content
stringlengths
0
129k
আর সর্বত্রই কী সুন্দর আলপনা! দে বাড়িতে রয়েছে সে আমলের এক দুর্লভ জিনিস, রেডিয়ো
ওখানে বাজছে গান, 'শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি
দে বাড়ির প্রসাদ খেয়ে ছোটরা আবার ছোটে ব্যানার্জি বাড়ি
'আয় আয় সবাই আয়' বলে ছোটদের ডেকে নেন সে বাড়ির স্নেহময়ী মেজদি
এখানে ভোগ বেশি, প্রসাদ কম
মিষ্টি জিনিস দু'বাড়িতে খেয়ে খেয়ে মনও এখন ভোগমুখী
কলাপাতা চেটেপুটে খায় সবাই
এখনও কয়েক বাড়ি বাকি
কিন্তু পেটে আর বেশি কিছু ধরবে কি? আর এক বাড়ির পর থেকেই দল ছোট হতে থাকে
জ্যোস্নাময়, পুজোময়, প্রসাদময় রাতটার আয়ুও কমতে থাকে চুপিসারে
তারপর একসময় সে ডুবে যায় অতল ঘুমের গহ্বরে
মাঝরাতে কারও ঘুম ভেঙে গেলে সে দেখে ফুল, বেলপাতা আর ঘট নিয়ে স্থির চোখে চেয়ে আছেন কমলাসনা
রাত শেষ হয়
দিনের পরে দিন
দ্রুত পালটায় দৃশ্যপট
দে বাড়ির কর্তার চাকরি শেষ হতেই কুড়ি বছরের সংসার তুলে কোয়ার্টার খালি করে
শহর থেকে শহরে ছড়িয়ে যায় সরকার বাড়ির সন্তানেরা
সে বাড়ি নিঝুম পড়ে থাকতে থাকতে একদিন অন্য মালিকের হাতে গিয়ে হয়ে যায় কাঠ চেরাইয়ের কল
আর ব্যানার্জি বাড়ির স্নেহময়ী মেজদি একদিন নিরুদ্দেশের পথে পাড়ি দিয়ে পাল্টে ফেলেন উপবাসের তিথি
ওদিকে আমরা না ঘরকা না ঘটকা হয়ে ঝুলে থাকি মাঝখানে
গ্রাম বলে, তুমি শহরের
শহর বলে, তুমি গ্রামের
কোজাগরী আজও ওখানে আসে পূর্ণাবয়ব চাঁদখানা নিয়ে
কিন্তু চাঁদময় রাতটা আর পুজোময়, প্রসাদময় হয়ে ওঠে না
রাস্তা জুড়ে ইলেকট্রিক আলো দেখে জ্যোৎস্নাও যেন আড়ি দেয় সবার সঙ্গে
(ফিচার ছবি গুগল থেকে নেওয়া
মতামত লেখকের ব্যক্তিগত)
#
#
এ কেমন সেকুলারিজম!
আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন
পোস্ট এডিট
তুলসী গৌড়া, আস্ত এক অরণ্য যেন...
পোস্ট এডিট
অগ্নিদর্পণ
নবদ্বীপের রাস ও তার ইতিহাস
- -
রাজ্যে বিরোধীদের মান (জামানত) বাঁচাল শান্তিপুর
- 3, 2021
নবদ্বীপের রাস ও তার ইতিহাস
- 22, 2021
মাঝে মাঝে তব দেখা পাই...
- 15, 2021
বার্সিলোনা বনাম টালিগঞ্জ অগ্রগামী
- 14, 2021
প্রথম বর্ষের করিমপুর লিটল ম্যাগাজিন মেলা ও শিল্প উৎসব
- 17, 2021
সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটছে জীবন
সেই ভীষণ ব্যস্ততার মধ্যেও আমরা জানতে চাই, 'কী খবর?' বা 'খবর কী?' আমাদের পণ, চেনা পাড়া থেকে অচেনা প্রান্তে যা ঘটেছে, যা ঘটছে ঠিক সেটাই দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়া
আমরা শুধু সাদাকে সাদা, আর কালোকে কালো বলার পক্ষে
জীবন হয়ে উঠুক রঙিন
খবরগুলো বরং 'সাদা-কালো'ই থাক
চোখ রাখুন .. এ
: @.
