content stringlengths 0 129k |
|---|
ব্লগ |
! |
... |
, 22 2021 23:36 |
নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে ফ্রুট ব্যাগিংয়ের উপকারিতা |
লাল সালু পাকা আম, কুড়ে যদি পাইতাম ছাল ছোলে খাইতাম ইশ্ রসে গান গাইতাম! ফলের রাজা আম |
কে বা না জানে? এ আম নিয়ে রয়েছে বহু ছড়া, কবিতা ও উপন্যাস |
আমের আদি নিবাস দক্ষিণ এশিয়ায় |
বাংলাদেশে ১৫২ জাতের আম রয়েছে যার মধ্যে ৩১ টি জাত অধিকহারে চাষাবাদ হচ্ছে |
আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম |
দেশে আম উৎপাদন প্রায় ২৪ লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে |
ফলের পুষ্টির চাহিদার বড় অংশের যোগান দেয় এ আম |
ভিটামিন 'এ' এর উৎস হিসাবে আমের স্থান পৃথিবীর সকল ফলের উপরে |
আম হজম শক্তি বৃদ্ধিতে, শরীর ফিট রাখতে, দেহের শক্তি বাড়াতে এবং শরীরের ক্ষয়রোধ করতে সহায়তা করে |
আমে উচ্চ পরিমান প্রোটিন এর উপসি'তি যা জীবানু থেকে দেহকে রক্ষা করে, পুরুষের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে এবং শুক্রাণুর গুনগত মান ভালো রাখে |
লিভারের সমস্যায় কাঁচা আম বেশ উপকারী |
আম শরীরের রক্তে কোলেস্টেলের মাত্রা কমায় এবং আমাদের হার্টকে সুস' ও সবল রাখে |
পর্যাপ্ত পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট এর উপস্থিতির কারণে শরীরের ক্যান্সার প্রতিরোধে আম বেশ সহায়ক |
তাছাড়া পাকা এবং কাঁচা আমের জুস খেতে কার না ভালো লাগে? যে আমের এত উপকারিতা সে আম যদি নিরাপদ ও বিষমুক্ত হয় তাহলে আর কথায় নেই |
নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিং প্রযুক্তি অন্যতম |
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃক এ প্রযুক্তিটি উদ্ভাবিত হয়েছে |
উত্তরাঞ্চল সহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উহা একটি লাভজনক প্রযুক্তি হিসাবে বিবেচিত হয়ে আসছে |
দক্ষিণ-পূর্বাঞ্চলের আম পোকা এবং চুকা |
এই প্রবাদ বাক্যটি বহুদিনের পুরানো |
কিন' সেদিন আর নেই |
আধুনিক কৃষি প্রযুক্তির কারনে এবং নতুন নতুন আমের জাত উদ্ভাবনের সুবাধে মানুষ এখন অনায়সে মিষ্টি-মধুর আম ভক্ষণ করতে পারছে |
কিন' সমস্যা থেকে যাচ্ছে পোকার আক্রমণ |
মাছি পোকা হলো আমের প্রধান শত্রু |
তাছাড়া ক্রমাগত আবহাওয়ার বিরুপ প্রভাবের কারনে নতুন নতুন পোকার আক্রমণ ঘটছে |
ফলে আম বাগানীরা তা দমনের জন্য অনায়াসে কীটনাশক প্রয়োগ করে যাছে |
এ কীটনাশক প্রয়োগের মাত্রা সীমাহীন |
তাতে শ্রম এবং টাকা দু'টোই গচ্ছা যাচ্ছে |
পরিবেশেরও বেশ ক্ষতি হচ্ছে |
তাতেও আমকে কিছুটা পোকামুক্ত করতে পারলেও আমটি কিন' আর নিরাপদ থাকছে না |
অন্যদিকে ভোক্তারা চায় নিরাপদ ও বিষমুক্ত আম |
আমের ব্যাগিং প্রযুক্তিটি চীন, থাইল্যান্ড, ভারত ও ইন্দোনেশিয়াসহ বহু উন্নয়নশীল দেশে ব্যাপক আকারে ব্যবহার হচ্ছে |
বাংলাদেশে বিগত দশক থেকে এ প্রযুক্তিটি রাজশাহী, শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ সহ উক্তরাঞ্চলে বেশ সাড়া ফেলেছে |
