content stringlengths 0 129k |
|---|
@বিপ্লব পাল, ভারতের কথা আলাদা |
এখানে আমি এই সুযোগ পাই না 🙁 🙁 🙁 |
অভিজিৎ জুন 26, 2012 4:41 পূর্বাহ্ন - |
@বিপ্লব পাল, |
নাস্তিকতা অপশনটা কেন চালু করে না কে জানে |
এটা না করাই ভাল |
ছাগবান্ধবেরা তখন আওয়াজ তুলবে - দেখছ - নাস্তিকতাও একটা ধর্ম (এখানে) |
একবার আইনে নাস্তিকতাকে ধর্ম বলে স্বীকার করা হলে বিরাট প্যাচে পড়ব আমরা |
ঐ দিকে না যাওয়াই উচিৎ |
আমি চাই যাবতীয় ফর্ম, টর্ম থেকে ধর্মের অপশনই তুলে দিতে |
আর যদি একান্তভাবে রাখতেই হয়, তবে মানবতা অপশনটাও যোগ করা উচিৎ |
আকাশ মালিক জুন 27, 2012 6:31 পূর্বাহ্ন - |
@বিপ্লব পাল, |
আমেরিকাতে ধর্মের ভিত্তিতে বিভেদ আনা যায় না বলে, এখানে ধর্মটা লিখতে হয় না |
ইংল্যান্ডে এমন কোন ফরম দেখিই নাই যে ফর্মে বা সেই ফর্মের সাথে সংযুক্ত আলাদা কাগজে ধর্ম লেখা নাই |
এর পেছনে যে যুক্তি দেয়া হয়েছে তা কিন্তু সহজে ফেলার মতোও নয় |
কিছু কিছু ক্ষেত্রে চাকুরির এপ্লিকেশনে আপনার ধর্ম এবং ভাষা পরিচয় প্রায়োরিটি দিতে পারে |
যেমন আপনার চাকুরিটা যদি হয় কোন বিশেষ ভাষার মানুষের বা সম্প্রদায়ের জন্যে |
নার্সারি থেকে সেকেন্ডারি স্কুল পর্যন্ত শিশুদের ধর্মানুসারে স্কুল মিল (খাদ্য) সরবরাহ করা হয়ে থাকে |
একই ভাবে নামাজের জায়গা এবং ধর্মীয় ছুটির ব্যবস্থা থাকে |
বলা হয়েছে- |
, : |
• ; |
• ( ); |
• ; |
• ( ). |
সাংস্কৃতিক অনুষ্ঠান, এসেম্বলি, পি ই, গান-নৃত্য, জিম, খেলাধুলায় পার্টিসিপেট করতে না পেরে মুসলমান শিশু কিশোরদেরকে কাঁদতে দেখেছি, কিছু করার নেই |
তারা স্কুলে আসেই মুসলমানি ড্রেস পরে |
শান্ত কৈরী জুন 27, 2012 6:46 পূর্বাহ্ন - |
@আকাশ মালিক, সেখানকার মুসলমান মা-বাবারা চায় না তারা ব্রিটিশ কালচার গ্রহন করুক অথবা একটু লিবারেল হোক |
তাই রি অবস্থা |
অধম জুন 26, 2012 2:54 পূর্বাহ্ন - |
ভালো টপিকে লিখছেন |
তুমি যত বড় নাস্তিকই হও না কেন, ব্যাক্তিগত পরিচয়ের সাথে ধর্মের ট্যাগ তোমারে লাগাইতেই হবে;বিয়া করার সময় তোমারে ধর্ম মাইনাই বিয়া করতে হবে |
ক্লাসে তোমাকে ধর্মের নামে কিছু শ্লোক মুখস্ত করতে হবে |
ঐ শ্লোক পরীক্ষার খাতায় লিখতে হবে |
একদিকে তুমি বিজ্ঞান পড়বা,আধুনিক সব বৈজ্ঞানিক সূত্র জানবা আরেকদিকে তুমি আদম-হাওয়া অথবা রাম,ব্রহ্মের কাহিনী মুখস্ত করবা |
এই কন্ট্রাডিকশনই আমাদের বিজ্ঞান মনস্ক করতে দেয় না |
শান্ত কৈরী জুন 26, 2012 9:04 অপরাহ্ন - |
@অধম, চরম সত্য |
বিজ্ঞান শুধু ডিগ্রি অর্জন করে টাকা কামানোর জন্য |
ধর্মই তো তাদের কাছে সব |
