content stringlengths 0 129k |
|---|
আপনারা যখন বিসিএস পরীক্ষায় বসেছেন, |
কিভাবে আপনি সিদ্ধান্তে আসলেন আমি বিসিএস পরীক্ষার্থী?আবারও একই ভুল করছেন |
আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি কি সৎ ভাবে হয়েছিল? |
কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি অসতভাবে হয়, প্রমান সহ বলেন |
আজই রাষ্ট্রপতি/ইউজিসিতে চিঠি দিব |
আমি জানিনা, আমি কেন শুধু শুধু হাজার অসতের মাঝেও কিছু সৎ মানুষ থাকে বলে আশাবাদী হতে বলছি, অন্যদের হয়ে এতোক্ষণ ধরে যুক্তি দিয়ে কোন লাভ তো নেই আমার! |
এই পোস্টের লেখকেরই উদ্দেশ্য ছিল সত ছেলেপেলে বিসিএসে চান্স পেয়ে দেশের পরিবর্তন, আপনার নয় |
আপনার উদ্দেশ্য পরিস্থিতি ঘোলাটে করা, ঘোলা পানিতে মাছ শিকার করা, লেখকেই অপরাধী প্রমান করা |
ফাহমিদা খাতুন |
জওশন আরা শাতিল সেপ্টেম্বর 7, 2015 9:50 অপরাহ্ন - |
আপনারা যখন বিসিএস পরীক্ষায় বসেছেন, |
কিভাবে আপনি সিদ্ধান্তে আসলেন আমি বিসিএস পরীক্ষার্থী?আবারও একই ভুল করছেন |
>> আপনারা একটা বহুবাচক শব্দ, যেটা দ্বারা যারা বিসিএস পরীক্ষা দিয়েছে, তাদের সবাইকে বোঝানো হয়েছে |
আপনাকে বওঝাতে চাইলে "আপনি" শব্দটা উল্লেখ করতাম |
"আপনার উদ্দেশ্য পরিস্থিতি ঘোলাটে করা, ঘোলা পানিতে মাছ শিকার করা, লেখকেই অপরাধী প্রমান করা |
আমি এইখানে যতগুলো কমেন্ট দিয়েছি, তাতে আমার উদ্দেশ্য পরিষ্কার ছিল এবং আছে |
তথ্য প্রমাণ ছাড়া কেউ কারোর মানহানি করতে পারে |
আমি যে মেসেজটা পেলাম, তাদেরকে ডিফেন্ড করাটা ভালোভাবে নেয়া হয়নি |
আপনি কি উপরোক্ত বক্তব্য দিয়ে আমাকে ব্যক্তি আক্রমন করছেন? আমি কোন ব্যক্তিস্বার্থে এখানে একটা মন্তব্যও দেইনি, এটা কি একবারো পরিষ্কার করে বলেছি আমি? |
জওশন আরা শাতিল সেপ্টেম্বর 7, 2015 10:12 অপরাহ্ন |
সংশোধন, তথ্য প্রমান ছাড়া কেউ কারর মানহানি করতে পারে না |
না শব্দটা বাদ পড়ে গিয়েছিল |
আমি বলেছি যে লজিকে আপনারা বিসিএস এ উত্তীর্ণদের সততাকে প্রশ্ন করছেন, সেই একই লজিকে যে কোন পাবলিক পরীক্ষায় উত্তীর্ণদের সততাকে প্রশ্নবিদ্ধ করা যায় |
যুক্তিটার শেষে প্রশ্ন করেছিলাম, করব কি? প্রশ্নটা করার কারণ প্রশ্ন করতে চাওয়া নয়, বরং বলা, আমার সাধারণ ভাবে সেটা করি না, বরং পাবলিক পরীক্ষার ফল স্বচ্ছ বলেই ধরে নিই, এটা একতা সাধারণ ধারণা |
আমরা পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রন কারীদের, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রনকারীদের স্বচ্ছতায় বিশ্বাস রাখি |
খুব অদ্ভুত লাগছে, আজকে মুক্তমনায় আমাকে বাংলায় লেখা কথার ভাবসম্প্রসারণ করতে হচ্ছে, তাও নাম না জানা, অচেনা কিছু মানুষকে ডিফেন্ড করতে এসে |
অবাক হচ্ছি |
মাসরুফ হোসেন সেপ্টেম্বর 5, 2015 6:09 পূর্বাহ্ন - |
করুণাই হল আপনার জন্যে, মানুষের অর্জনকে খাটো করতে কি প্রাণান্তকর চেষ্টাই না করছেন! বিসিএস আওয়ার গোল গ্রুপটায় আপনাকে মোটামুটি ধবল ধোলাই করা হয়েছে এরকম একটা উদ্ভট, ভুল এবং মিথ্যা তথ্যে পরিপূর্ণ লেখা প্রসব করার জন্যে, তা নিশ্চয়ই দেখছেন |
