content
stringlengths
0
129k
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি যে নিজের যোগ্যতায় প্রথম হয়নি বা সরকারী বিশ্ববিদ্যালয় থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের নির্বাচনও ফেয়ার হয়নি- একথা অনেকেরই বুঝতে কষ্ট হয়
প্রিয় আবীর, এই কথাটার পরে ফেসবুকের চ্যাট তুলে দেওয়া, যার সারমর্ম তিনি তার তথ্য এই ভদ্রলোক লেখককে দেননি, একটা লিখিত লাইন আর সাথে টোন, দুর্নীতি করে প্রথম হয়েছেন, কোন প্রমাণ ছাড়া, আপত্তিকর নয়? বিশ্ববিদ্যালয়ের কথাটা উনিই লিখেছেন দেখলাম
সরকারি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মেধার স্টান্ডার্ড ধরলেন উনিই, উনার ধরা স্টান্ডার্ডেই জানতে চেয়েছি, কোন বিশ্ববিদ্যালয় এভাবে মেধার স্টান্ডার্ড ধরতে শিখিয়েছে
একজন মানুষ তার ব্যক্তিগত তথ্য পাবলিক না করার অধিকার রাখে, পাবলিক না করলে অন্য কারোর তার ব্যাপারে জাজমেন্টাল হবার অধিকার জন্মায় না
লেখাটা দুইবাদ পড়েছি আবীর, এবার নিয়ে তিনবার
তুমি যে অংশটুকু কোট করেছ, সেটা মধুর ভাষায় বলেছি, সেই দাবী কখনই করব না, তবে এটুকু দাবী করব, প্রমাণ ছাড়া দূর্নীতি করেছে এই টোন দিলে তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করাটা আসে বলেই মনে হয় আমার
রায়হান আবীর সেপ্টেম্বর 7, 2015 1:25 অপরাহ্ন -
শাতিল আপা,
সরকারি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মেধার স্টান্ডার্ড ধরলেন উনিই, উনার ধরা স্টান্ডার্ডেই জানতে চেয়েছি, কোন বিশ্ববিদ্যালয় এভাবে মেধার স্টান্ডার্ড ধরতে শিখিয়েছে
আমার মনে হচ্ছে না উনি এই স্ট্যান্ডার্ড ধরেছেন, বরঞ্চ উলটো
উনি অভিবাবকদের বলেছেন সরকারী কিংবা বেসরকারী বিশ্ববিদ্যালয় নিয়ে এভাবে অযৌক্তিক সমালোচনা না করতে
এর পরে বলেছেন- বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি যে নিজের যোগ্যতায় প্রথম হয়নি বা সরকারী বিশ্ববিদ্যালয় থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের নির্বাচনও ফেয়ার হয়নি- একথা অনেকেরই বুঝতে কষ্ট হয়
এই লাইনটাতেও আমার আপত্তি নেই, কারণ বিসিএস পরীক্ষার অস্বচ্ছতার অভিযোগ পুরানো
এই পোস্টেই উনার বাকি প্রতিটা লাইন, মন্তব্য পড়ে আমি কোথাও পেলাম না উনি বলেছেন সবাই দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে
