content
stringlengths
0
129k
উত্তরঃ [] পরস্পরের সমকোণে
6. সূর্য, চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে-
[] সি.জি.গি [] প্রতিযােগ
[] সংযােগ
[] কোনােটিই সঠিক নয়
উত্তরঃ [] সি.জি.গি
7. নিউ ফাউল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় -
[] উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলনের ফলে [] ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলনের ফলে [] উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে [] কোনােটিই সঠিক নয়
উত্তরঃ [] উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে
8, ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় -
[] প্রশান্ত মহাসাগরে [] ভারত মহাসাগরে [] সুমেরু মহাসাগরে [] আটলান্টিক মহাসাগরে
উত্তরঃ [] প্রশান্ত মহাসাগরে
9. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের দ্বারা সেটি হল -
[] বেগুয়েলা স্রোত
[] ক্যানারি স্রোত [] ল্যাব্রাডর স্রোত [] কুরেশিয়ে স্রোত
উত্তরঃ [] ক্যানারি স্রোত
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর :[ প্রতিটি প্রশ্নের মান-1]
1. আটলান্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়?
উত্তর : উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়
2. সি. জি. গি. কী?
উত্তর : পৃথিবী, চাঁদ ও সূর্য যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সি. জি. গি. বলে
3. সৌর জোয়ার কাকে বলে?
উত্তর : সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলা হয়
4. চান্দ্র জোয়ার কাকে বলে?
উত্তর : চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলা হয়
(27 দিনে পৃথিবীর চারদিকে চাঁদের একবার পরিক্রমাকে বলা হয় চান্দ্রমাস
5. কোনাে স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?
উত্তর : 6 ঘণ্টা 13 মিনিট
6. মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর : ভারত মহাসাগরে মৌসুমি স্রোত দেখা যায়
7. কেন্দ্রাতিগ বল কাকে বলে?
উত্তর : পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিগ বল বলে
৪. হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর : হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিম অংশে দেখা যায়
9. পশ্চিমবঙ্গে বান ডাকে এমন একটি নদীর নাম লেখাে
উত্তর : পশ্চিমবঙ্গে হুগলি নদীতে বান ডাকে
10. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে?
উত্তর : ভূপৃষ্ঠের প্রায় 70 ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে
11. আটলান্টিক মহাসাগরের দুটি উয় স্রোতের নাম লেখাে
উত্তর : আটলান্টিক মহাসাগরের দুটি উয় স্রোত হল - () উপসাগরীয় স্রোত ও () ব্রাজিল স্রোত
12. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?
উত্তর : পৃথিবীর বৃহত্তম মহাসাগরটির নাম প্রশান্ত মহাসাগর
13. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কী?
উত্তর : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর
বারিমন্ডল - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
1. মগ্নচড়া কী?
উত্তর : মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্রস্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উয়স্রোতের সংস্পর্শে এসে গলে যায়
হিমশৈল মধ্যস্থ নুড়ি, কাকর, বালি, কাদা প্রভৃতি ওজনানুসারে সমুদ্র তলদেশে পর্যায়ক্রমে থিতিয়ে পড়ে
দীর্ঘকাল ধরে এই সম পদার্থ অধঃক্ষিপ্ত হয়ে অগভীর নিমজ্জিত ও চড়ার সৃষ্টি হয়
একে মগ্নচড়া বা ব্যাংক বলে
উদাহরণ : সেবল ব্যাংক, জর্জেস ব্যাংক
2. হিমপ্রাচীর কাকে বলে?
উত্তর : আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট (হ্যালিফক্স ও কড অন্তরীক্ষের মাঝে) উত্তর দিকে (ব্যাকিন উপসাগর) থেকে আগত শীতল ও গাঢ় সবুজ জলের শীতল ল্যাব্রাডার স্রোত এবং দক্ষিণ দিক থেকে আগত উয় ও গাঢ় নীল জলের উপসাগরীয় স্রোত পাশাপাশি পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয়
এই দুই স্রোতের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলে
এখানে ঘন কুয়াশার সৃষ্টি হয়
3. নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা, ঝড় সৃষ্টি হয় - কারণ ব্যাখ্যা করাে
উত্তর : নিউফাউন্ডল্যান্ড উপকুলে উম্ন উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডার স্রোত পরস্পর মিলিত হয়
উয় উপসাগরীয় স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু উয় ও জলীয়বাষ্পপূর্ণ এবং শীতল ল্যাব্রাডার স্রোতের ওপরকার বায়ু শীতল ও শুষ্ক হওয়ায়, দুই ভিন্নধর্মী বায়ু পরস্পরে সংস্পর্শে এলে শীতলবায়ুর প্রভাবে উয় বায়ুস্থিত জলীয় বাষ্প জমে গিয়ে কুয়াশার সৃষ্টি করে
আবার নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছে এই দুই ভিন্নধর্মী বায়ুর মুখােমুখী সংঘর্ষের ফলে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়
4. উপসাগরীয় স্রোত ( ) কাকে বলে?