যা হোক, কাজের কথায় আসি |
আমার নাম মাসরুফ হোসেন (পুরো নাম তাহসিন মাসরুফ হোসেন মাসফি) , আমি আটাশ এবং উনত্রিশ দুটি বিসিএস এ পুলিশ ক্যাডারে যথাক্রমে চতুর্থ এবং তৃতীয় মেধাস্থান দখল করি |
এই দুই বিসিএস এ আমার রেজি: নম্বর যথাক্রমে 039645 , 020428. |
আপনার প্রতি উদাত্ত আহবান রইল, যদি প্রমাণ করতে পারেন যে আমার নিয়োগে নূ্যনতম দুর্নীতি কোথাও হয়েছে, আমি চাকুরি থেকে রিজাইন দেব |
আর যদি না পারেন তাহলে দয়া করে আপনার সামর্থ্য জানাবেন |
আপনার বিরূদ্ধে মানহানির যে মামলাটি করা হবে, ওটার ক্ষতিপূরণ যাতে আপনার সামর্থ্যের ভেতরেই থাকে সেজন্যে আরকি 🙂 |
পরিশেষে মুক্তমনা এ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করছি এধরণের আবর্জনা প্রকাশ করার আগে একটু যাচাই করে নিতে |
পয়েন্ট বাই পয়েন্ট ধরি: |
1) ধরে নিলাম প্রথম স্থান অধিকারী ওয়ালিদ দুজন পিএসসি মেম্বারের সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্রে সে কনফার্ম হয়েছে যে সে বিসিএস এ প্রথম হয়েছে কিনা |
এর থেকে কিভাবে প্রমাণ হয় যে সে দুর্নীতি করে বিসিএস এ প্রথম হয়েছে? ওর পরীক্ষার খাতা বা ভাইভাতে যে নম্বর, সেটা যে কারচুপি করে হয়েছে তার প্রমাণ কই? ব্যক্তিগত পরিচয়ের সুবাদে রেজাল্ট কনফার্ম করা আর পুরো প্রসেসে দুর্নীতি কি এক জিনিস?? |
দুই) ওয়ালিদের সাথে তার ইনবক্স চ্যাটিং এর রেকর্ড একটা পাবলিক ব্লগে তার বিনা অনুমতিতে প্রকাশ করাটা কতটা নৈতিক? |
এটা বাদ দিই, এ্যাডমিন ক্যাডারে শ দেড়েক নিয়োগপ্রাপ্তদের একটা ক্ষুদ্র অংশের রোলের স্ন্যাপ নিয়ে তাতে আটত্রিশ রোলের আধিক্য দেখালে কিভাবে প্রমাণ হয় যে এরা দুর্নীতির মাধ্যমেই টিকেছে? স্ট্যাটিসটিকালি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে( খেয়াল করুন, সম্পূর্ণ রেজাল্ট নয়, একটি ক্ষুদ্র অংশ) দেখে সেটাকেই দুর্নীতির প্রমাণ বলে কিভাবে চালিয়ে দেয়া যায়? সলিড প্রুফ কোথায়? |
আর তিন নম্বরের উত্তর তো শুরুতেই দিয়েছি |
এবার কমন সেন্স থেকে প্রশ্ন করি |
উনি যে সফল ক্যাডারের নাম আর রেজি নম্বর ফেসবুকে চাইলেন, আমার রেজি নম্বর ফেসবুকের অন্য মানুষের মুখস্ত থাকবে কিভাবে বা এই তথ্য তাদের কাছে কিভাবে যাবে?? এই প্রশ্নের ভিত্তিতে আটাশ থেকে এ পর্যন্ত সব বিসিএস এর নিয়োগ পাওয়া মানুষদের দুর্নীতির ফলে নিয়োগ পেয়েছে এমন দাবী করে ফেললেন??? |
আশা করি মুক্তমনা এ্যাডমিন বিষয়টি দেখবেন |
বিপ্লব কর্মকার সেপ্টেম্বর 6, 2015 12:34 পূর্বাহ্ন - |
একেবারে শেষ থেকে শুরু করি |
বোঝার ভুল আছে |
আমি কখনোই বলিনি ২৮ তম থেকে সবাই ঢালাওভাবে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে |
আমি কতগুলো রেজিঃ নং খুজছিলাম যারা সতভাবে নিয়োগ পেয়েছে |