নিটোল জুন 26, 2012 2:37 পূর্বাহ্ন - |
আমাদের ভার্সিটিতে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় প্রতিবার আমি থমকে যাই |
ওখানে শুধু ধর্মের ঘরই না, বরং 'বর্ণ' নামে আলাদা একটা ঘর আছে পূরণ করার জন্য |
আমি করছি কি, গতবারে দিসি সুন্নি,এইবার দিসি শিয়া! কই,কেও কিছুই বলল না! 😛 : |
শান্ত কৈরী জুন 26, 2012 2:50 পূর্বাহ্ন - |
@নিটোল, বর্ণর জায়গায় কিছুই লিখি না |
সুন্দর করে ধর্মের জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হাত দিয়েই লেখাই সনাতন |
অভিজিৎ জুন 26, 2012 2:22 পূর্বাহ্ন - |
মুক্তমনায় স্বাগতম |
গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন |
আমরা যারা ধর্ম মুক্ত জীবন যাপনে অভ্যস্ত তারা জীবনের কখনো না কখনো এ সমস্যার মুখোমুখি হয়েছে |
আমার জন্য জিনিসটা ছিল সোজা |
ধর্মের জায়গায় বিচ্ছিরি ইংরেজী হাতের লেখায় লিখতাম |
ফর্মওয়ালারা ভাবত হিন্দুইজম লিখছি বোধ হয় |
🙂 দেশের বাইরে অবশ্য এই সমস্যার মুখোমুখি হতে হয় নাই |
কিন্তু আমার জন্য সমস্যাটার সমাধান যত সহজ ছিলো, সবার জন্য তা নয় |
কিন্তু এইটা যে একটা সমস্যা সেটাই বোঝে না কেউ |
শিশুদের উপরে জোর করে ছোটবেলা থেকেই তার অভিভাবকদের ধর্ম চাপিয়ে দেয়া হয় |
এটা যে একধরণের শিশু নিপীড়ন, সেটা কে বোঝাবে? |
যাইহোক, আমাদের পার্শ্ববর্তী দেশের যুক্তিবাদী আর মানবতাবাদীরা ধর্মের জায়গায় 'মানবতা' লেখার আইনী অধিকার আদায় করেছে |
এটা একটা অগ্রসর পদক্ষেপ |
বাংলাদেশেও এটা করা জরুরী |
এপ্রসঙ্গে 'দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম' গ্রন্থে প্রকাশিত সুমিত্রা পদ্মনাভনের মানুষের ধর্ম মানবতা থেকে প্রাসঙ্গিক কিছু উদ্ধৃতি - |
'ধর্ম ' যেহেতু ব্যক্তিগত ব্যাপার তাই ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় পরিচিয় জানানো জরুরি নয় বলে ধর্মনিরপেক্ষ মানবতাবাদীরা মনে করে |
কিন্তু সমস্যা হল, যারা কোন ধর্ম মানেন না তারা চাকুরী বা শিক্ষার ক্ষেত্রে কলামটা খালি রাখতে চাইলেও অতীতে আপত্তি উঠেছে নানা জায়গায়; এমনকি ফর্ম বাতিল করা হয়েছে 'অসম্পূর্ণ' বলে |
সেই সময় বহুমানুষ দ্বারস্থ হয় ভারতীয় মানবতাবাদী সমিতির |
এই সময় প্রথম এই সমিতি ' সক্রিয় হয় মানবতাকে ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করতে, সেটা ১৯৯২-৯৩ সালের দিকে |
দেশের রাজনৈতিক নেতাদের কাছে ও সংবাদপত্রের দপ্তরে যোগাযোগ করে ঘটনাটি জানানো হয় |
যাতে একজন মানুষ নিজের ধর্ম ' মানবতা ' বলতে পারে তার জন্য সরকারি কোনও নিয়ামাবলী বা গাইডলাইন আছে কিনা তা স্পষ্ট ভাবে জানতে চাওয়া হয় |
