content stringlengths 0 129k |
|---|
তারপর তারা নিজেরাই নিজেদের কথা গিলতে শুরু করলেন যখন সহিংসতা,হানাহানি, যুদ্ধ, হত্যা এবং এমনকি নরভক্ষণেরও গণ্ডায় গণ্ডায় আলামত বেরিয়ে আসতে শুরু করলো |
প্রাথমিক একটি দৃষ্টান্তের উল্লেখ পাওয়া যায় প্রায় আটশ হাজার বছর আগেকার পাওয়া ফসিলের আলামত থেকে |
অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টি জ়ি টার্নার বহু পরিত্যক্ত মানব হাড়-গোড় বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসেন যে, সেগুলো আসলে রান্না করে ভক্ষণ করা হয়েছিলো, আর তা করেছিলো সমসাময়িক মানুষেরাই |
তাদের সে সময়কার থালা বাসন এবং অন্যান্য রন্ধন সামগ্রীতেও মায়োগ্লোবিনের (পেশী প্রোটিন) নিদর্শন স্পষ্ট[14] |
এমনকি আমরা হোমোস্যাপিয়েন্সরা আজ থেকে ৫০,০০০ বছর আগে নিয়ান্ডার্থালদের বিরুদ্ধে লড়াই করেছেলাম এবং সম্ভবত তাদের অবলুপ্তির কারণ ছিলাম আমরাই - শান্তিপ্রিয় আধুনিক মানবদের পুর্বসূরীরা[15] |
ইরাকের ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে শানিদার গুহায় পাওয়া বিভিন্ন আলামত আর রালফ সোলেকি[16] এবং স্টিভেন চার্চিলের গবেষণা থেকে জানা গেছে সম্ভবতঃ আধুনিক হোমোস্যাপিয়েন্স মানুষের নিক্ষপ্ত অস্ত্র সস্ত্রের আঘাতেই নিয়ান্ডার্থালদের মৃত্যু হয় |
শানিদার গুহায় পাওয়া নিয়ান্ডার্থালদের ফসিলের ক্ষতের সাথে আধুনিক মানুষের হাত থেকে নিক্ষিপ্ত হালকা বর্শার আঘাতের সামঞ্জস্য বিশেষভাবে লক্ষ্যনীয়[17] |
শুধু তাই নয়,গবেষক ফার্নান্ডো রেমিরেস রোসির গবেষণা থেকে জানা গেছে,কিছু জায়গায় যুদ্ধজয়ের পরে হোমোস্যাপিয়েন্সরা ঘটা করে নিয়ান্ডার্থালদের মাংস ভক্ষণ করে উৎসব পালন করতো |
অধ্যাপক রোসি স্পষ্ট করেই বলেন, 'এটা পরিস্কার যে, আধুনিক মানুষেরা নিয়ান্ডার্থালদের খাদ্য হিসেবে ভক্ষণ করেছিলো'[18] |
ছবি - (ক) স্টিভেন চার্চিলের হাতে দুই ধরণের অস্ত্রের মডেল |
বাম হাতে নিয়ানডার্থালদের ভারী অস্ত্র, আর ডান হাতে আদিম আধুনিক মানুষের হাল্কা বর্শা জাতীয় অস্ত্র, যার আঘাতের ছাপ নিয়ান্ডার্থালদের ফসিলে স্পষ্ট |
(খ) ফার্নান্ডো রেমিরেস রোসির আলামত থেকে স্পষ্ট যে, হোমোস্যাপিয়েন্সরা নিয়ান্ডার্থালদের সাথে কেবল যুদ্ধই করেনি, তাদের মাংসও ভক্ষণ করেছিলো একসময় |
পুরুষালী সহিংসতা |
আমরা জানলাম মানব বিবর্তনের ইতিহাস আসলে সহিংসতার ইতিহাস; কিন্তু এর মধ্যে আবার পুরুষেরা মেয়েদের চেয়ে বেশি সহিংস, এবং এটার কারণ আমাদের বৈজ্ঞানিকভাবেই বিবর্তনীয় পথ পরিক্রমার আলোকে খুঁজতে হবে |
বিবর্তনীয় বিজ্ঞানীরা বলেন, পুরুষেরা এক সময় ছিলো হান্টার বা শিকারী, আর মেয়েরা ফলমূল সংগ্রাহক |