এগলোকে আদর্শ ধরে তথ্য অধিকার আইনে তাদের লিখিত ও ভাইভার নম্বর চাইতাম পিএসসির কাছে |
কেউ দেয়নি বলে দৈবচয়নের ভিত্তিতে রেজিষ্ট্রেশন নং দিয়ে পিএসসির কাছে তথ্য চেয়েছিলাম |
আপনার দেয়া রেজি নম্বর দিয়ে শিঘ্রই দরখাস্ত করা হবে |
সেই হিসেবে ৩৪ তমের কত গুলো রেজি নং প্রয়োজন |
আপনি আদালতে যেতে পারেন, সম্মান হানির যতটাকা অর্থমুল্য হয় দাবী করতে পারেন |
@মুক্তমনা এডমিন, |
আমি কখনোই ব্যক্তি স্বার্থে মুক্তমনাকে ব্যবহার করছি না |
ডঃ আকবর আলী খানের নেতৃত্বে যে কমিটি করা হয় সেখানে পিএসসির বড় অনিয়মের জায়গা চিহ্নিত করে ভাইভাকে |
ভাইভাতে রাখা হয় ১০০ নম্বর |
কিন্তু ৩০ তম থেকেই তা বাড়িয়ে ২০০ করা হয় |
আবার ২০০ নম্বরের মধ্যে প্রার্থী কত পেয়েছে তা জানানো হয় না |
তথ্য অধিকার আইন বলে পরীক্ষার ফল প্রকাশের পর তা পাব্লিক ডকুমেন্ট তা শুধু প্রার্থী নয় দেশের যে কোন নাগরিক জানতে চাইতে পারে |
পিএসসির আইন কর্মকর্তা বলেছিলেন, পিএসসিতে কোন মেধাতালিকা হয় না |
যার অডিও ক্লিপ আরেক পোস্টে দিয়েছি |
আমিই দরখাস্ত দিয়েছিলাম রহস্য উদঘাটনের জন্য যে , তাহলে পত্রিকায় যে মেধা তালিকা যায় তা কি? |
উপরোক্ত প্রার্থী দাবি করছে সে রেজাল্ট দেয়ার আগেই পিএসসি থেকে তার ফল জানত, সে চুপ ছিল |
তাহলে কি বোঝেন |
২৮ তম বিসিএসে একজন সমতলের আদিবাসী পদ শুন্য থাকার পরও তাকে আদিবাসী কৌটায় নিয়োগ দেয়নি |
এরকম আরো পাবেন |
পরিশেষে বলি বিসিএসে ভাইভা একেবারেই অস্বচ্ছ |
ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়া প্রার্থীকে তার পছন্দনীয় বিষয় ধরি সে পছন্দ করল পদার্থ, তাকে পদার্থ বিজ্ঞান দেয়া হয় |
পরেরজন পছন্দ করল ইংরেজি, তাকে দেয়া হবে ইংরেজি |
এভাবে চলতে থাকে |
কিন্তু বিসিএসে এরকম আদৌ মানা হয় কিনা সন্দেহ |
ইতিমধ্যে তথ্য অধিকার আইনে সেসবও জানতে চেয়েছি এবং উদাহরন হিসেবে ২৮তম বিসিএসের প্রার্থীদের ক্যাডার চয়েস ফরমের ফটোকপি চেয়েছি, কিন্ত পিএসসি দেয়নি |
তথ্য কমিশনে অভিযোগ করেছি শীঘ্রই শুনানী হবে |
এখন বলেন, এতদিকে এত অস্বচ্ছ তাহলে প্রার্থীদের কিভাবে নিয়োগ দিচ্ছে পিএসসি |
তার উপর লিখিত পরীক্ষার খাতা মুল্যায়ন কিভাবে হয় তার পেপার কাটিং আরেকটি পোস্টে দিয়েছি |
পছন্দের প্রার্থীকে নাম্বার বাড়ানো, অপছন্দের প্রার্থীকে নাম্বার কমানো এগুলো এত নগ্নভাবে হয় যে, পত্রিকায় পর্যন্ত এসেছে |
এই নিউজ দেখেন, |
://.-.///414499/%0%6%%0%6%%0%6%8%0%6%%0%6%8%0%6%8%0%7%87-%0%6%%0%7%8%0%6%0%0%6%5%0%6%-%0%6%9%0%6%%0%6%%0%7%87%0%6%93-%0%6%9%0%6%%0%6%95%0%6%0%0%6%-%0%6%%0%6%%0%6%8%0%6%8%0%6%-%0%6%86%0%6%89%0%6%%0%6%%0%6%%0%6%2 |
এবার বলেন, কোন দেশের প্রথম শ্রেনীর কর্মকর্তা নিয়োগ এভাবে হয় |
বাকীটা আপনাদের ইচ্ছা |
শেষ করছি টিআইবির ওয়েবসাইটে প্রায় ৪০০ পাতার উপর পিএসসির বিসিএস পরীক্ষা নিয়ে একটা রিপোর্ট আছে, দেখতে পারেন নাহলে আপনাদের মেইল করব |
