content
stringlengths
0
129k
এদিক ওদিক থেকে কয়েকটা টিকিট দেখার পরে ছোকরাকে একটা ওই দিওয়ালি বাম্পারের টিকিট দিতে বললেন
রামের নেশা এক রকম, স্কচের নেশা অন্য
রাম রক্তে মিশে মানুষকে ঝিমিয়ে দেয়
স্কচ রক্তের তেজ বাড়িয়ে ভেতর থেকে আরো তাজা করে তোলে
অ্যাডভেঞ্চারের নেশা জাগায়
পুরোনো রক্তের জোর ফিরে আসছে কি এ বাড়িতে? জনি ওয়াকারের গ্লাস হাতে নিয়ে এটাই ভাবছিলেন বিপিন বাবু
ঘর অন্ধকার
পাশে টেবিলের ওপর খালি রিডিং লাইট জ্বলছে
বিপিন বাবু আধশোয়া হয়ে আছেন বিছানায়
কোলের ওপর খোলা রয়েছে "হিস্ট্রি অফ ম্যাজিক"
পাশের ঘরে একটা ঘড়িতে গুরুগম্ভীর ভাবে ১১ টা বাজার শব্দ শোনা গেল
বিপিন বাবু একটু উঠে বসলেন
বইটা নামিয়ে রাখলেন সামনে
টেবিলের ওপর থেকে গ্লাসের তরলটুকু এক ঢোকে চালান করলেন গলায়
তার পর পাশে রাখা মানিব্যাগ থেকে বের করে আনলেন সন্ধ্যেবেলায় কেনা লটারিরি টিকিট
একটু তাকিয়ে রইলেন টিকিটের দিকে
তার পরে টিকিটটা বইয়ের মধ্যে রেখে বইটা রাখলেন টেবিলের ওপর
একটু পর রিডিং লাইট নিভে গেল
ভোরের আলো ঘরে ঢুকছে জানলা দিয়ে
সঙ্গে গানের আওয়াজ
আজও রবি ঠাকুর, তবে একদম অন্য গান - "কেটেছে একলা বিরহের বেলা..."
বিপিন বাবু চোখ খুললেন
আজও ধড়মড় করে উঠে বসলেন বিপিন বাবু
গানের দিকে মন গেলনা
মশারী খুলে বেরিয়ে প্রথমেই চোখ গেল টেবিলের ওপর
টেবিলের ওপর পড়ে আছে একটা লটারির টিকিট
ওপরে বড় বড় করে লেখা "বঙ্গলক্ষী সুপার বাম্পার ফক্কা"
আর কিছু নেই
বইটাই গায়েব হয়ে গেছে এবারে
সোমনাথ ৫:৫৬
এটি ইমেল করুন এটি ব্লগ করুন! -এ শেয়ার করুন -এ শেয়ার করুন এ শেয়ার করুন
: উদ্ভুট্টে সিরিজ , গপ্পসপ্প
২৫টি মন্তব্য :
১৯ জুন, ২০১৬ ৬:৪৭
সত্যজিৎ রায় - কয়েক ছত্র পড়ার পর আপনা থেকেই এই কথাটাই মাথায় চলে এল! শেষ পর্যন্ত পড়ার পরও এই নামটাই মাথায় ঘুরপাক খাচ্ছে!
লেখাটা অসাধারণ - চোখের সামনে পরিস্কার এক এক করে দৃশ্যপট বদলে বদলে একটা সিনেমা দেখলাম বলে মনে হল!
ম্যাজিক, যথার্থই ম্যাজিক!!
উত্তরমুছুন
সোমনাথ ১৯ জুন, ২০১৬ ৭:০৮
বইয়ের নাম, চরিত্রের নাম, আরো অনেক কিছুই মানিক বাবুর থেকেই নেওয়া ইচ্ছে করেই
১৯ জুন, ২০১৬ ৭:৩৯
! ' ' . . !!
