content
stringlengths
0
129k
[] গাঙ্গেয় সমভূমি অঞ্চলে [] ছােটোনাগপুর মালভূমি অঞ্জলে [] রাজস্থানের মরু অঞ্চলে [] পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে
উত্তরঃ [] ছােটোনাগপুর মালভূমি অঞ্জলে
25. মার্চ-এপ্রিল মাসে নিম্নচাপজনিত ঝড় অসমে যে নামে পরিচিত
[] বরদাইছিলা [] নরওয়েস্টার [] কালবৈশাখী [] আঁধি
উত্তরঃ [] বরদাইছিলা
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. সােনালি তন্তু ____________ কে বলা হয়
উত্তর : পাট
2. একটি লৌহ-সংকর ধাতুর নাম
উত্তর : ইস্পাত
3. পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল প্রকল্প
উত্তর : জলঢাকা
4. _______________ শিল্পকে ভারতে 'আধুনিক শিল্প' বলা হয়
উত্তর : পেট্রো-রসায়ন
5. ভারতের নবীনতম রাজ্য হল ________
উত্তর : তেলেঙ্গানা
6. গুজরাতের প্রধান বন্দর _____________
উত্তর : কান্ডালা
7.____________ কে হ্রদের শহর বলা হয়
উত্তর : হায়দরাবাদ
৪, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল ______________ -
উত্তর : পশ্চিমবঙ্গ
9. সর্বাধিক সাক্ষর রাজ্যটির নাম ________________
উত্তর : কেরালা
10. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম
উত্তর : সিয়াচেন
11. যে সম্পদ শুধুমাত্র পৃথিবীর একটি স্থানেই আছে, তাকে বলে _______________ সম্পদ
উত্তর : অদ্বিতীয়
12. সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদ প্রকার ______________
উত্তর : তিন
13, যে সব সম্পদ ক্রমাগত ব্যবহার করলেও নিঃশেসিত হয় না, তাদের ___________ সম্পদ বলে
উত্তর : প্রবহমান
একটি বা দুটি শব্দে উত্তর দাও :
1. সিপকিলা, লিপুলেখ ও নাথুলা কী?
উত্তর : সিপকিলা, লিপুলেখ ও নাথুলা হল - হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি গিরিপথ
2. ভূস্বর্গ' বা 'প্রাচ্যের নন্দনকানন কাকে বলে ?
উত্তর : অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকাকে 'ভূস্বর্গ' বা 'প্রাচ্যের নন্দনকানন বলা হয়
3. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কী?
উত্তর : ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম গেরসােপ্পা বা যােগ জলপ্রপাত
4. ভারতের সর্বোচ্চ মালভূমিটির নাম কী?
উত্তর : ভারতের সর্বোচ্চ মালভূমিটির নাম লাডাক মরুভূমি
5. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উত্তর : ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম সিয়াচেন হিমবাহ
6. ভারতের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কী?
উত্তর : ভারতের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম ব্যারেন দ্বীপ
7. ভারতের নবগঠিত রাজ্য কোনটি?
উত্তর : ভারতের নবগঠিত রাজ্যটির নাম তেলেঙ্গানা (2014-2,জুন)
৪. ভারত পাকিস্তান সীমারেখা কী নামে পরিচিত?
উত্তর : ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন ও নামে পরিচিত
9. হিমালয় কী জাতীয় পর্বত?
উত্তর : হিমালয় ভঙ্গিল জাতীয় পর্বত
10. দুন কাকে বলে?
উত্তর : কুমায়ুন হিমালয়ের মধ্যে হিমালয় পর্বতশ্রেণি এবং শিবালিক পর্বতশ্রেণির মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা রয়েছে তাকে দুন বলে
11. পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণের নাম করাে
উত্তর : পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ হল কাশ্মীরের ভেরনাগ
12. 'বসুধার ধবল শীর্ষ' কাকে বলে?