রায়হান আবীর সেপ্টেম্বর 7, 2015 8:55 পূর্বাহ্ন - |
করুণাই হল আপনার জন্যে, মানুষের অর্জনকে খাটো করতে কি প্রাণান্তকর চেষ্টাই না করছেন! |
মাসরুফ হোসেন, দুঃখিত আমার কাছে এই পোস্টটি একেবারেই কারও অর্জনকে খাটো করার জন্য লেখা মনে হলো না একবারও |
পোস্টের ১ নং পয়েন্টে বিপ্লব কর্মকার 'প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র' কিভাবে বিসিএস এ প্রথম হয় এই 'অযৌক্তিক' সমালোচনার সমালোচনা করে বলেছেন 'বিসিএস পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে মুল সমস্যার দিকে নজর না দিয়ে এসব কাদাছোড়াছুড়ি একেবারেই অগ্রহনযোগ্য' |
বিপ্লব কর্মকারের বিসিএস পরীক্ষার অস্বচ্ছতা এবং পাবলিক সার্ভিস কমিশনের তথ্য প্রদানের অনীহা নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন এবং সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন |
বিপ্লব কর্মকারের দৃষ্টিতে মূল সমস্যা কী সেটা আগের পোস্টগুলো পড়লেই ধারণা পাবেন, আমি এই পোস্টে বিপ্লব কর্মকারের উল্লেখ করা সমস্যাটাকে অবশ্যই খুব বড় একটা সমস্যা হিসেবে দেখছি |
যেটার উল্লেখ তিনি করেছেন ১ নম্বর পয়েন্টেই |
আমি তার পর্যবেক্ষণের সাথে সম্পূর্ণ একমত |
বিসিএস এ 'প্রথম' হওয়ার তথ্য খালিদ বিন কাশেম তার বাবার বন্ধু পিএসসি সদস্যকে ফোন করেই জেনে নিতে পারাটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে কারণ- |
বিপ্লব কর্মকারের অসংখ্য পোস্টে আমি দেখেছি তাকে অসংখ্য আইনগত পক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি ফলাফল সংক্রান্ত কোনো তথ্য পেতে, আইনগত বাধ্যবাধকতা থাকা স্বত্তেও ব্যর্থ হয়েছেন |
অথচ খালিদ বিন কাশেম তার বাবার বন্ধুকে কল করেই ফলাফল পাচ্ছে |
যে ফলাফল আবার কিনা অফিসিয়ালি প্রকাশই হয় নি- খালিদ নিজেও লিখেছে অফিসিয়ালি মেধাতালিকা প্রকাশিত হয় না |
তাহলে অপ্রকাশিত তালিকার তথ্য খালিদ বিন কাশেমকে কেনো দেওয়া হলো? তার বাবা এর সদস্যের বন্ধু বলে? যদি বাবার বন্ধুত্বের খাতিরে এমন একটি অন্যায়, অবৈধ, আইনপরিপন্থী কাজ একজন সদস্য করে থাকেন তাহলে তাদের দ্বারা অন্য কোনো অন্যায়, অবৈধ, আইনপরিপন্থী কাজ হয় নি তা আমরা কিভাবে বুঝবো? আপনি বললেন- ব্যক্তিগত পরিচয়ের সুবাদে রেজাল্ট কনফার্ম করা আর পুরো প্রসেসে দুর্নীতি কি এক জিনিস?? একই জিনিস না, তবে ব্যক্তিগত পরিচয়ের 'সুবাদে' যেই রেজাল্ট অফিসিয়ালি প্রকাশিত হয় নি তা আপনার ভাষায় 'কনফার্ম' করাকে আমি দুর্নীতি হিসেবেই দেখছি |
তবে এটাও মানছি যে এতে প্রমান হয় না কারচুপি হয়েছে, তবে প্রমান হয় ব্যক্তিগত পরিচয়ের সুবাদে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন 'দুর্নীতি' করে |
আমার অভিজ্ঞতাবলে যারা দুর্নীতিবাজ তারা শুধু একবারই দুর্নীতি করেন না, দূর্নীতি করাটাই তাদের নীতি থাকে |
তাই বিপ্লব কর্মকান্ডের করা প্রশ্ন আমার কাছেও ভ্যালিড |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.