content
stringlengths
0
129k
তার দিকে গুলী এসেছিল সেকেন্ড খানেক পরে
হাসান তারিক রিভলবার তুলেছিল গুলী করার জন্যে
কিন্তু তার ট্রিগার টেপার আগেই গুলী এসে বিদ্ধ করেছে তার ডান বাহুকে
ছিটকে পড়ে গেছে তার হাত থেকে রিভলবার
সামনে থেকে অট্টহাসি ভেসে এল
আহমদ মুসা তাদের সামনে তিনজন লোককে দেখতে পেয়েছিল
কিন্তু অন্ধকারে তাদের অবয়ব পরিষ্কার ছিল না
আহমদ মুসা বুঝতে পারছিল না ওরা কারা? উপত্যকার ভেতরের লোক ওরা, না ওদের সাথে আসা একটা অংশ
লাশ তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওদের সময় ক্ষেপণের কৌশল এবং লাশ তুলে নেয়ার পরও দাঁড়িয়ে থাকা দেখেই আহমদ মুসার শেষ মুহূর্তে মনে হয়েছিল, লাশ তোলা নাটকের দৃশ্যের দিকে তাদের মনোযোগ সরিয়ে নিয়ে আক্রমণের ভিন্ন কৌশল তারা গ্রহণ করেছে এবং সেটা তাদের পেছন দিক থেকেই হওয়া স্বাভাবিক
এ ভাবনার সাথে সাথেই আহমদ মুসা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু তখন দেরি হয়ে গেছে
অট্টহাসিটা শুনেই কিন্তু আহমদ মুসা চিনতে পারল ওটা আজর ওয়াইজম্যানের গলা
অট্টহাসি থামল এবং সেই সাথে ভেসে এলো আজর ওয়াইজম্যানের কন্ঠ
বলল আহমদ মুসা, এবার আমরা ভুল করিনি
অধ্যাপক দানিয়েলের বাড়িতে যে ভুল আমরা করেছিলাম, সেটা আর হবেনা
তোমাকে কাউন্টার আক্রমনের আর সুযোগ আমরা দেবনা
আজর ওয়াইজম্যানের কথা শেষ হতেই তার পাশের ছায়ামূর্তিটির লম্বা ও মোটা ব্যারেলের বন্দুক চোখের পলকে উপরে উঠল
গর্জন করে উঠল ক্ষিপণাস্ত্রের মত
পর মুহূর্তেই দেখা গেল একটা জাল গিয়ে জড়িয়ে ফেলেছে আহমদ মুসা ও হাসান তারিককে
জালটা অদ্ভুত ইলাষ্টিক ধরনের
বেশ প্রশস্ত জালটি আহমদ মুসাদের জড়িয়ে ফেলার পর সংকুচিত হয়ে একেবারে লাগেজ ব্যাগে পরিণত হয়েছে
হাত-পা নড়ানো ও মুখ এদিক-ওদিক করার সামান্যতম সুযোগও নেই
আজর ওয়াইজম্যান আবার হেসে উঠল হো হো করে
হাসির পর বলে উঠল আবার, 'আহমদ মুসা, আমি তোমাকে হত্যা করতে পারতাম
হত্যা করতে চেয়েছিলামও
কিন্তু হত্যা করিনি
তুমি মৌলবাদী ও মিলিট্যান্টদের ব্যাপারে যা জান, দুনিয়ার কেউ তা জানে না
আজকের মুসলিম রেনেসাপন্থীদের তুমি এক অনন্য অভিধান
তোমাকে হত্যা করলে এই অমূল্য অভিধান চিরতরে হারিয়ে যাবে
আমরা তোমাকে এক্সরে করে ধীরে ধীরে সব তথ্য বের করে নিতে চাই
তবে তুমি বেয়াড়া হলে হত্যা করতে এক সেকেন্ডও দেরি করা হবে না
'
কথা শেষ করেই পকেট থেকে মোবাইল বের করল
টেলিফোন করল কাউকে
মোবাইলটা কানে ধরে ওপার থেকে সাড়া পেয়েই বলে উঠল, 'সুসংবাদ নাও, দুজনকেই জালে আটকেছি
ওদিকের খবর কি?'
