content stringlengths 0 129k |
|---|
তাছাড়া এসবের দ্বারা তার অনুসারিরাও প্রচণ্ড উগ্রতার শিক্ষা পাচ্ছে |
বাস্তবে দেখা যাচ্ছে, বর্তমান বিশ্বের অন্য যে কোনো ইসলামি দল, মতবাদ বা গোষ্ঠীগুলোর মতোই জাকির নায়েকের অনুসারিরাও নিজেদের মতবাদে কট্টর |
সামান্য সমালোচনাও হজম করতে পারেন না, অন্যদের সঙ্গে বসাবসি ও সমন্বয়ের কোনো মানসিকতা রাখেন না |
নিজেদের ভাসা ভাসা চিন্তা-দর্শন ও যুক্তি-বুদ্ধিকেই যথেষ্ট মনে করছেন |
এদিকে অনেক ইসলামবিশেষজ্ঞ বলছেন, জাকির নায়েকের ইসলাম প্রচার ও ব্যাখ্যা ইসলামের সমসাময়িক প্রশ্নগুলোর সমাধান দূরের কথা, বরং পরস্পরবিরোধী ব্যাখ্যা, বিভ্রান্তি ও সংঘর্ষ আরো বাড়িয়ে দিচ্ছে |
পাশাপাশি বৈশ্বিক প্রশ্নগুলোও শুধু এড়িয়েই যাচ্ছে না, আরো জটিল করে তুলছে |
তাই তার বক্তব্য ও চিন্তাধারা বিশ্বের প্রায় পঞ্চাশ কোটি মানুষের কাছে পৌঁছা সত্ত্বেও এবং প্রায় এককোটি মানুষ গ্রহণ করলেও সংশয়বাদ, নাস্তিক্যবাদ, যুদ্ধ-বিভৎসতা, দাঙ্গা-হাঙ্গামা-ফ্যাসাদ থামছে না; আরো বাড়ছে |
এমনকি কেউ কেউ আজকের বৈশ্বিক উদ্বেগ ও অস্থিরতার পেছনে জাকির নায়েককেও অন্যতম কারণ মনে করেন |
জাকির নায়েক সম্পর্কে একটি কলাম পড়ুন- জাকির নায়েকের বিচ্যুতি ও ভ্রান্তি |
অবশ্য এতকিছুর পরও তিনি কিন্তু কোনোরকম ভুল স্বীকারে প্রস্তুত নন, এমনকি যুক্তির খাতিরেও সাময়িক সময়ের জন্য ভুল স্বীকার করে কারো সঙ্গে বসতে প্রস্তুত নন |
এমন কোনো পদক্ষেপ বা আহ্বান তার কাছ থেকে আজো আমরা পাইনি, আবার তিনি ঘুরে দাঁড়াতেও পারছেন না |
বিশ্লেষকগণ বলছেন, আর ঘুরে দাঁড়াতে পারবেনও না |
কারণ মৌলিক কতগুলো গলৎ দিয়েই তার প্রচারণা ও বক্তব্য শুরু হয়েছিল |
এরই চক্রে তিনি আজও ঘুরপাক খাচ্ছেন |
তার বক্তব্য ও প্রচারণার মৌলিক গলদগুলো কোথায় এ সম্পর্কে জানতে চাইলে তাকে নিয়ে গবেষণা করা একজন বলেন, সেগুলো সংক্ষেপে ব্যক্ত করা ও পাঠকদের বোঝানো কঠিন |
কারণ এরা সবাই ধর্মকে প্রচলিত দৃষ্টিভঙ্গি ও ধ্যান-ধারণা দিয়েই বিচার করতে অভ্যস্ত |
তবুও সংক্ষেপে বলা যায়, আজকের বিশ্বে যেহেতু মানবসমাজের এক বৃহৎ অংশ ইসলামবিরোধী এবং একে জঙ্গিবাদ হিসাবে কল্পনা করে আসছে, তাই 'ইসলাম' শব্দটি শোনামাত্রই তাদের মনে ঘৃণা ও সাম্প্রদায়িক মনোভাব জেগে ওঠে |
আর তা প্রশমনে বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি কোনোভাবেই কার্যকর নয় |
দ্বিতীয়ত, আর দশটি ধর্ম ও মতবাদের মতো এটি বড় বড় অনুষ্ঠানে যুক্তিতর্কের মাধ্যমে অন্যকে হারানো, তালি বাজানো বা মিথ্যা প্রমাণ করার বিষয় নয় |