প্রয়োজনের তাগিদেই একটা সময় পুরুষদের একে অন্যের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছে; অন্য গোত্রের সাথে মারামারি হানাহানি করতে হয়েছে; নিজের সাম্রাজ্য বাড়াতে হয়েছে; অস্ত্র চালাতে হয়েছে |
তাদেরকে কারিগরী বিষয়ে বেশি জড়িত হতে হয়েছে |
আদিম সমাজে অস্ত্র চালনা, করা শিকারে পারদর্শী হওয়াকে বেঁচে থাকার ক্ষেত্রে বেঁচে থাকার অন্যতম নিয়ামক হিসবে চিহ্নিত করা হত |
যারা এগুলোতে পারদর্শী হয়ে উঠেছে তারাই অধিক হারে সন্তান সন্ততি এ পৃথিবীতে রেখে যেতে পেরেছে, যারা এগুলো পারেনি তারা বিলুপ্ত হয়ে গেছে |
পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস ঘাটলে পাওয়া যাবে পুরুষেরা শুধু আত্মরক্ষা করতেই যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে সাম্রাজ্য বাড়াতে আর সম্পত্তি আর নারীর দখল নিতে |
জন টুবি, লিডা কসমাইডস, রিচার্ড র্যাংহাম তাদের বেশ কিছু গবেষণায় দেখিয়েছেন, যে ট্রাইবাল সোসাইটিগুলোতে সহিংসতা শক্তিশালী পুরুষদের উপযোগিতা দিয়েছিল টিকে থাকতে, এবং তারা সেসময় যুদ্ধ করতো নারীর দখল নিতে[19] |
এমনকি এখনকয়ার ট্রাইবাল সমাজগুলোতে এই মানসিকতার প্রভাব বিরল নয় |
এর বাস্তব প্রমাণ বিজ্ঞানীরা পেয়ছেন ভেনিজুয়ালার আদিম ট্রাইব ইয়ানোমামো (̧o)দের নিয়ে গবেষণা করে |
নৃতত্ত্ববিদ নেপোলিয়ন চ্যাংনন এই ট্রাইব নিয়ে গবেষণা করতে গিয়ে খুব অবাক হয়েই লক্ষ্য করেন, |
'এরা শুধু সম্পদ আহরণের জন্য যুদ্ধ করেনা, এরা যুদ্ধ করে নারীদের উপর অধিকার নিতেও' |
দেখা গেল ট্রাইবে যতবেশি শক্তিশালী এবং সমর-দক্ষ পুরুষ পাওয়া যাচ্ছে, তত বেশি তারা নারীদের উপর অধিকার নিতে পেরেছে |
ছবি - ইয়ানোমামো গোত্রের পুরুষেরা পার্শ্ববর্তী গ্রাম আক্রমনের আগে এভাবেই সমরশিক্ষা গ্রহণ এবং নিজেদের মধ্যে প্রদর্শন করে থাকে |
(ছবি - সায়েন্টিফিক আমেরিকানের সৌজন্যে) |
আসলে যতই অস্বীকার করা হোক না কেন, কিংবা শুনতে আমাদের জন্য যতই অস্বস্তি লাগুক না কেন, গবেষকরা ইতিহাসের পাতা পর্যালোচনা আর বিশ্লেষন করে বলেন, বিশেষতঃ প্রাককৃষিপূর্ব সমাজে সহিংসতা এবং আগ্রাসনের মাধ্যমে জোর করে একাধিক নারীদের উপর দখল নিয়ে পুরুষেরা নিজেদের জিন ভবিষ্যত প্রজন্মে ছড়িয়ে দিয়েছিল |
শুধু প্রাককৃষিপূর্ব সময়ে নয়, তার পরবর্তী সময়গুলোতেও ভায়োলেন্সের ছাপ প্রবলভাবেই বিদ্যমান |
ইতিহাসে চেঙ্গিস খানের (১১৬৭-১২২৭) মতো যুদ্ধবাজেরা একেকটি একটি বড় উদাহরণ |
চেঙ্গিস খান শুধু যুদ্ধই করতেন না, যে সাম্রাজ্যই দখল করতেন, সেখানকার নারীদের ভোগ করতেন উৎসাহের সাথে |
তিনি বলতেন[20], |