উত্তরমুছুন
সোমনাথ ১৯ জুন, ২০১৬ ৭:৪৩
যা করার উনিই তো করে গেছেন
আমরা শুধু অনুসরন করি
তাই জ্ন্যেই সব কটা বই এর নাম, বিপিন চৌধুরির নাম, শ্রীনাথ বা চারমিনার, সবই ওনার কোনো না কোনো লেখা থেকে নেওয়া
১৯ জুন, ২০১৬ ৯:৫৪
তত্ত্ব কথায় যাবো না শুধু এটুকু বলবো যে বিগত মাসখানেক ধরে চলা মানসিক অস্থিরতার মাঝে এই লেখা আমার মনের চাপ কিছুটা হলেও প্রশমিত করল
উত্তরমুছুন
সোমনাথ ২০ জুন, ২০১৬ ৯:৪১
এই মন্তব্যটা আমার কাছে অনেক বড় কিছু পাওয়া
১৫ মার্চ, ২০২০ ১:২৯
২০ জুন, ২০১৬ ১২:৫২
যাদুবিদ্যা ও তৎসংক্রান্ত ইতিহাসের প্রতি আমার আগ্রহ বহুকালের
পরমশ্রদ্ধেয় অজিতকৃষ্ণ বসু মহাশয়ের যাদুকাহিনী বইটি বলতে গেলে ঠোঁটস্থ করে ফেলেছিলুম এক কালে
অবশ্য সে কথা এখানে অপ্রাসংগিক
বড় আরাম পেলুম লেখাটি পড়ে
স্রষ্টাকে অভিনন্দন, টুপি বিয়োজন, ইত্যাদি
আপনার সাথে পরিচিত হবার বাসনা ক্রমেই বেড়ে উঠছে
উত্তরমুছুন
সোমনাথ ২০ জুন, ২০১৬ ২:২৪
পরিচিত হবার সৌভাগ্য তো আমার
হোক হোক, যত তাড়াতাড়ি হয়
আমার সাকিন নদীর হুই পাড়ে
আর আমার কারখানায় ভোঁ পড়ে নবদীগন্তে
মাঝামাঝি সব জায়গায় আমার বিচরন
তা বাদে আমার নম্বর খানাও দিয়ে দিচ্ছি - ৯৮৩০৫৫৪১২২
২০ জুন, ২০১৬ ৪:৩৮
আমার বসবাস হলদিয়া তবে তা নেহাতই পেটের দায়ে
পাঁচ নং এলাকাটি মদীয় বাস্তুভিটার থেকে তেমন দূর নয়
ফোন্নং টুকিয়া লইলাম
অচিরাত টুকি বলিব
সোমনাথ ২০ জুন, ২০১৬ ৫:৫৭
২০ জুন, ২০১৬ ১:২৫
আমাদের মত সত্যজিৎ পড়ে বড় হয়ে ওঠা পাঠকের পুরো চমকে চুয়াত্তর করে দিলে তো! একটা গোটা ম্যাজিক ঘটে গেল যেন স্ক্রীনের ওপর! :)
উত্তরমুছুন
সোমনাথ ২০ জুন, ২০১৬ ২:২৬
মানিক বাবুর ছাপ পাকাপাকি করতে, বইয়ের নাম, চরিত্রের নাম, সবই ওনার কোনো না কোনো লেখা থেকে ঝেড়েছি
:-) আসাকরি বাবু দা নিজগুনে মাফ করে দেবেন
তানিয়া ঘোষ ইন্দ্র ৫ জুলাই, ২০১৬ ৯:২০
.. .. ?? ������
উত্তরমুছুন
সোমনাথ ৬ জুলাই, ২০১৬ ৯:১৫
এ গল্পের সব চরিত্র ও বইয়ের নাম সত্যজিত রায়ের কোন না কোন লেখা থেকে নেওয়া
৩০ আগস্ট, ২০১৬ ১০:৪৫
এই মাত্র পড়ে উঠলাম...একেবারে গোগ্রাসে...খুব খুউব ভালো হয়েছে...সত্যিই দৃশ্যপটগুলো চোখের সামনে সিনেমার মতই ভেসে উঠল...সবচেয়ে যেটা ভালো লাগল..একই সাথে সিনেমা এবং মানিকবাবুর ছোটো গল্প দুটোরই খুব ভালো মিশেল হয়েছে...তোমার লেখা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই...যেটা বলার....সেটা হল- এরকম ভিন্ন স্বাদের আরও অনেক গল্প নিয়ে ...
উত্তরমুছুন
সোমনাথ ৩১ আগস্ট, ২০১৬ ৯:৩৬
এরকম উৎসাহ পেলে ভেবে দেখতেই হচ্ছে
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ৯:৪৮
.... ........
উত্তরমুছুন
সোমনাথ ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪২
থ্যাংকু থ্যাংকু
৪ মে, ২০১৯ ১২:০৭
আবার একটি অসাধারণ লেখা
বৃষ্টির দিনে এরম সুন্দর লেখা
র বা কি চাই