content stringlengths 0 129k |
|---|
আম বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈশাখের চড়া রোদে আমের বোঁটা নরম হয়ে যায় |
এরপর একটু বাতাস হলেই ঝরে পড়ে গাছ থেকে |
এই আম গ্রামের সাধারণ মানুষ কুড়িয়ে উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারের মোড়ে দুই টাকা কেজি দরে বিক্রি করছেন |
উপজেলার মোহননগর গ্রামের আমবাগান মালিক শফিউল আলম বলেন, আমার আমবাগানে প্রতিটি গাছে ব্যাপক আম ধরেছে |
হঠাৎ প্রখর রোদ ও একটু বাতাসে আম ঝরে যাচ্ছে |
ছোট ছেলে-মেয়েরা আম কুড়িয়ে দেড় থেকে দুই টাকা কেজিতে বিক্রি করছে |
উপজেলার ডাকরা এলাকার মুকিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, আমরা বরাবর ঝরে পড়া কড়ালি আম কিনে ঢাকায় চালান করি |
এই কড়ালি আম দেড় টাকা থেকে দুই টাকা দরে ক্রয় করছি |
একই এলাকার বিক্রেতা নবীর আলী বলেন, আমি বাগান পাহারা দিয়ে থাকি |
মালিকরা মাচা তৈরি করার জন্য বলেছেন |
সেই মোতাবেক কিছু কিছু বাগান পাহারা দেয়ার জন্য মাচা তৈরির কাজ শুরু করেছি |
তবে এখন বাতাসে যে কড়ালি আম ঝরে পড়ছে, সেগুলো কুড়িয়ে বিক্রি করছি |
বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না |
দেড় থেকে দুই টাকা কেজি ধরে বিক্রি করছি এসব আম |
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, গত কয়েক মাস ধরেই এ অঞ্চলে বৃষ্টি নেই |
ফলে পানির স্তর নিচে নেমে গেছে |
তাপমাত্রাও দিন দিন বাড়ছে |
অতিরিক্ত খরার কারণে কিছুটা আমের গুটি ঝরছে |
বাগানের মাটি শুকিয়ে গেলে এই সমস্যা দেখা দিতে পারে |
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আচাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে |
আশা করছি আমাদের পরামর্শ নিয়ে চাষিরা লাভবান হবেন |
এই নিউজটির মুল লিখা আমাদের না |
আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে |
এই নিউজটির সকল ক্রেডিট: ://24. |
ব্লগ |
! |
... |
, 22 2021 23:32 |
লিচু গাছে আম গোপন তথ্য ফাঁস |
ঠাকুরগাঁও সদর উপজেলায় লিচু গাছে আম ধরা ও তা ছিঁড়ে ফেলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে |
বিরল এ ঘটনা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছিলেন |
এরই মাঝে হঠাৎ জানা গেল আমটি রাগের বশে ছিঁড়ে ফেলেছেন স্থানীয় এক সাবেক মেম্বর |
এদিকে আম ছেঁড়ার একদিন পর বুধবার (২১ এপ্রিল) সেই আমের শুকিয়ে যাওয়া বোঁটা ও আঠাজাতীয় পদার্থের উপস্থিতিতে নতুন করে চলছে আলোচনা |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, 'বিষয়টি ম্যানুপুলেট করা হয়েছে |
' কেউ এটি আঠা দিয়ে লাগাতে পারে বলে জানিয়েছেন তিনি |
জানা গেছে, আমটি ছেঁড়ার পর তার বোটা শুকিয়ে গেছে, যা স্বাভাবিকভাবে আম ছিঁড়ে নেওয়ার পরে বোঁটার মতো নয় |
সঙ্গে আঠাজাতীয় পদার্থের উপস্থিতিও রয়েছে |
আমটি ছিঁড়ে ফেলার পরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় ওই ঘটনা পর্যবেক্ষণ করেছে |
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, 'বিষয়টি ম্যানুপুলেট করা হয়েছে, সেটা এখন বোঝা যাচ্ছে |
হয়তো এটি কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল |
অথবা অন্য কোনো কৌশলে এটি করা হয়েছে |
তিনি বলেন, 'লিচুর বোঁটাটি লম্বা হলেও আমেরটি স্বাভাবিকের তুলনায় খুব খাটো |
এসব দেখে বিষয়টি খটকা লাগছে প্রথম থেকেই |
ছিঁড়ে ফেলার কারণে এখন সেটা বোঝা যাচ্ছে |
বোঁটা শুকিয়ে গেছে, যা স্বাভাবিক বোঁটার মতো নয় |
বেশ কালচে |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, 'বিষয়টি আমরাও পর্যবেক্ষণে রেখেছিলাম |
আমটি রাখতেও হয়েছিল ওই পরিবারকে |
