content
stringlengths
0
129k
18
তানভী জুলাই 12, 2010 9:25 অপরাহ্ন -
@ অভি ভাইয়া,
এই লেখাটা দুবার পড়লাম
দুইবারই কেন জানি একই কমেন্ট করতে আমার হাত চুলকাচ্ছে!!! করবনা করবনা করেও করেই ফেলি! কমেন্টটা হল,
আসেন পিডাই!!! 😛 😀
লাইজু নাহার জুলাই 12, 2010 4:10 পূর্বাহ্ন -
বরাবরের মতই চমকপ্রদ!
আরও বেশি নৃতাত্ত্বিক ব্যাখা পড়ার অপেক্ষায়!
রামগড়ুড়ের ছানা জুলাই 12, 2010 1:39 পূর্বাহ্ন -
মানুষ যে কি ভয়ংকর চিন্তা করা যায় না
@অভি দা: অন্য কোনো প্রাণীর মধ্যে অন্য প্রাণী বা স্বগোত্রীয় প্রাণীকে খুচিয়ে খুচিয়ে কষ্ট দিয়ে মারার রীতি আছে কি?
আদিল মাহমুদ জুলাই 12, 2010 8:29 পূর্বাহ্ন -
@রামগড়ুড়ের ছানা,
ইন্টারেষ্টিং প্রশ্ন
আমারো মনে প্রশ্ন যে মানুষ ছাড়া অন্য কোন আর কোন প্রানী স্বজাতি ভাইদের নির্যাতনের মাধ্যমে হত্যা করে কিনা?
খাদ্য এবং টেরিটোরিয়াল কারন ছাড়া অন্য কোন কারনে হত্যা করে বলেও মনে হয় না
মাহফুজ জুলাই 12, 2010 8:55 পূর্বাহ্ন -
@আদিল মাহমুদ,
খাদ্য এবং টেরিটোরিয়াল কারন ছাড়া অন্য কোন কারনে হত্যা করে বলেও মনে হয় না
খাদ্য আর টেরিটরিয়াল কারণ ছাড়া আর কি কি কারণ থাকতে পারে?
আদিল মাহমুদ জুলাই 12, 2010 9:20 পূর্বাহ্ন -
@মাহফুজ,
যেমন, পশুদের মধ্যে কি সিরিয়াল কিলার পশু আছে? স্রেফ আধিপত্য বজায় রাখার জন্য কি পশুরা নিজের বা অন্য প্রজাতির উপর হামলা করে সবাইকে নিকেশ করে দেয়?
নারী ঘটিত কারনে অবশ্য হত্যা পশুরাও করে
রামগড়ুড়ের ছানা জুলাই 12, 2010 11:20 পূর্বাহ্ন -
@আদিল মাহমুদ, নির্যাতনের মাধ্যমে হত্যা মনে হয় মানুষই শুধু করে
অভি দা ভালো বলতে পারবে
৩টা কারণ পাওয়া গেল আপাতত, খাদ্য,এলাকা, সঙ্গী
আবার পুরুষ বাঘ নাকি তার বাচ্চাদের খেয়ে ফেলে, এটার কারণ কি?
সাইফুল ইসলাম জুলাই 12, 2010 7:59 অপরাহ্ন -
@শাফায়েত,
পুরুষ বাঘের বাচ্চাদের মারার দুটো কারনের কথা আমি জানি
একটা হল বাচ্চা সহ মায়ের সাথে ঐ পুরুষ বাঘের মেটিং সিজনে মেটিং এর জন্য আর একটা হল অনেক সময় পুরুষ বাঘ ঠিকভাবে তার বাচ্চাদের চিনতে না পারলে
অনেক সময় মা বাঘও তার বাচ্চা দের খেয়ে ফেলে
মা বাঘ দুর্বল বাচ্চাদের জন্য তার প্রয়োজনীয় সময় নষ্ট করতে না চাইলে
আবার আরেকটা মজার জিনিস জানলাম, সেটা হল অনেক সময় মা বাঘ বাচ্চাদের শরীর চেটে আদর করে দেয়
কোন সময় যদি ঐ বাচ্চাটা ঠিকভাবে রেস্পন্স না করে তাহলে মা বাঘ ঐ বাচ্চাটা খেয়ে ফেলে
তার কারন হল বাঘ সাধারনত শিকারকে খাওয়ার আগে চেটে নেয়
বাচ্চাকে চাটার সময়ও তার ভেতরে ঐ বোধটা কাজ করা শুরু করে
তবে বাচ্চা যদি দুর্বল হয় তাহলেই সম্ভবত মা বাঘ এই কাজটা করে
আদিল মাহমুদ জুলাই 12, 2010 8:14 অপরাহ্ন -
@সাইফুল ইসলাম,
মাছের মায়ের পুত্রশোকের ব্যাপারটা কি? নেহায়েতই খাদ্যের প্রয়োযনে?
