content
stringlengths
0
129k
পরবর্তী খবর
বিপিএলের সম্ভাব্য সময় নির্ধারণ
২ ডিসেম্বর, ২০২১ ১৬:২৭ ২০৯ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৯ সালে শেষ বার অনুষ্ঠিত হওয়ার পর ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত হতে পারেনি করোনা মহামারির কারণে
অবশেষে ২০২২ সালে অনুষ্ঠিত হবার সম্ভাবনা জেগেছে
এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সময়ও নির্ধারণ করেছে
বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন গণমাধ্যমকে বলেছেন, "আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি, ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে
এর মধ্যেই আমরা বিপিএল শেষ করব
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
প্রকাশ্যে কাউন্সিলর হত্যা: এবার 'বন্দুকযুদ্ধে' প্রধান আসামি নিহত
এবারের বিপিএলে ৫টি দল অংশ নেবে
দলগুলো এখনও ঠিক না হলেও চলছে দল কেনাবেচার কার্যক্রম
নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, "পাঁচ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে
ততদিন ওয়েট করি
তারপর বলি
এদিকে মাথাচাড়া দিয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'
এই সময়ে বিপিএল আয়োজন হলেও বিদেশি খেলোয়াড়দের আসা নিয়ে কোনো বাধা হবে কি না এ নিয়ে তিনি বলেন, "আমাদের দেশে তো স্বাভাবিক ভাবে চলছে
ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়ে নাই
যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি খেলোয়াড়দের ভ্রমণের ব্যাপারে
তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে
24./ কামরুল
পরবর্তী খবর
দল ছাড়লেন সুজন
২ ডিসেম্বর, ২০২১ ১৫:৫২ ১৪৪ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
খালেদ মাহমুদ সুজন
সময়টা ভালো কাটছে না বাংলাদেশ ক্রিকেট দলের
এরই মধ্যে দল থেকে সরে দাঁড়ালেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন
অর্থাৎ আগামী ৪ ডিসেম্বর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দলের সঙ্গে থাকছেন না সুজন
সুজনের না থাকার কারণ হিসেবে ক্রিকেট অপারেশন্স আকরাম খান বলেছেন, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় দলের সঙ্গ ছেড়েছেন সুজন
তিনি বলেন, পারিবারিক কারণে মিরপুর টেস্টে দলের সঙ্গে থাকছেন না তিনি (খালেদ মাহমুদ)
তাছাড়া নিউজিল্যান্ড সফরেও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে
এসব কারণেই মূলত দল ছেড়েছেন
এদিকে টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েই ছাপ রাখতে শুরু করেছেন সুজন
দলে বেশকিছু নতুন মুখও দেখা গেছে
যদিও তারা নিজেদের প্রমাণ করতে পারেননি টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে
উল্লেখ্য, পাকিস্তান সিরিজ শেষ করেই ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে চলে যাবে বাংলাদেশ দল
এই সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা
কোন বাদাম উপকারী: কাঁচা নাকি ভাজা?
24./ নকিব
পরবর্তী খবর
আইপিএলে নিজের বেতন কমালেন কোহলি
২ ডিসেম্বর, ২০২১ ১৪:৪৯ ৭৭ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
বিরাট কোহলি
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে কোহলিকে ধরেই রাখবে তা একরকম নিশ্চিতই ছিল
তারপরও নিজের বেতন থেকে ২ কোটি রুপি কমিয়ে দিয়েছেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান!
