content
stringlengths
0
129k
হাঁসের মল সরাসরি পুকুরে পড়ে মাছের প্রাকৃতিক খাদ্যকণার উৎপাদন বাড়ায়
হাঁসের মলে (শুষ্ক ওজনের ভিত্তিতে) নাইট্রোজেন থাকে ২.১৫ শতাংশ, ফসফরাস ১.১৩ শতাংশ এবং পটাশিয়াম ১.১৫ শতাংশ
ব্যবহারিক দিক থেকে দেখলে হাঁসপালন অনেক বেশি লাভজনক
কারণ হাঁস ২-৩ বছর পর্যন্ত ডিম পাড়ে
দেশি হাঁসের ডিম পাড়ার ক্ষমতা বছরে ১২০-১৩০টি
খাকি ক্যাম্পবেল হাঁস বছরে ২৮০-৩০০টি পর্যন্ত ডিম পাড়ে
পুকুর থেকে নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করে নেয় হাঁসেরা
রোগব্যাধিও মুরগির তুলনায় কম
এতে কৃষকদের পকেট ভরে ভালো করে |
মাছ, সব্জি চাষ ও গরু পালন:
--="--3140114751019908′′ ="" ="://2..///.">
আবার , গরু, মাছ ও শাক-সব্জি একসাথে চাষ করা যায় | গোবর ও গোমূত্রে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ও জৈব পদার্থ থাকে
যা মাছ চাষ এবং শাক-সব্জি চাষে জৈব সার হিসাবে ব্যবহার করে চাষের খরচ কমানো যায়
এক্ষেত্রে গোয়ালঘর পুকুরপাড়ে করতে হবে, যাতে গোবর সহজে পুকুরে ফেলা যায়
পুকুর পাড়ে সবুজ ঘাস ও অন্য শাকসব্জি গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়
মুরগি ও মাছ চাষ:
মুরগির মল উৎকৃষ্ট জৈব সার
যা পুকুরে দিয়ে পুকুরের জৈব উৎপাদন বাড়ানো যায়
আবার সরাসরি মাছের খাদ্য হিসাবেও ব্যবহৃত হয়
একটি মুরগি বছরে ১৫ কেজি কম্পোস্ট সার দেয়
৫০০-৬০০টি মুরগি এক হেক্টর পুকুরের জন্য যথেষ্ট
সম্পূর্ণ খবরটি পড়ুন
কেমন হবে আগামীর কৃষি:
নিজস্ব প্রতিনিধি
বিভিন্ন কৃষি উন্নয়ন প্রতিষ্ঠানে কৃষিবিদদের নিরলস পরিশ্রমের ফলে আমরা পেয়েছি অধিকাংশ ফসলের উল্লেখযোগ্য সংখ্যক উন্নত ফলনশীল জাত
এর ফলে বেড়েছে ফসলের উৎপাদন ক্ষমতা এবং দেশের মোট খাদ্য উৎপাদন
বর্তমানে যেভাবে সরকারী এবং বেসরকারীভাবে কৃষির উপর গুরুত্ব প্রদান করা হচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করবে ইনশাল্লাহ
যদিও আমাদের কৃষি আমার মতে সঠিক পথেই এগোচ্ছে, কিন্তু কথা হলো আগামী দিনে কেমন হবে আমাদের কৃষি
আমাদের কৃষি উৎপাদন কি দিন দিন বাড়তেই থাকবে? বিজ্ঞান সম্মত উত্তর হবে বাড়তেই থাকবে না কিন্তু আরো উৎপাদন বৃদ্ধি করা সম্ভব
কেননা আমাদের ফসলের জাত সমূহের উৎপাদন ক্ষমতা উপযুক্ত পরিবেশে আরো বেশি
প্রশ্ন এখানেই যে, আমরা চাষাবাদের জন্য উপযুক্ত পরিবেশ কি ধরে রাখতে পারব? প্রতিবছর কৃষি জমি উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে বাড়ি-ঘর ও শিল্প কারখানা নির্মানের জন্য
নিবিড় চাষাবাদের ফলে আমাদের মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা আশংকাজনক হারে কমে যাচ্ছে
চাষযোগ্য জমিতে লবনাক্ততা বাড়ছে দিন দিন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে কৃষির উপর, ফলে উৎপাদন দিন দিন কমছে
