content
stringlengths
0
129k
আবার বলছি হাতটা সরাও
'
জেমস ওদিক ওদিক নড়িয়ে আসল কেসটাকে ডেস্কের তলা থেকে সরানোর চেষ্টা করলো
ঘেমে নেয়ে গেছে, হাতের তালুর ঘামে পিছলে যাচ্ছে জাদুদন্ড
ওদিক থেকে ভেসে এলো জ্যাক্সনের কন্ঠ 'আরটিমাসে' আর এদিকে কেসটাকে জেমস বার করতে পারলো ডেস্কের তলা থেকে
'ওহ!' র‍্যালফ দরকারের চেয়ে অনেক বেশি জোরে চিৎকার করে বললো, 'এইতো, হ্যাঁ, অনেকটা ভালো বোধ হচ্ছে
'
'ওটা আরো মিনিটখানেক আগেই হতো যদি তুমি আমার কথা শুনতে,' জ্যাক্সন বললেন জাদুদন্ড টাকে যথাস্থানে রাখতে রাখতে
গল্প শেষ
জ্যান অন্তিম ঝাঁকুনি দিলো জাদুদন্ডে
ইনভিজিবল ক্লোক ছিটকে এসে পড়ল মেঝেতে, অদৃশ্য হয়ে গেল
জেমসের কাছে সময় নেই ব্রিফকেসটা লুকানোর
বুঝতে পারল যে যার জায়গায় ফিরতে শুরু করেছে
'যাও এবার হাত মুখ সব ধুয়ে নাও,' জ্যাক্সন বললেন জোরালো কন্ঠে র‍্যালফের উদ্দেশ্যে
নিজের জায়গায় ফেরার জন্য ঘোরার আগে
'তোমায় দেখতে মোটেই ভাল লাগছে না
কেউ দেখলে ভাববে তোমাকে কোন রাক্ষসে আক্রমণ করেছিল
' বাকিটা চাপা স্বরে বললেন, 'কেউ জানবেও না রাক্ষসটার নাম নোসব্লীড নউগাট...'
ইতিমধ্যে, জেমস নিজের জাদুদন্ডটা ঢুকিয়ে নিয়েছে জামার ভেতর
জ্যান, অতি দ্রূততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিজের ডেস্কের তলা দিয়ে পা বাড়িয়ে দিয়েছে
আসল কেসটাকে দুপায়ের গোড়ালি দিয়ে ধরে সটান টেনে নিয়ে চলে এলো নিজের ডেস্কের তলায়
জেমস শুনতে পাচ্ছিলো জ্যানের ওটাকে পা দিয়ে টেনে হিঁচড়ে নিজের চেয়ারের তলায় নিয়ে আসার আওয়াজ
জ্যাক্সন এসে দাঁড়ালেন জ্যানের ঠিক পাশে, গোটা ক্লাস এখন চুপ
জেমস মুখ তুলছিল না
বুঝতে পারছিল প্রফেসর ওর দিকেই তাকিয়ে আছেন
কিচ্ছু করার নেই বুঝতে পেরে ও মুখ ওঠালো
জ্যাক্সন সত্যিই নাক বরাবর ওর দিকেই তাকিয়ে ছিলেন
কিছু একটা আঁচ করার ভঙ্গীতে একবার ওকে একবার জ্যানকে দেখছিলেন
জেমসের পেটের ভেতর উড়ছিল প্রজাপতি
তারপর একসময় আবার সামনের দিকে হেঁটে গেলেন জ্যাক্সন
জেমসের মনে হল একটা অনন্তকালের অবসান হলো
'সত্যি বলছি,' উনি কাউকে উদ্দেশ্য না করেই বললেন, 'এসব ঘটনা ঘটলে ক্লাস ছেড়ে পালিয়ে যাওয়াই ঠিক কাজ
আমার মতো মানুষেরও নিজেকে পাগল পাগল বলে মনে হচ্ছে
যাকগে, আমরা কোন জায়গায় ছিলাম যেন তখন? হ্যাঁ মনে পড়েছে...'