তৃতীয়ত, তার প্রচারকৌশল অন্য ধর্ম ও সম্প্রদায়গুলোর প্রতি আক্রমণাত্মক, সরাসরি অবমাননাকর এবং ধর্মীয় কতগুলো কট্টর গোষ্ঠীর পক্ষে যায় |
তারা এগুলো সহজেই কাজে লাগাতে পারে |
এই জায়গাগুলোতে ডাঃ জাকির নায়েকের চিন্তাভাবনার যথেষ্ট অভাব ও সংকীর্ণতা বিদ্যমান |
এটা কাটিয়ে উঠতে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে |
আর কাটিয়ে উঠতে না পারলে অন্য শত শত ইসলামপন্থী মতবাদ কিংবা দল-গোষ্ঠীর মতোই তিনি এবং তার অনুসারিরাও খুব দ্রুতই হারিয়ে যাবেন |
এটাই বর্তমান বিশ্ববাস্তবতা |
ক্যাটাগরি: অপরাধ-দুর্নীতি, ইসলাম, প্রধান খবর |
. |
ফেইসবুক পেইজ |
সর্বশেষ খবর |
বদলে যাচ্ছে ফেইসবুকের নাম |
ফেসবুক প্রটেক্ট চালু না করলে... |
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে... |
পেঁয়াজের ঝাঁঝ কমলেও সেঞ্চুরি হাঁকিয়েছে... |
নতুন পোর্টাল চালুর আগেই নিবন্ধন... |
লাকসাম-আখাউড়া ডাবল রেললাইন বাস্তবায়নে সময়ক্ষেপণ |
বিশ্ব শিক্ষক দিবস আজ |
৬ ঘণ্টা পর ফিরল ফেসবুক-হোয়াটসঅ্যাপ... |
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের... |
সর্বশেষ মন্তব্য |
আপনার জন্মদিনে অনেক শুভ কামনা |
লেখাটি পড়ে ভাল লাগলো |
ধন্যবাদ চমৎকার লিখেছেন |
ভালো হইছে ভাই |
সুন্দর লেখা |
ইতিহাসের অনেক তথ্য আপনী গোপন করে... |
এক জন শিক্ষার্থীর ভাল ফলাফল ও... |
ক্ষমা মানব জীনের মহৎ গুন |
সম্পাদক: জাকির মাহদিন, @. : 01914-216190 অফিস-১: ৯৮ দক্ষিণ যাত্রাবাড়ি, শহীদ ফারুক সড়ক, ঢাকা-১২০৫ |
অফিস-২:মওলা ভবন, ৩য় তলা, টি.এ রোড, ব্রাহ্মণবাড়িয়া সদর |
ইমেইল: @. : ফোন : 01628-158899, |
কর্নেল নীলাদ্রি সরকার নিবিষ্ট মনে একটা বই পড়ছিলেন |
হঠাৎ বইটা বুজিয়ে টেবিলে রেখে বললেন, সভ্যতার সঙ্গে বর্বরতার সম্পর্ক যেন অচ্ছেদ্য |
বর্বরতা ছাড়া সভ্যতা হয়তো টেকে না |
একটু অবাক হয়ে তার দিকে তাকালাম |
দেখলাম, তার চুরুট থেকে আর সেই নীল ধোঁয়ার আঁকাবাঁকা রেখাটা নেই |
তার মানে, চুরুটটা কখন নিভে গেছে |
তাঁর সাদা দাড়িতে একটুকরো ছাই এখনও আটকে আছে |
ইজিচেয়ারে হেলান দিয়ে তিনি অভ্যাসমতো চোখ বুজে টাকে হাত বুলোচ্ছেন |
বললাম, বর্বরতাকে কি সত্যিই সভ্যতার মধ্যে আবিষ্কার করলেন? নাকি ওই বইয়ে কথাটা ছাপানো আছে? |
কর্নেল একটু হেসে বললেন, না জয়ন্ত! বইটা পড়তে পড়তে কথাটা আমার মাথায় এল |
কী বই ওটা? |
কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে দেয়ালঘড়ির দিকে একবার তাকিয়ে নিলেন |