সর্বোত্তম আনন্দজনক ব্যাপার নিহিত রয়েছে শত্রুকে ধ্বংসের মধ্যে, তাদেরকে তাড়া করার মধ্যে আর তাদের যাবতীয় সম্পদ লুটপাটের মধ্যে, ধ্বংসের আর্তনাদে আক্রান্তদের আপনজনের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরা অবলোকন করতে, তাদের অশ্বের দখল নিতে, আর তাদের স্ত্রী এবং কন্যাদের নগ্নশরীরের উপর উপগত হতে |
পুরুষদের এই সনাতন আগ্রাসী মনোভাবের পরিচয় পাওয়া যায় আজকের সমাজে ঘটা যুদ্ধের পরিসংখ্যানেও |
এখনো চলমান ঘটনায় চোখ রাখলে দেখা যাবে - প্রতিটি যুদ্ধেই দেখা যায় অসহায় নারীরা হচ্ছে যৌননির্যাতনের প্রথম এবং প্রধান শিকার |
বাংলাদেশে, বসনিয়া, রুয়ান্ডা, আলবেনিয়া, কঙ্গো, বুরুন্ডিয়া, প্যালেস্টাইন, ইরাক, ইরান সহ প্রতিটি যুদ্ধের ঘটনাতেই সেই নগ্ন সত্যই বেরিয়ে আসে যে, এমনকি আধুনিক যুগেও নারীরাই থাকে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু |
শুধু আধুনিক যুগই বা বলি কেন, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, যৌনতার কারণে পৃথিবীতে যুদ্ধ-বিগ্রহ এবং রক্তপাতও কম হয়নি |
তার উল্লেখ পাওয়া যায় সাহিত্যে, ইতিহাসে, আর শিল্পীর ভাস্কর্যে |
পশ্চিমা বিশ্বে হোমারের সেই প্রাচীন সাহিত্য ইলিয়াড শুরুই হয়েছিলো একটি যুদ্ধকে কেন্দ্র করে, আর সেই যুদ্ধ আবার হয়েছিলো একটি নারীকে অপহরণের কারণে - সেই হেলেন; হেলেন অব ট্রয় |
আমাদের সংস্কৃতিতেও প্রাচীন রামায়নের কাহিনী আমরা জানি - রাম-রাবণের যুদ্ধ হয়েছিলো সীতাকে অপহরণের জন্য |
এ ধরণের সাহিত্যের উপকরণ এবং উপকথা সব সংস্কৃতিতেই কমবেশি ছড়িয়ে আছে |
এ থেকে একটি নিষ্ঠুর সত্য বেরিয়ে আসে - ব্যাপক আকারে জিন সঞ্চালনের জন্য যুদ্ধ পুরুষদের একটি আকর্ষনীয় মাধ্যম ছিলো প্রতিটি যুগেই |
ছবি - জেমস বণ্ড কিংবা নাইট এণ্ড ডের মতো ছবিগুলোতে প্রদর্শিত পুরুষালী, সহিংসতা, ক্ষিপ্রতা এবং দৈহিক উৎকর্ষতা কি আসলে বির্তনীয় মনোবিজ্ঞানজাত চাহিদার স্বপ্নীল রূপায়ন? |
আজ আমরা যারা পৃথিবীতে বাস করছি, শান্তি-প্রিয় নিরুপদ্রুপ জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছি, তারা সবাই কিন্তু সেই আদিম সমাজের সহিংস পূর্বপুরুষদের বংশধর, যারা অস্ত্র চালনায় ছিলো দক্ষ আর সুচারু এবং যারা সাহসিকতা, বুদ্ধি, ক্ষিপ্রতা আর সমরদক্ষতার মাধ্যমে স্বীয় গোত্রকে দিয়েছিলো বাড়তি নিরাপত্তা, আর নিঃসন্দেহে অর্জন করতে পেরেছিল বহু নারীর প্রণয় এবং অনুরাগ |
ঠিক সেজন্যই পুরুষদের এই 'পুরুষালি' গুণগুলো সার্বজনীনভাবেই নারীদের কাছে প্রত্যাশিত গুণ হিসেবে স্বীকৃত |
বিখ্যাত নৃতাত্ত্বিক সলোমন আ্যাশ সেজন্যই বলেন, 'আমরা এমন কোন সমাজের কথা জানি না, যেখানে সাহসিকতাকে হেয় করা হয়, আর ভীরুতাকে সম্মানিত করা হয়' |
এ থেকে বোঝা যায় যে, সাহসিকতার মত গুণগুলোকে আমাদের আদিম পুর্বপুরুষেরা যৌনতার নির্বাচনের মাধ্যমে তাদের অজান্তেই নির্বাচিত করেছিলো |
