content
stringlengths
0
129k
কী কথা বলে বাংলাদেশ!
ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে সব মানুষের সম-অধিকারের বাংলাদেশ, এই ছিল ৩০ লাখ শহীদের জীবনোৎসর্গের কারণ
আর আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোথায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ! রামু থেকে কুমিল্লা, কী কথা বলে বাংলাদেশ!
- নাসির উদ্দিন ইউসুফ, নাট্যজন ও নির্মাতা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে যেন
কালো একটা পর্দা পড়ে গেল
কয়েক দিন ধরে এক বিশ্রী অনুভূতির মধ্যে বসবাস করছি
গ্লানি, দুঃখ, ক্ষোভ - সবকিছু মিলেমিশে একাকার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে যেন কালো একটা পর্দা পড়ে গেল
যারা ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে, দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের বলছি, 'বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ
'
- সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী
আমাদের হৃদয় যেন একইভাবে উপলব্ধি করতে পারে
আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সংখ্যালঘু
কেউ রাজনৈতিক সংখ্যালঘু, কেউ সামাজিক সংখ্যালঘু, কেউ অর্থনৈতিক সংখ্যালঘু
অন্য দেশে সংখ্যালঘু মুসলমানকে অত্যাচার করলে আমাদের হৃদয় যেমন ব্যথিত হয়, নিজের দেশে সংখ্যালঘু হিন্দু বা অন্য কেউ অত্যাচারিত হলেও আমাদের হৃদয় যেন একইভাবে উপলব্ধি করতে পারে
- মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা
উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি
প্রকৃতি তার সময়-সুযোগমতো এসব অন্যায়, ধর্মান্ধতার আঘাতের প্রতিশোধ ঠিকই নেবে সাম্প্রদায়িক চিন্তাধারার অমানুষদের ওপর
একমাত্র সন্ত্রাসী, বিকৃত মানসিকতার জীব ছাড়া কোনো ধার্মিক অন্যের ধর্মের ওপর আঘাত করতে পারে না
তীব্র ঘৃণা আর নিন্দা জানাই, সেই সঙ্গে দ্রুত এদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি সরকারের কাছে
- তারিন জাহান, অভিনেত্রী
আমার সন্তানদের আমি এই
বাংলাদেশ দিয়ে যেতে চাই না
আজ এ কোন বাংলাদেশে আছি আমরা! কী শেখাচ্ছি আমাদের সন্তানদের! কোন বাংলাদেশ দিয়ে যাচ্ছি পরবর্তী প্রজন্মের হাতে
আমার সন্তানদের আমি এই বাংলাদেশ দিয়ে যেতে চাই না
কী করব, কীভাবে হবে জানি না
কিন্তু করতে হবে... কিছু একটা, করতেই হবে
- মেহের আফরোজ শাওন, অভিনেত্রী
আজ পুড়ছে অসহায় কেউ,
কাল পুড়বে তুমি
রংপুর নয়, পুড়ছে স্বদেশ,
পুড়ছে মাতৃভূমি...
আজ পুড়ছে অসহায় কেউ,
কাল পুড়বে তুমি
- চঞ্চল চৌধুরী, অভিনেতা
আমরা কী করছি? লজ্জা লাগে..
ভীষণ লজ্জা..
দশমীতে দেবী গমন করেছেন 'দোলায় বা পালকিতে', যার অর্থ মহামারি বা মড়ক
ভয় পেয়েছিলাম, আবার কোথায় কী হবে? এত দ্রুত উত্তর পেয়ে যাব বুঝি নাই
মগজটাকে কাজে লাগালেই বোধগম্য হয় 'সনাতন ধর্মাবলম্বীরা শুধু নিজেদের জন্য প্রার্থনা করেনি, করেছে সমগ্র বিশ্বের জন্য, মানুষের জন্য
আর আমরা কী করছি? লজ্জা লাগে.. ভীষণ লজ্জা..
- নাজনীন হাসান চুমকি, অভিনেত্রী
আমাদের সাম্প্রদায়িকতা তো এমন না!
আমাদের বন্ধুরা ঈদের দিন বাসায় আসে
আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়
বিপদে পড়লে তারাও ছুটে আসে
একবারের জন্যও মনে হয় না ওরা হিন্দু না মুসলমান
২০২১ সালে এসে আমরা কী প্রমাণ করতে চাইছি? আমরা তো এমন দেখিনি! আমাদের সাম্প্রদায়িকতা তো এমন না! আমার দেশ জ্বলছে, আমাদের দেশ জ্বলছে!
