content
stringlengths 0
129k
|
|---|
বলল, 'দুজন সন্ত্রাসী মুসলমান আমাদের সাংঘাতিক কষ্ট দিচ্ছে মি. বারবোসা
|
'
|
'কোথায় তারা? কোন কেস করেছেন?' জিজ্ঞেস করল পুলিশ প্রধান
|
'সবে গত রাতে তারা 'লিজে' এয়ারপোর্টে নেমে তেরসিয়েরা দ্বীপে প্রবেশ করেছে
|
' আজর ওয়াইজম্যান বলল
|
'আজোরস দ্বীপপুঞ্জে মুসলমানদের একটা সন্ত্রাসী দলের প্রবেশ করার পরিকল্পনা আছে, আপনাদের এই ইনফরমেশনের ভিত্তিতে সরকার তো আজোরস দ্বীপপুঞ্জে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন
|
তারা প্রবেশ করল কিভাবে?' বলল পুলিশ প্রধান
|
'ওরা ছদ্মনাম নিয়ে প্রবেশ করেছে
|
' আজর ওয়াইজম্যান বলল
|
'তাদের ছদ্মনাম জানেন কি না?'
|
'হ্যাঁ
|
একজনের নাম 'রুই জর্জ', অন্যজনের নাম 'পেড্রো পেট্রিট
|
'
|
'পুলিশকে আগে জানাননি কেন?' জিজ্ঞাসা পুলিশ প্রধানের
|
'ওরা এয়ারপোর্টে নামার পর সন্দেহ হওয়ায় ওদের ফলো করতে গিয়ে আমরা এটা জানতে পেরেছি
|
' উত্তর দিল আজর ওয়াইজম্যান
|
'কেন আপনারা সন্দেহ করলেন? আমাদের পুলিশ তো সন্দেহ করতে পারেনি
|
' বলল পুলিশ প্রধান
|
'এয়ারপোর্টের বাইরে ওদের কথাবার্তা শুনে আমাদের লোকদের সন্দেহ হয়
|
পরে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে
|
' আজর ওয়াইজম্যান বলল
|
'এখন বলুন ওরা কি কষ্ট দিচ্ছে, আমরা কি করতে পারি? আর একটা উপকার করুন, আপনারা যেহেতু প্রথম জেনেছেন তাই আপনারা ওদের দুজনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করুন যে, তারা নাম ভাঁড়িয়ে অবৈধভাবে এখানে প্রবেশ করেছে
|
' বলল পুলিশ প্রধান
|
'আমাদের লোকরা ওদের তাড়া করলে ওরা আশ্রয় নেয় গনজালো উচ্চভূমিতে
|
আমাদের দুটি হেলিকপ্টার ওদের তাড়া করেছিল
|
ওদের ধরতে চেষ্টা করতে গেলে ওরা আমাদের একটা হেলিকপ্টার ধ্বংস করে এবং দশজন লোককে হত্যা করে
|
অন্য হেলিকপ্টারও আমাদের ক্ষতিগ্রস্থ হয়েছে
|
' বলল আজর ওয়াইজম্যান
|
কণ্ঠে সে অসহায় সুর ফুটিয়ে তুলতে চেষ্টা করল
|
ভ্রুকুঞ্চিত হয়ে উঠেছে পুলিশ প্রধানের
|
বলল, 'সাংঘাতিক ঘটনা ঘটেছে
|
পুলিশকে না জানিয়ে আপনারা এভাবে গেলেন কেন? সন্ত্রাসীদের বাগে আনা কি আপনাদের কাজ?'
|
'পুলিশকে জানানোর আমরা সুযোগ পাইনি
|
ওরা পালিয়ে যাবে এই আশংকায় আমাদের লোকরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ওদের অনুসরণ করে
|
' আজর ওয়াইজম্যান বলল
|
'একটা কথা বলুন মি. ওয়াইজম্যান, যে কাজ পুলিশের সে কাজ আপনারা কাঁধে তুলে নিতে গিয়েছিলেন কেন? ওদের সাথে আপনাদের কি কোন বিশেষ শত্রুতা আছে?' বলল পুলিশ প্রধান
|
একটু বিব্রত দেখাল আজর ওয়াইজম্যানকে
|
একটু চুপ করে থাকল, তারপর বলল ধীর কণ্ঠে, 'মুসলিম সন্ত্রাসীরা আমাদের ইসরাইল রাষ্ট্রের বিরোধী ছিল, আমাদের অস্তিত্বেরও ওরা বিরোধী
|
আমাদের অবস্থান যেখানে ওদের সন্ত্রাসও সেখানে
|
বিশ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু যুদ্ধটা তারা শেষ করেনি
|
বরং মার্কিনীরা এখন ক্রমান্বয়ে হয়ে উঠছে মুসলমানদের বন্ধু
|
এর ফলে ওদের সন্ত্রাসের প্রধান লক্ষ্য হয়ে পড়েছি আমরা
|
এই আজোরস দ্বীপপুঞ্জেও ওরা আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না
|
' থামল আজর ওয়াইজম্যান
|
শেষ দিকে তার কণ্ঠ হতাশ ও করুণ হয়ে পড়েছিল
|
সহানুভূতি ফুটে উঠল পুলিশ প্রধান বারবোসার চোখে-মুখে
|
বলল, 'মি. ওয়াইজম্যান চিন্তা করবেন না
|
আমাদের এই দ্বীপপুঞ্জ শান্তির দেশ
|
এখানে কোন সন্ত্রাসীর জায়গা হবে না
|
আপনি দয়া করে একটা অভিযোগ দায়ের করুন
|
আমরা দেখছি ব্যাপারটা?'