উনার মতে সিলেকশন প্রসেস ফেয়ার না এবং কেনো ফেয়ার না সেটার পক্ষে যেই যুক্তিগুলো দিয়েছেন/এবং আগের পোস্টগুলোতে যা বলেছেন সেগুলোকে আমার ভ্যালিড আর্গুমেন্ট বলেই মনে হয়েছে
এবং তিনি তার আর্গুমেন্টগুলোর পক্ষেও যথেষ্ট প্রমান দিয়েছেন
এই পোস্টে যেমন খালিদের দাবী করা স্ট্যাটাস যেখানে সে বলেছে সে দুইজন পিএসসি মেম্বারকে ফোন করে সে ফলাফল ভ্যারিফাই করেছে
অথচ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করা পোস্টে এসে কেউ যদি বলে- বিসিএস এ চান্স পায় নি বলে বিপ্লব কর্মকার এমন কথা বলছে, দেশে তেল গ্যাস নাই কতো সমস্যা, কেনো বিসিএস নিয়েই কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি তখন সেটাকেই বরঞ্চ আপনার ব্যবহৃত শব্দ চয়ন করলে বলতে হয় 'আবর্জনা'
ক্ষমা করবেন, আপনার মন্তব্যের শুধু একটা লাইন আমি কোট করেছিলাম, তারমানে এই নয় যে আমার শুধু ঐ লাইনটাতেই আপত্তি ছিলো
বরঞ্চ বিপ্লব কর্মকারের উত্থাপিত অভিযোগকে নিয়ে আলোচনা না করে তাকে বিসিএস সংক্রান্ত আলোচনা করতে মানা করা, অযাচিত উপদেশ দেওয়া, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে জানতে চাওয়া, জীবনে হতাশ কিনা সেটা জিজ্ঞেস করা আজব লেগেছে
জওশন আরা শাতিল সেপ্টেম্বর 7, 2015 1:52 অপরাহ্ন -
আবীর, তোমার ভিন্ন মত আমি সম্মান জানাই
বোঝাই যাচ্ছে লেখাটার মেসেজ আমার কাছে যেভাবে এসেছে, তোমার কাছে ভিন্ন ভাবে গেছে সেটা
হয়ত আমি বুঝতে ভুল করেছি, যদিও আমার মনে হচ্ছে না তা
উনার আগের লাইনগুল অন্যদের ইঙ্গিত করে, কিন্তু এই লাইনটা উনার নিজের বক্তব্যই মনে হয়েছে আমার
এই লাইনটাতে মনে হয়েছে অন্যরা যা মনে করে উনি নিজেও তাই মনে করেন
বিসিএস শিক্ষার্থীদের একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে প্রায় দেড় লাখের উপর ছাত্রছাত্রী সদস্য হিসেবে আছে
একবার তাদের উদ্দেশ্যে আহবান জানিয়েছিলাম ২৮ তম থেকে ৩৩ তম বিসিএস পর্যন্ত যদি কোন প্রার্থীর নাম জানা থাকে যে সৎভাবে নিয়োগ পেয়েছে, তাহলে তার রেজি নং ও কততম বিসিএস তা জানানোর জন্য
কিন্তু কেউ জানাতে পারেনি
বরাবরের মত এবারও সেই আহবান জানিয়ে গেলাম
কমেন্টে জানাবেন ৩৪ তম বিসিএসে কেউ সৎভাবে নিয়োগ পেয়েছে কি না
হয় আমি টোন বুঝি না, নাহয় বাংলা বুঝি না
আর্গুমেন্টের ধরণটা বোল্ড করে দিলাম
হম, কোথাও বাংলায় লেখা হয়নি, সবাই অসৎ ভাবে নিয়োগ পেয়েছে
বরং বলা হয়েছে কেউ সৎ ভাবে নিয়োগ পেয়েছে তা জানাতে পারে নি
