content stringlengths 0 129k |
|---|
ওয়ালিদ যদি এভাবে রেজাল্ট জানতে পারে, তাহলে সে বাবার বন্ধুকে দিয়ে পুরো প্রসেসটাই দুর্নীতি করে করেন নি তার প্রমান কই? সে প্রমান ওয়ালিদকেই দিতে হবে |
রায়হান আবীর সেপ্টেম্বর 7, 2015 8:55 পূর্বাহ্ন - |
মন্তব্য কন্টিনিউড... |
দুই) ওয়ালিদের সাথে তার ইনবক্স চ্যাটিং এর রেকর্ড একটা পাবলিক ব্লগে তার বিনা অনুমতিতে প্রকাশ করাটা কতটা নৈতিক? |
এখানে বিপ্লব কর্মকার যে ওয়ালিদের কাছে তথ্য চাওয়া স্বত্তেও সে সেটা জানায় নি তার প্রমান হিসেবে শুধু ওয়ালিদের সাথে তার এই সংক্রান্ত প্রশ্নোত্তরের স্ক্রিন শট দিয়েছেন |
এটাকে আমার একদমই অনৈতিক মনে হচ্ছে না |
ওয়ালিদ পাবলিক পোস্ট করে জানিয়েছে কমিশনের সদস্য তার বাবার বন্ধু সুতরাং যেকোনো অনুসন্ধিৎসু তাকে জিজ্ঞেস করতেই পারেন, বন্ধুটা কে |
কোনো একজন সাংবাদিক যদি ওয়ালিদকে ফোন করে একই প্রশ্ন করতো, এবং ওয়ালিদ উত্তর না দিতো, তাহলে সেই সাংবাদিক যদি উল্লেখ করতেন তিনি ফোন করা স্বত্তেও ওয়ালিদ উত্তর দেয় নি, তাহলে 'ফোন করার' কথা বলাটা কী অনৈতিক হতো? একদমই না |
এখানে ওয়ালিদের কোনো গোপন তথ্য ফাস করেন নি বিপ্লব কর্মকার |
এটা বাদ দিই, এ্যাডমিন ক্যাডারে শ দেড়েক নিয়োগপ্রাপ্তদের একটা ক্ষুদ্র অংশের রোলের স্ন্যাপ নিয়ে তাতে আটত্রিশ রোলের আধিক্য দেখালে কিভাবে প্রমাণ হয় যে এরা দুর্নীতির মাধ্যমেই টিকেছে? স্ট্যাটিসটিকালি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে( খেয়াল করুন, সম্পূর্ণ রেজাল্ট নয়, একটি ক্ষুদ্র অংশ) দেখে সেটাকেই দুর্নীতির প্রমাণ বলে কিভাবে চালিয়ে দেয়া যায়? |
আপনি আবারও বিপ্লব কর্মকার যা করেন নি, সেটা তিনি করেছেন উল্লেখ করে কেনো করেছেন তা জানতে চাইলেন |
আমি পোস্টে দেখছি এটাও বিপ্লব কর্মকারের আরেকটি পর্যবেক্ষণ- তিনি কোথাও দাবী করেন নি এটা দূর্নীতির প্রমান |
যা হোক, কাজের কথায় আসি |
আমার নাম মাসরুফ হোসেন (পুরো নাম তাহসিন মাসরুফ হোসেন মাসফি) , আমি আটাশ এবং উনত্রিশ দুটি বিসিএস এ পুলিশ ক্যাডারে যথাক্রমে চতুর্থ এবং তৃতীয় মেধাস্থান দখল করি |
এই দুই বিসিএস এ আমার রেজি: নম্বর যথাক্রমে 039645 , 020428. |
আপনার প্রতি উদাত্ত আহবান রইল, যদি প্রমাণ করতে পারেন যে আমার নিয়োগে নূ্যনতম দুর্নীতি কোথাও হয়েছে, আমি চাকুরি থেকে রিজাইন দেব |
মাসরুফ ভাই, আমি বিসিএস পরীক্ষা দেই নি কখনও, তাই সিস্টেম সম্পর্কে জানি না |
কিন্তু যেহেতু ওয়ালিদের মতো আপনিও আপনার দুইটি মেধা পজিশন জানেন তাই আমার একটা কনফিউশন হচ্ছে? আসলেই কী এখানে মেধাতালিকা প্রকাশিত হয়? যদি হয়ে থাকে তাহলে ভালো, যদি না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এই তথ্য পেয়েছেন জানতে চাচ্ছি |
