content
stringlengths
0
129k
তত্ত্বগত ক্ষেত্রে এমন ভরে দেয়ার প্রবণতা দূষণীয় হলেও ক্ষমার অযোগ্য অপরাধ নয়
তবে তথ্যগত ক্ষেত্রে এহেন প্রচেষ্টা বিশ্লেষণী নিক্তিতে অবশ্যই ভ্রষ্টাচারের শামিল
নজরুলের কবিতার বড় বৈশিষ্ট্য এর বহুমুখীতা
কিন্তু আহমদ শরীফ যখনই নজরুলকে নিয়ে দুলাইন লিখেছেন সেখানে বেছে বেছে দেখেছেন কোথায় ইসলাম প্রসঙ্গ এসেছে
তিনি তাঁর চোখে লাগানো টিনের চশমায় দেখে এগুলোকে খারিজ করার জন্য উন্মাদ হয়ে গেছেন
অন্যদিকে নজরুলের কবি স্বভাবে শক্তিপূজার প্রসঙ্গ এবং প্রেম-তৃষ্ণা নিয়ে যে আলোচনা তাতে আরও ঘি, তেল, চন্দন ও ধূপ-ধুনো লাগিয়ে আরাধনা করেছেন তিনি
নাহলে তিনি কিভাবে নির্লজ্জের মতো দাবি করলেন নজরুল দার্শনিক ছিলেন না ?
ধর্মকেন্দ্রিক যে ট্যাবু বাংলাদেশে বিদ্যমান তার থেকেও শতকোটিগুণ নিকৃষ্ট ট্যাবু এদেশের সাহিত্যাঙ্গণে প্রচলিত
যদি না নাই হতো, নজরুল ইসলামের সাহিত্য ও সাহিত্যচর্চার বাইরে তার ব্যক্তিজীবন নিয়ে আহমদ শরীফ যে যথেচ্ছাচার করেছন কিংবা কবীর চৌধুরী বিদেশী বেস্টসেলার কালজয়ী বইগুলো অনুবাদের নামে আড়ষ্ট শব্দভাণ্ডারের যে আবর্জনাস্তূপ দাঁড় করিয়েছেন সেগুলো নিয়ে কেউ না কেউ কথা বলতো
বর্তমান প্রজন্মের দায়িত্ব কাউকে বিচার করতে গেলে তার সক্ষমতা, যোগ্যতা, প্রজ্ঞা আর প্রচলিত জ্ঞানকাঠামোতে অবদান থেকে সূত্র খোঁজা
আর এই খোঁজ করতে গিয়ে প্রতিটি পদে পদে আহমেদ শরীফের যথেচ্ছাচার গভীর চিন্তার পাঠকদের বিরক্ত ও বিব্রত করতে বাধ্য
অন্তত নজরুল প্রশ্নে আহমদ শরীফ যা লিখে গেছেন সেখানে বিশ্লেষণী শক্তি ও প্রজ্ঞা তো বটেই, তথ্যগত নির্ভরযোগ্যতার ক্ষেত্রে সততারও বিশাল ঘাটতি দৃশ্যমান
আর হয়তো জন্যই তিনি বলতে পেরেছেন 'তাঁকে (নজরুলকে) মানবতার কবি বলাও ভুল
কিংবা নির্বোধের মতো তিনি বলে গেছেন 'নজরুলকে কোনোভাবেই বিদ্রোহী বলা চলে না
কেননা সুব্যবস্থা ও ন্যায়ের বিরুদ্ধাচারণ যে করে সেই বিদ্রোহী'
এ ধরণের লাইনগুলো আসলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিভ্রান্তকর তথ্যই দেয়নি, উপরন্ত একজন গবেষক হিসেবে আহমদ শরীফের অবস্থান আমাদের কাছে আরও ভালভাবে স্পষ্ট করেছে
যাই হোক বাংলাদেশে বসে নজরুল চর্চার ক্ষেত্রে জোর করে 'ইসলামী রেনেসাঁর কবি' কিংবা 'সেকুলার কবি' বানানোর চেষ্টা করা
সবথেকে বড় লজ্জা যারা ধার্মিক তারা নজরুলকে মনে করেন অলি আউলিয়া
কেউ কেউ তার সেকুলার চিন্তায়ও বেশ বিরক্ত
তাদের চিন্তা নজরুল যেহেতু তাদের প্রিয় কবি, তারা যেহেতু নজরুলকে ধারণ করতে চায় তাই নজরুলের সবকিছু হতে হবে একান্তই তাদের মনের মতো
একইভাবে নজরুলের সাহিত্যকর্মের উপর থেকে পরবর্তীকালের ইসলামী আছর দূর করতে গিয়ে কেউ কেউ অতি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, যাদের পুরোধা আহমদ শরীফ
সবথেকে লজ্জাজনক বিষয় হয়ে উঠেছে বর্ণনাগত মারপ্যাঁচ