আমি উনাকে বলেছি, উনি এই অভিযোগটা প্রমাণ সহকারে করতে পারলে আমি উনাকে সাধুবাদ জানাবো
প্রমাণের আগে অভিযোগটা যখন সবাইকে ইঙ্গিত করে করা হচ্ছে, সেখানেই আপত্তিটা
সবাই যদি অসৎ হত তাহলে বাংলাদেশ রাস্ট্রটাই হয়ত আর থাকতো না
এতো অস্বচ্ছতার মাঝেও, কিছু মানুষ কষ্ট হলেও সৎ থাকে, দেশের জন্য কাজ করে
আমার মনে হয় না, তাদের আদর্শকে আঘাত করার অধিকার কারোর আছে
ফাহমিদা খাতুন সেপ্টেম্বর 7, 2015 3:06 অপরাহ্ন -
২৮ তম থেকে ৩৩ তম বিসিএস পর্যন্ত যদি কোন প্রার্থীর নাম জানা থাকে যে সৎভাবে নিয়োগ পেয়েছে, তাহলে তার রেজি নং ও কততম বিসিএস তা জানানোর জন্য
কিন্তু কেউ জানাতে পারেনি
বরাবরের মত এবারও সেই আহবান জানিয়ে গেলাম
কমেন্টে জানাবেন ৩৪ তম বিসিএসে কেউ সৎভাবে নিয়োগ পেয়েছে কি না
হ্যা, আপনার বোঝার ভুল আছে
সে আগে আহবান জনিয়েছিল,কাউকে পায়নি তাই বলে কোন উপসংহারেও আসেনি বরং আবার আহবান জানিয়ে গেল
এটাও তো আপনার দাবীর কোন উপসংহার নয়
সে যে কথা বলেনি আপনি বলতে চাচ্ছেন সে সেটা বোঝাতে চাচ্ছে
তার গুরুত্বপুর্ন প্রমানাদি গুলো হল-
পিএসসি কর্মকর্তার স্বীকারোক্তি যে বিসিএসে আদৌ কোন মেধাতালিকা হয় না
সচিবের আত্মীয়কে চোরাচালানে সহযোগিতা করার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে বিসিএস অফিসার নিয়োগ
[আপনার মতামত?]
লিখিত পরীক্ষায় পছন্দ-অপছন্দের প্রার্থীকে নাম্বার বাড়ানো-কমানো
[আপনার মতামত?]
ভাইভা বোর্ডের সদস্যদের সাথে প্রার্থীর সম্পর্ক
পিএসসির ফলাফলের পরও পুলিশের একজন প্রার্থী প্রথম হয়েছে- যাকে নিয়োগ দেয়নি
মানে মুল রেজাল্টে সে ছিল না কিন্তু প্রতিবেদনে ছিল
বলা যায়, ফলাফল প্রকাশের পরও কিছু প্রার্থী পাওয়া যায় যাদের পর্যাপ্ত নম্বর আছে
[আপনার মতামত?]
বোঝা যাচ্ছে একটা বিসিএসে সত/অসত দুভাবেই নিয়োগ হয়
সতভাবে যাদের নিয়োগ হয় তারা অস্বচ্ছ পক্রিয়ার মধ্যে নিয়োগ পায়- যা হওয়ার কথা নয়
বলা যায় ভাগ্যের জোরে নিয়োগ পায়
কিন্তু তাদের ভাগ্য নয়, মেধাই হওয়া উচিত মাপকাঠি
আপনার যে দুজন পরিচিত প্রার্থী নিয়োগ পেয়েছে আমি যদি যুক্তির খাতিরে বলি/অভিযোগ করি তাদের নির্বাচনও সতভাবে হয়নি আপনি কি প্রমান দেখাতে পারবেন?
যদি পারেন তাহলে বলেন -
তাদের লিখিত ও ভাইভায় মার্কস কত?
ওই বিসিএসে কি আর কোন প্রার্থী আছে যারা নিয়োগ পায়নি কিন্তু আপনার আত্মীয়দের চেয়ে বেশি নম্বর পেয়েছে?
কাট-অফ নাম্বার কত?