এসব সমস্যার বাহিরে যে সমস্যা আমাদের জন্য অদূর ভবিষ্যতে প্রকট হয়ে দাড়াবে তা হলো আর্সেনিক বিষাক্ততা
জমিতে ফসল ফলানোর জন্য শতকরা ৫ ভাগ জৈব পদার্থ থাকা জরুরী
কিন্তু আমাদের দেশের অধিকাংশ জমিতে এর পরিমাণ মাত্র শতকরা ২ ভাগ এর কাছাকাছি
এছাড়াও আমাদের মাটিতে গাছের বিভিন্ন খাদ্য উৎপাদন এর পরিমাণ আশংকাজনক হারে কমে গেছে
৯০ এর দশকে আমাদের জমিতে মাইক্রো নিউট্রিয়েন্ট সার প্রয়োগ করার প্রয়োজন ছিল না, কিন্তু এখন আমাদের জিংক, বোরন সার জমিতে প্রয়োগ করতে হচ্ছে এবং আশংকা করা হচ্ছে যে, অদূর ভবিষ্যতে মাটি থেকে গ্রহণকৃত ১৪টি খাদ্য উৎপাদনের অধিকাংশ সার হিসেবে প্রয়োগ করতে হবে
এর ফলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা কমে যাবে
বাংলাদেশের ২০ ভাগ অঞ্চল উপকূলীয় এবং দেশের চাষযোগ্য জমির ৩০ ভাগ এই উপকূলীয় অঞ্চলে
কিন্তু দুঃখের বিষয় হলো যে, আমাদের অধিকাংশ উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার পরিমান দিন দিন বাড়ছে
ফলে এসব অঞ্চলে উৎপাদন ব্যহত হচ্ছে
উপকূলীয় অধিকাংশ অঞ্চলে শুধুমাত্র কিছু স্থানীয় লবণাক্ততা সহিষ্ণু জাত বছরে একবার চাষ করা হয়
ফলে আশানুরুপ ফলনও পাওয়া সম্ভব হচ্ছে না
এসব কিছু ছাড়িয়ে আর্সেনিক বিষাক্ততা আমাদের কৃষির জন্য
স¤প্রতি এক গবেষনা সমীক্ষায় বলা হয়েছে যে, বাংলাদেশের ৬১টি জেলায় আর্সেনিক পাওয়া গেছে
অপরিকল্পিতভাবে ভুগর্ভস্থ পানি উত্তোলন এই আর্সেনিক দূষণের প্রধান কারণ
কৃষিবিদদের জন্য চিন্তার কারণ হলো যে, আর্সেনিক দূষিত পানি দ্বারা যে সকল ফসলে সেচ প্রদান করা হয় সেসব ফসলের খাদ্যপোযোগী অংশে থাকে আর্সেনিকের উপস্থিতি
অতি সমপ্রতি আমরা পাটের জিনোম আবিষ্কার করেছি
এ থেকে প্রতীয়মান হয়ে যে, গবেষণা ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে নেই
কিন্তু এসব সমস্যা মোকাবেলায় সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের কৃষি বান্ধব নীতিমালা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ নিশ্চিত করা
আমার বিশ্বাস প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা পেলে আমাদের কৃষি গবেষকরা এসব সমস্যা সাফল্যের সাথে মোকাবেলা করে কৃষিকে আমাদের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবেন
সম্পূর্ণ খবরটি পড়ুন
সুদান ঘাস চাষ করবেন যেভাবে
জাগোনিউজ২৪.কম
বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে গবাদি পশু পালন বাড়ছে
বিশেষ করে শিক্ষিত ও বেকার যুবকরা পশু পালনে এগিয়ে এসেছে
এতে করে পশু পালন আগের থেকে অনেক বেড়েছে
বেড়েছে গবাদি পশুর সংখ্যা তবে আমাদের দেশে গবাদি পশুর সংখা বাড়লেও তাদের খাদ্যের উৎস বাড়েনি
তাই বিভিন্ন ধরনের ঘাস চাষের দিকে নজর দিতে হবে
বিভিন্ন ধরনের ঘাসের মধ্যে সুদান ঘাস অন্যতম
এ ঘাস চাষ করে গবাদি পশুর খাদ্যের চাহিদা মেটানো সম্ভব
সুদান ঘাস উচ্চ ফলনশীল
এটা গবাদি পশু মোটাতাজাকণের জন্য ব্যবহৃত হয়