ক্লাস চলতে থাকলো
জেমস এড়িয়ে যেতে থাকলো জ্যাক্সনের দিকে তাকানোর প্রয়োজনকে
ওর এখন একটাই চাহিদা যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লাস ছেড়ে বাইরে পালানো
আসল ব্রিফকেস বা ইনভিজিবল ক্লোক কোনোটাই আপাতত নিতে পারার চান্স নেই
অন্তত জ্যাক্সন যতক্ষণ থাকছেন
একটাই প্রার্থনা জ্যাক্সন যেন জ্যানের চেয়ারের তলায় ওনার আসল ব্রিফকেসটা দেখতে না পান
সবটাই এখন নির্ভর করছে জ্যানের ভিসাম-ইনেপ্সিও মন্ত্র কতটা কাজ করে তার ওপর
জেমস তাকালো নকলটার দিক, মোটামুটি সেই জায়গায় যেখানে আসলটা ছিল
ওর চোখে তো নকল ব্যপারটা ধরা পড়ছে, চামড়ার রঙ আলাদা
পেতলের পাতে "টি.এইচ. জ্যাক্সন" এর বদলে লেখা আছে "হিরাম অ্যান্ড ব্ল্যাটুটস লেদারস, ডায়াগন অ্যালি, লন্ডন"
জ্যাক্সন নিশ্চিতভাবে কিছু একটা আঁচ করেছেন
কিন্তু মন্ত্রটা যদি কাজ করে, তাহলে ক্ষীন একটা সম্ভাবনা থাকছে এ যাত্রায় বেঁচে যাওয়ার
একসময় ফুরালো ক্লাসের মেয়াদ
জেমস ঝপ করে উঠে দাঁড়ালো, জ্যানকে ইশারা করলো এগিয়ে যাওয়ার
জ্যান ওর দিকে তাকালো অবাক হয়ে, চোখের নজর দিয়ে দেখাতে চাইলো চেয়ারের তলাটা
জেমস তবুও ওকে ঠেললো সামনের দিকে যাওয়ার জন্য, নেতিবাচকভাবে মাথা নেড়ে
ক্লাসের সবাই এগিয়ে গেল দরজার দিকে
ধক ধক করে কাঁপতে থাকা শরীর নিয়ে জেমস আর জ্যান আর কিছুক্ষন বসে থেকে বেরিয়ে এলো করিডরে
সাহস হচ্ছিলো না পেছন ফিরে দেখার
হাঁটতে হাঁটতে জ্যান ফিসফিস করে বললো, 'এবার আমরা কি করবো?'
অনেক কষ্টে গলার স্বর নিচু ও শান্ত রেখে জেমস বললো, 'আমরা পরে ফিরে আসবো
হয়তো উনি কিছুই দেখেন নি
আমরা যখন বেরিয়ে আসছিলাম উনি নিবন্ধ লেখা কাগজগুলো গুছিয়ে নিচ্ছিলেন
যদি আমরা এখানে কোনো একটা কোনায় লুকিয়ে থাকি, তাহলে দেখতে পাবো...'
'মিঃ পটার?' পেছন থেকে একটা কন্ঠস্বর ভেসে এলো
'মিঃ ওয়াকার?'
দুই বন্ধু থমকে দাঁড়াল
আস্তে আস্তে ঘুরলো
টেকনোম্যান্সির ক্লাসঘরের দরজা দিয়ে মাথা বার করেছেন প্রফেসর জ্যাক্সন
'আমার মনে হচ্ছে তোমরা দুজন কিছু একটা ফেলে চলে যাচ্ছ আমার ক্লাসে
ওটা নিয়ে যাওয়ার জন্য এখানে এলেই ভালো হয় বোধ হয়?'