এবার আপনি কিছু প্রমান নিয়ে কথা বলেন
আপনি কোন প্রমানের জোরে বলেন, বিসিএসে সতভাবে নিয়োগ হয়-আমরা সেটাও জানতে চাচ্ছি
(ডকুমেন্ট)
ফাহমিদা খাতুন
জওশন আরা শাতিল সেপ্টেম্বর 7, 2015 4:32 অপরাহ্ন -
নাহ, আর তর্ক করব না
আমি নিজে কখনও পরীক্ষা দেইনি
আমার কোন আত্মীয় ২৮ থেকে ৩৪ এ পরীক্ষা দেয় নি
আমার বন্ধু তালিকায় ব্যক্তিগত ভাবে চেনা তিন জন আছে- তারা এই সময়ে পরীক্ষা দিয়েছে, প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
এবং আমি তাদেরকে কিছুই জিজ্ঞেস করতে যাবো না, বা আপনাদের প্রশ্নের উত্তরও দিতে বলব না
আমি ভাবতাম মানুষ মূলত ভাল, আর এই কারনেই মানুষ মানুষকে বিশ্বাস করে
এখন জানলাম, আমার সমসাময়িক জেনারেশনের একটা বড় অংশ, অন্তত এখানে যাদের দেখতে পাচ্ছি, তারা অসততাকে সন্দেহের চোখে না দেখলেও সততাকে সন্দেহের চোখে দেখেন
কেউ নিয়োগ পেয়েছেন শুনলে প্রশ্ন করেন সৎ ভাবে নাকি অসৎ ভাবে! তার মানে বাংলাদেশের তরূন সমাজের মানসিকতা বদলে গেছে, যেটা আমার জানা ছিল না
আপনারা যখন বিসিএস পরীক্ষায় বসেছেন, কোন না কোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী অন্তত শেষ করে এসেছেন
আচ্ছা, আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি কি সৎ ভাবে হয়েছিল? আপনারা যে নম্বর ভর্তির সময় পেয়েছিলেন বলে প্রকাশ হয়েছিল, প্রমাণ করতে পারবেন তা আপনি ঘুষ দিয়ে বাড়িয়ে নেন নি? বা ভেতর থেকে কেউ আপনাকে প্রশ্ন পত্র যোগাড় করে দেয় নি? আপনাদের ব্যাচেলর ডিগ্রীর রেজাল্টটা কি সততার জোরে পেয়েছিলেন? নাকি পরীক্ষায় অসদুপায় অবল্মবন করেছিলেন? যে যুক্তিতে বিসিএস এ উত্তীর্ণদের সন্দেহের চোখে দেখছেন, সেই একই যুক্তিতে আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি, সেকেন্ডারী স্কুল এক্সাম, হায়ার সেকেন্ডারী স্কুল এক্সাম, সবই প্রশ্নবিদ্ধ করা যায়
আমি জানিনা, আমি কেন শুধু শুধু হাজার অসতের মাঝেও কিছু সৎ মানুষ থাকে বলে আশাবাদী হতে বলছি, অন্যদের হয়ে এতোক্ষণ ধরে যুক্তি দিয়ে কোন লাভ তো নেই আমার! তবুও দেখতে ভালো লাগেনি, একটা তরুণ প্রজন্মের একটা ভালো অংশ সততাকে অবিশ্বাস আর অসততাকে বিশ্বাসের চোখে দেখতে দেখতে শুরু করেছে
এটা একটা অন্ধকার চক্র, যা মানুষের ভালোত্বকে গ্রাস করে
আর এই কারণেই আমি আমার তিনজন বন্ধুর একজনকেও এইসব অন্ধকার প্রশ্নগুলো জিজ্ঞেস করব না
অন্তত আমি বিশ্বাস করি তারা সৎ!
মেলা লেকচার দিয়েছি, ক্ষান্ত দিলাম
আপনারা সুখে থাকুন
ভালো থাকুন
ফাহমিদা খাতুন সেপ্টেম্বর 7, 2015 6:18 অপরাহ্ন -
আমার কোন আত্মীয় ২৮ থেকে ৩৪ এ পরীক্ষা দেয় নি
এখানে কথাই তো হচ্ছে ২৮~৩৪ বিসিএস নিয়ে
তাহলে আপনি তাদের রেফারেন্স টানলেন কেন? তাহলে কোন বিসিএসে চান্স পেয়েছে?
মেলা লেকচার দিয়েছি, ক্ষান্ত দিলাম
লেকচার দিলে ভালো লাগত
মানুষকে অপমান করতে আর ব্যক্তিগত আক্রমন করতে তো খুব ভালো লাগে
আপনাদের প্রশ্নের উত্তরও দিতে বলব না
নিজে কোন প্রমান দিলেন না, হাওয়ার উপর ভর করে তর্ক করে গেলেন