content
stringlengths
0
129k
দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের একটি দৈনিক ইংরেজি সংবাদপত্র
ভারতের প্রত্যেকটি প্রধান শহর থেকে এই পত্রিকার সংস্করণ প্রকাশিত হয়
বর্তমানে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ তথা সারা বিশ্বে প্রচারিত সংবাদপত্র
প্রতিষ্ঠাকাল: ১৯৩১
ওয়েবসাইট ..
পুষ্টিবিদরা করলার উপকারিতা ভালোভাবে নেয়ার জন্য পান করতে বলেছেন করলার তিতা চা
এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, লিভার পরিষ্কার করে, ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে
আসুন জেনে নেই করলা চা কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ
রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বলে প্রাচীনকাল থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার ব্যবহার হয়ে আসছে
করলার চা খেলে আপনি নিজের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারবেন
রক্তের কোলেস্টেরল
করলা চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে
তাই নিয়ম মেনে করলা চা খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে
ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে
লিভার পরিষ্কার রাখে
লিভার পরিষ্কার রাখা খুবই জরুরি
লিভার আপনার শরীরের ভেতরকার বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে
ফলে বদহজম রোধ করে
তাই লিভার পরিষ্কার করতে খেতে পারেন করলা চা
সুন্দরবন রক্ষা আন্দোলনে দমনপীড়ন, গ্যাসসম্পদ নিয়ে আত্মঘাতী তৎপরতা এবং আশু কর্মসূচি বিষয়ে সাংবাদিক সম্মেলন " -
7
, 6, 2016
সুন্দরবন রক্ষা আন্দোলনে দমনপীড়ন, গ্যাসসম্পদ নিয়ে আত্মঘাতী তৎপরতা এবং আশু কর্মসূচি বিষয়ে সাংবাদিক সম্মেলন
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
শুভেচ্ছা নেবেন
আপনারা জানেন, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের জন্য দেশে বিদেশে বিশেষজ্ঞ ও জনমতের দাবি অভূতপূর্ব মাত্রা লাভ করলেও সরকার একদিকে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে একগুয়েমীর সাথে কালক্ষেপন করছে এবং অন্যদিকে বিজ্ঞাপনী ভাড়াটে মিথ্যাচারের পাশাপাশি সুন্দরবন রক্ষা আন্দোলনের উপর দমনপীড়ন বৃদ্ধি করেছে
গত ২৮ জুলাই প্রধানমন্ত্রীর উদ্দ্যেশ্যে খোলাচিঠি দেবার শান্তিপূর্ণ মিছিলে লাঠি, গুলি, টিয়ার গ্যাস প্রয়োগ করা হয়
এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি শান্তিপূর্ণ সভা সমাবেশ, প্রতিবাদ এমনকি আলোচনা সভাতেও নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে
সুন্দরবনের উপর রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত হবার কারণে গবেষককে হয়রানি করার ঘটনাও ঘটছে
এসব কাজে ব্যবহার করা হচ্ছে পুলিশ, ছাত্রলীগের সন্ত্রাসী এবং প্রশাসনকে
এখানে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করছি আপনাদের অবগতির জন্য
গত ২০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে কয়েকটি টিভি সরাসরি সম্প্রচার করতে থাকলে তা সকালেই নির্দেশ দিয়ে বন্ধ করে দেয়া হয়
দুপুরের পর অনুষ্ঠানের বিদ্যুৎ তথা মাইক সংযোগ কেটে দেয়া হয়
২৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে প্রথমে সমগীতের সুন্দরবন নিয়ে অনুষ্ঠানের কর্মসূচি ছিলো, চাপের মুখে তা পরিবর্তন করবার পরেও সেই অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়
