content stringlengths 0 129k |
|---|
মায়ারা যে ভলিবল গোছের খেলা খেলত; তা কেবল ধর্মীয় উৎসবের দিনেই খেলত |
এই খেলায় যে দল হারত, তারা দেবতার প্রতি উৎসর্গিত হত অর্থাৎ নরবলির শিকার হত! |
মায়ারা অন্ততঃ ১১১ রকমের নৃত্যকলা জানত |
এর মধ্যে প্রায় ১৫ রকমের নৃত্যকলা অদ্যাবধি প্রচলিত |
এর মধ্যে বাঁদর নাচ, সাপ নাচ, স্ট্যাগ হরিণের নাচ বিশেষ উল্লেখযোগ্য |
==মায়া সভ্যতার দ্রষ্টব্যস্থল এবং নগররাষ্ট্র== মায়ারা মেক্সিকোর বিভিন্ন স্থান জুড়ে বিভিন্ন নগররাষ্ট্রের মাধ্যমে এক বিশাল সাম্রাজ্য নির্মাণ করেছিল |
প্রত্যেক শহর ছিল এক একটা নগররাষ্ট্র |
প্রত্যেক নগররাষ্ট্রের চারপাশে কয়েকটা ছোট শহর বা বড় গ্রাম ঘিরে থাকত |
তাদের খাজনায় চলত এইসব মায়া নগররাষ্ট্র |
মায়ারা অবশ্য অ্যাজটেকদের ন্যায় পরিকল্পিত ও সুগঠিত নগররাষ্ট্র তৈরি করতে পারে নি |
তাদের প্রবণতা ছিল যে, প্রথমে একটা মন্দির বানাবে তারপর তার আশপাশে কয়েকটা বড় গ্রাম বানাবে এরপর কয়েকটা বড় গ্রামের ঠিক মাঝখানে একটা বড় শহর বানাবে |
এইভাবেই মায়া নগররাষ্ট্র তৈরি হত বলে তা ছন্নছাড়া প্রকৃতির হত |
প্রত্যেক নগররাষ্ট্রের একেবারে মাঝখানে সূর্য মন্দির বানানোটা ছিল খাঁটি মায়া রীতি |
টাইকাল, কোপায়েন, টেওটিহুয়াকান এবং চিচেন ইটজায় সূর্য মন্দিরের অসাধারণ নমুনা দেখা গিয়েছে |
সব সূর্য মন্দির ছিল পিরামিড এর ন্যায় |
প্রত্যেক মায়া নগররাষ্ট্রে একটা করে স্থানীয় রাজা বা আহাও থাকতেন |
তিনি বসবাস করতেন এক বিরাট রাজপ্রাসাদে |
তার সাথে বিরাট রাজ পরিবারও ঐ রাজপ্রাসাদে থাকত |
প্রত্যেক রাজপ্রাসাদের উত্তর প্রান্তে থাকত একটা বাণিজ্য কুঠি, বড় রাস্তা এবং দক্ষিণ প্রান্তে থাকত পিরামিড এবং কৃষিজমি |
মায়া সাম্রাজ্যের সেরা কৃষিজমির ধারেই রাজপ্রাসাদের অবস্থান থাকত যাতে সেরা খাদ্য সম্রাটের কাছে দ্রুত পৌঁছে যেত |
এল মিরাডর [ঊষ গরৎধফড়ৎ][সম্পাদনা] |
এল মিরাডর হচ্ছে প্রথমতম মায়া নগররাষ্ট্র |
ভাবা হয় যে, যখন এই নগররাষ্ট্র উন্নতির সেরা স্থানে পৌঁছেছে; তখন শহরে বসবাস করত প্রায় ১০০০০০ মানুষ |
শহরের মধ্যস্থল এর আয়তন প্রায় ৩.১২ স্কোয়ার কিলোমিটার [১.২০ স্কোয়ার মাইল] ছিল এবং এখানে প্রায় ১০০০ অট্টালিকা ছিল |
পুরাতাত্ত্বিকরা এখানে তিনটে বিরাট আকৃতিসমপন্ন পিরামিডের খোঁজ পেয়েছেন |
এই তিন পিরামিডের নাম হল যথাক্রমে; এল টাইগ্রে [১৮০ ফিট বা ৫৪.৯ মিটার উঁচু], লস মোনোস [১৫৭ ফিট বা ৪৭.৯ মিটার উঁচু] এবং লা ডানটা [২৫০ ফিট বা ৭৬.৫ মিটার উঁচু] |
লা ডানটা পিরামিডকে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম বলে ধরা হয় |
পুরাতাত্ত্বিকরা কার্বন আইসোটোপ পরীক্ষা থেকে অনুমান করেন এল মিরাডর মোটামুটি ৬০০ খৃষ্টপূর্বাব্দ নাগাদ উদ্ভব হয়েছিল |
সেখান থেকে এল মিরাডর খৃষ্টীয় প্রথম শতক অবধি টিকে ছিল |
আর এই নগররাষ্ট্রের স্বর্ণযুগ ছিল আনুমানিক খৃষ্টপূর্ব তৃতীয় শতক থেকে দ্বিতীয় শতক নাগাদ |
