content
stringlengths
0
129k
ওটা নাও আর ভাগো এখান থেকে
'
'হ্যাঁ যা-যাচ্ছি স্যার,' জ্যান বললো, প্রফেসরের ব্রিফকেসটা ডেস্কের ওপর থেকে তুলে নিয়ে
তারপর দুজনেই একসঙ্গে ঘুরে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে
তিনটে করিডর পেরিয়ে এসে, ওরা ছোটা থামালো
ঢুকে পড়লো একটা ফাঁকা হলঘরে
তাকালো ব্রিফকেসটার দিকে যেটা নিয়ে আসতে জ্যাক্সন ওদের বাধ্য করলেন
কোন দ্বিধাই নেই
এটাই প্রফেসরের নিজের ব্রিফকেস
নাম লেখা পাতটা সেটাই প্রমান দিচ্ছে "টি.এইচ. জ্যাক্সন"
জেমস ঢোক গিললো, অবিশ্বাস্যভাবে ওরা সফল হয়েছে
ছিনিয়ে নিতে পেরেছে মারলিনের জাদু পোশাক
জ্যান বড় শ্বাস নিয়ে জেমসের দিকে তাকিয়ে বললো, 'সব ভিসাম-ইনেপ্সিওর কামাল
যা চেয়েছি তাই হয়েছে
জ্যাক্সন বুঝে গিয়েছিলেন আমরা কিছু একটা করতে চলেছি, কিন্তু এটা ওনার মাথায় আসেনি
'
জেমস এর হতচকিত ভাবটা এখনো কাটেনি, 'কিন্তু এটা সম্ভব হলো কি করে? দুটোই তো ওনার সামনে রাখা ছিল!'
'আরে, ব্যাপারটা এরকম হয়েছে বুঝলি
জ্যাক্সন ভেবে নিয়েছিলেন আমরা ব্রিফকেস বদল করবো
যেটা করার মতো সুযোগ আমাদের হয়নি
আমার চেয়ারের তলায় ছিল ওনার আসল কেসটা
যেটাকে উনি ভেবে নেন নকল
ভিসাম-ইনেপ্সিওর জাদু উনাকে ওনার ইচ্ছে মতোই দেখতে সাহায্য করেছে
উনি আসলটাকে নকল ভেবে দেখতে চেয়েছেন আর সেটাই ঘটেছে
আর ঠিক একই ভাবে জাদু করা নকল ব্রিফকেস ভ্রান্তি সৃষ্টি করে ওর চোখে প্রতিভাত হয়েছে আসল রুপে!'
জেমস বুঝতে পারলো
'চোখকে বোকা বানাও এর মন্ত্র আসল ব্রিফকেসের ওপরেও প্রভাব বিস্তার করেছে, ওটাকে দেখাচ্ছে নকলের মতন, আর সেটাই দেখতে চেয়েছে জ্যাক্সনের মন! ওয়াও এটা ভাবাই যায়নি!' জ্যানের কাঁধে চাপড় মেরে বললো, 'কি করেছিস রে পাগলা! অথচ ওটা যে করতে পারবি নিজের ওপর বিশ্বাসটাই আনতে পারছিলি না!'
জ্যানকে একটু লজ্জিত দেখালো, যেটা ওর স্বভাব বিরুদ্ধ
হাসলো ফিক করে
'চল, র‍্যালফকে খুঁজে দেখি
ঠিকঠাক আছে কিনা
ওকে দুটো নোজব্লীড নউগাটস খেতে বলাটা তোর কি ঠিক হয়েছিল?'
'তুই তো বলেছিলি এমন একটা কিছু করতে হবে যাতে সবার নজর অন্য দিকে চলে যায়
'
জেমস নিজের পোষাকের তলায় জ্যাক্সনের ব্রিফকেসটা ঢুকিয়ে নিলো
ওরা চললো র‍্যালফকে খুঁজে বার করার জন্য
এতক্ষন এখানে সময় কাটানোর কারণ ওরা অপেক্ষা করছিল টেকনোম্যান্সির ক্লাসরুম ফাঁকা হওয়ার
ইনভিজিবল ক্লোকটাকে নিয়ে আসতেও তো হবে
মিনিট পাঁচেক বাদে তিনবন্ধুকে গ্রিফিন্ডোর কমনরুমের দিকে যেতে দেখা গেল
পরের ক্লাস শুরু হওয়ার আগে ব্রিফকেসটাকে লুকিয়ে রাখার জন্য
জেমস ট্রাঙ্কের একেবারে তলায় ওটাকে ঢুকিয়ে দিলো, জ্যান আবার ওর জাদুদন্ড বার করলো
'জেন্নিফারের কাছ থেকে এই মন্ত্রটা সবে শিখেছি
এক ধরনের বিশেষ লকিং স্পেল
'
'দাঁড়া দাঁড়া,' জেমস ওকে থামালো, 'তুই ওটা করে দিলে আমি এটা খুলবো কি করে?'
'ওহ
সত্যি বলতে সেটা আমি ঠিক জানি না
তবে এটা জানি আ্লোহোমোরা মন্ত্রের প্রভাব কাটানোর মন্ত্র এটা
আমার তো মনে হয় না ট্রাঙ্কের মালিকের বিরুদ্ধে এই মন্ত্রটা কাজ করবে
অন্যদের জন্য এটা সেট করা হয়
এই জন্যই এই সব মন্ত্রগুলো বেশ মজাদার, কি বলিস?'
