content
stringlengths
0
129k
মামলাটি করেছেন থানার উপপরিদর্শক (এসআই) মো: আবদুল করিম
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বৃহস্পতিবার নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন
ওই মামলায় ঝুমন দাশকে গ্রেফতার দেখানো হয়েছে
এর আগে ১৬ মার্চ রাতে আটকের পর তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়
আদালত ওই দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন
তিনি বর্তমানে কারাগারে রয়েছেন
ওসি নাজমুল হক জানান, ঝুমন দাশের বিরুদ্ধে সোমবার রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে
এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে
গত ১৭ মার্চ ফেসবুকে হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে কটাক্ষ করে যুবকের স্ট্যাটাসকে কেন্দ্র করে গত বুধবার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধ শতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়
এ ঘটনায় যুবলীগ নেতা স্বাধীন মেম্বারকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি মামলা হয়
মামলায় প্রধান আসামি স্থানীয় ইউপি নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
সিলেটে কমিউনিটি সেন্টার থেকে মহিলা বাবুর্চিসহ ২ জনের লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেফতার
তাহিরপুরে আগুনে পুড়ল বসতবাড়ি-ধানের গোলা, আহত ৫
সিলেটে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে টানা ৫ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা
সুনামগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি
বদলগাছীতে রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ, ভোগান্তিতে এইচ এস সি পরিক্ষার্থীরা আব্বাসকে গ্রেফতার করায় র‌্যাবকে পুরস্কার দেবেন মাসুদ 'করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া 'মহাবিজয়ের মহানায়ক' অনুষ্ঠানে অংশ নেয়া যাবে না' ভিয়েতনামে বন্যা-ভূমিধসে নিখোঁজ ১৮ আফ্রিকা থেকে আসা কাউকে বোর্ডিং পাস দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল আর নেই রাণীনগরে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ চলমান : মোজাম্মেল হক বাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স গ্রহণে ৮ম : আইওএম নোয়াখালীতে বাঘ আটক যেকোনো মুহূর্তে কাটাখালী পৌরসভার মেয়র পদ হারাতে পারেন আব্বাস
রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণ করলেন টিকটকার (১০৫৯৯)ভয়াবহ বিস্ফোরণে কাঁপল বাড়ি, ছিন্নভিন্ন ৩ জনের দেহ (৭৫৯০)তুরস্কের অর্থনৈতিক সঙ্কট, বাংলাদেশে শঙ্কা (৭৫৫৯)'কোনো রকমের পূর্বশর্ত ছাড়াই এনপিটিতে যুক্ত হতে হবে ইসরাইলকে' (৭৫১৭)ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', চলতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস (৬৪৪৪)সামরিক হামলার ভীতিই ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখবে : ইসরাইল (৫৮৮৩)দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন কাটাখালীর মেয়র আব্বাস (৫৩৮২)টানা ৬ষ্ঠবারের মতো নির্বাচিত চেয়ারম্যান ফজু (৫০৩৭)হাইকোর্টের দ্বারস্থ সেই তুহিনারা, হিজাব পরায় বসতে পারবে না এসআই পরীক্ষায়ও! (৪৫৪০)করোনা শেষ ওমিক্রনেই ! (৩৬০৯)
রাজশাহীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু রাঙ্গামাটির সাজেকে রিসোর্ট-রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড এবার আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা ৯ ডিসেম্বর টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাত্রা টাইগারদের এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ, ১০ দিনের রিমান্ড আবেদন পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালিবাগে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
হাইকোর্টে জামিন পাননি হেলেনা জাহাঙ্গীর
হাইকোর্টে জামিন পাননি হেলেনা জাহাঙ্গীর
১৩ অক্টোবর, ২০২১ ০৭:৪০ ৫৫৯ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে জামিন দেয়নি হাই কোর্ট
গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী সৈয়দ ফজলে ইলাহী
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত সপ্তাহে জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন হেলেনা জাহাঙ্গীর
গত ৩০ জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়
উল্লেখ্য, ২৯ জুলাই রাত ৮টার দিকে গুলশান-২ এ হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‌্যাব
দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়
তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে
প্রতি মৌসুমেই ১২০ শতাংশ উজাড় করে দিয়েছি: কোহলি
যে ৩ বিভাগে বৃষ্টি হতে পারে
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে আজ
কাতারের টিকিট নিশ্চিত করল জার্মানি
হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার প্রতিষ্ঠান জয়যাত্রা টেলিভিশন কার্যালয়েও অভিযান চালায় র‌্যাব
হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মিরপুর থানায় প্রতারণা মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনের মামলা হয়
এসব মামলায় তাকে বেশ কয়েকদফা রিমান্ডে নেয় পুলিশ
24. রিমু
পরবর্তী খবর
'আপত্তিকর অবস্থায়' ধরা পুলিশ পরিদর্শক প্রত্যাহার
২ ডিসেম্বর, ২০২১ ২১:৪০ ৮৫ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
আপত্তিকর অবস্থায় ধরা, প্রতীকী ছবি
সিলেট আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়েছে
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়
এছাড়াও তার অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে
সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেন
অভিযুক্ত প্রদীপ কুমার দাস মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন
প্রদীপকে নিজ কক্ষে এক নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে
এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের
মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ কুমার দাস
রাত ৯টার দিকে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান
ফেসবুকে মন্ত্রীর পোস্ট, 'মন চাইছে আত্মহত্যা ক‌রি'
24./ তৌহিদ
পরবর্তী খবর
মাতলামির দায়ে ১০ দিনের কারাদণ্ড
২ ডিসেম্বর, ২০২১ ২০:১৫ ৭৩ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
মদ খেয়ে মাতলামির দায়ে জাহাঙ্গীর আলম খান (৩৫) নামের কথিত এক সাংবাদিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
তিনি ডিএইচএন নামের একটি ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এ আদেশ দেন
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন
ইউএনও নূরে আলম বলেন, বুধবার (১ ডিসেম্বর) রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে মদ খেয়ে এলাকাবাসীদের সঙ্গে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন জাহাঙ্গীর আলম খান
এলাকাবাসী পরে বিষয়টি হাকিমপুর থানা পুলিশকে জানায়
পরে পুলিশ ঘটনাস্থল এসে তাকে মাতলামি অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
হাফ পাস শুধুমাত্র ঢাকায় কার্যকর হবে বললেন এনা
ওসি খায়রুল বাশার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাতলামিসহ ডিএইচএন নামের একটি ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে
দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে
24./আলী
পরবর্তী খবর
বাসের 'ওয়ে-বিল' বাতিল চেয়ে আইনি নোটিশ
২ ডিসেম্বর, ২০২১ ১৬:০৪ ২৪২ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
ছবি সংগৃহীত
বাসের 'ওয়ে-বিল' বন্ধ ও বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে
আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন নোটিশ দাতা সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেব
এর আগে বুধবার (০১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তরের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠানো হয়
নোটিশে বলা হয়-
এক. ঢাকাসহ সারাদেশে যেসব গণপরিবহন পেট্রোল, ডিজেল ও গ্যাসে চলে তা নির্ধারণ করে প্রতিটি গণপরিবহনে বিআরটিএর লোগোসহ পরিবহনের সামনে ও পিছনে নেমপ্লেট আকারে সাঁটাতে হবে, যাতে যাত্রীরা বুঝতে পারে
দুই. ঢাকা শহরসহ দেশের সব রুটের স্টপেজ টু স্টপেজের কোথাকার ভাড়া কত তা নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী সব পরিবহনের মালিক শ্রমিকদের ভাড়া চার্ট টানানো বাধ্যতামূলক করতে হবে
একইসঙ্গে সুনির্দিষ্ট স্টপেজে সাইনবোর্ড কিংবা ইলেকট্রনিকস বিলবোর্ডে সেগুলো লিখে ডিসপ্লে করতে হবে
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
প্রকাশ্যে কাউন্সিলর হত্যা: এবার 'বন্দুকযুদ্ধে' প্রধান আসামি নিহত
তিন. ভাড়া নির্ধারণের আইনগত ভিত্তি কি? মালিকদের দাবির মুখেই ভাড়া বাড়ানোর অনুমোদন দেওয়া হয়
কিলোমিটার প্রতি বাস ও লঞ্চের ভাড়া নির্ধারণে সংসদ প্রণীত আইনের অধীনে কখন ও কত বছর পরে ভাড়া বৃদ্ধি করা হবে এ মর্মে কোন বিধি রয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে
চার. ছাত্র-ছাত্রীদের বাস ও লঞ্চ ভাড়া অর্ধেক নেওয়ার সিদ্বান্ত অনতিবিলম্বে বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে
পাঁচ. সারাদেশে কতগুলো বাস ও লঞ্চ তথা গণপরিবহনের ফিটনেস সার্টিফিকেট আছে ও কতগুলোর নেই তা জানাতে হবে এবং কত সংখ্যক ড্রাইভারের লাইসেন্স আছে সেটিও জানাতে হবে
ছয়. 'ওয়ে-বিল' মানুষ ঠকানোর একটি হাতিয়ার মাত্র
এটার কথিত প্রয়োগ শিগগিরই বন্ধ ও বাতিল করতে হবে
সাত. আনুসঙ্গিক অন্যান্য সব কাজ যা যাত্রীকল্যাণে করা দরকার তা দ্রুত বাস্তবায়ন করতে হবে
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে
অন্যথায় রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আবু তালেব
24./ কামরুল
পরবর্তী খবর