content
stringlengths 0
129k
|
|---|
রাস্তায় নামার পরেই শুরু হলো অন্ধকারে পথ চলা
|
হোটেল থেকে পুবে দুশ'গজ পরে পাহাড় ও নদীর মাঝের প্যাসেজটা সবচেয়ে সংকীর্ণ
|
কোন রকমে দুটি গাড়ি এই প্যাসেজ দিয়ে পাশাপাশি চলতে পারে
|
এটাই সিলভার উপত্যকায় প্রবেশের গেট
|
কিন্তু গেটে কোন দরজা নেই
|
গেট পার হয়ে ওপারে পৌছে গেল সবাই
|
ওপারে পৌছতেই পেছন থেকে ফিগোর কণ্ঠ শোনা গেল
|
বলে উঠছে সে, 'যে যেভাবে আছ সেভাবে দাঁড়াও
|
'
|
ফিগোর কণ্ঠ চাপা বজ্রের মত শোনাল
|
সবাই দাঁড়িয়ে গেল
|
আবার ধ্বনিত হলো ফিগোর কণ্ঠ
|
বলল তার দুজন সাথীকে লক্ষ্য করে, 'জেভি ও কষ্টা, তোমরা শয়তান দুটোকে বেঁধে ফেল
|
'
|
আহমদ মুসা দাঁড়াবার আদেশ পেতেই হাসান তারিকও তার পাশে গিয়ে দাঁড়িয়েছে
|
হাসান তারিক পাশে দাঁড়াতেই আহমদ মুসা ফিসফিস কণ্ঠে বলে উঠল, 'ওরা দ্রুত কিছু ঘটাতে পারে
|
প্রস্তুত
|
'
|
ফিগোর নির্দেশ পাবার পর জেভি ও কষ্টা নামের দুই ব্যক্তি এগুলো আহমদ মুসাদের দিকে
|
আহমদ মুসা ও হাসান তারিক পুবমুখো হয়ে দাঁড়িয়ে আছে
|
জেভি ও কষ্টা পেছন থেকে এগুচ্ছে ওদের দিকে
|
চারদিকের নিশ্ছিদ্র নিরবতার মাঝে তাদের পায়ের কেডস পাথুরে রাস্তার বুকে শব্দ তুলছে
|
আহমদ মুসার কান দুটি উৎকর্ণ সেই শব্দের দিকে
|
প্রতিটি পদক্ষিপ যেন গুণছে
|
পায়ের শব্দটি আহমদ মুসার পেছনে এসে দাঁড়াবার সাথে সাথে আহমদ মুসা একদিকে তার ডান হাতকে এগিয়ে দিল শোল্ডার হোলষ্টারে রাখা তার এম-১০ মেশিন রিভলবারের দিকে
|
অন্যদিকে বোঁ করে এবাউট টার্ণে তার বাঁ হাতকে ছুঁড়ে দিল পেছনে দাঁড়ানো লোকটির গলার দিকে
|
হাতটি অক্টোপাশের মত লোকটির গলা পেঁচিয়ে তাকে যখন টেনে নিয়ে আসছিল আহমদ মুসার দিকে, তখন আহমদ মুসার ডান হাতে উঠে আসা এম-১০ বুলেট বৃষ্টি শুরু করেছিল সামনে দাঁড়ানো লোকদের দিকে
|
ভোজবাজীর মত এ ঘটনা বুঝে ওঠার আগে তাদের রিভলবারের ট্রিগার টেপার সময় পেছনের লোকরা পেল না
|
শুধু রিভলবারের ট্রিগার টেপার সময় পেয়েছিল ফিগো
|
দুটো গুলীও ছুঁড়েছিল আহমদ মুসাকে লক্ষ্য করে
|
কিন্তু গুলী দুটো আহমদ মুসার বক্ষ ভেদ না করে তার বুকে চেপে ধরা ফিগোর সাথীরই পিঠ ফুটো করে দিল
|
তৃতীয় গুলী ছোঁড়ার সুযোগ ফিগো আর পায়নি
|
আহমদ মুসা ও হাসান তারিকের গুলীবৃষ্টি তাকেও ঝাঁঝরা করে দিয়েছিল
|
আহমদ মুসা গুলী বর্ষণ শুরু করার সাথে সাথে হাসান তারিক হাঁটু গেড়ে বসে পড়েছিল
|
সেই সাথে তার হাতে আসা মেশিন রিভলবার প্রথমেই গুলী করেছিল তাকে বাঁধতে আসা লোকটিকে এবং তারপর সামনের দিকে ব্রাশ-ফায়ার করেছিল অনির্দিষ্ট লক্ষ্যে
|
আহমদ মুসা ও হাসান তারিকের রিভলবার যখন নিরব হলো, তখন অন্ধকারেই দেখা গেল সামনে কেউ দাড়িয়ে নেই
|
তবে অন্ধকারের কারণে বুঝার উপায় নেই কার কি অবস্থা
|
'নিশ্চয় কেউ বেঁচে নেই
|
' প্রথম কথা বলল হাসান তারিক
|
'হ্যাঁ তাই
|
বেঁচে থাকলে গুলী করার এই সুযোগ তারা নিত
|
' বলল আহমদ মুসা
|
আহমদ মুসার কথা শেষ হতেই তারা শুনতে পেল তাদের পেছনে ইঞ্জিনের গর্জন
|
আহমদ মুসা ও হাসান তারিক দুজনেই পেছন ফিরে পুব দিকে তাকাল
|
দেখতে পেল অল্প সামনে তিনটি গাড়ির ছয়টি হেডলাইট জ্বলে উঠেছে
|