বিভিন্ন পুরাতাত্ত্বিক প্রমাণ থেকে এটাও অনুমান করা হয় মূল শহরটা ১৫০ খৃষ্টাব্দে পরিত্যাগ করে মিরাডরবাসীগণ অন্যত্র চলে যেতে শুরু করে |
৭০০ খৃষ্টাব্দে তারা অন্য জায়গায় অবশেষে বসবাস করতে শুর করে |
কোর্টেজ এবং তার সাথীরা এই শহরকে পরিত্যক্ত অবস্থাতেই দেখেছিল বলে জানা গেছে |
কামিনালজুয়ু[সম্পাদনা] |
গুয়াটেমালা উচ্চভূমি এবং দক্ষিণ মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায় ছিল বিখ্যাত মায়া নগররাষ্ট্র কামিনালজুয়ু |
বিভিন্ন ঐতিহাসিক প্রমাণ হতে এটা আন্দাজ করা হয় এই নগররাষ্ট্রের আয়ু ছিল প্রায় ২০০০ বছর |
অর্থাৎ ১২০০ খৃষ্টপূর্বাব্দ থেকে ৯০০ খৃষ্টাব্দ অবধি এই কামিনালজুয়ু নগররাষ্ট্র টিকে ছিল |
পরে মিরাডর শহরের মত এই শহরও পরিত্যক্ত হয় |
টাইকাল[সম্পাদনা] |
টাইকাল ছিল মায়া সভ্যতার ইতিহাসে সর্বাপেক্ষা শক্তিশালী ও প্রভাবশালী নগররাষ্ট্র |
এই নগররাষ্ট্রের উৎপত্তি ঘটে মায়া ধ্রুপদী যুগে |
অর্থাৎ ২৫০ খৃষ্টাব্দ থেকে ৯০০ খৃষ্টাব্দের মধ্যে এই শহর শক্তিশালী নগররাষ্ট্র হিসাবে গণ্য ছিল |
এই শহর আয়তনে অন্য মায়া শহরের তুলনায় অনেক ছোট ছিল [মোট আয়তন ১ বর্গ মাইল বা ২.৫ বর্গ কিলোমিটার ছিল] এবং এই শহরে শতাধিক বড় মাপের অট্টালিকা ছিল |
তবে টাইকাল শহরে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য ছিল ছয়টি পিরামিড |
এই শহরেই সবচেয়ে বেশি পিরামিড ছিল |
এর মধ্যে চতুর্থ পিরামিডটি [ ৬০০ খৃষ্টাব্দে নির্মিত] ছিল বৃহত্তম পিরামিড |
এর উচ্চতা ছিল ২৩০ ফিট বা ৭৬.২৫ মিটার |
টাইকাল শহরে তার স্বর্ণযুগে মোট বাসিন্দার সংখ্যা ছিল ৬০০০০ থেকে ৭৫০০০ এর মধ্যে |
১৯৭৯ খৃষ্টাব্দে এই ঐতিহাসিক নগররাষ্ট্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় |
টেওটিহুয়াকান[সম্পাদনা] |
টেওটিহুয়াকান শহরের আয়তন ও জনসংখ্যা ছিল অন্যান্য মায়া নগররাষ্ট্রের তুলনায় বেশ কম |
তবে বাণিজ্যনগরী হিসাবে এর গুরুত্ব ছিল অসীম |
মধ্য মেক্সিকো উপত্যকায় এই নগররাষ্ট্র অবস্থিত ছিল |
অনেকেই বলেন এটি একটি টল্টেখ [ঞড়ষঃবপ] নগর, মায়া নগররাষ্ট্র নয় |
মেক্সিকো সিটি হতে ৩০ মাইল বা ৪৯.৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মহান নগররাষ্ট্র |
এই নগরের মোট আয়তন ছিল ৮ স্কোয়ার মাইল বা ২১ স্কোয়ার কিলোমিটার |
মায়া সংস্কৃতিতে এই নগররাষ্ট্রের প্রচুর অব্দান আছে |
এখানে বেশ কিছু বৃহৎ অট্টালিকা ছিল যার মধ্যে চন্দ্রদেবের পিরামিড ও সূর্যদেবের পিরামিড |
এখানে ১৫০০০ বাসিন্দা এই নগররাষ্ট্রের স্বর্ণযুগে বসবাস করত বলে জানা গেছে |
[পাশের চিত্রটা একশিলাস্তম্ভের তৈরি টেওটিহুয়াকানে অবস্থিত ৪.৬ মিটার বা ১৫.১ ফিট উচ্চতাসমপন্ন টল্টেখ মূর্তি দেখা যাচ্ছে] |
খারাখোল[সম্পাদনা] |
আনুমানিক ২৫০ খৃষ্টাব্দে খারাখোল শহর এর উৎপত্তি হয়েছিল টাইকাল শহরের যমজ শহর হিসাবে |
ঠিক অনেকটা কলকাতা-হাওড়া শহরের মতন |
বর্তমানে বেলিজে রাষ্ট্রের রাজধানী বেলিজে শহরের কায়ো জেলায় অবস্থিত |