ওপারের কথা শুনে আবার বলে উঠল, 'আহ বেচারা আলফ্রেড ফিগো! আমি এটাইতো আশংকা করেছিলাম
বিরাট ক্ষতি হলো আমাদের
তোমরা চিন্তা করো না
ফিগোর কাছে কমিট করা পুরো অংকই তোমরা পেয়ে যাবে
আবার চাইলে তোমরা আমার সাথেও কাজ করতে পারবে
যাক, এখন জলদি গাড়ি নিয়ে এস
'
কথা শেষ করেই মোবাইল বন্ধ করল আজর ওয়াইজম্যান
সংগে সংগেই সে তার বাম পাশের দুই সাথীসহ অস্বাভাবিক দ্রুত গতিতে পেছনে ফিরছে
বিস্মিত হয়ে আজর ওয়াইজম্যান পেছন ফিরল
ফিরেই গুলীর মুখোমুখি হলো সে
তার চোখে পড়ল অল্প দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে দুটি ছায়ামূর্তি
তাদের হাতে উদ্যত রিভলবার
আরও চোখে পড়ল, তার পাশের দুই সাথী গুলী বিদ্ধ হয়ে ভূমিশয্যা নিল
উরুতে গুলীবিদ্ধ হয়েছে আজর ওয়াইজম্যান
সে দাড়িয়েছিল নদীর তীর ঘেষেই
তার জামা-কাপড় দিয়ে তখনও পানি ঝরছে
পরিকল্পনা করে নদীর উজান বেয়ে সামনে এসেই তারা পেছন থেকে আক্রমণ করেছিল আহমদ মুসাদেরকে
পাল্টা আক্রমণের সুযোগ দেখল না আজর ওয়াইজম্যান
ডান হাতের রিভলবার তুলতে গেলেই ওদের গুলীতে ঝাঁঝরা হতে হবে
মুহূর্তেই তার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল
তার দেহটা ছিটকে দক্ষিণ দিকে পড়ে গেল
তারপর আরেকটা গড়া দিয়েই নদীতে গিয়ে পড়ল
ছায়ামূর্তি দুটি এবার দ্রুত এগিয়ে এল জালে জড়ানো লাগেজে পরিণত হওয়া আহমদ মুসাদের কাছে
দুটি ছায়ামূর্তির একজন সার্গিও গনজালো, অন্যজন ভ্যানিসা
সার্গিও গনজালো তাড়াতাড়ি তার মোজার মধ্যে গুজে রাখা একটা চাকু বের করে জালটা কেটে ফেলল
আহমদ মুসা ও হাসান তারিক উঠে দাঁড়াল
'ধন্যবাদ মি. সার্গিও, আপনি ঠিক সময়ে এসে পড়েছিলেন
'
'ভাই সাহেব, ধন্যবাদটা জুটোর প্রাপ্য
আপনি ও মি. হাসান তারিক আকস্মিকভাবে বন্দী হলে সে ওদের চোখ এড়িয়ে পালায় এবং ছুটে যায় আমাদের কাছে
তা না হলে ওখানে আমরা আপনাদের জন্যে কতক্ষণ দাঁড়াতাম কে জানে!' বলল সার্গিও
'আল্লাহর শুকরিয়া যে, জুটোকে তারা আমাদের সাথে ধরেনি
' আহমদ মুসা বলল
'ভাইয়া, আপনার কৌশল কাজে লেগেছে
উপত্যকার কেউ আপনার সাথে নেই, আপনারা পালিয়ে এসে উপত্যকার হোটেলে উঠেছেন, এটাই তারা সম্ভবত মনে করেছে
' বলল ভ্যানিসা
'কিন্তু আপনারা ওদের মেরে আমাদের উদ্ধার করেছেন, এ থেকে ওরা কি ভাববে সেটা এখন চিন্তার বিষয়
' হাসান তারিক বলল
হাসান তারিকের কথা শেষ হতেই আহমদ মুসা দ্রুত লাশ দুটির দিকে এগুলো
ওদের একবার দেখে বলে উঠল আহমদ মুসা, 'হ্যাঁ মি. সার্গিও, তৃতীয়জন মানে আজর ওয়াইজম্যান কোথায়?'
'আহত হবার পর যিনি নদীতে ঝাঁপিয়ে পড়েছেন
উনি কি আজর ওয়াইজম্যান ছিলেন? ও গড! উনিই তো প্রথম শিকার হওয়া উচিত ছিল
' বলল সার্গিও গনজালো
আপনি কি করবেন মি. সার্গিও, আল্লাহ ওকে আরেকটু সময় দিয়েছেন তার পাপের ভারটা পূর্ণ করার
' আহমদ মুসা বলল
'তাই হবে ভাই সাহেব
' বলে একটু থামল সার্গিও
পরক্ষণেই আবার বলে উঠল, 'আমরা আসার পথে প্রচন্ড গুলী-গোলার শব্দ শুনেছিলাম
আর আজর ওয়াইজম্যানের টেলিফোন টকে বুঝলাম, আলফ্রেড ফিগো নামে নেতা গোছের কেউ মারা গেছে
ঘটনা কি ভাই সাহেব?'
আহমদ মুসা সংক্ষেপে তাদের বন্দী করে নিয়ে আসা, ওদের ছয়জনকে হত্যা করে তাদের মুক্ত হওয়া, মেশিনগানের অব্যাহতগুলীর আড়ালে ওদের লাশ তুলে নিয়ে যাওয়া এবং পেছন থেকে আকস্মিক আক্রমণের মাধ্যমে তাদের বন্দী হওয়ার কাহিনী বলল
'তাহলে ঐ ছয়জনের একজনই ফিগো হবে
তাকেই আজর ওয়াইজম্যান ভাড়া করেছিল আপনাদের হত্যা অথবা বন্দী................
'
সার্গিও'র কথা শেষ হলো না
পেছন থেকে তিনটি ইঞ্জিন প্রচন্ড গর্জন করে উঠলে আহমদ মুসা ও সার্গিওসহ সকলে পুব দিকে ফিরে তাকাল
দেখল, তিনটি গাড়ি উপত্যকার দিকে আসছে
সার্গিও দ্রুতকণ্ঠে বলে উঠল, 'ভাই সাহেব, বন্দী হিসেবে আপনাকে নিয়ে যেতে আসছে
আজর ওয়াইজম্যান ওদের আসার নির্দেশ দিয়েছিল
'
'আজর ওয়াইজম্যানের এই ইচ্ছাও পূরণ হলো না
কিন্তু আমরা রক্তপাত এড়াতে চাই
' বলল আহমদ মুসা
সবাই ছুটে আসা গাড়ির দিকে মুখ করেই দাঁড়িয়েছিল