content
stringlengths
0
129k
বলল জ্যাক শামিরকে, 'স্যার মি. ফিগো নামে একজন লোক এসেছেন
'
শুনেই উঠে দাঁড়াল জ্যাক শামির
'স্যার আপনি বসুন
আমি ওঁকে নিয়ে আসছি
' বলে বেরিয়ে গেল জ্যাক শামির
মিনিট খানেক পরেই বিরাট বপু একজনকে নিয়ে ঘরে ঢুকল জ্যাক শামির
সাদাকালো ষ্ট্রাইফের টিসার্ট গায়ে
পরনে সাদা প্যান্ট
মাথায় সাদা হ্যাট
এরই নাম আলফ্রেড ফিগো
একেবারে খাঁটি পর্তুগীজ চেহারা
দেখেই মনে হয় সিউর এক জলদস্যু
তবে ফিগো জলে দস্যুতা করে না
সে আজোরস দ্বীপপুঞ্জের আন্ডারওয়ার্ল্ডের নেতা
তার বাহিনী এই দ্বীপপুঞ্জে অপ্রতিদ্বন্দ্বী
ফিগো ঘরে ঢুকতেই আজর ওয়াইজম্যান উঠে দাঁড়াল
কয়েক ধাপ এগিয়ে হ্যান্ডশেক করে বলল, 'ওয়েলকাম ওয়েলকাম, আমি আপনারই অপেক্ষা করছি
'
'গুড ইভনিং স্যার' বলে বসতে বসতে আবার বলে উঠল, 'মনে হলো পুলিশ প্রধান এখান থেকে বেরিয়ে গেল?'
'হ্যাঁ, এসেছিলেন
পোর্ট থেকে ফেরার পথে একটু ঢুঁ মেরে গেলেন
অনেক দিন থেকে জানাশোনা তো!' বলল আজর ওয়াইজম্যান
'বলুন স্যার
আমাকে ডেকেছেন কেন? আমরা আপনার কোন কাজে লাগতে পারি?' বলল ফিগো
একদম নিরস কণ্ঠ তার
'মি. ফিগো, আমরা আপনার সাহায্য চাই
' আজর ওয়াইজম্যান বলল
'কি কাজ? কোন ধরনের কাজ?' বলল ফিগো
'আমাদের বিদেশী দুজন শত্রু প্রবেশ করেছে তেরসিয়েরা দ্বীপে
গত রাতেই 'লিজে' এয়ারপোর্ট হয়ে এসেছে ওরা
আমাদের লোকরা তাদের তাড়া করেছিল
কিন্তু আমাদের লোকদের হত্যা করে ওরা পালিয়েছে
এ দুজনকে জীবন্ত অথবা মৃত আমরা চাই
' আজর ওয়াইজম্যান বলল
'ওরা কোথায়, মানে কোন অঞ্চলে এখন?' জিজ্ঞেস করল ফিগো
'দুপুরে পাওয়া তথ্য অনুসারে ওরা সিলভার ভ্যালিতে প্রবেশ করেছে
দুএকদিন সময় পেলে ওরা অন্য দ্বীপে পালাবে
আমরা চাই তেরসিয়েরা দ্বীপেই যাতে ওদের জীবনের ইতি ঘটে
' বলল আজর ওয়াইজম্যান
'সিলভার ভ্যালি হলো গনজালোদের এলাকা
ওখানে তো কোন বিদেশী আশ্রয় পাবার কথা নয়
' ফিগো বলল
'আশ্রয় হয়তো পাবে না
ওদিক দিয়ে হয়তো তারা পালাবার চেষ্টা করবে
আমরা চাই তারা পালাতে না পারুক
আমরা চাই তারা মরুক, অথবা ধরা পড়ুক
' বলল আজর ওয়াইজম্যান
'বলুন আমাদের কি করতে হবে
' বলল ফিগো
'ওরা ঐ অঞ্চল থেকে পালাবার আগেই ওদের ধরতে হবে, না হয় মারতে হবে
' আজর ওয়াইজম্যান বলল
'আমরা কি পাব?' বলল ফিগো
'বলুন কি চান?' আজর ওয়াইজম্যান বলল
'কম করে হলেও মিলিয়ন ডলারের নিচে আমরা এসব কাজে হাত দেই না
' বলল ফিগো
'আমরা রাজী
কিন্তু অর্ধেকটা এখন পাবেন, বাকি অর্ধেকটা পাবেন কাজ শেষ হওয়ার পর
'
'ঠিক আছে
তাই হবে
আর কোন কথা আছে?' বলল ফিগো
'আমরা দ্রুত কাজ চাই
আগামী তিন দিনের মধ্যে সবকিছুর ইতি ঘটাতে হবে
প্রথম সুযোগেই তারা দ্বীপ ছেড়ে পালাবে
সেটা হোক আমরা তা চাই না
' বলল আজর ওয়াইজম্যান
'সেই দুজন লোকের ফটো আমাদের দিন এবং টাকাও
' বলে ফিগো উঠে দাঁড়াল
আজর ওয়াইজম্যান ইশারা করল জ্যাক শামিরকে
শামির চলে গেল
মিনিট খানেক পরেই প্রবেশ করল বড় একটা ব্রীফকেস নিয়ে
আজর ওয়াইজম্যান ব্রীফকেস খুলে ফিগোর দিকে মেলে ধরে বলল, 'আমরা টাকা নিয়ে দর কষাকষি করিনি
আশা করি, কাজের ক্ষেত্রেও আমাদের কোন ওজর শুনতে হবে না
গুণে নিন টাকাগুলো
'
ফিগো ব্রীফকেস হাতে নিয়ে তা বন্ধ করে দিয়ে বলল, 'আমি কোন সময়ই টাকা গুণে নেই না
আমরা বিশ্বাসের উপর বিজনেস করি
'
'গুডবাই' বলে ঘর থেকে গট গট করে চলে গেল ফিগো
স্বস্তির চিহ্ন ফুটে উঠল আজর ওয়াইজম্যানের চোখে-মুখে
'বিরাট একটা কাজ হলো স্যার
' ফিগো চলে যাওয়ার পর বলল জ্যাক শামির
'কাজ হলো নয়, কাজ দেয়া হলো মাত্র
ঈশ্বর সাহায্য করুন
' বলল আজর ওয়াইজম্যান
'ফিগোদের অসাধ্য কিছু নেই স্যার
পুলিশও তাদের হাতের মুঠোয়
' জ্যাক শামির বলল
'তোমার কথা সত্য হোক শামির
' বলল আজর ওয়াইজম্যান
'আমিন
' বলে উঠল জ্যাক শামির
আহমদ মুসা মাগরিবের নামাজ পড়ে হোটেলের কক্ষ থেকে বেরিয়ে বারান্দায় এসে বসেছে
হোটেলটি দোতলা
বারান্দাটা হোটেলের দক্ষিণের ব্যালকনি
ব্যালকনির নিচেই রাস্তা
রাস্তাটা সিলভার ভ্যালির গভীর থেকে এসে পুবে কিছু দূর এগিয়ে গিয়ে দক্ষিণ দিকে বাঁক নিয়ে দক্ষিণ উপকূলের সবচেয়ে বড় শহর আংগ্রা ডে হেরেমা বন্দর পর্যন্ত এগিয়ে গেছে
এই রাস্তারই আরেকটা শাখা দ্বীপের পূব উপকূলের একটা অখ্যাত বন্দরে সাও সিভালায় গিয়ে শেষ হয়েছে
রাস্তাটাকে ঠিক রাস্তা বলা যায় না