জাস্ট জানতেই চাচ্ছি- এর পেছনে আপনি দুর্নীতি করে ক্যাডার হয়েছেন সেটা প্রমানের কোনো চিন্তা নেই (আপনাকে ভালো করেই চিনি, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে আপনি এমন ফলাফলেরই যোগ্য এবং দেশের মেধাবি সন্তান) |
আর যদি না পারেন তাহলে দয়া করে আপনার সামর্থ্য জানাবেন |
আপনার বিরূদ্ধে মানহানির যে মামলাটি করা হবে, ওটার ক্ষতিপূরণ যাতে আপনার সামর্থ্যের ভেতরেই থাকে সেজন্যে আরকি |
আপনি কী পয়েন্টে মানহানি মামলা করবেন তা ভাবছি বেশকিছুক্ষণ ধরে |
আপনি দুর্নীতির মাধ্যমে বিএসএস নিয়োগ পেয়েছেন কোথাও বিপ্লব কর্মকারে সেটা উল্লেখ করেন নি |
উলটো মান হানাহানি কিছু হয়ে থাকলে আপনি তার পোস্টকে আবর্জনা বলে সেটা করেছেন |
বিপ্লব কর্মকারের উপসংহারটি দেখুন- |
বিসিএস সহ সকল পাব্লিক পরীক্ষায় স্বচ্ছ মেধা তালিকা ও যৌক্তিক ভাইভা পুর্ন নম্বর এবং সৎ ভাইভা বোর্ডের বিকল্প নেই |
মেধাতালিকা আপনিও জানতে চান এবং জেনেছেনও |
বিপ্লব কর্মকারের অধিকার আছে সেই তথ্য পাবার |
যৌক্তিক ভাইভার নাম্বার বন্টন এবং সৎ ভাইবা বোর্ডের বিকল্প আসলেই নেই এবং শুধু এই পোস্টের মাধ্যমেই বিপ্লব কর্মকারের দেখাতে পেরেছেন ভাইভার নম্বর বন্টন যৌক্তিক নয় এবং ভাইবা বোর্ডের সদস্যরাও 'সৎ' নয় |
কারণ তারা ক্যান্ডিডেটের বাবার বন্ধু সূত্রে গোপন তথ্য পাচার করে |
মাসরুফ হোসেন সেপ্টেম্বর 9, 2015 7:56 পূর্বাহ্ন - |
////যেহেতু ওয়ালিদের মতো আপনিও আপনার দুইটি মেধা পজিশন জানেন তাই আমার একটা কনফিউশন হচ্ছে? আসলেই কী এখানে মেধাতালিকা প্রকাশিত হয়? যদি হয়ে থাকে তাহলে ভালো, যদি না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এই তথ্য পেয়েছেন জানতে চাচ্ছি |
বিসিএস পরীক্ষার রেজাল্টে প্রতিটা ক্যাডারের সিরিয়াল নম্বর মেধা অনুসারে প্রকাশিত হয়ে থাকে, কখনও কখনও পি এস সি ঘোষণা দিয়ে জাতীয় মেধা তালিকা প্রকাশ করে |
আটাশতম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে নির্বাচিত ব্যক্তিদের রেজাল্ট পড়বার সময় বাম থেকে ডানে যেতে যেতে চার নম্বরে আমার রেজিস্ট্রেশন নম্বর ছিল (০৩৯৬৪৫) , যেটা থেকে প্রকাশিত হয় যে আমি মেধাক্রমে চতুর্থ স্থান দখল করেছি |
সমগ্র বিসিএস পরীক্ষায় আমার মেধাক্রম কত এটা আমি জানিনা, কিন্তু পুলিশ ক্যাদারে যারা পরীক্ষা দিয়েছে তাদের মেধাক্রম আমি জানি এবং এতে আমার অবস্থান চতুর্থ |
আমাদের ব্যাচের ফার্স্ট বয় সাগর সেন যোগদান নয়া করায় তা এক এগিয়ে তৃতীয় হয়েছে |
এই মেরিট সিরিয়ালের উপর ভিত্তি করেই প্রতিটা ক্যাডারে প্রমোশন ইত্যাদি বিবেচনা করা হয়, ফাইলপত্র সাজান হয় ইত্যাদি |
পি এস সি যে জিনিসটা অনিয়মিতভাবে করে সেটা হচ্ছে ওভারঅল মেধা তালিকা প্রকাশ করা |
কিন্তু নিয়মিত যে কাজটা করে তা হচ্ছে প্রতিটা ক্যাডারের মেধা তালিকা রেজাল্টের সময়েই রেজিস্ট্রেশন নম্বর অনুসারে সাজিয়ে দেয়া |
ওটা দেখেই বোঝা যায় কার মেরিট পজিশন কত |
মোদ্দা কথা, এটা রকেট সায়েন্স নয় |
