content
stringlengths
0
129k
অর্থাৎ চাঁদের আকর্ষণে যে স্থানে জোয়ার হয় তার বিপরীতে প্রতিপাদ স্থানে কেন্দ্রাতিগ বল অধিক কার্যকরী হওয়ায় সেখানে জোয়ার (গৌণ জোয়ার) হয়, তবে প্রাবল্য তুলনামূলক কম
জোয়ারের স্থানে বিপুল জলরাশি সরবরাহের জন্য এদের মধ্যবর্তী সমকোণস্থ স্থানগুলিতে জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি করে
এছাড়া, সমুদ্রতলের ঢাল, তটভূমির প্রকৃতি, জলস্তরের ওঠানামা, জলের পৃষ্ঠতলে বায়ুর গতিশক্তির ঘর্ষণ প্রভৃতি জোয়ারভাটা সৃষ্টিতে পরােক্ষভাবে প্রভাব বিস্তার করে
3. ভরা কোটাল এবং মরা কোটাল কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করাে
উত্তর : ভরা কোটাল : আবর্তনকালে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে (সিজিগি অবস্থান)
এই সময় জোয়ার অতি প্রবল হয় এবং সাধারণ জোয়ার অপেক্ষা 20% জল বেশি ফুলে ওঠে
একেই ভরা কোটাল বলে
পূর্ণিমায় ভরা কোটাল : পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানে পৃথিবী থাকে চাদ ও সূর্যের মাঝখানে (প্রতিযােগ)
এই অবস্থায় চাঁদের আকর্ষণে জোয়ার প্রবল আকার নেয় এবং বিপরীত অংশে কেন্দ্রাতিগ বলের প্রভাব ও সূর্যের আকর্ষণেও জোয়ার প্রবল হয়
একেই পূর্ণিমার ভরা কোটাল বা তেজ কোটাল বলে
অমাবস্যায় ভরা কোটাল : অমাবস্যা তিথিতে সিজিগি অবস্থানে চাদ থাকে পৃথিবী ও সূর্যের মাঝখানে (সংযােগ)
এই অবস্থায় পৃথিবীর যে অংশে চাদের আকর্ষণ বল কাজ করে সেখানেই সূর্যের আকর্ষণ বলও কাজ করে
ফলে জল প্রবলভাবে ফুলে ওঠে এবং জোয়ার অতি প্রবল আকার নেয়
একে অমাবস্যার ভরা কোটাল বা তেজ কোটাল বলে
পূর্ণিমার ভরা কোটাল অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল অনেক তেজি হয়
মরা কোটাল বা মরা জোয়ার : কৃয় ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে
এরূপ অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে থাকে সেখানে জোয়ার হয়
এক্ষেত্রে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পরের বিপরীতে কাজ করে বলে সমুদ্রের জলরাশি সেভাবে ফুলে ওঠে না
অষ্টমী তিথির এই জোয়ারকে মরা কোটাল বা মরা জোয়ার বলে
বর্জ্য ব্যবস্থাপনা
বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর []:[প্রতিটি প্রশ্নের মান-1]
1. ছেড়া কাগজ থেকে পুনরায় কাগজ তৈরি করা হল যে ধরনের প্রক্রিয়া -
[] পুনর্নবীকরণ [] পরিমাণ হ্রাস [] পৃথকীকরণ [] পুনর্ব্যবহার
উত্তরঃ [] পুনর্নবীকরণ
2. গৃহস্থালীর বর্জ্যের উদাহরণ হল -
[] কীটনাশক [] তরিতরকারির খােসা [] ইনজেকশনের সিরি [] বীজ
উত্তরঃ [] তরিতরকারির খােসা
3. মৃতপ্রাণী বা গাছের পচা ডালপালা যে ধরনের বর্জ্যের উদাহরণ-
[] গৃহস্থালী [] তেজস্ক্রিয় [] জৈব [] কৃষিজ
উত্তরঃ [] জৈব
4. বর্জ্য ব্যবস্থাপনার তিনটি মূল প্রক্রিয়া হল-