কেউ কোনো উত্তর না দিলো না
ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে
প্রফেসর ঢুকে গেলেন ভেতরে
অপেক্ষা করতে থাকলেন ওদের
'কাছে এসো,' জ্যাক্সন হাল্কা স্বরে বললেন
'এখানে একেবারে ডেস্কের সামনে এসো, আশা করি অসুবিধা হবে না
' দেখতে পাওয়া গেল ডেস্কের ওপর জ্যাক্সনের ঠিক সামনেই রাখা আছে আসল নকল দুটি ব্রিফকেসই
জ্যান আর জেমস ডেস্কের সামনে গিয়ে দাঁড়াতেই জ্যাক্সন পুনরায় বলা শুরু করলেন, এবার কন্ঠস্বর আরো শীতল এবং চাপা
'আমি জানিনা কে তোমাদের কি গল্প শুনিয়েছে আমার অ্যাটাচীতে আমি কি নিয়ে ঘুরে বেড়াচ্ছি সে বিষয়ে
কিন্তু এটা বলতে পারি যে তোমরাই প্রথম নও যারা এটা জানার চেষ্টা করলে বা এটা হাতানোর জন্য একটা দারুন কোন প্ল্যান বার করলে
' জেমস ভ্রু কপালে তুলে তাকালো,জ্যাক্সন মাথা ঝাঁকিয়ে বললেন, 'হ্যাঁ, আমি গল্পগুলো শুনেছি যা আমার ছাত্রছাত্রীরা বানিয়েছে
সেখানে ভয়ানক ধরনের কোন জন্তু বা পৃথিবী ধ্বংস করার অস্ত্র বা কোন অন্য জগতে যাওয়ার চাবির কাহিনী তৈরি হয়েছে
একেকটা তার আগের থেকে বেশী ইন্টারেস্টিং এবং উত্তেজনাকর
তোমাদের প্রচেষ্টা নিশ্চিত করে বলতে পারি, আমার অতি কৌতূহলী ছোট্ট বন্ধুদ্বয়...' জ্যাক্সন ঝুঁকে এলেন ডেস্কের ওপর, দুই বন্ধুর থেকে ওনার নাকের দূরত্ব এক ফুটেরও কম এখন
আরো চাপা গলায় বললেন কেটে কেটে, 'আমার এই ব্রিফকেসে যা আছে সেটা তোমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশী সাঙ্ঘাতিক জিনিস
আর একথাটা আমি মোটেই ইয়ার্কির ছলে বলছি না
আমি কোনো ভাঁওতাবাজির হুমকি দিই না
তোমরা যদি আবার আমার জিনিস হাতানোর চেষ্টা করো, তাহলে সেই কাজ করার জন্য দুঃখ প্রকাশ করার সুযোগও তোমাদের থাকবে না
আশা করছি আমি আমার কথাগুলো তোমাদের মাথায় ঢোকাতে পেরেছি?'
জেমস আর জ্যান বোবার মতো মাথা নেড়ে সম্মতি জানালো
ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে জ্যাক্সন ওদের দিকে তাকিয়ে থাকলেন
'গ্রিফিন্ডোর আর র‍্যাভেনক্ল এর পঞ্চাশ নম্বর করে কেটে নেওয়া হলো
তোমাদের দুজনাকে শাস্তিও দিতে চাই, কিন্তু সেক্ষেত্রে আমাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যার উত্তর আমি দিতে চাই না
সেই জন্য শুধু সাবধান করে দিতে চাইছি, আমার তরুণ বন্ধুদ্বয়, দয়া করে আর কোনদিন আমার অ্যাটাচীর দিকে নজর দেওয়ার চেষ্টা কোরো না
তাহলে কিন্তু আমি তোমাদের জীবনটাকে চরম ভাবে ...... চিত্তাকর্ষক করে দিতে বাধ্য হবো
এই কথাটা মনে গেঁথে নিও
এবার,' পিছিয়ে গিয়ে, চোখ নিচু করে, 'নিজেদের ওই বিচ্ছিরী জিনিসটা নিয়ে বিদায় হও
'
একরাশ বিরক্তিসহ জ্যাক্সন একটা ব্যাগ ওদের দিকে ঠেলে দিলেন
নকল ব্রিফকেসটা থেকে গেল ওনার সামনেই
উনি নিজের মোটা গাঁটওয়ালা আঙুলগুলো দিয়ে হাতির দাঁতের হাতলটা চেপে ধরে উঠিয়ে নিলেন
যেটার পেতলের পাতটায় লেখা আছে "হিরাম অ্যান্ড ব্ল্যাটুটস লেদারস, ডায়াগন অ্যালি, লন্ডন"
চকচক করে উঠলো জ্যাক্সন ডেস্কের পাশ দিয়ে ঘুরে আসতেই
জেমস বা জ্যান কেউই ওদের সামনে থাকা ব্রিফকেসটায় হাত ছোঁয়াল না
জ্যাক্সন গলা তুলে বললেন, 'আরে, এখনো দাঁড়িয়ে আছো