content
stringlengths
0
129k
জ্যান আর জেমসকে আগাপাস্তালা দেখলো চেয়ে চেয়ে
জেমস জানতে চাইলো, 'কি ব্যাপার রে?'
'আমার মনে হচ্ছে আমি একটা কেস খুঁজে পেয়েছি যেটা আমরা ব্যবহার করতে পারি
'
জেমসের মুখ হাঁ হলো আর জ্যান সজোরে শব্দ করে বাকি কফিটা এক চুমুকে খেয়ে নিলো
'সত্যি? কোথায়?' জেমস চাপা ফিসফিসানির স্বরে জানতে চাইলো
ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে অপেক্ষা করা ছাড়া গতি নেই
যেটা একই সঙ্গে ওকে উদ্বিগ্ন করছিল এবং স্বস্তি দিচ্ছিল
কিন্তু এখন আবার শুরু হলো আ্যড্রেনালিনের নাচানাচি
র‍্যালফের ফ্যাকাশে মুখ আর বিস্ফারিত চোখ দেখে বোঝা যাচ্ছিলো যে সেও উত্তেজনায় ভুগছে
'তোরা আমার বন্ধু রুফাস বারটনকে চিনিস?'
জেমস মাথা নেড়ে বললো, 'হ্যাঁ, স্লিদারিন প্রথম বর্ষ
তেল চটচটে চুলওয়ালা ছেলেটা তো?'
'হ্যাঁ
ওর নুড়ি পাথর জাতীয় বস্তু সংগ্রহের শখ আছে
নিজেকে বলে "রক হাউন্ড'
ওর বিছানার কাছের শেলফে চকচকে পালিস করা অনেক ছোটো ছোটো পাথর সাজানো আছে
সেখানে ক্রিস্টাল আছে কোয়ার্টজ আছে আবার মুন-স্যাফায়ারও আছে
কাল রাতে প্রায় একঘণ্টা এসব নিয়ে ওর বকবক শুনেছি
রক হান্টিং এর সব সরঞ্জাম ও সঙ্গে করেস্কুলে নিয়ে এসেছে
ওর কাছে একটা হাতুড়ি আছে যার অন্য দিকটায় রকমারি যন্ত্রপাতি আটকানো আছে
সঙ্গেই আছে ছোট ছোট অজস্র কাপড়ের টুকরো আর পালিস করার জিনিস
'
জ্যান বললো, 'বুঝলাম, বুঝলাম
ছেলেটা যন্ত্রপাতি নিয়ে কাজ করার মাস্টার, বুঝে গেছি আমরা
আর বলতে হবে না
কিন্তু আসল কথাটা কি?'
"হ্যাঁ মানে বলছি যে ওই সব জিনিসপত্র ও একটা কেসে করে বয়ে নিয়ে বেড়ায়
কাল রাতে ওটা বের করেছিল...'
জেমস বলে উঠলো, 'ওটা কি একেবারে আমাদের দরকারের মত দেখতে?'
র‍্যালফ চোখ বড় বড় রেখেই মাথা ঝোঁকালো
'প্রায় নিখুঁত বলা যায়
এমন কি ছোট্ট পেতলের পাত ও লাগানো আছে! যার ওপর অবশ্য কোম্পানির নাম লেখা আছে যারা ওটা বানিয়েছে
কিন্তু আছে একেবারে সেই জায়গায় যেখানে জ্যাক্সনের পাতটা লাগানো আছে
রংটা আলাদা, হাতলগুলো হাতির দাঁতের, কিন্তু বাকি সব এক্কেবারে একরকম...'
জেমস দম বন্ধ করা কণ্ঠে বললো, 'তা ওটা আমরা পাবো কি ভাবে?'
'আমি ওটা পেয়ে গিয়েছি,' র‍্যালফ উত্তর দিলো, নিজের প্রতি একটু গর্বের ভাব রেখে
'আমি ওকে বললাম আমার একটা বড় ব্যাগ দরকার বই আর পারচমেন্ট নিয়ে যাওয়ার জন্য
আরো বললাম আমার ব্যাকপ্যাকটা ঠিকঠাক স্লিদারিনের মতো নয়
ও বললো বুঝতে পেরেছে আমি কি বলতে চাইছি
ও এই ক্রিসমাসে একটা নতুন যন্ত্রপাতি রাখার ব্যাগ উপহার পেয়েছে
চাইলে আমি ওর পুরানোটা নিতে পারি
ওর নতুন ব্যাগটা নাকি বেশ বড় এবং ড্রাগনের চামড়া দিয়ে তৈরি
ওটাতেই সব কিছু ঢুকিয়ে রাখবে বলেই ও পুরানোটাকে ফাঁকা করছে
এমন কি জল নিরোধক পর্যন্ত, ওই বলেছে
' র‍্যালফ প্রসঙ্গ থেকে সরে যাচ্ছিলো
জ্যান জানতে চাইলো, 'হঠাৎই ও বলে দিলো যে তুই ওটা নিতে পারিস?'
'হ্যাঁ! বললামই তো যে আমি ওটা পেয়ে গেছি
ব্যপারটা আমাকেও একটু ভাবিয়েছিল
মানে বলছি যে, সত্যিই ব্যাপারটা একটু কেমন ...আমি ঠিক বলতে পারছি না...'
'একটু বেশি বেশি রকমের কাকতালীয়,' জ্যান বললো
জেমস গম্ভীর ভাবে বললো, 'কেসটা এখন কোথায় আছে?'