৬০০ খৃষ্টাব্দে এই শহর টাইকাল এর করদ রাজ্যের তকমা ঝেড়ে স্ববলে মহীয়ান হয়ে ওঠে |
অর্থাৎ টাইকাল শহরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে |
এই শহর আজকের বেলিজে শহরের চেয়ে আকারে ও আয়তনে বড় ছিল |
এর আয়তন ছিল আনুমানিক ২০২.৩ স্কোয়ার কিলোমিটার বা ৭৮.১ স্কোয়ার মাইল ছিল |
এইভাবেই খারাখোল হয়ে ওঠে মায়া সভ্যতার অন্যতম বৃহত্তম নগররাষ্ট্র |
এখানে এর স্বর্ণযুগে প্রায় ২০০০০০ মানুষ খারাখোল শহরে বসবাস করত |
চিচেন ইটজা[সম্পাদনা] |
চিচেন ইটজা উত্তর ধ্রুপদী যুগের সর্বাপেক্ষা শক্তিশালী মায়া নগররাষ্ট্র ছিল |
এখানে বহু বিখ্যাত একশিলাস্তম্ভের স্থাপত্য ছাড়াও অট্টালিকা ছিল |
এর মধ্যে উল্লেখযোগ্য হল এল কাস্টিল্লো, গ্রেট বল কোর্ট, যোদ্ধাদের মন্দির ইত্যাদি |
নিচে এইসব বিখ্যাত স্থাপত্যের বিবরণ দেওয়া হল ঃ |
এল কাস্টিল্লো ঃ এক বিশাল পিরামিড যা নির্মিত হয়েছিল মায়া দেবতা কুকুল্কানের উদ্দেশ্যে |
এই পিরামিড ৯৮ মিটার [৩২১ ফিট] উচ্চতাসমপন্ন |
এই পিরামিড আনুমানিক খৃষ্টীয় ষষ্ঠ শতকে নির্মিত হয়েছিল |
এই পিরামিডের প্রত্যেক প্রান্তে মোট একানব্বইটি ধাপ ছিল এবং একেবারে ওপরে আয়তক্ষেত্রাকৃতির ভবন ছিল আসলে ৩৬৫টি ধাপ মিলিয়ে এই পিরামিড গড়া হয়েছিল |
অর্থাৎ একটা সিঁড়ির ধাপ এক পার্থিব দিনকে বোঝাত |
গ্রেট বল কোর্ট ঃ এটা ছিল বিখ্যাত মায়ান ভলিবল গোছের খেলার মাঠ |
এই মাঠ লম্বায় ৫৫১ ফিট এবং ২৩০ ফিট চওড়া ছিল |
সব মিলিয়ে মাঠের মোট আয়তন ছিল ১২৬৭৩০ স্কোয়ার ফিট বা ১১৭৭৩ স্কোয়ার মিটার |
মাঠের চারপাশে থাকা দেওয়ালের উচ্চতা ছিল ২৬ ফিট বা ৭.৯ মিটার |
উত্তরের দেওয়ালের ওপারে ছিল জাগুয়ার দেবতার মন্দির |
যোদ্ধাদের মন্দির ঃ এটাও একটা পিরামিড ছিল |
এর গঠন অনেকটাই চিচেন ইটজার ন্যায় ছিল |
তবে সিঁড়ির ধাপ ৩৬৪ এর স্থলে ছিল ২০০ টি |
অর্থাৎ চার প্রান্ত থেকে ৫০টি করে ধাপ গঠিত ছিল |
কোপায়েন[সম্পাদনা] |
এটি একটি মায়া নগররাষ্ট্র, যা কিনা বর্তমান হন্ডুরাস রাষ্ট্রে অবস্থিত |
এই শহরের পূর্বপ্রান্তে রয়েছে কোপায়েন নদী |
এই ধ্বংসপ্রাপ্ত শহর হন্ডুরাসের সান্টা রোজা ডে কোপায়েন শহর হতে ৩৫ মাইল বা ৫৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত |
এই শহর বিখ্যাত ছিল জ্যোতির্বিদ্যার এবং সাংস্কৃতিক কারণে |
খৃষ্টীয় নবম শতকে এই শহরের মোট বাসিন্দা ছিল ২০০০০ এর বেশি |
এখানে বহু একশিলাস্তম্ভ দ্বারা সৃষ্ট অতিকায় গ্রানাইট পাথরের মূর্তি, দুটি পিরামিড এবং বল কোর্ট ছিল এই ঐতিহাসিক নগরীতে |
মায়ারা আনুমানিক ৩০০ খৃষ্টাব্দে এই শহরের পত্তন করে এবং ১২০০ খৃষ্টাব্দে এই শহর সমপূর্ণভাবে পরিত্যাগ করে |
১৯৮০ খৃষ্টাব্দে এই শহর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রূপান্তরিত হয় |
এর বার্ষিক আগত পর্যটকদের সংখ্যা আনুমানিক ৭ লাখ |
পালেংখুয়ে[সম্পাদনা] |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.