content
stringlengths
0
129k
আমিনবাজারে ৬ ছাত্রকে হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড
২ ডিসেম্বর, ২০২১ ১১:৫৪ ২৩৮ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা
সাভারের আমিনবাজারে ১০ বছর আগে শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত
এছাড়াও বাকী আসামিদের মধ্যে ১৯ জনের যাবজ্জীবন ও ২৫ জনকে খালাস দেওয়া হয়েছে
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এ রায় ঘোষণা করেন
এই হত্যা মামলার ৫৭ আসামির মধ্যে ৪৪ জনকে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়
এরপর তাদের রাখা হয় আদালতের হাজতখানায়
সেখান থেকে বেলা ১১টার পর এজলাসে তোলা হয়
মামলার মোট আসামি ৬০ জন
এদের মধ্যে ইতোমধ্যেই মারা গেছেন তিনজন
অবশিষ্ট ৫৭ জনের মধ্যে ৪৫ জন ছিলেন হাজতে এবং পলাতক রয়েছেন ১২ জন
৯২ সাক্ষীর মধ্যে ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হলো
এর আগে ২২ নভেম্বর এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়
ওইদিনই রায়ের জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত
২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলারচরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়
নিহতরা হলেন- ধানমন্ডির ম্যাপললিফ স্কুলের 'এ' লেভেলের ছাত্র শামস রহিম শাম্মাম, মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান, মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবীর মুনিব এবং বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান
নিহতদের সঙ্গে থাকা বন্ধু আল-আমিন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান
'মাছির কামড়ে' দুই বাঘ শাবকের মৃত্যু দাবি কর্তৃপক্ষের
24. এসএম
পরবর্তী খবর
মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ, ১০ দিনের রিমান্ড আবেদন
২ ডিসেম্বর, ২০২১ ০৯:৫৩ ১৪৪ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার রাজশাহী কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ গণমাধ্যমকে জানান, মেয়র আব্বাস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে
দুপুরের দিকে আদালতে রিমান্ড শুনানি হবে
পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছে
এর আগে গতকাল বুধবার সকালে কাকরাইলের ঈশা খাঁ হোটেল থেকে মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করে র‍্যাব
সে সময় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছিলেন, দেশত্যাগের পরিকল্পনা ছিল মেয়র আব্বাসের
মামলা হওয়ার পর গত ২৩ নভেম্বর থেকে তিনি আত্মগোপন করেন
উল্লেখ্য, রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিনটি মামলা হয়
রাজশাহীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু রাঙ্গামাটির সাজেকে রিসোর্ট-রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড এবার আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা ৯ ডিসেম্বর টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাত্রা টাইগারদের এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ, ১০ দিনের রিমান্ড আবেদন পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালিবাগে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
মোস্তাফিজকে রুখে দিতে চায় স্কটল্যান্ড!
মোস্তাফিজকে রুখে দিতে চায় স্কটল্যান্ড!
