content
stringlengths 0
129k
|
|---|
ঐ খুনি কিন্তু হিন্দু বলে ছেলেটারে খুন করে নাই
|
ঐ খুনি দ্বারা আপনিও খুন হতে পারেন
|
দেশের শতশত খুনির মতো, দস্যুর মতো ঐ খুনিও একজন খুনি
|
ধর্মীয় আবহ দিয়ে আপনি পৈশাচিক আনন্দে ধর্মেরই বিরুদ্ধাচরণ করছেন
|
ধরেন হিন্দু ছেলে খুনের প্রতিশোধে ভারতে যদি এখন দুইজন মুসলমান মারে? এরপর আপনারা চারজন মারবেন? এরপর ভারতে আটজন
|
এমন করে আপনারা বাংলাদেশের এক-দেড় কোটি হিন্দুকে খুন করলেন
|
তারপর? ভারতে তো ১৭ কোটি মুসলমান!
|
আপনারা আসলে কি? ইসলাম মানেন না, কোরআন মানেন না, হাদিস মানেন না, নবী মানেন না অথচ আপনারা ধার্মিক
|
অনেকেই আক্ষরিক অর্থেই ধার্মিক
|
তাহলে এমন কেন মনোভাব আপনাদের? একদিক দিয়ে নবীকে বলবেন 'দয়াল নবী' আরেক দিক দিয়ে নবীর নাম নিয়ে এমন কাজ করেন যা করতে নবী কঠিনভাবে নিষেধ করতে বলছেন
|
কোন নবীর অনুসারী আপনারা? একবার ভাবেন এত হিংস্রতা আপনাদের মধ্যে এলো কি করে?
|
আল্লাহ বলছেন পড়ো-শয়তান বলছেন শুনো
|
আপনারা মুখে আল্লাহ-আল্লাহ করছেন
|
অনেকের অন্তরেও যথার্থই আল্লাহ
|
কিন্তু আপনারা অনুসরণ করছেন শয়তানের
|
ধর্মের মতো একটা স্পর্শকাতর নিয়ে আপনাদের পড়ার সময় কোথায়? আপনারা শুনেন
|
আপনারা হুজুর শুনেন, রাজনৈতিক নেতার ধর্মীয় ফতোয়া শুনেন, সৌদি শুনেন
|
এমনকি আপনারা এখন আমেরিকাও শুনেন
|
আল্লাহ তো বলছেন পড়ার কথা
|
পবিত্র কোরআনকে কেউ আপনারা বলেন সংবিধান, জীবন বিধান, পৃথিবীর আইন
|
সে কোরআন আপনি না বুঝেই পড়েন
|
কোরআনকে বলছেন আপনার পথের দিশা
|
অথচ এই পথের দিশায় কি বলছে আপনি না পড়ে, মাওলানা ভাড়া করে শুনেন
|
আর না বুঝে পৃথিবীর শান্তির জন্য প্রেরিত গ্রন্থ আপনি পড়ের না বোঝা ভাষায়, পরকালের জন্য কেবল!
|
বাংলায় কোরআনের ভালো ভালো অনুবাদ পাওয়া যায়
|
সেটা যদি পড়তেন আল্লাহর কথাটা রাখা "পড়"
|
বুঝতেন কিভাবে কি করতে হবে? আপনারা এমন শুননেওয়ালা যে ওয়াজের মাঠে কেউ স্প্যানিশ ভাষায় বক্তৃতা দিলেও আপনারা বিজ্ঞের মতো ঘেটি নাড়েন
|
আসেন আপনারা যারা ধার্মিক সেজে দুই কিশোরের খুন হওয়া নিয়ে জেহাদি জোশে আছেন তাদের নিয়ে ইসলামে কি বলা আছে জেনে নিই :
|
বল অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে? আলো ও অন্ধকার কি এক ও অভিন্ন হতে পারে? - সুরা রায়াদ :১৬
|
একজন অন্ধ অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটে
|
আল্লাহ আপনাকে চক্ষু, জ্ঞান দেওয়ার পরও আপনি অন্যের কাঁধে ভর দিয়েই হাঁটছেন
|
যদি কোন ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কারো ক্ষতির কারণ না হও
|
-সূরা হূজরাত: ৭
|
উপরের আয়াত থেকে কি স্পষ্ট বোঝা যায় না আল্লাহ জেনে বুঝে বিশ্বাস করতে বলেছেন? আপনি কি তা করছেন? করেন নাই
|
এতে কি আল্লাহর আদেশ স্পষ্টত লঙ্ঘন করেন নাই?
|
যে কিনা একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে পুরো মানবজাতিকে হত্যা করলো, যে একজন মানুষের প্রাণ রক্ষা করলো সে যেন পুরো মানবজাতির প্রাণরক্ষা করলো
|
- সূরা আল মায়েদা
|
এবার বলেন কোরআনের বাণী অনুযায়ী হিন্দু কিশোরটির খুন সমর্থন দেওয়ার কারণে আপনার আমল-নামায় কী লেখা হবে?! এবার কি কোরআনকে অস্বীকার করবেন?
|
এখানে আরও উল্লেখ্য যে কোন নির্দিষ্ট ধর্মের মানুষের কথা বলা হয় নাই বলা হয়েছে সমগ্র মানবজাতির কথা
|
কারণ যে যেই ধর্মাবলম্বী হোক না কেন,আল্লাহ ঘোষণা করেছেন সবই তার সৃষ্টি
|
কোন ইসলামের দোহাই দিয়ে এসব নিরীহ হত্যাকাণ্ড হলো?