হ্যাঁ, আমি কখনোই বলছিনা বিসিএস পরীক্ষা সর্বকালের সবচেয়ে ফেয়ার পরীক্ষা |
এই আমাকেই ভাইভাতে চরম নাজেহাল করা হয়েছিল দুইবারই , প্রথম বার প্রাইভেট ভার্সিটির ছাত্র বলে, দ্বিতীয়বার একবার চাকুরি পেয়েও কেন আবার পরীক্ষা দিতে এসেছি( আমি পুলিশের বদলে ফরেজে যেতে চেয়েছিলাম) সেজন্যে |
বাংলাদেশের মত একটি দুর্নীতিপরায়ণ দেশের পরীক্ষা যেরকম হবার কথা, বিসিএস পরীক্ষা তার বাইরের কিছু হয়না |
আমার সমস্যা হচ্ছে বিপ্লব সাহেবের লেখার টোন-এ |
আমি স্পষ্টভাবে স্বীকার করি ব্যক্তিগত পরিচয়ের সুবাদে পি এস সি থেকে নিজের মেধাক্রম জানাটা নৈতিক নয় |
এটাকে অন্যায় বলা যায় অবশ্যই |
কিন্তু এটার সুত্র ধরে সরাসরি বলে ফেলা, "যেহেতু সে এই তথ্য বের করতে পেরেছে সেহেতু সে দুর্নীতি করে প্রথম হয়েছে"- |
এটা একটা প্রমাণ বিহীন ফালতু ব্যক্তি আক্রমণঃ |
লেখক বলেছেনঃ |
///বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি যে নিজের যোগ্যতায় প্রথম হয়নি বা সরকারী বিশ্ববিদ্যালয় থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের নির্বাচনও ফেয়ার হয়নি- একথা অনেকেরই বুঝতে কষ্ট হয় |
মানে, যেহেতু ওয়ালিদ নিজের রেজাল্ট পরিচিত পি এস সি মেম্বারের মাধ্যমে জেনেছে, সুতরাং সে পরীক্ষার খাতাও দুর্নীতি করে লিখেছে, ভাইভাতে দুর্নীতি করে নম্বর পেয়েছে এবং সব মিলিয়ে নিজের যোগ্যতাতে প্রথম হয়নি |
আমি বিপ্লব সাহেবের এধরণের দাবীর সপক্ষে সুস্পষ্ট প্রমাণ চাইছি |
তিনি প্রমাণ দিন ওয়ালিদ নিজের যোগ্যতায় নয়, অন্য কারো যোগ্যতায় প্রথম হয়েছে |
যিনি দাবী করেন বার্ডেন অফ প্রুফ তার উপরই বর্তায়, এটা আশা করি আপনার জানা আছে |
মাসরুফ হোসেন সেপ্টেম্বর 9, 2015 8:06 পূর্বাহ্ন - |
বিপ্লব সাহেবের পর্যবেক্ষণের নমুনাটা বলিঃ |
///৩৪ তম বিসিএস পরীক্ষায় এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছাত্রদের রোলগুলো খেয়াল করুন |
সব মেধাবী কি একই সময় রেজিস্ট্রেশন করেছে না অন্য কিছু? /// |
ধরে নিচ্ছি "অন্য কিছু" মানে দুর্নীতি না |
তাঁর আরেকটা "পর্যবেক্ষণ" বলিঃ |
// পেছন থেকে একজন ছাত্রকে মেধা তালিকায় আনতে গেলে ভাইভায় কারসাজির বিকল্প নেই |
এ দুটোর মাঝখানে তিনি তাঁর ওই "পর্যবেক্ষন" দিয়েছেন ( আটত্রিশ রোলের আধিক্য) |
আমার পড়ে মনে হয়েছে তিনি এখানে দুর্নিতি/ কারসাজিকেই নির্দেশ করেছেন |
আপনার অন্য কিছু বলে মনে হতে পারে হয়তবা |
কমল কুমার সেপ্টেম্বর 5, 2015 2:32 পূর্বাহ্ন - |
৩৪তম এর 38 হাজার রোলের সম্পর্কে কিছু কথা আমার জানানোর আছে |
38 হাজার ঘরের সব ই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ছাত্র ! এটা সম্ভব হয়েছে কারণ বাকৃবির রা আসলেই একই দিনে & একই সময়ে ৩৪ তম এর টাকা পাঠিয়েছিল (কিছু এর বুদ্ধিতে টাকা পাঠানোর দিন & সময় ১ সপ্তাহ আগেই ঠিক করে বাকৃবির প্রতিটা হলে পোস্টারিং & মাইকিং করে সবাইকে জানিয়ে দেয়া হয়েছিল, আমি নিজেও পাঠিয়ে ছিলাম & আমার নিজের রোলও ৩৮ হাজারের মধ্যেই ছিল |