সাইফুল ইসলাম জুলাই 12, 2010 7:44 অপরাহ্ন -
@আদিল মাহমুদ,
আমি একবার একটা মজার জিনিস দেখেছিলাম টিভিতে
সম্ভবত ডিসকভারিতে
যাই হোক, সেখানে দেখাচ্ছিল বন্য নেকরের জীবন কাহিনী
তো সেখানে বলল, নেকরেদের সমাজে কিছু আধিপত্য বিস্তারকারী (অনেকটা এরশাদ সিকদারের মত) সদস্য থাকে
তাদের সামনে পাতি গুন্ডারা যদি ভাব নিতে চেষ্টা করে তাহলে তাদের ধরে নাকি এরশাদ সিকদার টাইপের সদস্যটি হেভি মাইর দেয়
তো ভাব নেয়ার সিস্টেমটি কেমন? পাতি গুন্ডাটা যদি ঐ সদস্যের সামনে এসে লেজ নাড়ায় তাহলেই নাকি তার ইগোতে আঘাত লাগে আর তখনই দেয় এয়সা মাইর দেয়
:: ::
আদিল মাহমুদ জুলাই 12, 2010 8:16 অপরাহ্ন -
@সাইফুল ইসলাম,
নেকড়ের পাল নিয়ে আমিও অনেক প্রোগ্রাম দেখেছি
খুব ইন্টারেষ্টিং
নেকড়েরা খুবই ধূর্ত প্রানী, তবে মনে হয় রেসিষ্টও বলা যায়
সহজে তাদের পালে অন্য কোন ছূটা নেকড়ে নেয় না
গীতা দাস জুলাই 11, 2010 6:46 অপরাহ্ন -
বরাবরের মতই আগ্রহ নিয়ে এক নিঃশ্বাসে পড়লাম
কিছু অজানা তথ্য জানলাম
অনেক জানা তথ্য ঝালাই হল
জন্মসূত্রেপ্রাপ্ত ধর্মের অপরাধমূলক বিধান জেনে ধর্মের প্রতি বিতৃষ্ণা আরও বাড়ল
তবে লেখার শিরোনামটি আমার কাছে বড্ড গতানুগতিক লাগছে
এ বিষয়টি অভিজিৎ রায় একটু বিবেচনা করবেন কি?
মাহফুজ জুলাই 11, 2010 6:34 অপরাহ্ন -
তবে যে ব্যাপারটি বোঝা প্রয়োজন তা হল, ধর্মগ্রন্থে বর্ণিত এবং নবী পয়গম্বরদের সে সময়কার ভায়োলেন্সগুলোকে কেবল ধর্মগ্রন্থ থেকে ঢালাওভাবে আয়াত তুলে তুলে সমালোচনা করার পাশাপাশি এর নৃতাত্ত্বিক, সামাজিক এবং সর্বোপরি বিবর্তনীয় বিশ্লেষণও কিন্তু হাজির করা প্রয়োজন
এই কথাগুলো খুব ভালো লাগলো
অনেক সময় ধর্মবিরুদ্ধরা ধার্মিক লোকদের সাথে অযথায় তর্কে জড়িয়ে পড়েন
এতে সমস্যার সমাধান তো হয়-ই না, বরং পরিস্থিতি আরও জটিল হয়
সে সময় দরকার নৃতাত্ত্বিক সামাজিক বিবর্তনীয় বিশ্লেষণ
সাইফুল ইসলাম জুলাই 11, 2010 5:40 অপরাহ্ন -
অসাধারন
তবে আমার মনে হয় আসল আকর্ষন সামনের পর্বে অপেক্ষা করছে
অপেক্ষায় রইলাম
অভিজিৎ জুলাই 12, 2010 12:10 পূর্বাহ্ন -
@সাইফুল ইসলাম,
পরের পর্বে অনেক নতুন দৃষ্টিকোন থেকে ভায়োলেন্সের প্যাটার্ন ব্যাখ্যা করার ইচ্ছে আছে
আকর্ষনীয় হবার সম্ভাবনা আছে বেশ কিছুটা
🙂
আফরোজা আলম জুলাই 11, 2010 3:08 অপরাহ্ন -
@ অভিজিৎ
যতো পড়ছি ততো মুগ্ধ হচ্ছি ভাই, কী দারুণ লিখে যাচ্ছেন পরবর্তি লেখার আশায় দিন গুনছি
অভিজিৎ জুলাই 12, 2010 12:08 পূর্বাহ্ন -
@আফরোজা আলম,
পড়বার জন্য অনেক ধন্যবাদ
আপনার মুগ্ধতার জন্য নিজেকে ধন্য মনে করছি
মাহফুজ জুলাই 11, 2010 9:42 পূর্বাহ্ন -
পড়ে শেষ করলাম
তবে বাইবেল, কোরান কিম্বার গীতার রেফারেন্স দেখার ইচ্ছা নাই
ওগুলো আগেই বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকের লেখা থেকে পড়েছি
এখন আছি তৃতীয় পর্বের অপেক্ষায়-
জবাব বাতিল
অনুসন্ধান করুন
:
লগ ইন