এগিয়ে আসছে গাড়িগুলো
|
'গুলীর শব্দ শুনে কি ঘটেছে তা দেখার জন্যই নিশ্চয় ওরা আসছে
|
' বলল হাসান তারিক
|
'এবং তারা মনে করছে, যে গুলীর শব্দ তারা শুনেছে তা তাদের লোকদেরই
|
' হাসান তারিক থামতেই বলে উঠল আহমদ মুসা
|
'তাহলে এখন আমরা কি করব?' হাসান তারিক বলল
|
'আমরা কিছু করব না, ওরা কি করে সেটা দেখতে চাই
|
'
|
কথাটা বলে একটু থেমেই আবার বলে উঠল, 'চল, আমরা সিলভার ভ্যালির দিকে হেঁটে গিয়ে ভ্যালির মুখের ওপাশে দাঁড়াই
|
ওরা এস সাথীদের লাশ দেখুক
|
তারপর কি করে দেখা যাক
|
'
|
বলে আহমদ মুসা সিলভার ভ্যালির দিকে হাঁটা শুরু করল
|
হাঁটতে লাগল হাসান তারিক আহমদ মুসার পেছনে
|
তিন গাড়ির বহরটি লাশগুলোর সামনে এসে দাঁড়িয়ে গেল
|
সামনের গাড়ির হেডলাইটের আলো ছড়িয়ে পড়ল লাশগুলোর উপর
|
তিনটি গাড়ির হেডলাইটই জ্বলছে
|
হেডলাইটের আলোতে গাড়িগুলোও স্পষ্ট হয়ে উঠেছে
|
সবার সামনে মাইক্রো
|
মাইক্রোর ছাদে বিশাল সাইজের একটা মেশিনগান ফিট করা
|
গাড়ি তিনটি লাশের সামনে থামার সাথে সাথে মাইক্রোর পেছনের জীপ থেকে দুজন দ্রুত নেমে এল
|
তারা মাইক্রোর আড়াল থেকে লাশগুলো দেখে আবার দ্রুত ফিরে গেল জীপে
|
তারা জীপে ফিরে যেতেই মাইক্রোর ছাদে ফিট করা মেশিনগান গর্জন করে উঠল
|
গুলীর বৃষ্টি প্রবেশ করল সংকীর্ণ পথ দিয়ে উপত্যকরা ভেতরে
|
আহমদ মুসা ও হাসান তারিক পাহাড়ের আড়ালে না থাকলে তাদের দেহ ঝাঁঝরা হয়ে যেত
|
গুলীবৃষ্টির মধ্যে মাইক্রো থেকে মানুষ নামল
|
তারা এক এক করে লাশগুলো নিয়ে গাড়িতে তুলতে লাগল
|
আহমদ মুসা ফিসফিস করে বলল, 'তারিক, ওরা আক্রমণে আসছে না
|
ওদের মেশিনগানের গুলী ওদের লাশ সরিয়ে নেবার ঢাল মাত্র
|
'
|
'কিন্তু এত তাড়াতাড়ি ওরা রণে ভংগ দেবে?' বলল হাসান তারিক
|
তার চোখে বিস্ময়
|
'একটি কারণে হতে পারে
|
সেটা হলো যারা মারা গেছে তাদের মধ্যে তাদের সর্দার রয়েছে
|
' আহমদ মুসা বলল
|
'হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছেন
|
ওদের লিডার যে ছিল সে কোন বড় নেতাই হবে
|
কিন্তু প্রশ্ন হলো, তাদের লাশ নিয়ে যাবার এই গরজ কেন?' বলল হাসান তারিক
|
'লাশ পড়ে থাকলে লাশের মাধ্যমে তাদের পরিচয় প্রকাশ হয়ে পড়বে, হয়তো এটা ওরা চায় না
|
' আহমদ মুসা বলল
|
অব্যাহত গুলীর আড়ালে তারা সবগুলো লাশ তুলে নিল গাড়িতে
|
গুলী তাদের বন্ধ হয়ে গেল
|
কিন্তু গাড়িগুলো নড়ল না
|
নিজেদের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল
|
আহমদ মুসা ও হাসান তারিক পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে উপত্যকার সংকীর্ণ মুখটায় এসে দাঁড়াল
|
'ওরা দাঁড়িয়ে কেন
|
সামনেও এগুচ্ছে না, পেছনেও সরছে না
|
কারণ কি?'
|
ভ্রু-কুঞ্চিত হয়ে উঠল আহমদ মুসার
|
বোঁ করে আহমদ মুসা ঘুরে দাঁড়াল
|
ঘুরা অবস্থায় আহমদ মুসা তার এম-১০ এর ব্যারেল তুলে নিচ্ছিল
|
কিন্তু আহমদ মুসা ঘুরে দাঁড়িয়ে স্থির হবার আগেই একই সাথে দুটি গুলী এসে আঘাত করল তার এম-১০ মেশিন রিভলবারটিকে
|
আঘাতে তার তর্জনীও আহত হলো
|
রিভলবার পড়ে গেল তার হাত থেকে
|
আহমদ মুসার চেয়েও অবস্থা খারাপ হাসান তারিকের
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.