content stringlengths 0 129k |
|---|
মেহরাবাদ এয়ারপোর্ট |
চারিদিকে ঘিরে রেখেছে শাহপন্থী সৈন্য ও তাদের ট্যাংক |
এবার তাদেরকে ঘিরে ধরলেন ইরানি জনগণ |
লক্ষ লক্ষ লোক এয়ারপোর্টের চতুর্দিক ঘেরাও করে ফেললো |
ইমাম খোমেনির নামে শ্লোগান দিতে থাকলো তারা |
ইরান ফিরতে গেলে বিমানে গুলি করে ইমামকে হত্যা করা হতে পারে, এই আশঙ্কায় প্যারিসে ইমামের সঙ্গী সাথী সকলেই এই পরিস্থিতিতে ইরান যাওয়ার বিরোধিতা করলো |
কিন্তু ইমাম যেনো আল্লাহর আদেশ পেয়েছিলেন ইরানে ফিরে যাওয়ার জন্য |
তাই তিনি বললেন- "তোমাদের বিপদ হতে পারে |
আমি আমার সাথে আসার জন্য কাউকে বলবো না |
" কিন্তু ইমামের ভক্তরা ইমামকে রক্ষায় নিজেদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন |
সুতরাং তারা সকলেই ইরান যাত্রায় ইমামের সঙ্গী হলেন |
১৫০ জন সাংবাদিক ও ৫০ জন উপদেষ্টাকে নিয়ে ইমাম যাত্রা করলেন ইরানের উদ্দেশে |
উৎকণ্ঠিত প্লেনের সব যাত্রী |
কিন্তু প্রশান্ত ইমাম তাঁর ক্যাবিনে নামাজ আদায় করছেন |
এ যেনো নূহ (আ.)-এর সেই নৌকা, আল্লাহর ইচ্ছায়ই যার গতি ও আল্লাহর ইচ্ছায়ই যার স্থিতি |
১৪ বছরের নির্বাসন শেষে নিজভূমে ফিরে এলেন ইমাম |
ইরানের ভূমিতে পদার্পণ |
এয়ার ফ্রান্স লেখা প্লেনটি যতই অগ্রসর হচ্ছে, ততই লক্ষ লক্ষ মানুষের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে |
অথচ যার জন্য এত আয়োজন, সেই ইমাম ছিলেন খুবই শান্ত |
দেশের মাটিতে নামার পর তাঁকে যখন প্রশ্ন করা হয়, আপনার অনুভূতি কী? তিনি বলেছিলেনN কিছুই না |
প্লেনের চাকা মাটি স্পর্শ করলো |
ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলোN ইসলামী ইরান |
ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলেন ইমাম খোমেনি |
সে এক অন্যরকম দৃশ্য |
সাথে তাঁর ছোট ছেলে আহমাদ |
ইরানের মাটিতে ইমাম খোমেনির পদার্পণের মাধ্যমে আল্লাহ তায়ালা তাঁর ইচ্ছা পূরণ করলেন |
ইমাম এসে দাঁড়ালেন |
তাঁর উদ্দেশে সমবেতভাবে গাওয়া হলো বিপ্লবের সেই গান : 'খোমেইনি এই ইমাম' |
তেরানের মেহরাবাদ এয়ারপোর্ট থেকে একটি গাড়িবহর বেরিয়ে এলো |
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সেদিন রাস্তায় ৭০ লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিলো |
ইমাম গাড়ি নিয়ে এগোতে পারলেন না |
এমনকি লাঠি দিয়ে পিটিয়েও মানুষকে দূরে সরানো যাচ্ছিলো না |
গাড়ির ওপরে, পাশেN চারিদিকে মানুষ আর মানুষ |
কয়েকবার মানুষ গাড়িকে উঁচু পর্যন্ত করে ফেলেছিলো |
গাড়ির ভেতরে কেবল অন্ধকারN মানুষের কারণে কিছুই দেখা যাচ্ছে না |
গাড়ি আর ঠিকভাবে চালানো গেলো না, মানুষই যেনো গাড়িকে ঠেলে নিচ্ছিলো |
মানুষের ধাক্কা ও চাপের কারণে পথিমধ্যে গাড়ি নষ্ট হয়ে গেলে ইমামকে কোনোমতে একটা হেলিকপ্টারে উঠানো হলো |