'এদিকে তাকা,' র‍্যালফ ঘরের জানলাটার কাছে গেল
খুললো আবার লাগালো, তারপর ঘুরে দাঁড়িয়ে বললো, 'জানলার ছিটকিনিটার ওপর আগে মন্ত্রটা সেট কর দেখি
বাইরে এখন যা ঠাণ্ডা ওটা না খুলতে পারলেও চলবে
'
জ্যান কাঁধ ঝাঁকিয়ে জাদুদন্ড তাক করে বললো, 'কল্লোপোরটাস
' ছিটকিনিটা একটা শব্দ হয়ে বন্ধ হয়ে গেল
র‍্যালফ দেখে নিয়ে বললো, 'হুম, কাজটা হয়েছে
এবার খোল দেখি
'
জ্যানের জাদু দন্ড ওঠানোই ছিল, বললো, 'আলোহোমোরা
' ছিটকিনিটা নড়ে উঠলো কিন্তু খুলে গেল না
জ্যান জাদুদন্ড পকেটস্থ করে বললো, 'জেমস খুলে দ্যাখ
এই ঘরে তুই থাকিস তাই ওই জানলাটা তোর সঙ্গে সম্পর্ক যুক্ত বলেই আমার ধারনা, কি ঠিক তো?'
জেমস একই মন্ত্র ব্যবহার করতেই ছিটকিনিটা খুলে গেল সঙ্গেই জানলাটাও
জ্যান হেসে বললো, 'দেখলিতো? বললাম না মন্ত্রগুলো বেশ মজাদার
আমি নিশ্চিত ওই বুড়ো স্টোনওয়ালকে জিজ্ঞেস করলেই জানা যাবে কি করে এই মন্ত্রগুলো কাজ করে
কিন্তু, আমি বাপু উনাকে আর কোন প্রশ্ন করবো না
এটা আগে থেকেই বলে রাখলাম
'
জেমস ট্রাঙ্কটা লাগানোর পর জ্যান বন্ধন মন্ত্র ছুড়ে দিল ওটার ওপর
ক্লাসরুমে যাওয়ার পথে র‍্যালফ জিজ্ঞেস করলো, 'আচ্ছা অন্যদের তো চোখে পড়বে যে জ্যাক্সন একটা অন্য ব্রিফকেস বয়ে বেড়াচ্ছেন? তাদের ভেতরে কেউ যদি জানতে চায় ব্যাপারটা কি?'
জ্যান আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলো, 'নারে র‍্যালফিনেটর, সেরকম কিছুই হবে না
উনি এখানে আসার পর থেকে সবসময় ওটা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটাসবাই দেখতে অভ্যস্থ হয়ে গেছে
যতক্ষণ মানুষ চাইবে যে ওকে ওই ব্যাগটা সমেত দেখতে ততক্ষণ ভিসাম-ইনেপ্সিও মন্ত্র সেটাই দেখিয়ে যাবে
একমাত্র আমরা তিনজন দেখতে পাবো উনি তোর বন্ধু রক হাউন্ডের ব্যাগটা নিয়ে চলাফেরা করছেন
'
র‍্যালফের সংশয় তবু কাটছিলো না
'মন্ত্রের প্রভাব কি একটা সময়ের পর নষ্ট হয়ে যাবে? নাকি এটা ততদিন বজায় থাকবে যতদিন মানুষ নকলটাকে আসল বলে মনে করবে?'
জেমস বা জ্যান কেউ জানে না এর উত্তর
জেমস বললো, 'আমরা শুধু আশা করতে পারি এটা দীর্ঘস্থায়ী হোক
'
[চলবে]
লেখক পরিচিতিঃ জর্জ নরম্যান লিপার্ট আমেরিকান লেখক এবং কম্পিউটার অ্যানিমেটর
তবে ওনার বর্তমান পরিচয় উনি জেমস পটার সিরিজের লেখক
যে কারনে ওনাকে "আমেরিকান রাউলিং" নামেও ডাকা হয়ে থাকে
এই সিরিজের প্রথম লেখা "জেমস পটার অ্যান্ড দ্য হল অফ এল্ডারস ক্রসিং" প্রকাশিত হয় ২০০৭ সালে
নানান কারনে এটি অনেক বিতর্কে জড়িয়ে যায়
সেসব সমস্যা পেরিয়ে আজ এটি পাঠক পাঠিকাদের চাহিদায় সারা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়
প্রসঙ্গত উল্লেখ্য এই সিরিজের সব কটি বই ই-বুক এবং ফ্রি হিসাবেই প্রকাশ করেছেন মাননীয় জর্জ নরম্যান লিপারট
এই সিরিজ ছাড়াও ওনার আরো ১২ টি বই আছে
বর্তমানে উনি এরি, পেনসিল্ভ্যানিয়ার বাসিন্দা
অনুবাদকের পরিচিতিঃ উপন্যাসটির অনুবাদক প্রতিম দাস মূলত চিত্র শিল্পী, ২০১৩ সাল থেকে ভারতের সমস্ত পাখি আঁকার লক্ষ্য নিয়ে কাজ চলছেন
৭৭৫+ প্রজাতির ছবি আঁকা সম্পূর্ণ হয়েছে
তবে শুধু পাখি নয় অন্যান্য বিষয়েও ছবি আঁকা চলে একইসঙ্গে
দারুণ রকমের পাঠক, যা পান তাই পড়েন ধরনের
প্রিয় বিষয় রূপকথা, ফ্যান্টাসী, সায়েন্স ফিকশন, অলৌকিক
টুকটাক গল্প লেখার সঙ্গে আছে অনুবাদের শখ
: জর্জ নরম্যান লিপারট, জেমস পটার অ্যান্ড দ্য হল অফ এল্ডারস ক্রসিং, ধারাবাহিক উপন্যাস, প্রতিম দাস, সুদীপ দেব
← জেমস পটার অ্যান্ড দ্য হল অফ এল্ডারস ক্রসিং - পার্ট ১১