এখানে তাঁদের হিসেবে তত্ত্বগত বিবৃতি যাই হোক তথ্যগত বিচ্যুতি থাকলে সেটা অন্যায় ও এবং গবেষকের শিষ্টাচার সম্পর্কিত
তার থেকেও আমি মনে করি নজরুলকে নজরুল হয়েই থাকতে দিন? তাকে জোর করে মুসলিম রেনেসাঁর কবি বানানোর প্রয়োজন নাই
একইভাবে ইসলামোফোবিয়ার তীব্র বেদনা মাথায় নিয়ে তাকে কান ধরে সেকুলার কবি বানানোর চেষ্টাটাও নজিরবিহীন ও দু:খজনক
একটা কথা খেয়াল রাখন খুব দরকার
যখন নতুন কোন জায়গায় যাইবেন,দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন
ঐ জায়গার মানুষ কি খায়
আর পড়ালেখা কি করে
কাঁচাবাজারে যাইবেন,কি খায় এইডা দেখনের লাইগ্যা
আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে হেইডা জাননের লাইগ্যা
কি খায়,কি পড়ে এই দুইডা ... বিস্তারিত পড়ুন →
বিবিধ তে পোস্ট করা হয়েছে | ট্যাগ অধ্যাপক আব্দুর রাজ্জাক, আহমদ ছফা, ঈদুল আযহা, রেসিপি, সক্রেটিস | 2 টি মন্তব্য
পলাশীর যুদ্ধের একটি দূরবর্তী প্রতিতুলনা
পোস্ট করা হয়েছে অক্টোবর 3, 2013 লিখেছেন পৌনঃপুনিক
আহমদ ছফা খুব প্রিয় একজন লেখক
নিম্নের লেখাটি ২০০১ সালে প্রকাশিত হয়
পাঠকদের কাছে পৌঁছানোর জন্য টাইপ করে শেয়ার করলাম
১৭৫৭ সালের ২৩ জুন তারিখে সংঘটিত পলাশীর যুদ্ধের ঘটনাটি আধুনিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়
এ যুদ্ধের মাধ্যমে প্রথম ইংরেজরা বাঙলা ... বিস্তারিত পড়ুন →
চিন্তাভাবনা তে পোস্ট করা হয়েছে | ট্যাগ আহমদ ছফা, পলাশী, বাঙালী জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র | 2 টি মন্তব্য
ফারাক্কার ষড়যন্ত্রের নানান মাত্রা // আহমদ ছফা
পোস্ট করা হয়েছে সেপ্টেম্বর 11, 2013 লিখেছেন পৌনঃপুনিক
আহমদ ছফা খুবই প্রিয় একজন লেখক
নিম্নের লেখাটি ১৯৯৫ সালে লেখা হয়
মহাভারতের একটি প্রসঙ্গ দিয়ে আমার কথা শুরু করি
একবার যুধিষ্ঠিরকে ধর্মরূপী বক জিজ্ঞেস করেছিলেন, 'জগতে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি?' যুধিষ্ঠির জবাবে বলেছিলেন, সব মানুষ মরবে অথচ এ কথাটি ... বিস্তারিত পড়ুন →
সচেতনতা তে পোস্ট করা হয়েছে | ট্যাগ আহমদ ছফা | 2 টি মন্তব্য
বাঙালী মুসলমানের মন/ আহমদ ছফা
পোস্ট করা হয়েছে সেপ্টেম্বর 27, 2012 লিখেছেন পৌনঃপুনিক
[বাংলা ব্লগ/ আন্তর্জালে আহমদ ছফার বাঙালী মুসলমানের মন নানান জায়গায় বিক্ষিপ্ত ভাবে পাওয়া যায়
তবুও সরব পাঠকদের সুবিধার্থে এখানে তুলে দিলাম
পুরো পোস্ট এক সাথে সম্ভবত এটিই প্রথম
] 'শহীদে কারবালা' পুঁথিতে কবি কারবালার যুদ্ধে শহীদ হজরতের দৌহিত্র হজরত হোসেনের মস্তকসহ ঘাতক ... বিস্তারিত পড়ুন →
চিন্তাভাবনা তে পোস্ট করা হয়েছে | ট্যাগ আহমদ ছফা, বাঙালী মুসলমানের মন | 8 টি মন্তব্য
পোস্ট করা হয়েছে জুলাই 23, 2012 লিখেছেন ইয়াদ
অনার্স শেষ বর্ষ
পেপারে এই রকম পরিচয় শুনলে মনে হতো কত বড়, এখন মনে হচ্ছে ধুর কিছুই না! ছোটবেলায় আমরা যে স্কেলে সব কিছু দেখি বড় হতে হতে সে অনুপাতে বড় কিছু কেন যেন আমাদের চোখে ধরা পড়ে না