হেলিকপ্টার সরাসরি চলে গেলো বেহেশতে যাহরা কবরস্থানে, যেখানে ইসলামী ইরানের প্রকৃত প্রতিষ্ঠাতাগণ ঘুমিয়ে আছেন |
শহীদদের কবরস্থানে পৌঁছে ইমাম তাঁর বিখ্যাত বক্তৃতা দিলেন |
এর আগে একটা গান পরিবেশন করা হয় |
'হে আল্লাহর পথের শহীদগণ! জাগো! তোমাদের নেতা তোমাদের মাঝে ফিরে এসেছেন..." এই কথার মর্মস্পর্শী গানটি সমবেতভাবে গায় কিশোরদের একটি দল, আর মঞ্চে ইমামের চারিদিকের বিপ্লবীদের কাঁদতে দেখা যায় |
এর মাঝেও ইমাম অত্যন্ত শান্ত থাকেন এবং তারপর তাঁর বিখ্যাত সেই বক্তৃতা দেন, যেখানে ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা দেয়া হয় |
অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তৃতার শুধুমাত্র সেই বিখ্যাত ঘোষণাটি তুলে ধরছি, যখন ইমাম খোমেনি ইসলামী প্রজাতন্ত্রের ঘোষণা দিলেন- "আমি সরকার নিয়োগ করবো, আমি এ সরকারের মুখে মুষ্ঠাঘাত করবো, জনগণের সমর্থন নিয়ে এবং জনগণ আমাকে যেভাবে গ্রহণ করেছে সেই শক্তির বলে আমি একটি সরকারকে নিয়োগ প্রদান করবো |
"একটা দেশে দু'টা সরকার থাকতে পারে না |
অবৈধ সরকারকে বিদায় নিতে হবে |
(হে সরকার!) তোমরা অবৈধ! আমরা যে সরকারের কথা বলি, তা জনগণের মতামতের ওপর নির্ভর করে |
সেটা আল্লাহর আইনের ওপর প্রতিষ্ঠিত |
তোমাকে হয় আল্লাহ নয়তো জনগণের দ্বারা নিয়োগপ্রাপ্ত হতে হবে |
ইমাম খোমেনিকে রিসিভ করতে এয়ারপোর্ট থেকে শুরু করে পর্যন্ত |
৭০ লাখ লোকের জনসমুদ্র |
সশস্ত্র বিপ্লব |
অস্থায়ী হেডকোয়ার্টার হিসেবে তেহরানের একটি স্কুলে উঠলেন ইমাম খোমেনি |
স্কুল প্রাঙ্গণ হাজার হাজার সমর্থকে ভরে উঠলো |
কিন্তু তখনও বিপ্লব নিষ্কণ্টকভাবে প্রতিষ্ঠিত হয়নি |
পরবর্তী দশ দিন শাহের অতি অনুগত সেনাবাহিনী বিপ্লবী জনতাকে মোকাবেলা করার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো |
কিন্তু আল্লাহর ইচ্ছাই বিজয়ী হওয়ার ছিলো |
আমেরিকা থেকে এক জেনারেল এলো ইরানে, ইমামকে হত্যা ও সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা নিয়ে |
ইমামের ছাত্র, হুজ্জাতুল ইসলাম আলী আকবর হাশেমী রাফসানজানি এসে ইমামকে স্কুল ত্যাগ করতে বললেন, কারণ আর্মির পরিকল্পনা ছিলো পুরো বাড়ি বম্বিং করে ধ্বংস করে দেয়ার |
কিন্তু ইমাম বললেন, "আমি এখান থেকে নড়বো না |
আমি এখানেই থাকবো কিন্তু তারা এই জায়গায় বম্বিং করতে সক্ষম হবে না |
আর যদি করেও, মানুষ তাদেরকে ধরে ফেলবে |
যাও, ব্যারাকগুলো দখল করো |
কিছুই হবে না |
রক্তপাত কমানোর জন্য ইমাম অত্যন্ত প্রাজ্ঞ সিদ্ধান্ত নিয়েছিলেন |
একদিকে তিনি যেমন বিপ্লবীদের বলেছিলেন সেনাদের হত্যা না করতে বরং সেনাদের জন্য বুক পেতে দিয়ে তাদেরকে ভালোবাসা দিতে, তাদের হৃদয় জয় করতে, অপরদিকে তেমনি সেনাদেরকে বলেছিলেন মুসলিম ভাইকে হত্যা না করতে |
কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের পর বেহেশতে যাহরার ভাষণে ইমামের আহবানেও যে সেনারা সাড়া দিলো না, তখন ইমাম তাদের ব্যারাক দখল করে নিতে বললেন |
শুরু হয়ে গেলো সশস্ত্র জিহাদ |
ছাত্ররা পুলিশ স্টেশন দখল করতে শুরু করলো |
এক একটি স্টেশন দখলের সাথে সাথে আরো বেশি অস্ত্র ও যান-বাহন তাদের হাতে চলে আসছিলো |
এই নিয়ে এয়ার বেইজে আক্রমণ চালানো হলো |
দীর্ঘ যুদ্ধের পর তাদের সিকিউরিটি ভাঙতে সক্ষম হন বিপ্লবীরা |
বেশ কিছুদিন এই যুদ্ধ চললো |
অবশেষে বারো দিন পর, ১২ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে হতাশ আর্মি প্রধানরা পালিয়ে যাওয়ার আগে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে গেলো |
দুপুরের পর রেডিও স্টেশন দখল করে নিয়ে বিপ্লবীরা ঘোষণা দিলেন : 'বিপ্লব জয়লাভ করেছে |
ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা |
বিপ্লবের পরপর আহমদ দিদাত ইমামের সাথে সাক্ষাৎ করে সাউথ আফ্রিকায় ফিরে শিয়া-সুন্নি ঐক্য ডায়লগে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন এভাবে- "আমরা ইমামের সাথে দেখা করতে গিয়েছিলাম |
ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ আল মুসাভি আল খোমেইনি |
আমরা প্রায় চল্লিশজনের মত ছিলাম |
আমরা ইমামের জন্য অপেক্ষা করছিলাম |
ইমাম এলেন, তার থেকে দশ মিটার মত দূরে ছিলাম আমি; আমি ইমামকে দেখলাম |
তিনি আমাদেরকে প্রায় আধাঘণ্টার একটি লেকচার দিলেন, আর কুরআনের বাইরে এতে কিছু ছিলো না |
এই মানুষটা যেনো কম্পিউটারাইজড এক কুরআন |
আর তিনি যখন পাশের একটা রুম থেকে হেঁটে এসে ভিতরে ঢুকলেন, সবার ওপর তাঁর যে প্রভাব (আহমদ দীদাত এখানে " " কথাটি ব্যবহার করেছেন- অনুবাদক |
) তাঁর যে কারিশমা- বিস্ময়কর! তাঁর দিকে তাকানোর সাথে সাথে কোনো ভাবনা ছাড়াই চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে |
আপনি তাঁর দিকে তাকান; আপনার চোখ অশ্রুসজল হয়ে যাবে |
এর চেয়ে বেশি হ্যান্ডসাম মানুষ আমি জীবনে কখনো দেখি নাই |
কোনো ছবি, ভিডিও বা টিভি তাঁকে উপযুক্তভাবে তুলে ধরতে পারবে না |
আমার সারা জীবনে দেখা সবচে হ্যান্ডসাম মানুষ হলেন তিনি |
(O , , , , .'- ) |
লেখক : শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
অনলাইন এডিটর |
পুরাতন সংখ্যা |
পুরাতন সংখ্যা 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2016 2016 2016 2... |
মুক্তিপাগল মানুষ কখনো হিম্মত হারায় না -মু. আতাউর... |
, 2015 |
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি কি আর ঘুরে দাঁড়াবে? -মো: কামরুজ্জামান বাবলু |
, 2016 |
ইসলামী আন্দোলনে কর্মীদের নিষ্ক্রিয়তা এবং তার পরিণতি |
, 2013 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.