|
'কিন্তু স্যার ব্যাপারটা খুব জরুরী
|
এই মুহূর্তে ওদের যদি পাকড়াও করা না যায়, তাহলে আরও খুনোখুনি তারা করবে
|
আর একবার নাগালের বাইরে চলে গেলে ওদের খুঁজে পাওয়া যাবে না
|
' বলল আজর ওয়াইজম্যান
|
'ওরা কোথায় এখন?' জিজ্ঞেস করল পুলিশ প্রধান
|
'আমরা মনে করছি, গনজালো উচ্চভূমি থেকে দক্ষিণ দিকে সরে ট্রাইবাল এরিয়া সিলভার ভ্যালি'তে তারা প্রবেশ করেছে
|
এখান থেকে তাদের পরিকল্পনা মোতাবেক দ্বীপপুঞ্জের অন্য কোথাও যাওয়া তাদের জন্যে সহজ হবে
|
' আজর ওয়াইজম্যান বলল
|
'ঠিক আছে মি. ওয়াইজম্যান, আমি তেরসিয়েরা দ্বীপের পুলিশ প্রধানকে নির্দেশ দিচ্ছি তিনি যেন সিলভার ভ্যালি' থেকে বেরুবার পথগুলোর উপর নজর রাখেন এবং এই ঘটনার তদন্ত যেন তিনি শুরু করেন
|
' বলল পুলিশ প্রধান
|
একটু থেমেই আবার সে বলে উঠল, 'আমাকে এখন উঠতে হয় মি. ওয়াইজম্যান
|
'
|
আজর ওয়াইজম্যান উঠে দাঁড়িয়ে বলল, 'আমার অফিসে আপনার এই পদধুলির জন্যে আমি কৃতজ্ঞ মি. বারবোসা
|
আরও ধন্যবাদ সহযোগিতার আশ্বাস পেয়েছি তার জন্যে
|
'
|
বলে আজর ওয়াইজম্যান হাত বাড়ালো পুলিশ প্রধানের দিকে
|
'ধন্যবাদ
|
বাই
|
' বলে হ্যান্ডশেক করে বেরিয়ে গেল পুলিশ প্রধান
|
গাড়ি বারান্দা পর্যন্ত পুলিশ প্রধানকে পৌছে দিয়ে ফিরে এল আজর ওয়াইজম্যান ও জ্যাক শামির
|
বসল তারা আবার মুখোমুখি সোফায়
|
সোফায় গা এলিয়ে ক্রুব্ধ কণ্ঠে আজর ওয়াইজম্যান বলল, 'এই বেটা পুলিশ প্রধান জার্মান অরিজিন
|
নাজিদের রক্ত আছে এর শরীরে
|
ইহুদীরা যেন ওর কাছে কিছুই নয়
|
বলে তদন্ত করব
|
গোল্লায় যাক তোর তদন্ত
|
তেরসিয়েরার পুলিশ প্রধান তোর চেয়ে হাজার গুণ ভাল তার সাথে অলরেডি যোগাযোগ হয়েছে
|
ডলার একটু বেশি চেয়েছে
|
তা হোক, আমাদের আজকের প্রয়োজনের চেয়ে এটা বড় কিছু নয়
|
'
|
'তাহলে তো মি. বারবোসাকে এসব বলে ভুল হলো
|
তিনি যদি এখন তেরসিয়েরা দ্বীপের পুলিশ প্রধানের কাজে হস্তক্ষেপ করেন
|
' বলল জ্যাক শামির
|
'তুমি এসব নিয়ে ভেব না
|
এখন তুমি বল, আজোরস এর শীর্ষ সন্ত্রাসী নেতা 'ফিগো'কে খবর দিয়েছ?' আজর ওয়াইজম্যান বলল
|
জ্যাক শামির ঘড়ির দিকে তাকাল
|
বলল, 'খবর দিয়েছি
|
এখনি এসে পড়বে
|
'
|
'ঠিকই বলেছ তুমি, পুলিশ প্রধান মি. বারবোসাকে এসব কথা না বললেই ভাল ছিল
|
এদিকটা ভেবেই কিন্তু আমি তোমাকে ফিগোকে খবর দিতে বলেছিলাম
|
মাঝখানে আবার বলে ফেললাম পুলিশ প্রধানকে
|
থাক, একদিক দিয়ে ভালই হলো
|
ওনাকে তো জানিয়েই দিলাম, ত্বরিৎ কিছু না করলে ওরা খুনোখুনির সুযোগ পেয়ে যাবে
|
এখন এই দ্বীপে বিশেষ করে সিলভার ভ্যালি অঞ্চলে যা কিছুই ঘটুক এর জন্যে দায়ী হবে আহমদ মুসা
|
এটা ভালই হলো আমাদের জন্যে
|
' বলল আজর ওয়াইজম্যান
|
কিছু বলার জন্যে মুখ খুলেছিল জ্যাক শামির
|
দরজায় নক করে ঘরে ঢুকল এ্যাটেনডেন্ট
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.