কিন্তু সেটা ছিঁড়ে ফেলা হয়েছে |
এ ঘটনা বেশি ছড়িয়ে পড়ছিল বলেই সেটি করা হয়েছে |
লিচু গাছে আম ধরার ঘটনার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারেননি উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞরা |
ফলে এটিকে একটি অলৌকিক ঘটনা মেনে নিয়েছিল অনেকেই |
বিষয়টি পর্যবেক্ষণের জন্য কয়েক দিন অপেক্ষার সিদ্ধান্ত হয়েছিল |
কারণ আমটি কোনো কৌশলে লাগানো হলে তা ঝরে পড়বে বা শুকিয়ে যাবে |
কৃষি কর্মকর্তারা জানিয়েছিলেন, আমটি যদি বড় হতে থাকে, তখন সেটাকে অস্বাভাবিক ঘটনা হিসেবে নেওয়া হবে |
তখন এটা নিয়ে গবেষণার সুযোগ থাকবে |
তবে আমটি ছিঁড়ে ফেলার পর থেকেই স্থানীয়রা এটিকে সাজানো বলে অভিহিত করছেন |
তবে যারা নিজের চোখে লিচুর গাছে আম ঝুলতে দেখেছেন তারা বিষয়টি অলৌকিক বলেই ধরে নিয়েছেন |
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম জানান, এক গাছে অন্য ফল শুধু গ্রাফটিংয়ের মাধ্যমে সম্ভব |
তবে লিচু ও আমের ক্ষেত্রে এটা করা যাবে না |
লিচু ও আমের টিস্যু সিস্টেম এক নয় |
তিনি আরো জানান, লিচুর সঙ্গে আমগাছের ডাল জোড়া লেগেছে এমন উদাহরণ নেই |
লিচু ও আম এক পরিবারের উদ্ভিদ নয় |
ক্রোমোজম সংখ্যা যদি এক হয়, তবে অনেক সময় ঘটতে পারে |
উদ্ভিদতত্ত্বে এর কোনো ব্যাখ্যা নেই |
আমটি ছিঁড়ে ফেলেন স্থানীয় সাবেক মেম্বার |
লিচু গাছটির মালিক আবদুর রহমান জানান, কোনো পদ্ধতি নয়, স্বাভাবিকভাবেই সেখানে আম ধরেছে |
গত শনিবার সকালে তার নাতি হৃদয় ইসলাম তাকে জানায়, লিচুগাছে একটা আম ধরেছে |
তিনি গিয়ে সরেজমিনে তা প্রত্যক্ষ করেন |
এ খবর ছড়িয়ে পড়লে বহু মানুষ এটি দেখতে ভিড় করেন |
এরপর লিচু গাছে আমের ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় |
গতকাল মঙ্গলবার এলাকার সাবেক মেম্বার সিকিম লিচুগাছ থেকে আমটি ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ করেন গাছের মালিক আবদুর রহমান |
তবে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সিকিম বলেন, 'এলাকায় একটি লিচু গাছে আম ধরেছে |
সেটি দেখার জন্য সারাদিন অনেক দূর থেকে মানুষ আসছে |
গাড়ি নিয়েও লোকজন দলে দলে ভিড় করছে |
এতে গতকাল আমার ভাতিজা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে |
তাই রাগের মাথায় আমটি ছিঁড়ে ফেলেছি |
পরে বুঝতে পেরেছি, আমটি ছেঁড়া ঠিক হয়নি' |
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, প্রতিনিধিদল পাঠিয়ে পর্যবেক্ষণ করেছিলাম |
দেখে মনে হয়েছে সত্যি লিচু গাছে আম ধরেছে |
তবে প্রকৃত ঘটনা জানার জন্য গবেষণার প্রয়োজন ছিল |
এর মধ্যে ওপর মহলে যোগাযোগও করেছিলাম |
কিন্তু আসল রহস্য আর জানা হলো না |
শুনেছি কে বা কারা আমটি ছিঁড়ে ফেলেছে |
এই নিউজটির মুল লিখা আমাদের না |
আমচাষী ভাইদের সুবিধার্তে এটি কপি করে আমাদের এখানে পোস্ট করা হয়েছে |
এই নিউজটির সকল ক্রেডিট: ://.. |
ব্লগ |
! |
... |
, 22 2021 23:31 |
লিচু গাছের আম নিয়ে আবার আলোচনা-সমালোচনা |
সদর উপজেলায় লিচু গাছে আম ধরা ও তা ছিঁড়ে ফেলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে |
বিরল এ ঘটনা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছিলেন |
এরই মাঝে হঠাৎ জানা গেল আমটি রাগের বশে ছিঁড়ে ফেলেছেন স্থানীয় এক সাবেক মেম্বর |
এদিকে আম ছেঁড়ার একদিন পর বুধবার (২১ এপ্রিল) সেই আমের শুকিয়ে যাওয়া বোঁটা ও আঠাজাতীয় পদার্থের উপস্থিতিতে নতুন করে চলছে আলোচনা |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, 'বিষয়টি ম্যানুপুলেট করা হয়েছে |
' কেউ এটি আঠা দিয়ে লাগাতে পারে বলে জানিয়েছেন তিনি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.