উত্তরে সবাই বলেন যে এভাবে নতুন ধর্ম তৈরি করা সম্ভব নয় |
তারপর মানবতাবাদী সমিতি সরাসরি চিঠি পাঠায় জাতিসংঘের অফিসে |
উত্তর আসে দেরি না করেই |
ইউএনও তাদের এবং সংক্রান্ত যাবতীয় বই ও কাগজপত্র পাঠিয়ে স্পষ্ট জানিয়ে দেয়- ''১৯৮১'' এর জেনারেল অ্যাসেম্বলিতে রাষ্ট্রসংঘ ঘোষনা করেছে প্রতিটি মানুষের যে কোন ধর্মমত গ্রহন ও চর্চা করার স্বাধীন অধিকার আছে |
তারপরই এই আইনী লড়াইতে যৌথভাবে নেমে পড়ে ভারতের মানবতাবাদী সমিতি ও যুক্তিবাদী সমিতি |
জাতিসংঘকে চিঠি দিয়ে জানানো হয় যে ভারত জাতিসংঘের সদস্য দেশের অন্যতম হওয়া সত্ত্বেও প্রচলিত ধর্মের বাইরে অন্য ধর্মকে এখানে স্বীকৃতি দেয়া হয় না |
হিউম্যানিজম-কে ও ধর্ম বলে স্বীকার করা হয় না |
কিন্তু যেহেতু ইউএনও তার গাইডলাইন পাঠিয়ে দিয়েছে, আমরা ইউএনও-এর অন্তর্গত দেশ হিসাবে মনে করি মানবতা আমাদের ধর্ম হতে কোন বাধা নেই |
এবং আইনীভাবে এই ধর্মমতকে গ্রহন করার অধিকার ভারতের নাগরিকেরা প্রতিষ্ঠা করতে পারবে |
এই চিঠির প্রতিলিপি পাঠানো হয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সংসদবিষয়ক মন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও বিদেশী দূতাবাসগুলিতেও |
তারপর ভারতের মানবতাবাদী সমিতির সহায়তায় কোর্টে গিয়ে করে দলে দলে ছেলে-মেয়ে কে ধর্ম হিসেবে গ্রহন করে (১৯৯৩ এর ১০ ডিসেম্বর) |
( উৎস : মানুষের ধর্ম মানবতা, সুমিত্রা পদ্মনাভন, দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম) |
শান্ত কৈরী জুন 26, 2012 2:56 পূর্বাহ্ন - |
@অভিজিৎ, মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা |
হ্যাঁ আমাদের ধর্মের জায়গায় মানবতা লেখার জন্য আইনী অধিকার আদায়ের চেষ্টা অবশ্যই করা উচিত |
মুক্তমনার সংখ্যা বাড়ছে |
তাদের জন্য দরকার |
আমাদের জন্য দরকার |
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার |
ফরিদ আহমেদ জুন 26, 2012 4:28 পূর্বাহ্ন - |
@শান্ত কৈরী, |
হ্যাঁ আমাদের ধর্মের জায়গায় মানবতা লেখার জন্য আইনী অধিকার আদায়ের চেষ্টা অবশ্যই করা উচিত |
মুক্তমনার সংখ্যা বাড়ছে |
তাদের জন্য দরকার |
আমাদের জন্য দরকার |
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার |
এটাও ভুল সিদ্ধান্ত |
একজন মানুষের ধর্মীয় পরিচয় কী, সেটা কোথাও জিজ্ঞেস করতে পারবে না, এই আইনি অধিকারের আন্দোলনটাই হচ্ছে যৌক্তিক আন্দোলন |
লেখাটা খুব পছন্দ হয়েছে আমার |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.