ভার্সিটিতে ... বিস্তারিত পড়ুন →
ইতিহাস, চিন্তাভাবনা, বইপড়ুয়া, বিবিধ, স্মৃতিচারণ, হাবিজাবি তে পোস্ট করা হয়েছে | ট্যাগ অনেকদিন পর পোস্ট দিলাম, আহমদ ছফা, এত এত সময়, ছফা বানানটা যেন কেমন, ট্যাগের সংজ্ঞা পাল্টে দেব, নটে গাছটি মুড়ালো, লাইব্রেরীতে ঘুমানো যায়না একদিন ঘুমাই ছিলাম এসে ডাকাডাকি শুরু করলো মহা মুশকিল আমি ঘুমালে এদের সমস্যা কি, হাপুস | 13 টি মন্তব্য
বাংলাদেশের উঁচুবিত্ত শ্রেণী এবং সমাজবিপ্লব প্রসঙ্গ - আহমদ ছফা
পোস্ট করা হয়েছে নভেম্বর 16, 2011 লিখেছেন পৌনঃপুনিক
(১৯৮৯ সালে ছফা এই লেখাটি লেখেন, পড়ে মনে হবে যেন এই সময়ের জন্য লিখেছেন!) গত বছর মানে ১৯৮৯ সালে, পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ প্রকাশক সমিতি ধানমণ্ডি মাঠে একটা গ্রন্থমেলার আয়োজন করেছিলেন
এই মেলাটি বসেছিল কলাবাগানের বিপরীত দিকের মাঠটিতে
সাত কি ... বিস্তারিত পড়ুন →
চিন্তাভাবনা তে পোস্ট করা হয়েছে | ট্যাগ আহমদ ছফা, উচ্চবিত্ত, বিপ্লব, সমাজ | 6 টি মন্তব্য
মানিক বন্দোপাধ্যায়ের একটি চরিত্র - আহমদ ছফা
পোস্ট করা হয়েছে অক্টোবর 29, 2011 লিখেছেন পৌনঃপুনিক
আহমদ ছফার দেখার চোখ অসাধারণ
গতবার আমলারা নিজেরাই একটা পার্টি- পোস্টের পর ভাবছিলাম আহমদ ছফার কোন লেখাটি শেয়ার করা যায়? পদ্মা নদীর মাঝি নিয়ে শুধু মাত্র কুবের আর কপিলার (নটরডেম এর মোখতার স্যার এর দুষ্টুমি) আদিরসই মাথায় ছিলো
হোসেন মিয়ার গুরুত্ব তখন ... বিস্তারিত পড়ুন →
চিন্তাভাবনা, সাহিত্য তে পোস্ট করা হয়েছে | ট্যাগ আহমদ ছফা, পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায় | 6 টি মন্তব্য
আমলারা নিজেরাই একটা পার্টি- আহমদ ছফা
পোস্ট করা হয়েছে আগস্ট 10, 2011 লিখেছেন পৌনঃপুনিক
আহমদ ছফা খুবই প্রিয় একজন লেখক
নিম্নের লেখাটি ১৯৯৬ সালে লেখা হয়
কিছু অংশ তুলে দিলাম
এই প্রবন্ধটি নিয়ে ভবিষ্যতে আলোচনার ইচ্ছে আছে
তখন লেখাটি পড়ে নিলে সহজ হবে
আমলাতন্ত্র রাষ্ট্রীয় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ
ইংরেজী গ্রামার সম্পর্কে যে ... বিস্তারিত পড়ুন →
একটা ঘরে সাধারণত আটটা জানালা দেখা যায় না, আজকাল অলিতে গলিতে বেড়ে ওঠা স্কুলে বা ভার্সিটিতেও যায় না, তবে বড় স্কুল আর ক্যাম্পাস সহ বিশ্ববিদ্যালয়ে যায়
আবার উইন্ডোজ ৮ ও ঠিক মাইক্রোসফটের আট নং ও এস নয়, বরঞ্চ উইন্ডোজ এনটি'র ... বিস্তারিত পড়ুন →
বিজ্ঞান ও প্রযুক্তি তে পোস্ট করা হয়েছে | ট্যাগ 8, , অপারেটিং সিসটেম, উইন্ডোজ, এইট, ও এস, মাইক্রোসফট | 22 টি মন্তব্য
বাংলাদেশের পার্লামেন্টে পাস হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে কি রয়েছে?
• ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য-উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জন শৃঙ্খলা ক্ষুণ্ণ করলে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা ব্লক বা অপসারণের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করতে পারবে