কোহলির পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মুহম্মদ সিরাজকে ৭ কোটি দিয়ে ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
শেষবারের নিলামের আগে কোহলিকে ১৭ কোটি রুপি দিয়ে দিয়ে ধরে রেখেছিল দলটি
এবার তার চেয়েও নিজের বেতন ২ কোটি রুপি কমিয়ে দিয়েছেন কোহলি
বেঁচে যাওয়া এই অর্থ দিয়ে দলে আরও ভালো কোন খেলোয়াড়কে দলে নেয়ার বার্তা দিয়েছেন তিনি
কোহলির এই সিদ্ধান্তে মুগ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল
রয়েল চ্যালেঞ্জার্সের সঙ্গে জড়িত এই ক্রিকেটার বলেন, দলের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নিল কোহলি
ও যদি ১৭ কোটিই নিত, তাহলে ওর দলকে কম টাকা নিয়ে নিলামে যেতে হত
সেটা চায়নি কোহলি
আমরা জানি, কত বড় ক্রিকেটার ও
এবার ফের বোঝাল, দলই ওর কাছে সবার আগে
অন্যদিকে কিছুটা কম অর্থ নিয়েও এই দলেই থাকতে পেরে খুশি কোহলি
তিনি বলেন, আরসিবি-তে থাকার ব্যাপারে দ্বিতীয়বার ভাবিনি
এখনো আমাদের সেরাটা সমর্থকরা দেখতে পাননি
সামনের মৌসুমের দিকে তাই মুখিয়ে রয়েছি
মানিকগঞ্জে পানির জন্য হাহাকার । চেয়ারম্যান হয়েই ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন মাসুদ তালুকদার । হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন: কাদের । মেয়র আব্বাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ । চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭ জন । আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা । এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধা আহত । আমিনবাজারে ৬ ছাত্র হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৯ । টাঙ্গাইলে ৪ হাজার ৮০ কেজি রাবারসহ আটক ২ । পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী ।
আজ বৃহস্পতিবার, ১৭ অগ্রহায়ণ, ১৪২৮ । ২ ডিসেম্বর, ২০২১ ।
আন্তর্জাতিক
শিক্ষাঙ্গন
লাইফস্টাইল
চিত্র বিচিত্র
'টার্গেট কিলিং পরিকল্পিত, আ.লীগ জড়িত'
❏ বুধবার, জুন ১৫, ২০১৬ ☵ ফিচার
সময়ের কণ্ঠস্বর- দেশে সাম্প্রতিক 'টার্গেট কিলিং'কে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
আর এর জন্য তিনি দায়ী করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে
বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতারে তিনি এ কথা বলেন
খালেদা জিয়া বলেন, 'দেশে এর আগে কখনো এমন টার্গেট কিলিং ঘটেনি
মুসলমান, হিন্দু, বৌদ্ধ- সব ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে
এটা পরিকল্পিত
আওয়ামী লীগের লোকজন এতে জড়িত
এই জন্যই হাসিনা বলেছেন, তিনি জানেন
সে জন্য জেনেও এদের ধরে না
এদের অনেককে বিদেশে পাঠিয়ে দিয়ে এখন সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে
খালেদ জিয়া বলেন, "দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আছে কি না বলা মুশকিল
এ অবৈধ সরকার দেশ শাসন করছে, নাকি অন্য কোনো শক্তি পেছন থেকে কাজ করছে, জনগণের মধ্যে এই প্রশ্ন দেখা দিয়েছে
ঘরে-বাইরে কোথাও মানুষ নিরাপদ নয়, এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, এই নিরাপত্তাহীন, গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই ফজলে রাব্বীর সভাপতিত্বে ইফতারে জোটের শরিকদের মধ্যে শফিউল আলম প্রধান, ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেবেল রহমান গাণি, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার গোলাম মোর্তুজা, মো. কামারুজ্জামান, মজিবুর রহমান পেশওয়ারী, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, কমরেড সাঈদ আহমেদ, খাজা গরীবে নেওয়াজ, আবুল কাশেম, শাহাদাত হোসেন সেলিম, গোলাম মোস্তফা ভুঁইয়া, এম আমিনুর রহমান, জামায়াতের অ্যাডভোকেট মশিউর আলম, ড. হেলাল উদ্দিন প্রমুখ অংশ নেন
কিশোরীকে জন্মনিবন্ধন দেওয়ার কথা বলে কাউন্সিলরের ধর্ষণচেষ্টা । মানিকগঞ্জে পানির জন্য হাহাকার । চেয়ারম্যান হয়েই ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন মাসুদ তালুকদার । হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন: কাদের । মেয়র আব্বাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ । চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭ জন । আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা । এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধা আহত । আমিনবাজারে ৬ ছাত্র হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৯ । টাঙ্গাইলে ৪ হাজার ৮০ কেজি রাবারসহ আটক ২ ।
আজ বৃহস্পতিবার, ১৭ অগ্রহায়ণ, ১৪২৮ । ২ ডিসেম্বর, ২০২১ ।
আন্তর্জাতিক
শিক্ষাঙ্গন
লাইফস্টাইল
চিত্র বিচিত্র
'তিস্তা চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত'
❏ বৃহস্পতিবার, জুন ১৬, ২০১৬ ☵ সুখবর প্রতিদিন, স্পট লাইট
সময়ের কণ্ঠস্বর - অচিরেই তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ
আজ বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দিয়েছেন
এ সময় পানিসম্পদমন্ত্রী জানান, 'মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এরইমধ্যে তিস্তা নদীর অর্ন্তবর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে
অচিরেই সমতা, ন্যায়ানুগতা এবং পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন করা হবে বলে আশা করা যাচ্ছে
তিনি আরো জানান, ভারতের সঙ্গে আলোচনা করে চুক্তি সইয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে
তিস্তা চুক্তির বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, সরকার ২০০৯ সালে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সইয়ের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করে
বিশেষ করে, ২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে শুকনো মৌসুমে তিস্তা নদীর পানি স্বল্পতার কারণে দু'দেশের জনদুর্ভোগের কথা অনুধাবন করে জরুরি ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন বলে যৌথ ইশতেহারে উল্লেখ করা হয়েছে