|
এবার দেখেন মুসলিম অধ্যুষিত দেশে অমুসলিমদের নিরাপত্তার বিষয়ে কোরআন ও হাদিসে কী আছে:
|
যে মুসলিম ব্যক্তি মুসলমান রাষ্ট্রে বসবাসকারী একজন অমুসলিমকে হত্যা করবে সে জান্নাত তো দুরে থাক তার সুগন্ধও পাবেনা যদিও জান্নাতের সুগন্ধ ৪০ বছর সমপরিমাণ দূরত্ব থেকে পাওয়া যায়"
|
(সহীহ বুখারী সংখ্যা-৩,হাদিস নং-২৯৯৫)
|
এ বিষয়ে সুরা তওবাতে স্পষ্ট পথ দেখানো আছে-
|
তোমাদের কাছে বিপদে পড়ে কোন প্রতিমা পূজারিও যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দিও, তাকে আল্লাহর কালাম শুনিও
|
তারপর সে আল্লাহর কালাম অস্বীকার করলেও বিপদ কেটে গেলে তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দিও
|
-সূরা তওবা: ৬
|
পবিত্র কোরআনে অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে আরও বলা আছে :
|
অন্য ধর্মাবলম্বীরা যাদের উপাসনা করে তোমরা তাদের উপাসক সম্বদ্ধে কটু কথা বলো না, কারণ এর ফলে তারা আল্লাহ সম্বদ্ধেও কটু কথা বলতে পারে
|
- সূরা আনাম: ১০৮
|
আপনি ভিন্ন ধর্মাবলম্বীদের রক্ষা তো পরের কথা মুসলমান পর্যন্ত মারছেন
|
আপনি, আপনারা কোন কোরআন অনুসরণ করছেন?
|
হাদিস অনুযায়ী :
|
হাশরের বিচার সভায় প্রথম বিচার শুরু হবে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে তাদের
|
- বুখারী : ৬৩৫৭
|
সুরা নিসার ৯৩ নম্বর আয়াতে মহান আল্লাহ স্পষ্টতই ঘোষণা করেছেন যে স্বেচ্ছায় নিরীহ/ নিরপরাধ মানুষকে হত্যা করবে সে আল্লাহর কাছে অভিশপ্ত
|
যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মানুষকে হত্যা করবে,তার শাস্তি জাহান্নাম সে চিরকাল সেখানেই থাকবে। আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য কঠিনতম শাস্তি প্রস্তুত রেখেছেন।"
|
সূরা নিসা :৯৩
|
ধর্মের নামে যারা নিরপরাধ মানুষ মারলো, মারছে তারা আল্লাহ কর্তৃক অভিশপ্ত
|
তাদের জন্য আল্লাহ কঠোরতর শাস্তির ব্যবস্থা কোরানের মাধ্যমেই ঘোষণা করেছেন
|
রাসুল্লাহ (সা:) হুশিয়ার করে বলেছেন :
|
কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর অত্যাচার করে, অন্যায় অপমান করে, অমুসলিমের সম্পদ কেড়ে নেয় তবে শেষ বিচারের দিন আমি মোহাম্মদ সেই অমুসলমানের পক্ষে সাক্ষ্য দিব
|
- আবু দাউদ
|
পূজার মণ্ডপ ভাঙছেন, মালাউন বলে গাল দিচ্ছেন, ভিন্ন ধর্মীদের উপর অত্যাচার সমর্থন করছেন
|
তৈরি থাকুন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) রোজ হাশরের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবেন
|
মহানবী (সা:) যুদ্ধের ময়দানেও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনা গৃহে একটা ঢিলও মারতে নিষেধ করেছেন
|
আপনারা কোন ইসলামের অনুসারী?
|
ফেসবুক মন্তব্য
|
শেয়ার করুনঃ
|
পোস্ট ন্যাভিগেশন
|
মেয়েটির নাম ছিল রুপা →
|
২ "কোরআন অনুযায়ী 'আপনি' অভিশপ্ত"
|
শ্মশান বাসী বলেছেন:
|
জুলাই ২, ২০১৭; ২:৫১ পূর্বাহ্ন এ
|
জহিরুল হক বাপি বলেছেন:
|
জুলাই ২, ২০১৭; ৫:২৩ পূর্বাহ্ন এ
|
শুন্যে শুরু,শুন্যে শেষ
|
শুন্যে শুরু,শুন্যে শেষ
|
মন্তব্য করুন জবাব বাতিল
|
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না
|
* চিহ্নিত বিষয়গুলো আবশ্যক
|
স্প্যাম ফিল্টার (উত্তর ইংরেজীতে লিখুন)
|
ইস্টিশন গেট
|
ব্যবহারকারী নাম
|
নিবন্ধন করুন
|
পাসওয়ার্ড ভুলে গেলে
|
নতুন পোষ্ট লিখুন
|
আপনার প্রোফাইল
|
আপনার সকল পোষ্ট
|
২৪৩: তাবুক যুদ্ধ-১৬: মুমিনদের শাস্তি ও ভণ্ডদের মুক্তি -কারণ?
|
গোলাপ মাহমুদ
|
২৪২: তাবুক যুদ্ধ-১৫: মসজিদ ধ্বংসের কারণ ও কৈফিয়ত!
|
গোলাপ মাহমুদ
|
রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না সেক্যুলার সমাজ/রাষ্ট্রই আমাদের লক্ষ্য
|
রবিউল আলম ডিলার
|
ধর্মের জন্য প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে
|
রবিউল আলম ডিলার
|
হৃদয়ে শেফালির প্রেম জাগানিয়া উস্কানি সয়ে সয়ে চন্দ্রনাথের চূড়ায়
|
মিশু মিলন
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.