content
stringlengths 0
129k
|
|---|
কিছু বলতে যাচ্ছিল হাসান তারিক
|
কিন্তু থেমে গেল
|
সবাই দেখল, উপত্যকার মুখে পৌছার আগেই থেমে গেল গাড়িগুলো
|
'থেমে গেল কেন গাড়িগুলো? আজর ওয়াইজম্যানের নির্দেশ মোতাবেক গাড়িগুলো দ্রুত এখানে চলে আসার কথা
|
' বলল সার্গিও বিস্মিতকণ্ঠে
|
ভাবছিল আহমদ মুসা
|
হঠাৎ তার মুখে নেমে এল প্রসন্নতা
|
বলল, 'যিনি ওদের আসার নির্দেশ দিয়েছিলেন, তিনিই ওদের থামিয়ে দিয়েছেন মি. সার্গিও
|
'
|
'তার মানে আহত আজর ওয়াইজম্যান নদী থেকে কাজ শুরু করে দিয়েছেন
|
' হাসান তারিক বলল
|
'হ্যাঁ তাই হাসান তারিক
|
এ ছাড়া গাড়িগুলো থেমে যাবার আর কোন যুক্তি নেই
|
' বলল আহমদ মুসা
|
হঠাৎ ভ্যানিসা চাপাকণ্ঠে আর্তচিৎকার করে উঠল, 'সার্গিও ভাইয়া, ওরা তো আহত
|
দেখ, আহমদ মুসা ভাইয়ার ডান হাতে এবং হাসান তারিক ভাইয়ার ডান বাহুতে রক্ত
|
'
|
আহমদ মুসা তৎক্ষণাৎ বলে উঠল, 'চিন্তার কারণ নেই ভ্যানিসা, বুড়ো আঙুলের গোড়াটা গুলীর ধাক্কায় একটু ছিঁড়ে গেছে
|
আজর ওয়াইজম্যানের গুলী আমার পিস্তলকে আঘাত করেছিল
|
'
|
হাসান তারিকও বলে উঠল, 'আমার বাহুটাও ছিঁড়ে গেছে
|
গুলী অল্প একটু জায়গা ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেছে, এখন রক্ত খুব অল্পই বের হচ্ছে
|
'
|
ভ্যানিসা তাড়াতাড়ি তার ব্যাগের চেইনটা খুলে গলায় বাঁধা একটা স্কার্ফ বের করল
|
তাড়াতাড়ি তা ছিঁড়ে একটা অংশ দিয়ে হাসান তারিকের বাহু ও আহমদ মুসার আঙুল বেঁধে দিল
|
তার বাঁধার ষ্টাইল দেখে হাসান তারিক বলল, 'আপনি ডাক্তার নাকি?'
|
'ডাক্তার নয়, নার্স বলতে পারেন
|
আমাদের গনজালো পরিবার এবং আমাদের পাহাড়ী ও যাযাবর সব উপজাতির মহিলাদেরই এই ট্রেনিং আছে
|
আমরা দীর্ঘ এক যুদ্ধে জড়িত
|
আমাদের মহিলাদেরকেই ডাক্তার ও নার্সের কাজ বেশি করতে হয়
|
' বলল ভ্যানিসা
|
'ধন্যবাদ বোন
|
' আহমদ মুসা বলল
|
ভ্যানিসা কিছু বলার জন্যে মুখ খুলেছিল
|
কিন্তু থেমে গেল
|
ইঞ্জিনের শব্দে তারা সামনে ফিরে তাকাল
|
দেখতে পেল সামনের গাড়িটা আবার এগিয়ে আসতে শুরু করেছে
|
ওদিকে চোখ রেখে আহমদ মুসা ধীরে ধীরে বলল, 'আজর ওয়াইজম্যান কি আবার নতুন করে আক্রমণে আসতে চায়? কিন্তু এই রক্তপাত আমাদের জন্যে অপ্রয়োজনীয় এবং সিলভার ভ্যালির জন্যে ক্ষতিকর
|
এই অবস্থায় আমাদের কি করণীয়
|
'
|
আহমদ মুসা থামল
|
আহমদ মুসা থামার সাথে সাথে গাড়ির ইঞ্জিনের শব্দও থেমে গেল
|
গাড়িটা উপত্যকার প্রবেশ পথের মুখে থেমে গেছ
|
দাঁড়িয়েছে পাহাড়ের দেয়ালের ঠিক গা ঘেঁষে
|
পর মুহূর্তে পেছনের গাড়িটাও এসে তার পাশে দাঁড়াল
|
উপত্যকার প্রবেশ মুখে গাড়ি দুটি এমনভাবে দাঁড়াল যে, তৃতীয় কোন গাড়ি যাওয়া আসার পথ বন্ধ হয়ে গেল
|
এখন গাড়ি দুটির দুপাশ দিয়ে শুধু পায়ে হাঁটা লোকই চলাচল করতে পারবে
|
গাড়ি দুটির হেডলাইট উপত্যকার মুখসহ অনেকখানি এলাকা আলোকজ্জ্বল করে তুলেছে
|
এখন উপত্যকার বাইরে যেই যেতে চাইবে, গাড়ির পড়ে যাবে
|
দুটি গাড়ির ছাদের উপর মেশিনগান সাজানো
|
মেশিনগানের ব্যারেল হা করে আছে উপত্যকার দিকে
|
আহমদ মুসার কপাল কুঞ্চিত
|
ভাবছিল সে
|
বলল একটু পর, 'মি. সার্গিও ওরা উপত্যকা অবরোধ করে বসল
|
'
|
'অবরোধ? অবরোধ করে কি করবে?' বলল সার্গিও
|
'আমাকে ও হাসান তারিককে ধরবে
|
' আহমদ মুসা বলল
|
'কিভাবে? অবরোধ করে বসে থাকলেই কি ধরা যাবে? কয়দিন ওভাবে বসে থাকবে তারা?' বলল সার্গিও
|
'উপত্যকার মুখে ওরা এভাবে বেশি সময় বসে থাকবে না
|
আমার ধারণা তারা তাদের শক্তি বৃদ্ধির চেষ্টা করবে এবং পুলিশেরও সাহায্য চাইবে বিশ্বাসযোগ্য কোন কাহিনী ফেঁদে
|
উপত্যকার ভেতরের কারও সাথে যোগাযোগ করবে
|
সবশেষে প্রবেশ করবে উপত্যকায়
|
' আহমদ মুসা বলল
|
'আর আমরা এ সময় উপত্যকায় বসে হাওয়া খাব তাই না? আপনারা যে পথে এসেছেন, সেই পথেই আবার বেরিয়ে যেতে পারেন, এটা কি তারা জানে না?' সার্গিও বলল
|
আহমদ মুসা হাসল
|
বলল, 'সে দিকের ব্যবস্থাও তারা নিশ্চয় করছে
|
'
|
'তার মানে তারা ঐ পথ অবরোধেরও ব্যবস্থা নেবে?' বলল সার্গিও
|
'শুধু অবরোধ নয়, ঐ পথে এ উপত্যকায় তারা অভিযানেরও ব্যবস্থা করতে পারে
|
তাদের ক্ষতি কম হয়নি
|
তারা নিশ্চয় মনে করছে এ সব আহমদ মুসার কাজ
|
আহমদ মুসাকে ধরার এটুকু ব্যবস্থা তারা করবেই
|
' আহমদ মুসা বলল
|
'তাহলে আমাদের এখন কি করণীয় ভাই সাহেব?' বলল সার্গিও
|
'আমরা যেভাবে নিরবে উপত্যকায় এসেছিলাম, সেভাবেই বেরিয়ে যাব অর্থাৎ যে পথে এসেছিলাম সে পথেই
|
' আহমদ মুসা বলল
|
'কিন্তু আপনি যে বললেন ঐ পথেও ওরা অবরোধ বসাচ্ছে বা অভিযানে আসছে?' বলল সার্গিও
|
'পাহাড়ে ওদের চোখ এড়ানো সম্ভব হবে
|
সাউন্ড মনিটরিং আমাদের সাহায্য করতে পারে ওদের আগমন চিহ্নিত করার কাজে
|
' আহমদ মুসা বলল
|
'কিন্তু এরপরও সংঘাত বাধতে পারে
|
কিন্তু আপনি চাচ্ছেন সংঘাত এড়াতে
|
' বলল সার্গিও
|
'সংঘাত সব সময় এড়ানোর চেষ্টা করা উচিত
|
তবে কেউ ঘাড়ে এসে পড়লে জবাব দিতেই হয়
|
সে যাক
|
আমাদের এখন যাত্রা করা উচিত মি. সার্গিও
|
' আহমদ মুসা বলল
|
'কিন্তু তার আগে আমাদের বাসায় যেতে হবে, এটা আপনার ওয়াদা ছিল
|
' বলল ভ্যানিসা
|
একটু থামল আহমদ মুসা
|
বলল, 'এই উপত্যকার প্রতি একটা মমতার সৃষ্টি হয়েছে
|
এই মমতা আর বাড়াতে চাই না
|
আর সময়ও নেই তোমাদের বাড়িতে যাবার
|
'
|
'আপনার কোন কথা শুনব না
|
যেতে হবে আমাদের বাড়িতে
|
' বলে ভ্যানিসা তাকাল সার্গিও গনজালোর দিকে
|
বলল, 'ভাইয়া' এস ওদের নিয়ে
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.