তুলনামূলকভাবে যেসব জমিতে পানি জমে থাকে না সেই সকল জমিতেই সুদান ঘাস চাষ করা উত্তম
এ ঘাস সব ধরনের মাটিতেই জন্মে
তবে বেলে দো-আঁশ মাটিতে এর ফলন সবচেয়ে বেশি
এ ঘাসের জন্য উঁচু জমি ভালো
পানি নিষ্কাশনের জন্য ভালো ব্যবস্থা আছে অর্থাৎ, যেখানে বৃষ্টি বা বর্ষার পানি জমে থাকে না এ ধরনের জমি নেপিয়ার চাষের জন্য উত্তম
প্রায় সব ধরনের মাটিতেই এ ঘাস রোপণ করা যায়, তবে বেলে দো-আঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী
সুদান ঘাসের বীজ সারাবছরই রোপণ করা যায়
প্রচণ্ড শীত এবং বর্ষার পানির সময় বাদে সব সময় বীজ বপন করা যায়
এবার জেনে নিন চাষ পদ্ধতি,-
এ ঘাস চাষের জন্য জমিতে তিনটি থেকে চারটি চাষ দিয়ে এবং মই দিয়ে আগাছামুক্ত করার পর রোপণ করতে পারলে ভালো হয়
দেড় টন থেকে দুই টন জৈবসার প্রতি একরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে
এছাড়া রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, টিএসপি ও পটাশ ইত্যাদি সার ব্যবহার করতে পারেন
বীজ বপন পদ্ধতি,-
প্রথমে বীজ ১-২ ঘণ্টা মিষ্টি রোদে শুকিয়ে তারপরে নরমাল করে ২৪-৪৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন তারপরে জমিতে ছিটিয়ে দিন
পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে বীজ জার্মিনেশন হয়ে যায়
চারা ৩-৪ ইঞ্চি হবার পরে একটি সেচ দিতে পারলে ভালো
সার প্রয়োগ ও পানি সেচ,-
ভালো ফলন ও গাছের বৃদ্ধির জন্য সার এবং পানির প্রয়োজন
বর্ষা মৌসুমে পানি সেচের প্রয়োজন হয় না
কিন্তু অন্য সময়ে সাধারণত পানি সেচের প্রয়োজন হয় এবং ইউরিয়া ১৫০ কেজি, টিএসপি ৮০ কেজি, ও এমওপি ৭০ কেজি সার প্রয়োগ করতে হবে
ঘাস কাটার পদ্ধতি,-
বীজ থেকে চারা হবার পর থেকে ৩৫-৪০ দিন পর প্রথমবার ঘাস সংগ্রহ করা যায়, মাটির ৫-৬ ইঞ্চি উপর থেকে ঘাস কাটতে হয়
তিন সপ্তাহ পরপর পুনরায় ঘাস কাটা যায়
প্রথম কাটিং-এ ফলন একটু কম হলেও দ্বিতীয় কাটিং থেকে পরবর্তী ২ থেকে ৩ বছর পর্যন্ত ফলন বাড়তে থাকে
এরপর আস্তে আস্তে কমতে থাকে
পরে পুনরায় বীজ অথবা কাটিং বা মোথা লাগাতে হবে
প্রত্যেকবার ঘাস কাটার পর একর প্রতি ৬০-৭০ কেজি ইউরিয়া, ৪০-৫০ কেজি টিএসপি, ৪০-৫০ কেজি এমওপি এবং ২-৩ টন গোবর বা কম্পোস্ট সার মাটিতে মিশিয়ে দিতে হবে
পশুকে খাওয়ানোর নিয়ম,-
জমি থেকে ঘাস কাটার পর ঘাস যাতে শুকিয়ে না যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে
আস্ত ঘাস গবাদিকে খেতে দিলে অপচয় বেশি হয়
তাই মেশিন, দা অথবা কাঁচি দিয়ে ২-৩ ইঞ্চি লম্বা করে কেটে খাওয়ানো ভালো
এই কাটা ঘাস খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে
এ ছাড়া দুই থেকে তিন ইঞ্চি করে কেটে খড়ের সঙ্গে মিশিয়েও খাওয়ানো যায়
নেপিয়ার ঘাসে শতকরা ৭-১২ ভাগ প্রোটিন আছে
সুদান ঘাস শুকিয়ে সংরক্ষণ করা সুবিধাজনক নয়