উত্তর : উত্তর আটলান্টিক মহাসাগরের মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন একটি উয়স্রোত হল উপসাগরীয় স্রোত
এই স্রোতের কয়েকটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল - () এই স্রোতের জলের রং নীল
() এই স্রোত উয় (27:02°)
() এই স্রোতের বিস্তার 64 কিমি এবং গভীরতা 914 মিটার
() এই স্রোতের গড় গতিবেগ হল 10-15 মাইল/দিন
() এই স্রোত প্রতিসেকেন্ডে 74-93 মিলিয়ন ঘনমিটার জল বহন করে
5. জাপান বা কুরােশীয় স্রোত কাকে বলে?
উত্তর : উত্তর প্রশান্তমহাসাগরের এই স্রোতটি উত্তর নিরক্ষীয় স্রোত প্রথমে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে এবং পরে ফিলিপাইল্স দ্বীপপুঞ্জে প্রতিহত হয়ে উত্তরে বেঁকে যায় এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তরগামী শাখার সঙ্গে মিশে কুরােশীয় স্রোত নামে এবং জাপানের পাশ দিয়ে প্রবাহিত হবার সময় জাপান স্রোত নামে পরিচিত
6. ৰেয়েলা স্রোত কাকে বলে?
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই শীতল স্রোতটি কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূলে উত্তমাশা অন্তরীপে প্রতিহত হয়ে পশ্চিম উপকূল বরাবর অ্যাগুয়েলার বেঙ্গুয়েলা বন্দর পর্যন্ত বিস্তৃত
এই স্রোতের গড় গতিবেগ ঘণ্টায় 10 কিমি
7. ব্রাজিল স্রোত কাকে বলে?
উত্তর : বেঙ্গুয়েলা স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত প্রবাহ দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে সেন্ট রক অন্তরীপে প্রতিহত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়
এর দক্ষিণের শাখাটি ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর দক্ষিণে 40° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত
এই স্রোত ব্রাজিলস্রোত নামে পরিচিত
অধিক উয়তা ও লবণাক্ততা এই স্রোতের প্রধান বৈশিষ্ট্য
গতিবেগ 28 /
8. বানডাকা কাকে বলে?
উত্তর : ভরা কোটালের সময় সমুদ্রের জল সংকীর্ণ নদীমুখে বা চড়াযুক্ত নদীমুখে মােহানা দিয়ে উলটো খাতে, খুব উঁচু হয়ে তীব্র গতিতে নদীতে প্রবেশ করে প্রবল জলােচ্ছ্বাস ঘটায়
একে বান ডাকা বলে
হুগলি, ইয়াংসিকিয়াং, টেমস্ নদীতে বানডাকার সৃষ্টি হয়
9. সিজিগি কী?
উত্তর : চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক (180°) অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানে সিজিগি ( ) বলে
অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থান লক্ষ করা যায়
সিজিগি অবস্থানে জোয়ারভাটার প্রাবল্য বেশি হয়
10. যাঁড়াযৗড়ি বান কাকে বলে?
উত্তর : প্রবল বর্ষায় ভরা কোটালের সময় জলস্ফীতির মাত্রা এত বেশি হয় যে ওই অবস্থানকে দুটি ষাঁড়ের (নদীর সমুদ্রগামী জল ও জোয়ারের উজানগামী জল) লড়াই বা যুদ্ধকালীন অবস্থার সাথে তুলনা করে একে যাড়া-যাঁড়ির বান বলে
এই সময় জোয়ারের জল 5-10 মিটার উঁচু হয়
উদাহরণ : ভাগীরথী হুগলি নদীতে বর্ষাকালে এই বান দেখা যায়
11. বেলাের্মি কী?
উত্তর : জোয়ার তরঙ্গের অগ্রগমনকে বেলাের্মি বলা হয়
পৃথিবীর যে যে স্থানবিন্দু সমূহে অনুসারে একই সময় জোয়ার হয়, সেই স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, তাকে বলে সহবেলাের্মি রেখা
12. জোয়ার অন্তর কাকে বলে?
উত্তর : যে কোনাে দুটি জোয়ারের সময়ের ব্যবধানকে জোয়ার অন্তর বলে
সাধারণভাবে পরপর দুটি জোয়ারের (মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার) সময়ের ব্যবধান প্রায় 12 ঘণ্টা 26 মিনিট
তবে দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের অন্তর হয় 24 ঘণ্টা 52 মিনিট
বারিমন্ডল - ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-3]
1. সারগাসসা সি বা শৈবাল সাগর কী?
উত্তর : নিয়ত বায়ু দ্বারা পরিচালিত সমুদ্রস্রোত অনেক সময় সমুদ্রের মধ্যবর্তী অংশে স্রোতের আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে
আবর্তের মধ্যবর্তী অংশ স্রোতহীন হওয়ায় সামুদ্রিক আগাছা ও শৈবাল জন্মায়