content
stringlengths
0
129k
জাদুদন্ড সহ কেসটার দিকে তাক করা অবস্থায়ওর হাত কাঁপছিল থরথর করে
একটু বাদেই হাতটা নামিয়ে নিয়ে বললো 'খুবই বিচ্ছিরি ব্যাপার
র‍্যালফতো জাদুদন্ড ব্যবহারে মাস্টার
ও এটা করলে কেমন হয়?'
জেমস অস্থিরস্বরে বললো, 'হোরাস তোকে শিখিয়ে দিয়েছে মন্ত্রটা কি করে প্রয়োগ করতে হয়
এখন র‍্যালফকে সে সব শেখাতে গেলে অনেক দেরী হয়ে যাবে
ক্লাস শুরু হতে আর পনের মিনিট বাকি
'
'বুঝতে পারছি,' জ্যান বললো, 'কিন্তু আমার মন্ত্র প্রয়োগের পর যদি ওটা কাজ না করে? যদি র‍্যালফ ওটা করতে পারে, বুঝতেই পারছিস অন্যদের বোকাবানাতে ওটা বেশি কার্যকরী হবে
'
জেমস বললো, 'আর ওর যা সুনাম এসব ব্যাপারে তাতে ওর মন্ত্র প্রয়োগ করাটা যদি ভুল হয়, তাহলে আমাদের এদিকে ওদিকে চামড়ার টুকরোটাকরা খুঁজে বেড়াতে হবে
'
'আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি, সেটা ভুলে গেলি নাকিরে?' র‍্যালফ বললো
জেমস কথাটায় কান না দিয়ে বললো, 'জ্যান তোকেই করতে হবে
আমি বলছি তুই পারবি
একবার চেষ্টা করেই দ্যাখ
'
জ্যান গভীর ভাবে একটা শ্বাস নিলো, তুলে ধরলো জাদুদন্ড, তাক করলো ব্যাগটার দিকে
তাকালো র‍্যালফের ধরে থাকা পারচমেন্টটার দিকে
তারপর সুর টেনে টেনে বললো
'চোখের দেখার জন্য দরকার আলোর অমর গতি, যা বাড়িয়ে দেয় আত্মগর্ব
বোকা বানাতে সব হয়ে যাক এলোমেলো, নিশ্চিত হোক ব্যতিক্রমের নিশ্চয়তার পর্ব
'
তিনবার ছোট মাপের বৃত্তাকারে জাদুদন্ডটা ঘুরিয়ে কেসটার ওপর একটা টোকা মারলো জ্যান
একটা পপ ধরনের শব্দ হলো সঙ্গেই হাল্কা আলোর একটা বৃত্ত দেখা গেল জাদুদন্ডের মাথায়
বৃত্তটা আস্তে আস্তে বড় হয়ে কেসটাকে ঘিরে নেমে গেল
ধীরে ধীরে মিলিয়ে গেল বৃত্তটা
জ্যান একটা বড়সড় নিঃশ্বাস ফেললো
র‍্যালফ জানতে চাইলো, 'কাজটা হলো কি?'
জেমস বললো, 'হতেই হবে
আমাদের কাছে এটা একইরকম দেখাবে যদিও কিন্তু কিছু একটতো হলোই, কি বলিস জ্যান? মন্ত্র নিশ্চিত ওটার ওপর প্রভাব বিস্তার করেছে
'
জ্যান উত্তর দিলো, 'মনেতো হচ্ছে
চল এবার ক্লাস রুমে যাই
কেউ আসার আগেই আমাদের ওখানে যাওয়া দরকার
'
ওরা দৌড় লাগালো করিডর দিয়ে, জেমস আর জ্যান লক্ষ্য রাখছিল প্রফেঃ জ্যাক্সন আসছেন কিনা সেদিকটায়
র‍্যালফ নিজের শীতকালীন কোটের ভেতর ঢুকিয়ে নিয়েছিল নকল ব্রিফকেসটাকে
'বুঝতেই পারছি কি আজব দেখাচ্ছে আমাকে
ছোটোখাটো মাপের গ্র্যাপের মতই দেখাচ্ছে নিশ্চিত,' র‍্যালফ বললো
জেমস আশ্বাসের ভঙ্গীতে বললো, 'ও নিয়ে ভেবে লাভ নেই, আমরা এসে গেছি প্রায়
'
ওরা টেকনোম্যান্সি ক্লাস ঘরের দরজার কাছে এসে থামলো
জ্যান উঁকি মেরে ভেতর দেখে জেমস আর র‍্যালফের দিকে ঘুরলো
'প্ল্যান বি,' দম আটকানো গলায় বললো, 'কেউ একজন ভেতরে আছে
হাফলপাফের কেউ
নামটা মনে করতে পারছি না
'
জেমস দরজার কোনা দিয়ে দেখলো
চিনতে পারলো, মাগল স্টাডির ক্লাসে দেখেছে
নাম টেরেন্স, জেমসের সঙ্গে ওর চোখাচোখি হলো
'হেই, টেরেন্স,' জেমস হেসে ডাকলো
ঘরেঢুকলো, শুনতে পাচ্ছিল পেছনে র‍্যালফ আর জ্যানের ফিসফিসানি
চেষ্টা করলো সেই শব্দকে চাপা দেওয়ার
'কেমন কাটলো তোমার ছুটির দিনগুলো? খুব ঘুরলে নাকি?'