উত্তর : কারাকোরাম পর্বতশ্রেণিকে 'বসুধার ধবল শীর্ষ' বলে
13. ভারতের কোন শহরে মৃত্তিকা গবেষণাগার স্থাপিত হয়েছে?
উত্তর : ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মৃত্তিকা গবেষণাগার স্থাপিত হয়েছে
14. মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় কী?
উত্তর : মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হল বৃক্ষরােপণ
15. তিনটি চিরসবুজ বৃক্ষের নাম লেখাে
উত্তর : তিনটি চিরসবুজ বৃক্ষ হল - শিশু, গর্জন ও তুন
16. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?
উত্তর : ভারতের মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সর্বাধিক
17, ভারতের মরু অঞলে কোন ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর : ভারতের মরু অঞ্চলে ক্যাকটাস বা ফণিমনসা, বাবলা, ঘাস, খেজুর প্রভৃতি বিভিন্ন মরু উদ্ভিদ বা জেরােফাইটিক প্ল্যান্টস জন্মায়
18. ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্যের নাম কী?
উত্তর : ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্যের নাম মণিপুর রাজ্যের কইরুল লামজা
19. ভারতে মােট বনভূমির পরিমাণ কত?
উত্তর : ভারতের মােট বনভূমির পরিমাণ মাত্র 21.05%
20. একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখাে
উত্তর : একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম হল গরান
21, ধান চাষের জন্য কত ডিগ্রি তাপমাত্রার প্রয়ােজন হয় ?
উত্তর : ধান চাষের জন্য 20° সে থেকে 30° সেন্টিগ্রেড উয়তার প্রয়ােজন হয়
22. ভারতে ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : ভারতে ধান গবেষণাগার কেন্দ্রটি ওড়িশার কটকে অবস্থিত
23. হটিকালচার কাকে বলে?
উত্তর : বাগানের মধ্যে বিভিন্ন শাকসবজি, ফল প্রভৃতির উৎপাদনকে হর্টিকালচার বলে
হর্টিকালচারকে বলে বাজার বাগান বা উদ্যান কৃষি
24. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর : গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে
25. ভারতের গম গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর : ভারতের গম গবেষণাগার কেন্দ্রটি দিল্লির কাছে পুষায় অবস্থিত
26. কোন ধরনের মাটিতে গম চাষ ভালাে হয় ?
উত্তর : দো-আঁশ মাটিতে গম চাষ ভালাে হয়
27. ভারতের দুটি প্রধান তন্ত্রশস্যের নাম লেখাে
উত্তর : ভারতের দুটি প্রধান তন্ত্রশস্যের নাম হল-() পাট ও () তুলাে
28, কয়েকটি উন্নতফলনশীল তলােৰীজের নাম করাে
উত্তর : কয়েকটি উন্নতফলনশীল তুলােবীজের নাম হল-সুজাতা, -4, -5
29. তুলাে চাষের জন্য কী পরিমাণ বৃষ্টিপাত ও উয়তার প্রয়ােজন হয় ?
উত্তর : তুলাে চাষের জন্য 50 সেমি থেকে 100 সেমি বৃষ্টিপাত ও 20° সেলসিয়াস থেকে 25° সেলসিয়াস উয়তার প্রয়ােজন হয়
30. তুলাে চাষের জন্য কীরকম মাটির প্রয়ােজন?
উত্তর : তুলাে চাষের জন্য চুন মেশানাে উর্বর দো-আঁশ মাটি বা কৃয় মৃত্তিকার প্রয়ােজন হয়
31. বাণিজ্য ফসল কাকে বলে?
উত্তর : প্রধানত রপ্তানি বা বাণিজ্যের জন্য যে সব ফসল উৎপাদন করা হয়, সেগুলিকে বাণিজ্য ফসল বলে
ভারতের ভূ-প্রকৃতি
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
1. 'দুন' বলতে কী বােঝাে?
উত্তর : হিমাদ্রি হিমালয় ও হিমাচল হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি শিবালিকের উত্তরদিকে যে উপত্যকা গঠন করেছে তাকে দুন উপত্যকা বলে