১৭ অক্টোবর, ২০২১ ০৮:১৯ ২৮৬ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
মোস্তাফিজুর রহমান
ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম
ক্যাটার আর স্লোয়ারে বিশ্বের সেরা সেরা ব্যাটম্যানদের কাবু করেছেন তিনি
এক কথায় মোস্তাফিজকে মোকাবিলা যেন ব্যাটসম্যানদের কাছে সাত সমুদ্র পাড়ি দেয়ার মতোই কঠিন
অবশ্য এসব অজানা নয় স্কটিশ ক্রিকেটারদের কাছে
আজ মোস্তাফিজ ভুগাবেন স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের
দেশের মাটিতে অজি-কিউইবধের পর বাংলাদেশি পেসার মাতিয়েছেন আইপিএল
তাই প্রতিপক্ষ যেই হোক মোস্তাফিজকে নিয়ে আলাদা করে ভাবতেই হয় তাদের
স্কটিশ ব্যাটসম্যান কালাম ম্যাকলাইউডকেও ভাবাচ্ছে মোস্তাফিজ
তাইতো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতেই হল কাটার মাস্টারকে নিয়ে
বললেন ফিজের মতো বোলারের মুখোমুখি হওয়া রোমাঞ্চের বিষয়
'অবশ্যই সে (মোস্তাফিজ) খুব উঁচু মানের একজন বোলার
কালাম ম্যাকলাইউডের দাবি, এখানে এসে আমাদের রোমাঞ্চের পেছনে এটাও একটা কারণ যে, আমরা বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারব
রাঙামাটির কাপ্তাইয়ে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড
বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর
মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজের নয় ম্যাচে মোস্তাফিজ নিয়েছেন ১৫ উইকেট
এরপর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে তার শিকার ১৪ উইকেট
বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে মোস্তাফিজ যে প্রধান কাঁটা সেটা ভালো করেই জানেন স্কটিশ ক্রিকেটাররা
তবে তারা পাল্টা আক্রমণ করে উল্টো চাপে ফেলতে চান ফিজকে
ম্যাকলাইউডের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর, 'দল হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস আছে
আমাদের যথেষ্ট দক্ষতা রয়েছে, উল্টো ওদের চাপে ফেলা যাবে
আমরা এমনভাবে খেলব যেন প্রতিপক্ষকে চাপে ফেলতে পারি এবং আমাদের স্কিল ওদের উপর থাকে
24. এসএম
পরবর্তী খবর
ভারতের বিপক্ষে তৃতীয় জয় বাংলাদেশের
২ ডিসেম্বর, ২০২১ ২০:৩০ ৫৮ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ
বৃহস্পতিবার শেষ ওভারের রোমাঞ্চে ৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা
ইডেন গার্ডেনসে টসে হেরে ব্যাট করতে নেমে বিশ্বকাপজয়ী যুবারা
মাহফিজুলের ৫৬, নওরোজ নাবিলের ৬২, ফাহিমের ২১, নাইমুরের ২০ ও ইফতেখারের ১৫ রানে ভর করে ২৩০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
হাফ পাস শুধুমাত্র ঢাকায় কার্যকর হবে বললেন এনা
বাংলাদেশের দেওয়া ২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় স্বাগতিকরা
দলীয় ১০ রানেই ওপেনার হারনুরকে ফিরে যেতে হয় সাজঘরে
এরপর ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন অংকৃশ
ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন
কিন্তু রিপন অংকৃশের সেই স্বপ্ন ভেঙ্গে দেন
৮৮ রানে তাকে সাজঘরের পথ দেখিয়ে আনেন ব্রেক থ্রু
শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ রান আর বাংলাদেশের ২ উইকেট
সেই সময় ৪ বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন তানজিম সাকিব
২৯ রান দিয়ে সাকিব নেন ৩ উইকেট
পাশাপাশি ৩ উইকেট যায় মেহরবের ঝুলিতে
24./আলী
পরবর্তী খবর
চোট সেরে দলীয় অনুশীলনে ফিরলেন সাকিব
২ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৫ ৮৫ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
সাকিব আল হাসান
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ খেলতে পারেন নি অলরাউন্ডার সাকিব আল হাসান
এছাড়া, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজআর চট্টগ্রাম টেস্টও খেলেননি তিনি
চোট থেকে সেরে উঠে আজ বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব
এদিকে, আর একিদন পরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ
জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের একাদশে খেলার সম্ভাবনা রয়েছে তার
ফেসবুকে মন্ত্রীর পোস্ট, 'মন চাইছে আত্মহত্যা ক‌রি'
প্রসঙ্গত, প্রথম টেস্ট ৮ উইকেটে হেরে মুমিনুল হকের দল এমনিতেই বিপদে আছে
তাই দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান আর তাসকিন আহমেদকে
এর আগে দু'জনেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন
24. রিমু