সেখানে আম বাগানীরা কোটি কোটি আম ব্যাগিং করছে |
কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলে ২০১৭ সাল থেকে পরীক্ষমূলকভাবে আমে ব্যাগিং শুরু হয় |
বর্তমানে পাহাড়ী অঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে এ প্রযুক্তিটি লাভজনক হিসাবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে |
প্রযুক্তিটি ব্যবহারের আগে হাতে-কলমে শিখে নেওয়া ভালো |
বারি আম-৩ (আম্রপালি), বারি আম-৪, মল্লিকা, আশ্বিণা ইত্যাদি আমে ব্যাগিং করলে ভালো লাভ পাওয়া যায় |
একটি গাছের সব আমে ব্যাগিং করতে হবে এমন কোন কথা নেই |
ঝুঁকিপূর্ণ বড় আম গাছে আম ব্যাগিং না করাই ভালো |
সাত ফিট উঁচু মইয়ের উপর উঠে যতটুকু আম ব্যাগিং করা যায় ততটুকুই করা ভালো |
বানিজ্যিকভাবে বড় গাছে আম ব্যাগিং এর জন্য বারি সম্প্রতি সেল্প প্রপেল্ড হাইড্রলিক লিফটার উদ্ভাবন করেছে |
আগাম জাতের আমের গুটির বয়স ৪০-৫৫ দিন এবং নাবী জাতের গুটির বয়স ৬০-৬৫ দিন হলে ব্যাগ পরানো যায় |
সাধারনত: জাতভেদে মধ্য এপ্রিল থেকে এপ্রিল শেষ সপ্তাহ পর্যন্ত ব্যাগিং এর উপযুক্ত সময় |
ব্যাগিং করা আম সংগ্রহ করার পর ভালোভাবে পাকিয়ে খেলে এর মিষ্টতা তেমন কমে না |
এক্ষেত্রে ব্যাগিং করার সময় ও পদ্ধতি সঠিকভাবে মেনে চলা উচিত |
ফ্রুট ব্যাগিং প্রযুক্তি বলতে ফল গাছে থাকা অবস'ায় একটি নির্দিষ্ট সময়ে বা বয়সে বিশেষ ধরণের কাগজের ব্যাগ দ্বারা ফলকে আবৃত করাকে বুঝায় |
ব্যাগিং করার পর থেকে ফল সংগ্রহ করা পর্যন্ত গাছেই লাগানো থাকে ব্যাগটি |
আমের জন্য দুই ধরণের ব্যাগ ব্যবহার করা হয় |
রঙিন আম বা আমের অরিজিনাল রঙ ঠিক রাখার জন্য সাদা ব্যাগ আর অন্যান্য জাতের জন্য বাদামি রং এর দু'স্তরের ব্যাগ ব্যবহার করা হয় |
বাদামী রঙের ব্যাগ ব্যবহার করলে আমের রঙ খুবই উজ্জল হলুদাভ আকর্ষণীয় হয় |
ফলে ক্রেতা আকৃষ্ট হয় |
গবেষণায় দেখা গেছে সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করলে আমের রোগ এবং পোকা শতভাগ দমন করা যায় |
ব্যাগিং এর কারণে আমের গায়ে কালো দাগ পড়ে না এবং বালাইনাশকের ব্যবহার ৭০-৮০ ভাগ কমে ফলে পরিবেশ ও জনস্বাসহ্য সুরক্ষা হয় |
ব্যাগিং করা আম দীর্ঘদিন ঘরে রেখে খাওয়া যায় |
যার সংরক্ষণকাল জাতভেদে ১০-১৪ দিন পর্যন্ত বাড়ে |
আমকে বাইরের বিভিন্ন ধরনের আঘাত, পাখির আক্রমণ, প্রখর সূর্যালোক এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে সহজেই রক্ষা করা সম্ভব |
তাই ছাদ বাগানের আম গাছেও এটি ব্যবহার করা যায় |
ব্যাগিং করা আমের গুনগত মান বজায় থাকে |
তবে স্বাদ ঠিক রাখতে ব্যাগিং আম ভালভাবে পাকিয়ে খেতে হবে |
আমের ব্যাগিং প্রযুক্তি ব্যবহারে লাভের চাইতে খরচের পরিমান অতি নগণ্য |
শুধুমাত্র ব্যাগ ক্রয়ের খরচ এবং ব্যাগ লাগানো ও খোলার জন্য শ্রমিক প্রয়োজন হয় |
গবেষণায় দেখা গেছে জাতভেদে প্রতি টন আমে ব্যাগিং খরচ ৬২৭০ টাকা অর্থাৎ প্রতি কেজি আমের ব্যাগিং খরচ ৬.২৭ টাকা যেখানে ব্যাগের মূল্য ৪ টাকা হিসাব করা হয়েছে |