এক্ষেত্রে পুলিশ পরোয়ানা বা অনুমোদন ছাড়াই তল্লাশি, জব্দ এবং গ্রেপ্তার করতে পারবে
• আইনে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট যুক্ত করা হয়েছে
ফলে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার অতি গোপনীয় বা গোপনীয় তথ্য-উপাত্ত ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করা হয়, বা প্রকাশ করে বা কাউকে করতে সহায়তা করে ওই আইন ভঙ্গ করলে এই আইনে সর্বোচ্চ ১৪ বছরের সাজা হতে পারে, ২৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে
• কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার অতি গোপনীয় বা গোপনীয় তথ্য-উপাত্ত যদি কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোন ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করা হয়, তাহলে তা গুপ্তচরবৃত্তি বলে গণ্য হবে এবং এজন্য ৫ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা হতে পারে
• আইন অনুযায়ী ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার নামে প্রোপাগান্ডা বা প্রচারণা চালালে বা মদদ দিলে অনধিক ১০ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে
• ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ, মানহানিকর তথ্য প্রকাশ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, ঘৃণা প্রকাশ, অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ, প্রকাশ বা ব্যবহার করলে জেল জরিমানার বিধান রয়েছে
এসব ক্ষেত্রে তিন থেকে সাত সাত বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে
দ্বিতীয়বার এরকম অপরাধ করলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে
• ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারণা করলে অনধিক ৫ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে
• কম্পিউটার হ্যাকিংয়ের বিষয়েও বিধান রয়েছে এই আইনে
সেখানে ১৫ ধারায় বলা হয়েছে, কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম. কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক বা ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্কে প্রবেশাধিকার ব্যাহত করে, এমন ডিজিটাল সন্ত্রাসী কাজের জন্য অপরাধী হবেন এবং এজন্য অনধিক ১৪ বছর কারাদণ্ড অথবা এনধিক এক কোটি অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে
• ছবি বিকৃতি বা অসৎ উদ্দেশ্যে ইচ্ছেকৃতভাবে বা অজ্ঞাতসারে কারো ব্যক্তিগত ছবি তোলা, প্রকাশ করা বা বিকৃত করা বা ধারণ করার মতো অপরাধ করলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে
ইন্টারনেটে পর্নগ্রাফি ও শিশু পর্নগ্রাফির অপরাধে সাত বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে