content stringlengths 0 129k |
|---|
আমরা দুজন লোক, আমার হাজব্যান্ড আর আমি |
তিনিও সকাল সকাল অফিস, আর আমিও ক্লাস নিতে চলে যাই |
- ক্লাস নিতে? আপনি পড়ান? |
- আমি রবীন্দ্রভারতীতে পড়াই |
আমার সাবজেক্ট শুনলে হাসবেন |
গান বাজনা |
- না না, হাসবো কেন? ওমা, সে তো ভারি গুনের জিনিস......... আচ্ছা, আমি নাহয় শ্রীনাথকে বলে রাখবো |
আপনি সন্ধ্যে বেলা ফেরার সময় একবারটি খোঁজ করে যাবেন, কেমন? |
- এটা ভারি উপকার করলেন |
কাজের লোক নিয়ে যে কি চিন্তা, কি বলব |
আজ তাহলে এগোই? ওদিকে আবার ক্লাসের...... |
- হ্যাঁ হ্যাঁ, আপনি এগোন |
- এই কাগজে আমার ফোন নম্বর লেখা আছে, যদি কিছু জিজ্ঞেস করার থাকে একটু ফোন করে নিতে বলবেন |
... আসি তাহলে? নমস্কার |
বিপিন বাবু বেরোবেন বলে শ্রীনাথ পেছনেই এসে দাঁড়িয়েছিল |
কথাবার্তা সে সবই শুনেছে |
বিপিন বাবুকে আশ্বাস দিলো যে সে নিশ্চই অমুকের মায়ের সঙ্গে কথা বার্তা বলে রাখবে |
ওদিকে শ্রীতমা বড় রাস্তার দিকে এগিয়ে গেছে |
এগিয়ে গেছে, কিন্তু বিপিন বাবুর মনে একটা ছাপ রেখে গেছে |
অনেক অনেক দিন পর, একটু যেন নড়ে গেলেন এই নতুন উপস্থিতিতে |
একঘেঁয়ে নিস্তরঙ্গ জীবনে বোধহয় একটা ঢিল পড়ল |
বিপিন বাবু বেরোবার সময় উলটো চটি পায়ে গলালেন |
ভুল করে পুরোনো দেওয়াল ঘড়িটাকে পেন্নাম ঠুকে ফেললেন |
শ্রীনাথ সব দেখে টেখে নিশ্বাস ফেলল |
আর বিপিন বাবু রাস্তায় নামার পর গলা তুলে পেছন থেকে মনে করিয়ে দিল, চা ফুরিয়েছে, বাড়ি ফেরার সময় যেন চা পাতা আনা হয় |
সন্ধ্যেবেলা ঘরে ঢুকে আগে দরজার পাশে সুইচে আঙুল রেখে আলো আর পাখা চালালেন বিপিন বাবু |
পাখার হাওয়ায় ফরফর করে পাতা উলটে গেল ছোটো টেবিলের ওপর রাখা পত্রিকার |
আর সেই হাওয়াতেই পত্রিকার ভেতরে রাখা ইলেক্ট্রিকের বিল উড়ে এসে পড়ল বিপিন বাবুর পায়ের কাছে |
বিপিন বাবুর ডান হাতে ব্রাউন পেপারে মোড়া চায়ের প্যাকেট |
নিচু হয়ে বাঁ হাতে মেঝে থেকে ইলেক্ট্রিকের বিল তুলে নিলেন |
হঠাৎ চোখ আটকে গেল বিলের নিচে একটা লালচে ছাপ দেখে |
বিলের টাকা মিটিয়ে দিলে এই ছাপ দেওয়া হয়ে থাকে কাউন্টারে |
বিল কে দিল? কখন দিল? শ্রীনাথ দিয়েছে কি? গলা তুলে শ্রীনাথকে তাড়াতাড়ি একবার আসতে বলে হাঁক পাড়লেন বিপিন বাবু |
এগিয়ে গিয়ে টেবিলের ওপর বিলটা রাখতে গিয়ে আবার এক প্রস্থ অবাক হবার পালা |
"ভ্রমন" পত্রিকা বদলে গিয়ে পড়ে আছে একখানা ঝকঝকে নতুন ন্যাশনাল জিওগ্রাফিক |
বিপিন বাবু কিছুক্ষন থ হয়ে তাকিয়ে রইলেন |
তার পর চায়ের প্যাকেট টা নামিয়ে রেখে হাতে তুলে নিলেন নতুন পত্রিকা |
আনকোরা নতুন বই |
পত্রিকার সামনের মলাটে একটা রংচঙে পাখির ছবি, আর পেছনের মলাটে বিদেশী বিমান কোম্পানির ইয়োরোপ নিয়ে যাবার আহ্বান |
বিজ্ঞাপনে একখানা খাশ ইতালিয় কফির কাপ, যাতে ক্রিম দিয়ে একখানা হৃদয়ের রেখাচিত্র আঁকা |
নাকের কাছে ধরলেন |
এখনো কালির গন্ধ পাওয়া যাচ্ছে পত্রিকার পাতায় |
শ্রীনাথ ঢুকেছে দরজা দিয়ে |
পেছনে না তাকিয়েই শ্রীনাথ কে বিপিন বাবু জিজ্ঞেস করলেন ইলেক্ট্রিকের বিল সে কখন দিলো |
শ্রীনাথ জবাব দিলো, আজ সারা দিন সে বাড়ির বাইরে পা দেয়নি, আর বিপিন বাবু টাকা দিলে তবেই না বিল দেওয়া হবে |
আশ্চর্্য্য |
আশ্চর্্য্য |
আশ্চর্্য্য |
মানুষের অবাক হবার একটা সীমা থাকে |