আমি প্রিলিতে করি নি ) |
এই একই কাজ বাকৃবিতে ৩৫ তম ও ৩৬ তম এ ও করা হয়েছে |
উদ্দেশ্য বাকৃবির রা যেন প্রিলি & রিটেন এ কাছাকাছি & পাশাপাশি(ভাগ্য ভাল হলে) থাকতে পারে |
বাকৃবির ছাত্র হিসেবে আমার জানা মতে ৩৪তম এ আমাদের ভার্সিটি থেকে মোট ৩২৩ হয়েছে |
এর মধ্যে এডমিন ৪০ জন, ফরেন ২ জন, এএসপি ৫-৭ জন & বাকিরা প্রোফেসনাল |
তাই খোজ নিলে দেখা যাবে বাকৃবির এই ৩২৩ জনের ৯৫% এর রোলই ৩৮-৩৯হাজারের মধ্যে আছে (বাকৃবিতে এবার আরও বেশি হলে তাদের রোলও এর মধ্যেই থাকত), তাই আশ্চর্যজনক হলেও সম্ভব |
বি. দ্র. আমাদের বাকৃবির ক্যাম্পাসের তুলনায় এর সংখ্যাটা অনেক ছোট |
যেখানে প্রতি বছর প্রায় ১০০০ ভর্তির সুযোগ পায়, সেখানে এক এ ৩২৩ জন খারাপ না |
কী বলেন ??? |
বিপ্লব কর্মকার সেপ্টেম্বর 5, 2015 7:17 পূর্বাহ্ন - |
আপনাদের বাকৃবির ছাত্রদের অভিনন্দন |
" এই একই কাজ বাকৃবিতে ৩৫ তম ও ৩৬ তম এ ও করা হয়েছে |
উদ্দেশ্য বাকৃবির রা যেন প্রিলি & রিটেন এ কাছাকাছি & পাশাপাশি(ভাগ্য ভাল হলে) থাকতে পারে |
এইখানে কি কোন অনিয়ম বা অসততার গন্ধ পাচ্ছেন? এধরনের তথ্য আরো বেরিয়ে আসুক |
আমার পর্যবেক্ষন বলে দুইজন ছাত্র যদি পাশাপাশি বসে দেখাদেখি করে লেখে তাহলে সঠিক উত্তরের আর কিছু বাকি থাকে না |
গনিত, মানসিক দক্ষতায় পুর্ননম্বর, ইংরেজি ১ম, বিজ্ঞান ও আন্তরজাতিক বিষয়াবলীতে ৮৫+ পাওয়া সম্ভব |
সেখানে এতজন একই সাথে বসেছে! এইখানেই তো পরীক্ষার ভারসাম্য নষ্ট হয়ে গেছে |
যে নিজ থেকে লিখছে সে তো কোনদিন মুল প্রতিযোগিতায় আসতে পারবে না |
তাহলে দেখা যাচ্ছে , নিজ থেকে লিখার চিন্তা করে বিসিএস পরীক্ষার হলে যাওয়া যাবে না |
এভাবে দল বেধে রেজি করতে হবে |
মুঃ শরিফুল ইসলাম সেপ্টেম্বর 4, 2015 10:36 অপরাহ্ন - |
বিপ্লব দা, |
আপনার পোষ্টটি খুবই চমৎকার ও পবেষনাপ্রদ |
তবে আপনার - - "বিসিএস শিক্ষার্থীদের একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে প্রায় দেড় লাখের উপর ছাত্রছাত্রী সদস্য হিসেবে আছে |
একবার তাদের উদ্দেশ্যে আহবান জানিয়েছিলাম ২৮ তম থেকে ৩৩ তম বিসিএস পর্যন্ত যদি কোন প্রার্থীর নাম জানা থাকে যে সৎভাবে নিয়োগ পেয়েছে, তাহলে তার রেজি নং ও কততম বিসিএস তা জানানোর জন্য |
" - এই পোষ্টটা আমি আগে দেখিনি |
দেখলে, আগেই জানিয়ে দিতাম |
বিনম্রভাবে জানাচ্ছি, আপনার নিয়োগ বিষয়ক সকল ধারনা ঠিক নয় |
তাই আমারটা দিয়ে আপনার ভুল ধারনা কিছুটা ভাঙ্গানোর চেষ্টা করলাম |
২৮ তম থেকেই চেষ্টা চালাচ্ছি এবং হচ্ছেও |
আমার ব্যাক্তিগত প্রায় হাফ সেঞ্চুরী ক্যাডার ও যে এস সি -এর অফিসার আছে যারা সৎভাবেই চাকরি পেয়েছে |
আমি তাদের দেখেই অনুপ্রানিত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.