গত ২৯ আগস্ট চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সম্মেলনে রামপাল প্রসঙ্গে উঠা মাত্র ছাত্রলীগ হামলা করে সভা পন্ড করতে চেষ্টা করে
১ সেপ্টেম্বর একই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সুন্দরবন রক্ষার ব্যানার কেড়ে নেয়
৩ সেপ্টেম্বর খুলনায় গণতান্ত্রিক বাম মোর্চার সভায় রামপাল প্রসঙ্গে নিয়ে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় পুলিশ প্রশাসন
২৮ সেপ্টেম্বর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং ২৯ সেপ্টেম্বর বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সুন্দরবন নিয়ে সভা করতে গেলে, যথাযথ অনুমতি থাকা সত্ত্বেও, তা করতে দেয়া হয়নি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগের দিন রাতে অনুমতি বাতিল করা হয়
বগুড়ার সাতমাথা মোড়ে অনুমতিপ্রাপ্ত সুন্দরবন নিয়ে আলোচনা সভা বানচাল করবার জন্য জোরজবদস্তি করে সরকারি দলের বিভিন্ন সংগঠনের নামে মঞ্চ স্থাপন করা হয়
কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ন্যুনতম শর্ত ভঙ্গ করে রামপাল ও সুন্দরবন নিয়ে আলোচনা করা যাবে না বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছেন
একমাস পার হয়ে গেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিলীপ রায়কে এখনও আটক রাখা হয়েছে
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য বা শিক্ষক- কর্মকর্তা ভয় দেখিয়ে প্রশ্ন, আলোচনা, বিশ্লেষণ, যুক্তিতর্ক নিষিদ্ধ করেন, পুলিশ ও ছাত্রলীগকে ব্যবহার করেন এধরনের উদ্যোগ বানচাল করবার জন্য, তাঁরা যে শিক্ষা ও শিক্ষকতা থেকে অনেক দূরে তা বলাই বাহুল্য
গত ৩০ সেপ্টেম্বর ফেসবুকের মাধ্যমে ঢাকা শহরের সাইকেল চালক তরুণেরা 'বাচাঁও সুন্দরবন' ব্যানারে রামপাল বিুদ্যৎ প্রকল্প বাতিলের দাবিতে সাইকেল র‌্যালীর কর্মসূচি গ্রহণ করেছিলো
সকাল ১০ টায় কর্মসূচি শুরু করবার জন্য শতাধিক তরুণ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে হাজির হয়ে অবরোধ সৃষ্টি করে
তাদেরকে যুক্তি তর্কে আসার আহবান জানানো হলেও তারা তাতে সাড়া না দিয়ে নানাভাবে বলপ্রয়োগ ও হয়রানি করে মিছিল আটকে রাখে
এক পর্যায়ে আশিক নামের একজন অংশগ্রহণকারীর ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেয় সন্ত্রাসীরা
এছাড়া সাইকেল র‌্যালীতে যোগদানের জন্য ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা যোগ দিতে আসছিলেন পথে পথে তাদের উপর হামলা করা হয় এবং সাইকেল ভাংচুরসহ তাদের জখম করা হয়
শহীদ মিনারে অংশগ্রহণকারীরা অবরুদ্ধ অবস্থাতেই গান, কবিতা ও শ্লোগানের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখেন
কয়েক ঘন্টা ধরে ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা চলাকালে উপস্থিত পুলিশ নীরব ও রহস্যজনক ভূমিকা পালন করে
একপর্যায়ে বেলা ১টার দিকে সকল বাধা অতিক্রম করে সাইকেল র‌্যালী শুরু হয়ে যখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছিল তখন পুলিশ জলকামান দিয়ে তাদের উপর আক্রমণ করে
পথে পথে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতায় ৩০ জনেরও বেশি আহত হয়
এছাড়া পুলিশ আরো ১০জন নিরীহ সাইকেল আরোহীকে আটক করে এবং পথে পথে আরও অনেককে হেনস্তা করা হয়