টেরেন্স আমতা আমতা করে বললো, 'হ্যাঁ তা বলতে পারো
'
জেমসের মনে হলো এই কাজটা সামলানো বেশ কঠিন হবে
'তা, কোথায় কোথায় গিয়েছিলে? আমি তো ট্রেনে চেপে লন্ডনে গিয়েছিলাম
পরিবারের সবার সঙ্গে দেখা করার জন্য
খুব মজা করেছি
তুমি কোথাও গিয়েছিলে নাকি আলাদাভাবে?'
টেরেন্স ঘুরে বসে জবাব দিলো, 'কর্ক এ গিয়েছিলাম মামের সঙ্গে
যাওয়ার সময়টাতে সমানে বৃষ্টি হয়েছে
একটা ফ্লুট কনসার্টে গেছিলাম
'
জেমস আগ্রহের সঙ্গে মাথা নাড়লো
ভাগ্যক্রমে, টেরেন্স ঘরের মাঝামাঝি জায়গায় বসেছিল, জেমসের দিকে মুখ ঘুরিয়ে
চোখের কোনা দিয়ে জেমস দেখলো, জ্যান জ্যাক্সনের ডেস্কের কাছে নকল ব্রিফকেসটাকে রাখছে
টেরেন্স মুখ ঘুরিয়ে সামনের দিক করে বসার জন্য ঘুরতে গেল
জেমস প্রায় চিৎকার করে বলে উঠলো, 'ফ্লুট কনসার্ট! দারুন ব্যাপার!'
টেরেন্স আবার ঘুরে গেল জেমসের দিকে
'না, মোটেই না
'
জ্যান উঠে দাঁড়িয়ে ইঙ্গিত করলো কাজ হয়ে যাওয়ার
জেমস ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো
'ওহ তাই বুঝি
আহারে!' টেরেন্সের কাছে থেকে সরে যেতে যেতে বললো, 'ও নিয়ে ভেবে লাভ নেই
আবার দেখা হবে কেমন
চলি
'
জ্যান আর জেমস প্ল্যানমতো একেবারে সামনের বেঞ্চে বসলো
ঘরটা ছোট, ওদের বেঞ্চ থেকে জ্যাক্সনের ডেস্ক ফুট দুয়েক দূরে
জেমস ভাল করে সামনের জায়গাটা দেখে নিলো
না, তেমন কিছু নেই যেটা গোলমাল পাকাতে পারে
অপেক্ষা করলো আরো কিছু ছাত্রছাত্রী আসার
এসেও গেল একে একে
ঘরে গুঞ্জিত হলো হাসিঠাট্টা কথাবার্তার ধ্বনি
জ্যানকে জিজ্ঞেস করলো চাপা স্বরে, 'ওটা কোথায় রাখলি?'
চক বোর্ডের কাছের ওই কোনাটায়
আমি তোর ইনভিজিবল ক্লোকটাকে একটু ভাঁজ করে রেখেছি যাতে ওটা মেঝেতে না পড়ে থাকে
ওই ব্যাটা বুড়ো স্টোনওয়াল না আবার ওটায় হোঁচট খায় ডেস্কের পেছন দিকে যেতে গিয়ে
'
জেমস তাকলো জ্যানের দেখানো কোনাটার দিকে
দরজার কাছটায় ওটাকে দেখা যাচ্ছে ছোট্ট একটা পুঁটলির মতো
জ্যাক্সন ওটার দিকে নজর দেবেন বলে মনে হয় না তবে সেটা করাটাও অসম্ভব নয়
জেমস ফিসফিস করে বললো, 'কোনো কোনো দিন তো উনি ডেস্কের পেছনে যানই না
' জ্যান কাঁধটা একটু উঠিয়ে আবার নামিয়ে নিলো, অর্থাৎ এরকম কিছুর আশা করা ছাড়া উপায় নেই
কয়েক মিনিটের মধ্যেই প্রফেঃ জ্যাক্সন ঘরে ঢুকলেন, হাতে চামড়ার ব্রিফকেস
জেমস আর জ্যান একভাবে চেয়ে রইলো ওনার ক্লোক খুলে টেবিলে রাখা থেকে শুরু করে কেসটাকে ডেস্কের পাশে নির্দিষ্ট জায়গায় নামিয়ে রাখার দিকে