তারপর হাঁক দিলেন, ষষ্ঠী! |
তার প্রিয় পরিচারক ষষ্ঠীচরণ ভেতর থেকে সাড়া দিল, যাচ্ছি বাবামশাই! |
চারটে পাঁচ বেজে গেছে |
কর্নেল দাড়ি থেকে ছাই ঝাড়তে ঝাড়তে বিরক্ত মুখে বললেন |
ষষ্ঠীর এই একটা অদ্ভুত স্বভাব |
মিসেস অ্যারাথুনের বেড়ালটাকে দেখতে পেলেই ওর মাথা খারাপ হয়ে যায় |
জানালার পাশে লাঠি হাতে ওঁত পেতে থাকে |
নির্বোধ আর কাকে বলে? ও বুঝতেই পারে না অত মোটাসোটা একটা বেড়াল জানলার গ্রিল গলিয়ে ঘরে ঢুকবে কী করে? |
কথা শেষ হওয়ার আগেই ষষ্ঠীচরণ ট্রেতে কফি আর স্ন্যাক্স নিয়ে এই ড্রয়িং রুমে ঢুকেছিল |
সে টেবিলে ট্রে রেখে গোমড়ামুখে বলল, আমি কি বেড়াল দেখছিলাম? অবেলায় খুব মেঘ করেছে |
বিষ্টি হলেই কেলেঙ্কারি |
রাস্তা একেবারে নদী হয়ে যাবে |
কথাটা বলে সে তেমনি গোমড়ামুখে চলে গেল |
বললাম, আপনি একটু আগে সভ্যতা আর বর্বরতার কথা বলছিলেন |
সভ্যতার প্রতীক এই কলকাতার রাস্তা এক পশলা বৃষ্টিতে সত্যিই নদী হয়ে যায় |
বোঝা যাচ্ছে, ষষ্ঠীও সভ্যতার মধ্যে বর্বরতাকে আবিষ্কার করেছে |
কারণ বৃষ্টির কলকাতাকে আর সভ্য বলেই মনে হয় না |
কর্নেল আমার কথায় কান না দিয়ে কফিতে মন দিলেন |
তার কয়েক মিনিট |
অবশ্যি এভাবেই এসে পড়ে |
তিনতলায় কর্নেলের অ্যাপার্টমেন্টের ভেতরটা আবছা আঁধারে ভরে গিয়েছিল |
ষষ্ঠী চুপচাপ এসে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিয়ে গেল |
কফিতে শেষ চুমুক দিয়ে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন |
তারপর বললেন, হু |
বর্বরতা তোমাকে সম্ভবত আজ রাতের মতো আটকে দিল |
না-পারবে তোমার পত্রিকা অফিসে যেতে, না-পারবে সল্টলেকে বাড়ি ফিরতে |
তবে হ্যাঁ-ডিনারে তুমি সভ্যতার স্বাদ পাবে |
ষষ্ঠী তোমাকে ফ্রায়েড রাইস আর চিকেন খাওয়াবে |
আঁতকে উঠে বললাম, সর্বনাশ! অফিসে না ফিরলেই নয় |
রিপন স্ট্রিটে পুলিস রেডের খবরটা খুব জরুরি |
আমারই ভুল |
কেন যে হঠাৎ আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম |
তুমিই বলছিলে রেড ধরে পুলিস কোনও চোরাই মাল পায়নি! |
তবে এটাও তো একটা খবর |
কর্নেল ভুরু কুঁচকে তাকালেন |
পুলিসের নিছক রেড করাও কি একটা খবর? জয়ন্ত! আজকাল দেখছি খবরের কাগজের যা মতিগতি, ষষ্ঠীর হাতে মিসেস অ্যারাথুনের বেড়ালটা দেবাৎ আক্রান্ত হলেও সেটা একটা খবর হয়ে উঠবে |
তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার সুনাম এভাবে নষ্ট করা উচিত নয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.