করোনা-ফি নেওয়ার সিদ্ধান্ত কলকাতার একাধিক স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকেরা
10, 2020
শিশির বাউলের গানে ঘুচে যায় কাঁটাতারের ব্যবধান
17, 2020
আসুন, একবার ঘুরে দেখি না-মানুষের পাঠশালা
11, 2020
মুর্শিদাবাদ458
পোস্ট এডিট249
রাজনীতি119
দক্ষিণবঙ্গ116
© @ . 2020
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
বোধশক্তিহীন আবেগী ধার্মিকদের 'নাস্তিক' নামের প্রচারণার আড়ালে বাংলাদেশে দুটি লোকের সাহিত্যকেন্দ্রিক যথেচ্ছাচার সবসময় আড়ালে চাপা পড়ে গেছে
দ্বিতীয়জন যদি সেক্ষেত্রে গালিবাজ হুমায়ূন আজাদ হয়ে থাকে, তবে প্রথমজন অবশ্যই অধ্যাপক আহমদ শরীফ
চরম বুুদ্ধিবৃত্তিক ঝুঁকি নিয়েও একটা সত্য কথা বলা উচিত আর তা হচ্ছে 'আহমদ শরীফকে একটি বিশেষ শ্রেণির লাগাতার প্রচার, তার বিরোধীগোষ্ঠীর অপপ্রচার আর আমাদের মতো পাঠকের কুপমণ্ডুকতার কারণেই টিকটিকির বদলে ডাইনোসর হিসেবে চিনতে হয়েছে'
নিজ আহারের পাত্রে মলত্যাগ করা কিছু মানুষের নিকৃষ্ট আচরণের মধ্যে জঘন্যতম
সেদিক থেকে হিসেব করলে এই ভদ্রলোক আহমদ শরীফ হয়তো সামনের সারিতে থাকে
১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত 'নজরুল অধ্যাপক পদে' যোগ দেন এবং ১৯৮৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ঐ পদে কর্মরত ছিলেন
কিন্ত যত রাজ্যির হাবলামি তিনি খুব সম্ভবত করে গেছেন এই নজরুলকে নিয়ে
আমি বাংলা সাহিত্যের লোক নই
তবে ঔপনিবেশিক থেকে শুরু করে মুক্তিযুদ্ধপূর্ব বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস গুরুত্বপূর্ণ মনে হওয়াতে আহমদ শরীফের অনেকগুলো বই আস্তে আস্তে সময় নিয়ে পড়েছি
বিশেষ করে নজরুল প্রশ্নে আহমদ শরীফের ভুতুড়ে বিশ্লেষণ দেখে সত্যিই অবাক হয়েছি
বিশেষত, তিনি পড়েছেন কিংবা পড়েন নাই, কিন্তু লিখেছেন মনের মাধুরী মিশিয়ে
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফাঁকিবাজ ছাত্রছাত্রীরা যেভাবে পরীক্ষার আনকমন প্রশ্নের উত্তরগুলো লিখে নজরুল নিয়ে অধ্যাপক শরীফের বিশ্লেষণ ক্ষেত্রবিশেষে তেমনি শিশুতোষ
তার লেখা প্রবন্ধের মধ্যে নজরুল মানস, যুগন্ধর কবি নজরুল, নজরুলের কাব্য প্রেরণার উৎস, নজরুলের কাব্য সাধনার লক্ষ্য, নজরুল ইসলাম : এক বিরূপ পাঠকের দৃষ্টিতে, নজরুল-কাব্যে প্রেম, নজরুল ইসলামের ধর্ম, নজরুল সমীক্ষা : অন্য নিরিখে কিংবা নজরুল কাব্যে বীর ও বীর্যপ্রতীক শীর্ষক প্রবন্ধগুলো পড়ার পর এগুলোকে আমার কাছে নিছক কমেডি মনে হয়েছে
সুক্ষ্ম বিশ্লেষণধর্মী চিন্তা করলে যে কেউ বুঝতে পারবেন এখানে কিভাবে নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও তার জীবনদর্শনকে নিয়ে ডাঙ্গুলি খেলা হয়েছে
কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গদ্যধর্মী রচনায় যে বিদ্রোহের সুর সেটাকে শরীফ সাহেব অবহেলা করেছেন 'অতৃপ্তি' শিরোনামে
তিনি অনেকটা বেহায়ার মতো বলেছেন নজরুলের তৃপ্তি নেই কিছুতেই, স্বস্তি নেই কোথাও
পাশাপাশি অনেকটা ফুঁ দিয়ে বুক ফুলিয়ে তথাকথিত অতৃপ্তির উৎস খুঁজে নিজের খেলায় নিজে নিজে হাততালি দিয়েছেন
অধ্যাপক শরীফ নিজেই বলেছেন কোনো ঋজু একক কারণে প্রায় কিছুই ঘটে না; তাই কারণ বলতে কারণ-পরম্পরা বুঝতে হবে; এবং সে-কারণ সন্ধান কিংবা আবিষ্কারও কোনো একহারা বিদ্যার কাজ নয়
কিন্ত নজরুলকে বোঝার ক্ষেত্রে তিনি চলেছেন উল্টোপথে-উল্টোরথে
ঔপনিবেশিকতার কষাঘাত দেশকালের পরিমণ্ডলে থেকে নানা জটিল সমীকরণের মুখোমুখি করেছিল নজরুলকে
এই বিষয়গুলোকে বোঝার জন্য উপনিবেশকালীন বাংলা ও ভারতবর্ষের আর্থ-সামাজিক রূপান্তর তথা সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে সম্যক ধারণা থাকা প্রয়োজন
এক্ষেত্রে প্রকৃত সত্যানুসন্ধান না করে আহমদ শরীফ চোখে লাগিয়ে নিয়েছেন এক নোংরা পুঁতিগন্ধময় ইসলামোফোবিয়ার চশমা
তিনি ঘটন-অঘটনের কারণ-ক্রিয়ার ঘাত-প্রতিঘাত থেকে নিজ দর্শনকে নজরুলের ঘাড়ের উপর পোষা বান্দরের মতো তুলে দিয়ে দায়মুক্ত হয়েছেন
কবি নজরুলের মনোজগত বিশ্লেষণ করতে গেলে তার কবিতা থেকে খেয়ালখুশি মতো দুইটা লাইন তুলে দিলেই হবে না
এক্ষেত্রে তার সক্ষমতা, চিন্তাধারা ও সামাজিক সাপেক্ষিকতার তুলনামূলক বিশ্লেষণ আবশ্যক হয়ে দেখা দেয়
ফলে অধ্যাপক শরীপের কলমে কবি নজরুলের মনোজগৎ নিয়ে যে বিশ্লেষণ করা হয়েছে পুরোপুরি পক্ষপাতদুষ্টতা ও বিশ্লেষকের নিজস্ব ধারণার মুখাপেক্ষী
তিনি নজরুলের জীবনকে নজরুলের আঙ্গিকে না দেখে তারই জীবনের নানা ঘটনা ও তৎসমের বাস্তবতার নিরিখে ঘেঁটে ঘুটে আস্তে আস্তে তাল পাকিয়ে ছেড়েছেন
আহমদ শরীফ নিঃসন্দেহে বড় গবেষক, বিশালাকৃতির সমালোচক ও কারও কারও হিসেবে তাদের ঘরানার পয়গম্বরতূল্য
কিন্তু তিনি তাঁর ঘরানার পয়গম্বর হিসেবে ইসলামোফোবিয়ার যে পয়গাম ফেরি করেছেন তা পাঠক কিংবা সমালোচকদের চোখে দেখা নজরুলের সাহিত্যকে অনেকটা উল্টো ধারায় বিশ্লেষণ করেছে
তিনি কাজী নজরুল ইসলামের রাজনৈতিক মতাদর্শ আলোচনা করতে গিয়ে খেই হারিয়ে চান্সমতো নিজের দু'কথা সেখানেও ভরে দিয়েছেন