content stringlengths 0 129k |
|---|
সেজন্যই আমি এই আর্টিকেল লিখাকেই প্রথম অবস্থানে রেখেছি |
২. ইউটিউব থেকে ছাত্রদের জন্য অনলাইনে আয় |
বর্তমানে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম |
আর এই জনপ্রিয় প্লাটফর্মটিকে কাজে লাগিয়েই কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন |
ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা যায় |
আপনার পছন্দের বিষয়টি বেছে নিয়ে সে বিষয়েই ভিডিও বানানো শুরু করুন |
সেটি হতে পারে আপনার পছন্দের ভ্রমণ নিয়ে কিংবা রান্নাবান্না, বিনোদন, শিক্ষণীয় কিংবা আপনার বিশেষ কোনো স্কিলের উপর ভিডিও |
আপনি এই ইউটিউব ভিডিওতে গুগল এডসেন্স দিয়ে ঘরে বসেই ইনকাম করতে পারবেন মোটা অঙ্কের টাকা |
৩. ব্লগিং করে আয় |
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার একটা জনপ্রিয় উপায় হচ্ছে ব্লগিং |
আপনার যূি লেখালেখির উপর ভালো দক্ষতা থাকে তবে ব্লগিং নিয়ে ভাবতে পারেন |
তবে ব্লগিং করতে ধৈর্য্যের প্রয়োজন অনেক |
আপনাকে ধৈর্য ধরে এটাতে লেগে থাকতে হবে |
আপনার যদি লেখালেখির প্রতি ভালোবাসা জন্মে যায় তবে এই ব্লগিং করেই আপনি মাসে মোটা অঙ্কের আয় করে ফেলতে পারবেন |
৪. ই-কমার্স করে ইনকাম |
বর্তমান ডিজিটালাইজেশনের যুগে মানুষ গতানুগতিক মার্কেট থেকে কেনাকাটা করার চেয়ে অনলাইনে কেনাকাটা করতেই বেশি স্বাচ্ছন্দবোধ করে |
আর আমরা যখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মকে কাজে লাগিয়ে পণ্য কেনা-বেচা করি সেটাকেই মূলত ই-কমার্স বলা হয় |
একজন ছাত্রের জন্য অনলাইনে আয় করার একটা দারুণ উপায় হলো এই ই-কমার্স |
তবে বর্তমানে এই ই-কমার্সের সাথে অনেক মানুষ জড়িত |
তাই আপনি যদি ই-কমার্সের মাধ্যমে আয় করতে চান তবে আপনাকে একটু চালাক হতে হবে |
মানুষের চাহিদার দিকে দৃষ্টি রেখে ইউনিক কোনো জিনিস দিয়ে শুরু করতে পারেন এই অনলাইন কাজটি |
৫. অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম |
ইন্টারনেট কিংবা অনলাইনের সাথে যুক্ত অথচ এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নাম শুনেন নি, এমন মানুষ লাখে একজনও হবে না |
বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তার তালিকায় আছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং |
এই অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে বুঝায় কোনো ই-কমার্স সাইটের পণ্য নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করিয়ে দিয়ে কমিশন পাওয়া |
কঠিন লাগছে কী? |
আচ্ছা চলুন, একটু সহজে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি |
আপনি নিশ্চয়ই জনপ্রিয় বিভিন্ন ই-কমার্স সাইট যেমন; অ্যামাজন, আলিবাবা ইত্যাদির নাম শুনেছেন? এখন আপনার নিজের যদি একটি ওয়েবসাইট বা ব্লগ থাকে তাহলে, ই-কমার্স সাইটের পণ্যগুলো আপনি আপনার সাইটের মাধ্যমে প্রমোট করতে পারেন |
যখন আপনার প্রমোট করা কোনো পণ্য কেউ কিনবে, তখন ঐ ই-কমার্স সাইট থেকে ঐ পণ্যের দাম থেকে আপনাকে একটা নির্দিষ্ট এমাউন্টের কমিশন দেওয়া হবে |
আর এভাবেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন |
৬. ছবি বিক্রি করে অনলাইন থেকে ইনকাম |
আমরা অনেকেই শখের বশে ছবি তুলে থাকি |
নিজের কিংবা গাছ, লতাপাতা , প্রকৃতির ছবি আমরা প্রতিনিয়তই তুলে থাকি |
অনেকে ভালো ছবি তুলতে পারার জন্য বন্ধুমহলে ফটোগ্রাফার পদবি ও পেয়ে যাই |
অথচ আমরা জানিই না এই ছবিগুলো বিক্রি করেও কিন্তু অনলাইন থেকে আয় করা যায় |
আপনার যদি ভালোমানের ছবি তোলার হাত থাকে, তবে নিজের এই প্রতিভাকে কাজে লাগিয়েই ইনকাম করুন অনলাইন থেকে |
শাটারস্টকের মতো এমন আরো অনেক ওয়েবসাইট রয়েছে যারা আপনার তোলা ছবিগুলো কিনে নিবে |
৭. সার্ভে করে আয় |
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার একটি সহজ উপায় হচ্ছে সার্ভে করে আয় |
এর জন্য কোনো বিষয়ের উপর তেমন একটা দক্ষতারও প্রয়োজন পরে না |
অনলাইনে এমন অনেক প্লাটফর্ম রয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের উপর সার্ভে করানো হয়ে থাকে |
আপনার আমার মতো মানুষেরাই কিন্তু সেই সার্ভেগুলো করে থাকে |
একেকটা সার্ভে সম্পন্ন করতে প্রতিদিন ২০-৩০ মিনিট সময় দিলেই হয় |
খুব সহজ কিছু প্রশ্ন দিয়ে সার্ভেগুলো করানো হয় |
তাই ভয় পাওয়ার কিছু নেই |
শেষ কথা |
বর্তমানে বিশ্বের প্রায় সব মানুষই অনলাইনে ইনকাম করতেই বেশি আগ্রহবোধ করেন |
এতে বাঁধাধরা কোনো সময়ের প্রয়োজন পরে না |
তাই ছাত্রদের জন্য অনলাইনে আয় করা একটি সুবর্ণ সুযোগ |
অনলাইনে আয় করার অনেক উপায় রয়েছে |
আমরা এখানে সবচেয়ে সহজ উপায়গুলো তুলে ধরেছি। আপনি যদি উপরের যেকোনো একটি কাজও খুব ভালোভাবে করতে পারেন, তবে আপনার লেখাপড়ার খরচের জন্য এখন থেকে আর ভাবতে হবে না |
আশা করি এই আর্টিকেলটি আপনাকে আপনার অনলাইন ইনকামে সাহায্য করবে |