এখনো সেই গুণগুলোর উৎকর্ষতার চর্চাকে ইনিয়ে বিনিয়ে মহিমান্বিত করার অফুরন্ত দৃষ্টান্ত দেখি সমাজে |
জেমসবন্ড, মিশন ইম্পসিবল কিংবা আজকের 'নাইট এণ্ড ডে'র মতো চলচিত্রগুলো ফুলিয়ে ফাপিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়, যার কেন্দ্রে থাকে প্রায় অমানবীয় ক্ষমতাসম্পন্ন হিরোইক ইমেজের একজন পুরুষালী চরিত্র, যে অসামান্য বুদ্ধি, ক্ষিপ্রতা আর সাহসের মাধ্যমে একে একে হাজারো বিপদ পার হয়ে চলেছে, আর অসংখ্য নারীর মন জয় করে চলেছে |
চলবে... |
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - |
তথ্যসূত্রঃ |
[1] 100,000 , , 68,000 . |
: , , , , ? , , ? (. ' , , , ) |
[2] , , . , , , 2004 , 545 |
[3] , ' . , " ", , .35-36 |
[4] . : , , 1991, , . 207. |
[5] আকাশ মালিক, যে সত্য বলা হয়নি, মুক্তমনা ইবুক |
[6] . , . '' - - . 1&2. 81-7151-127-9 |
[7] আকাশ মালিক, যে সত্য বলা হয়নি, মুক্তমনা ইবুক |
[8] সুনান আবু দাউদঃ বুক নং-১১, হাদিস নং-২১৫০ দ্রঃ |
[9] ভগবদগীতা, ২/১৩ |
[10] রণদীপম বসু, অস্পৃশ্য ও ব্রাহ্মণ্যবাদ এবং একজন বাবাসাহেব, পর্ব, ০১-০৮; মুক্তমনা |
[11] অনন্ত বিজয় দাশ, 'সনাতন ধর্মে'র দৃষ্টিতে নারী, বিজ্ঞান ও ধর্ম সংঘাত নাকি সমন্বয়; মুক্তমনা ই-বুক |
[12] হাইকোর্টের রায়: ফতোয়া অবৈধ ও বেআইনি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি, জুলাই ০৮, ২০১০ |
[13] , , , : ://../3_/07/07_. |
[14] , , , . 277. . 5326, . 635 - 637, 1997 |
[15] , " , ?", , 2009 |
[16] . , . , . , " - ", 2004 |
[17] শিক্ষানবিস, শানিদার গুহার নিয়ানডার্থালেরা, মুক্তমনা |
[18] , " , ?", , 2009 |
[19] , ., . . " ." , 88 (1988): 1-15. ;, . . " ." 42 (1999): 1-30. |
[20] , , ; , 1991 |
পোস্ট শেয়ার করুন |
: অভিজিৎ |
অভিজিৎ রায় |
লেখক এবং প্রকৌশলী |
মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক |
আগ্রহ বিজ্ঞান এবং দর্শন বিষয়ে |
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস |
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস |
নভেম্বর 27, 2021 | 1 |
মিসিং লিংক কি সত্যিই মিসিং? |
মিসিং লিংক কি সত্যিই মিসিং? |
নভেম্বর 17, 2021 | 2 |
এক মানবিক পৃথিবীর পথ |
এক মানবিক পৃথিবীর পথ |
সেপ্টেম্বর 23, 2021 | 1 |
ধর্ষণ কি আদৌ কোনো অপরাধ? |
ধর্ষণ কি আদৌ কোনো অপরাধ? |
সেপ্টেম্বর 14, 2021 | 2 |
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি? |
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি? |
জুলাই 29, 2021 | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.