- সিয়াম আহমেদ, অভিনেতা
আরও তারকার ক্ষোভ
অভিনেত্রী জয়া আহসান সাম্প্রদায়িক হামলার বিচার চেয়ে নিজের ফেসবুক প্রোফাইলে কালো ব্যাজ ঝুলিয়েছেন
রংপুরের পীরগঞ্জে হামলার ছবি পোস্ট করে জুড়ে দিয়েছেন কবি নবারুণ ভট্টাচার্যের কয়েক লাইন, 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না'
এমন ন্যক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ নির্মাতা শিহাব শাহিন
তিনি লিখেছেন, 'গভীর রাতে ঘুমন্ত মানুষের বাড়িঘরে আগুন দিয়ে নারী-শিশু হত্যার চেষ্টাকারী ধর্মান্ধদের কঠিনতম শাস্তি চাই
'
অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা শুরু থেকেই সরব এ ঘটনায়
তিনি লিখেছেন, 'ধর্মের নামে রাহাজানি বন্ধ হোক
ঘৃণার ব্যবসা বন্ধ হোক
সবার ওপর মানুষ, মানবতা সত্য হোক
ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবনের জন্য একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়া আমাদের দায়িত্ব
'
এ ছাড়া প্রতিবাদের আওয়াজ তুলেছেন অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী জাকিয়া বারী মম, দীপা খন্দকার, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সংগীতশিল্পী বাপ্পা মজুমদারসহ বিনোদন অঙ্গনের অনেকেই
সবার দাবি, সাম্প্রদায়িক এসব হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার
বাঁশের বেড়ার ওপর ঝুলছে থোকাথোকা টমেটো
এ যেন কৃষকের থোকা থোকা স্বপ্ন! কোনোটা কাঁচা, আবার কোনোটা পাকা
এমন কাঁচাপাকা টমেটোতেই কৃষকের বাজিমাত
টমেটো চাষির ঘরে এসেছে শতভাগ সমৃদ্ধি ও সাফল্য
ছোট থেকে মাঝারি নানা আকারের টমেটো এ এলাকাকে সমৃদ্ধ করে রেখেছে
এ টমেটোর চারা বা ফল প্রাকৃতিকভাবে নষ্ট হওয়ার আশঙ্কা অনেক কম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ম্যাগলিয়া রোসা নামের চেরি টমেটোর চাষে সফলতা মিলেছে
টমেটো দেখতে আগুরের মতো
চেরি জাতের টমেটো চাষে সফল হওয়ায় কৃষকরা উৎসাহী হয়ে উঠেছেন
সম্প্রতি আদমপুর ও সমসেরনগর এলাকার কয়েকটি গ্রামের কৃষকরা প্রথম বারের মতো এই চেরি জাতের টমেটো চাষ করা করেছেন
উল্লেখ্য, চেরি টমেটো শীত প্রধান দেশে চাষাবাদ হয়ে থাকে
এটি এখন বাংলাদেশে পরীক্ষামুলক ভাবে চাষ হচ্ছে এবং সফলতা পাওয়া গেছে
জানা যায়, ম্যাগলিয়া রোসা নামের এই চেরি টমেটোর পুষ্টিগুণ অনেক বেশি
উচ্চ ফলনশীল চেরি টমেটো স্বাদের পাশাপাশি পুষ্টিগুণ অনেক বেশি
কমলগঞ্জ উপজেলার আদমপুর ও শমশেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে এনজিও সংস্থার সূচনার মাধ্যমে প্রথম বারের মতো চেরি জাতের টমেটো চাষ করা হয়
শমসেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষক সুজিৎ দেবনাথের স্ত্রী আরতি নাথ জানান, সূচনা প্রকল্প থেকে ৫০টি চেরি টমেটোর চারা দেওয়া হয়েছিল সেই চারা থেকে তিনি প্রথম বারের মতো চেরি টমেটো চাষ করছেন
তিনি প্রতিবছর টমেটো চাষ করেন কিন্তু পূর্বে এই চেরি টমেটো দেখেননি এবং চাষও করেননি, এটি তার প্রথম চেরি টমেটো চাষ
প্রতি কেজি চেরি টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি করছেন এবং এখন ৩০ টাকা কেজিতে বিক্রি করছেন
সম্প্রতি চেরি টমেটো কমলগঞ্জে পরিচিতি করার পাশাপাশি ব্যাপক ভাবে চাষ করার উদ্দেশ্যেই মূলত এই প্রদর্শনী করা হয়
সূচনার কারিগরী সহায়তায়কারী কামরুল ইসলাম বলেন, সুচনার সদস্য আরতি নাথকে বগুড়া কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৫০টি চেরি জাতের টমেটোর চারা দেওয়া হয়েছে
চেরি টমেটো দীর্ঘ সময় ঠিকে থাকতে পারে এবং সহজে পচেনা
দেশি টমেটোর মতোই চেরি টমেটো দিয়ে কাঁচা সালাদ ও রান্না করে খেতে পারেন
ঢাকার সুপারসপ গুলোতে বিদেশ থেকে আমদানি করা চেরি টমেটোর ৫০০-৬০০ টাকা কেজিতে বিক্রি করা হয়
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও আদমপুর ইউনিয়নে প্রথমবারের মতো চেরি টমেটো চাষ করা হয়েছে
আগামীতে কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আগ্রহী কৃষকদের চেরি জাতের টমেটো চাষ করার জন্য সহযোগিতা করা হবে
মোশারফ হোসেন কুমারখালী \ যতীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের (বাঘা যতীনের) মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতা সংগ্রামী শহীদ বাঘা যতীনের ১০৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মূর‍্যালে পুষ্পস্তবক অর্পণ ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে বাঘা যতীনের মূর‍্যালে পুষ্পস্তবক অর্পণ শেষে কয়া বাঘা যতীন থিয়েটারে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়
এতে কয়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জালাল উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জাসদের সভাপতি রাজিবুল আলম মেহেদী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু , মুক্তিযোদ্ধা চাঁদ আলি, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হুসনেয়ারা রুবি, নির্মূল কমিটির সদস্য প্রভাষক মনিরা হোসেন মেরী প্রমূখ
সমগ্র দেশ সিলেট আন্তর্জাতিক খেলাধুলা সাহিত্য রাজনীতি বিনোদন সংবাদ বিজ্ঞপ্তি মুক্তমত করোনা আপডেট সব সব
সমগ্র দেশ
সিলেট বিভাগ
সিলেট
মৌলভীবাজার
হবিগঞ্জ
সুনামগঞ্জ