এছাড়াও যদি আপনার আরো কিছু জানার থাকে, তবে কমেন্ট করতে ভুলবেন না! |
বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ আর বাড়ছে না,চলবে ৫ আগস্ট পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয় মাগুরায় সরকারি ভাতাভোগীর টাকা অন্যের মোবাইলে অ্যাডভোকেট শফিকুল আলমের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পাগলা বাজারে মনসুর... |
প্রচ্ছদ |
আজ পবিত্র আশুরা, থাকছে না তাজিয়া মিছিল |
আজ পবিত্র আশুরা, থাকছে না তাজিয়া মিছিল |
প্রকাশিত সময় : আগস্ট, ৩০, ২০২০, ৮:১১: পূর্বাহ্ণ |
আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা |
বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হবে |
আজ সরকারি ছুটির দিন |
আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন |
আরবি হিজরি সন অনুসারে ১০ মহররম কারবালায় হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারাবিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে |
শুক্রবার (২১ আগস্ট) থেকে পবিত্র মুহাররম মাসের গণনা শুরু হয় |
সে হিসেবে রোববার (৩০ আগস্ট) হচ্ছে ১০ মুহাররম, যেদিনটি পবিত্র আশুরা হিসেবে পালিত হয় |
এই দিন হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রাঃ) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন |
দেশে শিয়া সম্প্রদায় মুহররম মাসের প্রথম ১০ দিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করে |
পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে 'পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে |
এ সময় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয় |
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী |
আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা হয় শোকের আবহে |
মূলত ইমাম হোসেন (রাঃ) এর সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিল হয় |
আরবি 'তাজিয়া' শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয় |
এদিকে করোনাকালীন পরিস্থিতিতে এবার আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) |
তবে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে |
কিন্তু এসব অনুষ্ঠানস্থলে দাঁ, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ |
সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা জমিদার বাড়িতে |
যেখানে শিয়া সম্প্রদায়ের লোকেরা বিশাল অনুষ্ঠানের মাধ্যমে পালন করে পবিত্র এ দিনটি |
এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং, হবিগঞ্জ শহরের সুলতানসি, তেঘরিয়ায় বের করা হতো তাজিয়া মিছিল এবং র্যালি |
সুনামগঞ্জের মাইজবাড়িতেও র্যালি করতো মাইজভান্ডারির অনুসারীরা |
ছোট পরিসরে তাজিয়া মিছিল হতো সিলেটের ওসমানীনগরে |
তবে করোনাকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে বড় কোন অনুষ্ঠান হচ্ছে না এসব এলাকায় |
তবে ঘরোয়াভাবে কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদে মসজিদে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র এ দিনটি উদযাপন করবে ধর্মপ্রাণ মানুষজন |
নাটোরের লালপুর উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রেখা খাতুন |
এদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে |
বর্তমানে মা ও তিন শিশুই সুস্থ আছে বলে জানা গেছে |
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে ওই তিন শিশুর জন্ম হয় |
প্রসূতি রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের কৃষক সাগর ইসলামের স্ত্রী |
জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তার জেনারেল হাসপাতালে ডা. আনোয়ার হোসেনের অপারেশনের মাধ্যমে প্রসূতি রেখা খাতুন দুটি ছেলে ও একটি কন্যাসন্তানের জন্ম দেন |
মা ও শিশুরা সবাই সুস্থ আছেন |
এ বিষয়ে নবাগত শিশুর বাবা সাগর ইসলাম বলেন, দুই ছেলে ও এক কন্যাসন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করেছি |
এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান, লালপুরে এই প্রথম একসঙ্গে তিন শিশু জন্মগ্রহণ করে এবং মা ও শিশু চারজনই সুস্থ আছেন |
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে |
গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার জেলেপল্লিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা |
এ সময় আগুনে পুড়েছে ২০টির বেশি ঘর |
ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি বাড়িতে |
লুট করা হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকারসহ গবাদিপশু |
এই ঘটনার নিন্দা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা, ফেসবুকে জানিয়েছেন ক্ষোভ |
অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনার কথাও বলেছেন অনেকেই |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.