[] 3 [] 3 [] 3 [] 3
উত্তরঃ [] 3
5. পরিবেশের জীবজ ও অজীব উপাদনের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক আন্তঃসম্পর্ককে বলা হয় -
[] বাস্তুতন্ত্র [] গ্রিন হাউস [] জীবতন্ত্র [] জলতন্ত্র
উত্তরঃ [] বাস্তুতন্ত্র
6. পরিবেশে থাকা এক ধরনের সবুজাভ সহজ দাহ্য গ্যাস হল-
[] মিথেন [] অক্সিজেন
[] নাইট্রোজেন [] নাইট্রাস অক্সাইড
উত্তরঃ [] মিথেন
7. সিমেন্ট তৈরিতে যে প্রক্রিয়া প্রয়ােগ করা হয় সেটা হল -
[] কম্পােজিট [] স্ক্র্যাবার [] ল্যান্ডফিল [] নিষ্কাশন
উত্তরঃ [] স্ক্র্যাবার
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. বর্জ্য পদার্থগুলিকে কোনাে স্থানে ফেলে জমাট করার পদ্ধতিকে বলে ____________
উত্তর : ভরাটকরণ বা
2. বর্জ্য থেকে নির্গত একটি গ্যাস হল, ______________
উত্তর : মিথেন
3. প্রকৃতির বৃক্ক' বলা হয় __________
উত্তর : জলাভূমিকে
4. '-এর পুরাে নাম ____________
উত্তর : গঙ্গা অ্যাকশন প্ল্যান
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
1. ইউট্রোফিকেশন কী?
উত্তর : পরিপােষক দুষণের ফলে হ্রদ জলাশয় ও পুকুরে যে প্রক্রিয়ায় অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে, সেই প্রক্রিয়াকে ইউট্রোসিকেশন বলে
2. - কী?
উত্তর : জৈব পদার্থকে বন্ধ জায়গায় রেখে যে জ্বালানি গ্যাস উৎপন্ন করা হয়, তাকে - বা জৈব গ্যাস বলে
জৈব গ্যাসের কাঁচামাল হিসাবে সাধারণত গােবর ব্যবহার করা হয়
এটি একটি পুনর্ভব শক্তি সম্পদ ও পরিবেশমিত্র
3. ল্যান্ডফিল কী?
উত্তর : লােকালয় থেকে দুরে ফাঁকা জায়গায় কিংবা নীচু জমিতে বিপজ্জনক নয় এমন কঠিন বর্জ্য পদার্থ জমা করাকে 'ল্যান্ডফিল' বলে
এ পদ্ধতি প্রয়ােগে খরচ কম হয় এবং এটি পরিকল্পনাহীন
সাধারণ নির্মাণ সামগ্রী, গার্হস্থ্য ও কুটির শিল্পজাত সামগ্রী নিক্ষেপ করা হয়
4. জীববিশ্লেষ্য বর্জ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ কী?
উত্তর : জীববিশ্লেষ্য বর্জ্য পদার্থ হল সেই সমস্ত বর্জ্য পদার্থ যা যেকোনাে জীব, মূলত আণুবীক্ষণিক বিয়ােজক দ্বারা বিশ্লেষ্য হতে পারে
উদাঃ - উচ্ছিষ্ট খাদ্য বস্তু যে সমস্ত বর্জ্য পদার্থ কোনাে জীব দ্বারা বিয়ােজিত হয় না তাদের জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ বলে
উদাঃ - কৃত্রিম পলিমার, প্লাস্টিক, ডিডিটি, কাচ ইত্যাদি
5. ভার্মি কম্পােস্টিং কাকে বলে?
উত্তর : জৈব বর্জ্য ব্যবস্থাপনায় একটি পদ্ধতি হলাে ভার্মি কম্পােস্টিং
এই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থ, মানুষ বা গবাদি পশুর মল ব্যাকটিরিয়া দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হয়
কেঁচো, আবায়বীয় ব্যাকটেরিয়া দ্বারা জৈব বর্জ্যের সন্ধান প্রক্রিয়া ঘটে
2-3 সপ্তাহের মধ্যে এই জৈবসার প্রস্তুত হয়
6. ধোঁয়াশা () কী?