র‍্যালফকে সামান্য অপ্রস্তুত দেখালো
'আমি ওটাকে নিচে নিয়ে এসেছি, সিঁড়ির তলার একটা ফোকরে লুকিয়ে রেখেছি
আমি চাইনা ওটা সহ আমাকে কেউ দেখুক
বলা যায় না যদি কোন ...'
উঠে দাঁড়িয়ে জেমস বললো, 'একদম ঠিক ভেবেছিস
চল যাওয়া যাক
'
র‍্যালফ পুনরায় সংশয়ের স্বরে বললো, 'তুই সত্যিই কাজটা করতে চাইছিস? মানে বলতে চাইছি যে পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলে হতো...'
'কিচ্ছু করার নেই কারণ আমাদের সামনে আর কোন পথ নেই
'
র‍্যালফ বিড়বিড় করে বললো, 'তা হয়তো নয়
সবসময়েই আর একটা কিছু বেছে নেওয়ার সম্ভাবনা থাকেই
বলতে চাইছি যে, আমাদের কি কাজটা এইভাবেই করতে হবে? আমরা কি কাজটা এইভাবে করতে পারি না? আমাদের মধ্যে কেউ একজন ইনভিজিবল ক্লোকটা পড়ে অদলবদলের কাজটা করে ফেলতে পারি না, জ্যাক্সন যখন অন্যদিকে তাকিয়ে থাকবেন?'
জ্যান মাথা নেড়ে বললো, 'না পারি না
কারণ জায়গাটা খুব ছোটো
জ্যাক্সন পাইচারী করতে গিয়ে তোর সঙ্গে হোঁচট খেতে পারেন
আমাদের এটা করতে হলে এইভাবেই করতে হবে
'
'দ্যাখ, আমার মনে হয় আমরা এটা করতে চাইছি,' জেমস বললো, দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় র‍্যালফ আর জ্যানের মুখের দিকে তাকিয়ে
'যদি নিয়তি বলে কিছু থাকে সেটাই তোকে গতরাতে কেসটা পাইয়ে দিয়েছে র‍্যালফ
আমরা এই সুযোগ ছাড়তে পারি না
এটার অর্থ ... নিয়তির মুখের ওপর দরজা লাগিয়ে দেওয়া
'
র‍্যালফ চোখ পিটপিট করে ব্যাপারটা কল্পনার চোখে দেখার চেষ্টা করলো
জ্যান ভাবনাগম্ভীরকন্ঠে বললো, 'ব্যাপার বেশ গুরুতর
'
জেমস জানতে চাইলো, 'তোরা দুজন আমার সঙ্গে আছিস কিনা বল?' দুজনেই সম্মতি সূচক মাথা ঝোঁকালো
সিঁড়ির তলার ফোকরটাতে দেখা গেল ব্যাগটাকে, র‍্যালফের কথামতোই ওটা জ্যাক্সনের ব্রিফকেসের মতই দেখতে
মরচে লাল রঙের
পাথুরে এলাকায় টেনে হিচড়ে নিয়ে যাওয়ার কারনে সারা গায়ে ঘষা লাগার দাগ
মাপে এবং আকৃতিতে একেবারে দরকার মতো
পেতলের পাতটাও লাগানো আছে সঠিক জায়গাতেই
র‍্যালফ ওর মধ্যে নিজের পোশাকটা ভরেই এনেছিল
জেমস খুলে দেখলো একেবারে একই রকম দেখতে লাগছে ঠিক যেমনটা ও দেখেছিল সেই দিন ফ্রাঙ্কলিনের ক্লাসে
'আপার সেলারের বয়েজ বাথরুমে নিয়ে চল এটাকে,' জেমস বললো, ওদের দুজনের সঙ্গে সিঁড়ি দিয়ে নামতে নামতে
'ওটা হলের ঠিক নিচে টেকনোম্যান্সি ক্লাস থেকে যাওয়ার পথে
তোর বিশেষ কিছু দরকার আছে জ্যান?'
'শুধু আমার জাদুদন্ড আর নোটস,' জ্যান উত্তর দিলো
হোরাস বারচ উৎসাহের সঙ্গেই জ্যানকে ভিসাম-ইনেপ্সিও ব্যবহার করা শিখিয়ে দিয়েছে
কিন্তু সুযোগ হয়নি সেটা হাতেকলমে প্র্যাকটিস করে দেখার
তবে এটাও একটা ব্যাপার যে মন্ত্রটা কাজ করে, যদি আদপেই কাজ করে তবেই, তারই ওপর যে জানে না যে মন্ত্রটা প্রয়োগ করা আছে
যার অর্থ জেমস , র‍্যালফ বা জ্যান বুঝতেই পারবে না ব্যাগটার ওপর মন্ত্রটা আদপেই কোন কাজ করেছে কিনা
ওদের ভরসা রাখতে হবে জ্যানের জাদুদন্ড ব্যবহারের ওপর এবং অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না প্রফেঃ জ্যাক্সন নকল কেসটাকে আসল বলে তুলে নিয়ে যাচ্ছেন
একমাত্র এভাবেই, সফলতা বা অসফলতার দ্বারা প্রমানিত হবে মন্ত্রের ক্ষমতা
বয়েজ বাথরুমে সিঙ্কের ওপর কেসটাকে রাখলো জেমস
জ্যান ব্যাকপ্যাক থেকে নিজের জাদুদন্ড আর নোটস লেখা পারচমেন্ট এর টুকরোটা বার করলো
র‍্যালফকে দিল পারচমেন্টটা
একটু নার্ভাস ভাবে বললো, 'এটা এমনভাবে ধর যাতে আমি পড়তে পারি