content stringlengths 0 129k |
|---|
এরপর জার্মানের মেয়ে নেট ঘেঁটে জানতে পারেন, তাদের ফার্মের আমটিই বিশ্বের সবচেয়ে ভারী আম |
অর্থাৎ সেটির ওজনের সমান আম বিশ্বে আর একটিও নেই |
এরপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে যায় জার্মান এবং রেইনা ও তাদের আমটির |
এই প্রসঙ্গে জার্মান বলেন, এর মাধ্যমে আমরা গোটা বিশ্বকে জানাতে পেরেছি কলম্বিয়ার মানুষও কর্মঠ |
যারা ভালবেসেই চাষবাস করেন এবং এত সুন্দর ফলও উৎপাদন করতে পারেন |
আশা করি, করোনা আবহে এই সাফল্য এলাকার অনন্যাদের মুখেও হাসি ফোটাবে |
তিনি এই সাফল্য আবার গুয়াতার লোকজনকেই উৎসর্গ করেন |
তবে আমটি কিন্তু আর গাছে নেই |
ইতিমধ্যে জার্মানরা সেটি খেয়েও ফেলেছেন |
আর আমটি যে মিষ্টি ছিল, সেটিও জানিয়েছেন তারা |
তবে ইতিমধ্যে আমটির একটি রেপ্লিকা তৈরি করে স্মৃতি হিসেবে স্থানীয় প্রশাসনের হাতে তুলেও দিয়েছেন জার্মান এবং রেইনা |
এই নিউজটির মুল লিখা আমাদের না |
আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে |
এই নিউজটির সকল ক্রেডিট: ://.. |
ব্লগ |
! |
... |
, 04 2021 11:18 |
স্বাদ ও গন্ধ ঠিক রেখে কাঁচা আম সংরক্ষণ করুন বছরজুড়ে |
মৌসুমি ফল আম |
যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় |
কাঁচা থাকতে আমের স্বাদ টক এবং পেকে গেলে খুবই মিষ্টি হয় |
তবে টক স্বাদের কাঁচা আমের নাম শুনলেই জিভে জল চলে আসে সবার |
তাইতো কাঁচা আমের তৈরি আচার, ভর্তা, জুস, ডাল কিংবা তরকারি খেয়ে থাকেন সবাই |
তাছাড়াও গরমকালে বাঙালির পছন্দের খাবারের অনেক রেসিপি সাজানো থাকে কাঁচা আম দিয়ে |
তবে বছরজুড়ে এই কাঁচা আম পাওয়া সম্ভব হয় না |
তবে আপনি চাইলে কাঁচা আম বছরব্যাপী সংরক্ষণ করে রাখতে পারেন |
এই সংরক্ষণের পদ্ধতি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং সহজ |
উপকরণও পাওয়া যাবে হাতের নাগালেই |
চলুন তবে জেনে নেয়া যাক স্বাদ ও গন্ধ ঠিক রেখে কাঁচা আম সংরক্ষণের পদ্ধতিটি- |
যা যা লাগবে |
পরিমাণমতো পানি, হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ভিনেগার |
প্রথমে কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে নিন |
তারপর আম থেকে খোসা ছাড়িয়ে আবার ধুয়ে নিন |
এবার পছন্দমতো আকৃতিতে আমগুলো টুকরো করে নিন |
আমের ভেতরের বিচি ও পাতলা সাদা কাগজের মতো অংশটি ফেলে দিন |
এরপর অন্য একটি পাত্রে পরিমাণমতো পানি, হাফ টেবিল চামচ চিনি এবং হাফ টেবিল চামচ ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন |
এই মিশ্রণে এবার আমের টুকরোগুলো আধা ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন |
ভেজানো হয়ে গেলে আমগুলো থেকে ছাঁকনির মাধ্যমে পানি ঝরিয়ে নিন |
এবার টিস্যু দিয়ে আমের টুকরোগুলো আবারো ভালোভাবে মুছে নিন |
একটি প্লেটে আমের টুকরোগুলো ছড়িয়ে দিন |
যাতে এতে একদমই পানি না থাকে |
পানি শুষে গেলে এভাবেই আমগুলো ডিপ ফ্রিজে দুই ঘণ্টার জন্য রেখে দিন |
তারপর আমগুলো বের করে পছন্দের বক্সে সাজিয়ে নিন |
এবার ডিপ ফ্রিজে রেখে দিন |
ব্যস, এই পদ্ধতিতে পুরো এক বছরের জন্য আপনি কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন |
তাও এর স্বাদ ও গন্ধ ঠিক রেখে |
এই নিউজটির মুল লিখা আমাদের না |
আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে |
এই নিউজটির সকল ক্রেডিট: ://.-. |
ব্লগ |
! |
... |
, 04 2021 11:16 |
আম নিয়ে দ্বন্দ্বে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম |
ফরিদপুরের আলফাডাঙ্গায় আম নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় মমিন খান (৩৩) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে |
সোমবার (৩ মে) দুপুরে মমিন তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন |
অভিযুক্তরা হলেন, মুশা শেখ, মহাসিন শেখ ও লাবলী বেগম |
আহত যুবলীগ নেতা ও অভিযুক্ত সকলেই পৌর এলাকার বাঁকাইল গ্রামের বাসিন্দা |
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (২ মে) বিকেলে মমিন খানের খালাতো ভাই আলামিনসহ তার বন্ধুরা মিলে অভিযুক্তদের বাড়ির পাশে ক্রিকেট খেলছিল |
এসময় একটি বল অভিযুক্তদের আম গাছে আটকে যায় |
তখন ছেলেরা ঢিল ছুড়ে বল পাড়তে গেলে একটি আম পড়ে যায় |
এসময় মুশা শেখ আলামিনকে গালিগালাজ করেন |
আলামিন বিষয়টি তার খালাতো ভাই মমিনকে জানান |
পরে মমিন সন্ধ্যায় মুশা শেখকে ডেকে আলামিনকে গালি দেয়ার কারণ জানতে চান |
এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে |
এতে মমিনের মাথার মাঝখানে কোপ লাগে |
এতে তিনি আহত হন |
কোপ খেয়ে রাস্তার ওপরে পড়ে যান তিনি |
তখন অভিযুক্তরা তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে |
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে |
অভিযুক্ত মুশা শেখ বলেন, মমিনরা আমাদের মারার জন্য বাড়িতে আসলে আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করি |
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি |
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন |
এই নিউজটির মুল লিখা আমাদের না |
আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে |
এই নিউজটির সকল ক্রেডিট: ://.24. |
ব্লগ |
! |
... |
, 04 2021 11:15 |
মে মাসের মাঝামাঝিতে বরেন্দ্রের আম আসবে বাজারে |
এবার প্রাকৃতিক বালাই কম থাকায় নওগাঁর বরেন্দ্র এলাকায় আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা |
টানা এক মাস খরার পর ক'দিন আগে বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে বাড়ন্ত আমগুলো |
মে মাসের মাঝামাঝিতে আম বাজারজাত করতে বাগানে চলছে নিবিড় পরিচর্যা |
কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হবে জেলায় |
থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ সতেজ বাড়ন্ত আমগুলোতে যেন দুলছে কৃষকের স্বপ্ন |
গত প্রায় এক মাস বৃষ্টি ছিল না বরেন্দ্র এলাকায়, তাই বোটা থেকে ঝরে পড়তে শুরু করেছিল আম |
কিন্ত গত সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে নওগাঁর বরেন্দ্র এলাকার আম বাগানগুলো |
এতে ঝরে পড়া রোধসহ পোক্ত বোটায় বাড়ছে পরিপক্বতা |
আসছে মে মাসের শেষ সপ্তাহে বাণিজ্যিকভাবে আম বাজারজাত করার জন্য বাগানে চলছে নিবিড় পরিচর্যা |
আপদকালীন বালাই দূর করতে গাছে ঝুলে থাকা আমে সকাল বিকেল ছিটানো হচ্ছে পানি |
এবার ঘন কুয়াশা ও শীত দীর্ঘস্থায়ী হওয়ায় দেরিতে মুকুল আসলেও শেষ পর্যন্ত ভালো ফলনের আশা বাগান মালিকদের |
গতবারের মতো এবারো আমের ভালো ফলন ও বাজার নিশ্চিতে কাজ করছে কৃষি বিভাগ বলে জানান মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী অরুণ কুমার রায় |
কৃষি গবেষণার তথ্য মতে, বরেন্দ্র এলাকায় অন্তত ২২ প্রজাতির সুস্বাদু জাতের আমের বাগান রয়েছে |
এর মধ্যে ল্যাংড়া, গোপাল ভোগ ও খিরসাপাত জাতের আম রয়েছে |
বাগানের গাছ থেকে মে মাসের ২০ তারিখের পর নামানো শুরু হবে আম |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.