ব্যাগিং আমে বাজার মূল্য অধিক পাওয়া যায় |
জাতভেদে ব্যাগিং আমের গড় বিক্রি মুল্য প্রতি কেজি ৬০.৫৯ টাকা যা নন-ব্যাগিং আমে গড় ৩৪.৮১ টাকা |
এক্ষেত্রে উভয়ের প্রতি কেজির পার্থক্য ২৫.৭৮ টাকা যা ব্যাগিং আমে ৭৪% বেশি মুল্য পাওয়া যায় |
ব্যাগিং খরচ ভিত্তিতে প্রতি টন ব্যাগিং আমে নিট লাভ ৫৭৫৫০ টাকা যা নন-ব্যাগিং আমে ৩৪৭৬০ টাকা |
প্রতি টন আমে উভয়ের নিট লাভে পার্থক্য ২২৭৯০ টাকা |
এতে প্রতিয়মান হয় যে, আমের মূল্য সংযোজনে ব্যাগিং একটি লাভজনক প্রযুক্তি |
ব্যাগিং প্রযুক্তি ব্যবহারের পূর্বে সংশ্লিষ্ট কৃষি বিজ্ঞানী বা কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়া জরুরি |
গুগল প্লে ষ্টোর থেকে বারি'র কৃষি প্রযুক্তি ভান্ডার এপসটি ইনস্টল করে নেওয়া যেতে পারে |
সেখানে অন্যান্য প্রযুক্তি সেকশনে সম্ভাবনাময় প্রযুক্তি হিসাবে এটি লিপিবদ্ধ আছে |
প্রযুক্তিটি দ্রুত সম্প্রসারনের জন্য কৃষক এবং সম্প্রসারণ কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে |
কৃষি গবেষণা প্রতিষ্ঠান এ ব্যাপারে সহযোগিতা করে আসছে |
ব্যাগিং প্রযুক্তির উপকারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়া এবং সম্প্রসারন কর্মীদের সহায়তায় ব্যাপক প্রচার-প্রচারণা করা যেতে পারে |
এ ক্ষেত্রে কৃষি তথ্য সার্ভিস অগ্রণী ভূমিকা রাখতে পারে |
মানসম্মত ব্যাগ তৈরির জন্য স'ানীয়ভাবে উদ্যোক্তা শ্রেণি তৈরির উপর জোর দেওয়া যেতে পারে |
ব্যাগ প্রাপ্তি সহজ লভ্য করার জন্য প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ডিলারদের সাথে কৃষক বা কৃষক সংগঠনের সংযোগ বাড়াতে হবে |
তবেই নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন ও বাজারজাতকরন সম্ভব হবে |
একই সাথে আম রপ্তানীরও সুযোগ বাড়বে |
লেখক : ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি অর্থনীতিবিদ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, হাটহাজারী, চট্টগ্রাম |
এই নিউজটির মুল লিখা আমাদের না |
আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে |
এই নিউজটির সকল ক্রেডিট: ://. |
ব্লগ |
! |
... |
, 22 2021 23:34 |
আমের দাম : আমের কেজি ২ টাকা |
রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন স্থানে ঝরে পড়া কড়ালি আম দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে |
উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারের মোড়ে এই আম বিক্রি হতে দেখা যায় |
বৃহস্পতিবার (২২এপ্রিল ২০২১) সকালে উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারের মোড়ে এই কড়ালি আম দুই টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে |
স্থানীয়রা ওসব আম কুড়িয়ে দুই টাকা কেজি ধরে বিক্রি করছেন |
তবুও ক্রেতার অভাবে এসব আম ভালো বিক্রি হচ্ছে না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.