আজ কি সব সীমা অতিক্রম করে যাবেন বিপিন বাবু? কেমন মাথা ঝিম ঝিম করে উঠছে |
ঘর থেকে বেরিয়ে এসে বারান্দা দিয়ে হেঁটে গিয়ে কলঘরে ঢুকলেন বিপিন বাবু |
মাথায় মুখে একটু জল থাবড়া দিলেন |
বেসিনের ওপরে লাগানো বহু পুরোনো আয়নায় নিজের মুখটা অচেনা লাগছে কি? বদলে যাওয়া মনে হচ্ছে? কিছুক্ষন দাঁড়িয়ে রইলেন আয়নার সামনে |
বিড়বিড় করে জিজ্ঞেস করলেন - "এসব কি হচ্ছে?" |
আয়নার মানুষের ঠোঁট ঠিক একই ভাবে নড়ল কি? তোয়ালে দিয়ে মাথা মুখ মুছে নিলেন বিপিন বাবু |
অবেলায় জল ঘাঁটা ভাল না |
যা হচ্ছে তার ব্যাখ্যা পাওয়া অসম্ভিব এই মুহুর্তে |
কাউকে জিজ্ঞেশ করা যায় কি? একবার তুলসীবাবু কে জিজ্ঞেশ করে দেখতে হবে |
ওনার মত যুক্তিবাদী মানুষ খুব কমই আছেন |
এক মনসুরের দোকানের কাবাব পরোটা ছাড়া অন্য কিছুতেই তুলসি বাবু অবাক হন না |
কলঘর থেকে বেরিয়ে বিপিন বাবু দেখলেন, শ্রীনাথ চা রেখে গেল |
ঘরে ঢুকে নিজের ইজি চেয়ারে বসলেন বিপিন বাবু |
টেবিলের ওপরে বইয়ের ওপরে রাখা আছে চায়ের কাপ |
হ্যাঁ, কাপ আজ আকারে কিছুটা বড়, ধপধপে সাদা |
কাপ পালটে গেছে |
পালটে গেছে কাপের ভেতরে রাখা পানীয় |
ভুরভুরে গন্ধ ওঠা কফির ধোঁয়া ওঠা কাপ, তাতে ক্রিম দিয়ে আঁকা একখানা হৃদয় |
আর পেয়ালার পাশে দু খানা বাহারি বিস্কুট |
নাঃ এর একটা বিহিত করতেই হচ্ছে |
আবার শ্রীনাথের নামে হাঁক পড়ল |
- কফি কোথা থেকে এলো? বাড়িতে কফি ছিল নাকি? |
- তুমিই তো নিয়ে এলে কফি |
চা আনতে বললুম, আনলে কফি |
- সেকি? দত্ত টি থেকে একশ চা পাতা...... |
- এই তো তুমি এনে রাখলে এইখানে, এই যে, এই বইয়ের ওপর, আর আমি নে গেলুম কফির কৌটো |
- আর তুই কবে থেকে এমন বাহারি কফি করতে শিখলি? |
- ও তো টিভিতে শেখালে গো... সেই যে একটা লোক, কোথায় জানি থাকে, রান্না করে...... বাংলায় করে দেছেলে চ্যালেন...... |
শ্রীনাথ বলছে বটে, কিন্তু টিভি তে কতকিছুই দেখায়, এ ঘটনা কি কাকতালীয়? জোরালো সন্দেহ হচ্ছে অন্য কিছুর ওপর |
বিপিন বাবু টেবিলের দিকে তাকালেন |
সন্ধ্যের আবছা হয়ে আসা আলোয় টেবিলের ওপর জ্বল জ্বল করছে চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক |
জাদু বিদ্যা |
কয়েক হাজার বছরের জাদুর ইতিহাস নিয়ে আলোচনা রয়েছে ওই বইতে |
কিন্তু সে বই নিজেই কি জাদুকর? এসব ঘটনা ঘটছে কি করে? বইটা হাতে তুলে নিয়ে বিপিন বাবু ভালো করে দেখলেন |
কোথাও এতটুকু অস্বাভাবিকত্ব চোখে পড়ছেনা বাহ্যিক রূপে |
কিন্তু এই বইয়ের অলৌকিক ক্ষমতা ছাড়া অন্যকিছু সম্ভাবনাও মাথায় খেলছেনা |
কিন্তু এটা শুধুই সম্ভাবনা |
প্রমান চাই |
প্রমান চাই |
বিপিন বাবু ছটফট করে উঠলেন |
চেয়ার থেকে উঠে পড়ে ঘরের ভেতর খুঁজতে লাগলেন কিছু একটা |
চোখে পড়ল ডেস্কের ওপর রাখা সকালে পাশের বাড়ির গানের অধ্যাপিকার ফোন নম্বর লেখা কাগজ |
কাগজটা তুলে নিয়ে একবার পড়লেন বিপিন বাবু |
শুধু ফোন নম্বর লেখা আছে একটা |
বিপিন বাবু এবার তাকালেন বিছানার পাশে ছোটো টেবিলের ওপর, যেখানে রাখা আছে বইটা |
কবজি ঘুরিয়ে ঘড়ি দেখলেন |
মাত্র সাড়ে ছটা |
পুরোনো এইচ এমটি কোম্পানির সাদা ডায়ালের ঘড়ি |
ডায়াল হলদেটে হয়ে গেছে |
পকেট থেকে মোবাইল ফোন বের করলেন |
পুরোনো হয়ে গেলেও এই মোবাইলই ব্যাবহার করে চলেছেন বিপিন বাবু |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.