপরাহ্ন - |
@আবরার আহসান, |
কার্ল সেগানের "ডিমন হন্টেড ওয়ার্ল্ড"-এর কয়েক পরিচ্ছদ অনুবাদ করার পরেও আমার সাহসে কুলায় না |
সাহস দিলাম |
এবার.... () |
ফারুক এপ্রিল 18, 2011 11:31 অপরাহ্ন - |
@আবরার আহসান, |
জ্ঞানগর্ভ আলোচনা দেখার ও শোনার জন্যই তো এই পোস্ট দেয়া |
আপনারা যদি জ্ঞানগর্ভ আলোচনা না করেন , তার দোষ কি আমার? |
আপনার মন্তব্য অনেক জ্ঞানগর্ভ ও উপদেশমূলক ছিল তা নিঃসন্দেহে বলা যায় |
ধন্যবাদ উপদেশের জন্য |
আপনি পদার্থবিজ্ঞানের উপর বছর খানেকের ক্র্যাশ কোর্স করেছেন তো? |
টেকি সাফি এপ্রিল 18, 2011 3:44 পূর্বাহ্ন - |
:)) |
আরিস্টটল মেতেছিলেন 'কেন' কোনোকিছু ঘটে এ প্রশ্ন নিয়ে বিজ্ঞান সেখানে থেমে নেই এখন পদার্থবিদরা "কীভাবে" প্রশ্নের দিকে মনোযোগ দেন |
ব্যাখ্যা কীভাবে দেয়না আমি বুঝিনা! আমরাতো হিসেব নিকেশ করে বের করতেই পারি (হয়ত পারফেক্ট ভাবে না) সবল নিয়ক্লীয় বল একটু হেরফের হলে (বোধহয় ৫%) হাইড্রোজেন এর চেয়ে ভারী অ্যাটম তৈরী হতো না |
ফলে বিশ্বের মডেলটাতে কেমন পরিবর্তন আসত সেটাও হিসেব কষে বের করা সম্ভব |
মশায় কই এখানেতো সেই মডেলকে না পর্যবেক্ষন করেও এঁকে ফেলছি পদার্থবিজ্ঞানের খাতায় |
এবং ঐ মডেলটা কেন এমন আঁকলাম তার ব্যাখ্যায়তো দিব নাকি? |
সবকথা বাদ দিয়ে বলি হকিং উনার বইয়ে লিখেছেন -তারাও |
অতিপারমাণবিক কণিকা বিষয়ে আমাদের মতো একই পর্যবেক্ষণ করবে কিন্তু পুরো জিনিসটা বর্ণনা বা ব্যাখ্যা করবে কোয়ার্ক রূপায়ন ছাড়াই |
খালি দেখি আমিই না এত্ত বড় বিজ্ঞানীও বর্ননা আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য বুঝে না :)) খেয়ল করুন কোয়ার্ক দ্বারা ঘটনাটা ব্যাখ্যা করা হচ্ছে নাকি বর্ননা করা হচ্ছে সেটা নিয়ে মাথা উনিও ঘামাননি, আমিও মনে করে এটা নিয়ে শব্দবিদেরা যুদ্ধ করে মরুক আমার যাই আসেনা! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.