উত্তর : নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বনের সঙ্গে সূর্যরশ্মির আলােক রাসায়নিক বিক্রিয়া ঘটলে যে ধোঁয়াটে অবস্থার সৃষ্টি হয়, তাকে ধোঁয়াশা বলে
এর ফলে নাক, জ্বালা, শ্বাসকষ্ট ইত্যাদি হয়
শীতকালে ধোঁয়াশা বেশি হয়
7. ঘটনাটি কী?
উত্তর : 1952 সালে বায়ুদূষণজনিত কারণে যে ভয়ঙ্কর ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল লন্ডন শহরে তা নামে পরিচিত
শিল্প কারখানার অতিরিক্ত ভাসমান কয়লা গুড়াে, ঘূর্ণবাতের ফলে শহর জুড়ে ধোঁয়াশার একটি পুরু স্তর সৃষ্টি করেছিল যেটি 5 ডিসেম্বর 1952 থেকে 9 ডিসেম্বর 1952 পর্যন্ত স্থায়ী হয়েছিল
মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল ঘটনাটি
8. কী?
উত্তর : হলাে পারঅক্সি অ্যাসাইট নাইট্রেট, যা একটি গৌণ বায়ুদূষক যানবাহনের ধোঁয়া, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ধোঁয়া এর উৎস
ধোঁয়া সৃষ্টির অন্যতম কারণ
বাতাসে এর উপস্থিতি মানুষের চোখের সমস্যা এবং ফুসফুসের সমস্যা সৃষ্টি করে
ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-3]
1. ম্যানিওর পিট কী?
উত্তর : গ্রামাঞ্চলে বর্জ্য পদার্থ নিক্ষেপস্থল, সংগ্রহ ও তার নির্বিকরণ পদ্ধতি না থাকায় বর্জ্য পদার্থ যত্রতত্র ফেলা হয়
ফলে দূষিত হয়
ম্যানিওর পিট ব্যবস্থায় বাড়ির আশে পাশে গর্ত তৈরি করে গৃহস্থালির সকল প্রকার বর্জ্য পদার্থ ওই গর্তে 5-6 আশে পাশে গর্ত তৈরি করে গৃহস্থালির সকল প্রকার বর্জ্য পদার্থ ওই গর্তে 5-6 মাস ধরে চাপা দেওয়া হয় যা পরে জৈবসারে পরিণত হয় এবং কৃষিকাজে ব্যবহৃত হয়
2. বর্জ্য ব্যবস্থাপনায় -এর ভূমিকা কী?
উত্তর : কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ ও তলানি ছাই উৎপন্ন হয়
ফ্লাই অ্যাস সিমেন্ট ও ইট তৈরির কাজে ব্যবহার করা যায়
এছাড়া বাঁধ তৈরি করতে, খনির ফাকা স্থান পূরণ করার কাজে, নীচু জমি ভরাট করতে, মৎস্য প্রকল্পে ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়
3. বর্জ্য ব্যবস্থাপনায় স্কাবারের ভূমিকা কী?
উত্তর : এই পদ্ধতিতে শিল্প থেকে নির্গত বায়ুদূষণকারী পদার্থ ও গ্যাসের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিপন্মুক্ত করা হয়
এটি দু' প্রকার - () শুদ্ধ স্ক্রাবার ব্যবহার করা হয় নির্গত ধোঁয়া থেকে অন্নদূর করার জন্য
এবং () আর্দ্র স্ক্রাবার ব্যবহার করা হয় দূষণকারী গ্যাস, দূষণ কণা দূর করার জন্য
4. কম্পােস্টিং প্রক্রিয়া কী?
উত্তর : জৈব বর্জ্য পদার্থ, মানুষ বা গবাদি পশুর মলকে ব্যাকটেরিয়ার দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে বা জৈবসারে পরিণত করাকে কম্পােস্টিং বলে
কম্পােস্টিং-এর সময় উপজাত বস্তু হিসাবে , জল ও তাপ উৎপন্ন হয়