বৈজ্ঞানিক তথ্য যুক্তিতে পরাজিত হয়ে, দেশীবিদেশী কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে, সুন্দরবন বিনাশে সরকার শক্তিপ্রয়োগের পথ গ্রহণ করছে
এটা তাদের শক্তির নয় দুর্বলতার প্রকাশ, তাদের নৈতিক পরাজয়ের লক্ষণ
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
গত ২৭ আগস্ট অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বাংলাদেশে গ্যাস সংকটের ওপর জোর দিয়েছিলেন
২৯ আগস্ট সাংবাদিক সম্মেলনে আমরা এর উত্তরে বলেছিলাম, "যারা একসময়ে চিৎকার করেছে বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে তারাই আজকে গ্যাস সংকট জিইয়ে রেখে তার অজুহাতে দেশবিধ্বংসী বিভিন্ন প্রকল্পকে যুক্তিযুক্ত দেখানোর চেষ্টা করছে
সেসময় জনপ্রতিরোধের মাধ্যমে আমরা গ্যাস রফতানির চক্রান্ত মোকাবিলা করতে পেরেছি বলেই আজ দেশে বিদ্যুৎ, শিল্প কারখানা চলছে
বঙ্গোপসাগরে বিশাল গ্যাস মজুদের সম্ভাবনা
আমাদের প্রস্তাব না মেনে কনকো ফিলিপস-এর সাথে চুক্তি করায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশ পিছিয়ে গেছে
নইলে এতোদিনে আরও বৃহৎ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সম্ভব হতো
সরকার এখন বিনা দরপত্রে 'পারস্পরিক বোঝাপড়া'র ভিত্তিতে সমুদ্রের গ্যাসব্লকগুলো এমনভাবে বিদেশি কোম্পানিকে দেবার পরিকল্পনা করছে যাতে গ্যাসের দাম আমদানি করা গ্যাসের চাইতেও বেশি পড়বে
বিভিন্ন বিদেশি কোম্পানির মধ্যে ভাগবাটোয়ারা না করে আমাদের প্রস্তাব অনুযাযী অগ্রসর হলে কয়েক দশকের বিদ্যুৎ চাহিদা কমদামে পরিবেশ বান্ধব উপায়ে পূরণ করা এখান থেকেই সম্ভব হতো
এটা করলে সুন্দরবন ধ্বংস, রূপপুর মহাবিপদ বা বাঁশখালী হত্যাকান্ড কোনোটিরই দরকার হতো না
কুইক রেন্টালের দুষ্টচক্রেও অর্থনীতিকে ফেলতে হতো না
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে হতো না
এই পরিস্থিতির জন্য অতএব সরকারের ভুলনীতি ও দুর্নীতিই দায়ী
এখনও সঠিক নীতি ও ব্যবস্থা গ্রহণ করলে এসব ফাঁদ থেকে বের হওয়া সম্ভব
কিন্তু সরকার এই পথে না গিয়ে, দায়মুক্তি আইন ব্যবহার করে, বঙ্গোপসাগরের বিশাল সম্পদ নিয়ে জাতীয় স্বার্থবিরোধী আরও চুক্তির পথে অগ্রসর হচ্ছে
জনস্বার্থ বিবেচনা না করে বিভিন্ন বহুজাতিক কোম্পানির দাবি অনুযায়ি পিএসসি-২০১২ সংশোধন করে কোম্পানিগুলোর কর্তৃত্ব বাড়ানো হচ্ছে
বিদেশি কোম্পানির কর মওকূফ করা হচ্ছে
গ্যাসের উপর তাদের কর্তৃত্বের অনুপাতও বাড়ানো হচ্ছে
কস্ট রিকভারি হিসেবে তাদের মালিকানা শতকরা ৫৫ ভাগের স্থলে করা হচ্ছে ৭০ ভাগ
সরকার কনকো ফিলিপসের সাথে চুক্তির সময় জাতীয় কমিটির আন্দোলনের মুখে রফতানির ধারা বাদ দিয়া পিএসসি সংশোধন করেছিল
কিন্তু আবারও এই ধারা যোগ করে চুক্তির পক্ষে যাচ্ছে সরকার
একেদিকে গ্যাসের সংকটের কথা বলে সুন্দরবনবিনাশী দেশধ্বংসী নানা প্রকল্প জায়েজ করবার চেষ্টা অন্যদিকে নিজেদের গ্যাস সম্পদ বিদেশ থেকে আমদানি দামের চাইতেও বেশি দামে ক্রয় এবং রফতানির লক্ষ্যে চুক্তি এককথায় অবিশ্বাস্য মাত্রায় জনগণের সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়
শুধু তাই নয়, স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বাপেক্স বারবার সক্ষমতা প্রমাণ করা সত্ত্বেও নানা ফাঁক ফোকড় তৈরি করে, যুক্তি তথ্যের তোয়াক্কা না করে বিদেশী কোম্পানির আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে
সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাপেক্স ২০২১ সালের মধ্যে প্রায় ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহের লক্ষ্যে ১০৮ টি কূপ খননের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে
মন্ত্রণালয় তাদের কাজে বাধা দিয়ে বেশি খরচে ঝুঁকিপূর্ণভাবে এসব কাজ রাশিয়ার কোম্পানি গাজপ্রমের হাতে তুলে দিচ্ছে
বাপেক্স কর্তৃক প্রতিটি কূপখননের ব্যয় ভূমি অধিগ্রহণ ও উন্নয়নসহ আনুমানিক ৭০-৮০ কোটি টাকা, পক্ষান্তরে গাজপ্রম কর্তৃক কূপ খনন করলে প্রতিটি কূপের আনুমানিক ব্যয় তিনগুণেরও বেশি, ২৫০ কোটি টাকা
বিদেশি কোম্পানির স্বার্থ দেখতে গিয়ে জিম্মি হচ্ছে বাংলাদেশ, বারবার বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম, পুরো দেশ ও অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে বোঝা বাড়ছে
আমরা বারবার সরকারকে এই ধরনের চুক্তি স্বাক্ষর থেকে বিরত হয়ে পরিবর্তে জাতীয় সংস্থার সক্ষমতা বৃদ্ধি করে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম গ্রহণের দাবি জানিয়েছি
কিন্তু সরকার যাচ্ছে উল্টোপথে
রূপপুরেও সরকার বিপুল ঋণ নির্ভরতায় দেশকে আটকে এক মহাবিপদের দিকে ঠেলে দিচ্ছে সরকার
পারমাণবিক বর্জ্য ফেরত নেয়া এবং পরিশোধনের বিষয়ে কোন স্পষ্ট বিধান না রেখে সরকার রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সাধারণ চুক্তি স্বাক্ষর করেছে বলে গতকাল সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তেজষ্ক্রিয় বর্জ্য ফেরত নেয়ার বিষয়ে রাশিয়া তার অবস্থান পরিবর্তন করায় সাধারণ চুক্তির পরবর্তী ৪টি চুক্তি জুন মাসের মধ্যে স্বাক্ষর করার কথা থাকলেও তা হয়নি
এমন সংবাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং জনবহুল এ দেশের ১৬ কোটি মানুষের জন্য আরও বিপদের বার্তা দিচ্ছে
বিদ্যুৎ সংকট সমাধানের নামে সরকারের এসব তৎপরতা স্পষ্টতই দেখায় যে, সরকারের এসব প্রকল্প দেশের বিদ্যুৎ সংকট সমাধানের জন্য নয় বরং দেশকে মহাবিপদে নিক্ষেপ করে ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও কোম্পানির স্বার্থরক্ষা করাই লক্ষ্য
আমরা সরকারকে আবারও এসব আত্মঘাতী তৎপরতা বন্ধ করে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন সুলভ বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমরা সবসময়ই যুক্তি তথ্য ও আলোচনার মাধ্যমে সংকট থেকে উত্তরণের পথে ভূমিকা পালন করছি
সেজন্য একবার বিদ্যুৎ মন্ত্রণালয় এবং দ্বিতীয়বার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আমন্ত্রণে সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনায় যোগ দিয়েছি
আমরা আমাদের বক্তব্যে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও যুক্তি উপস্থাপন করে বারবার দেখিয়েছি কীভাবে এই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনবিনাশী
কীভাবে বাংলাদেশের জন্য অতুলনীয় সম্পদ সুন্দরবন এই কয়লাভিত্তিক প্রকল্প এবং এর দ্বারা আকৃষ্ট হয়ে আরো বাণিজ্যিক এবং ভূমি ও বনগ্রাসী তৎপরতায় ধ্বংসপ্রাপ্ত হবে
আমরা দেখিয়েছি যে, কোম্পানি যে দূষণ দূর করার কাহিনী বলছে তার কোনো গ্রহণযোগ্য দৃষ্টান্ত নেই
এসব প্রযুক্তি ব্যবহার দরপত্র ও অন্যান্য দলিলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়